এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৩৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:২১636938
  • রবুর সাথে আমি একমত, যে upa1 এ বামেরা চাপ দিয়ে কিছু আদায় করেছিল। সরকারের রোল কি হওয়া উচিত সেই নিয়ে যুগ যুগ ধরে দুটি থিওরি আছে। যা বললাম, ছাতা ধরবে না বাজার তৈরী করবে। দু দল দুরকম বলবে। বিজেপি আগেও শাইনিং ভারত বলেছিল, মুখ থুবরে পড়েছিল। এবারে জিতে গেছে। কারণ উল্টো দিকে যারা বলেছে, তারা দিশাহীন।
    তবে আমার ধারণা একটা যুগ তার নেতাকে তৈরী করে। এই যুগটা, যারা ভারতের একটা বিরাট বাজার্তান্ত্রিক শক্তি হওয়ার স্বপ্ন দেখছে, তারা মোদিকে তৈরী করেছে। এবারে মোদির ফেলিউর বামপন্থী, কংগ্রেস, এরা তুলে ধরতে পারলে মানুষ আবার ওদের দিকে ফিরবেন।
    কিন্তু সত্যি বলতে কি, কংগ্রেস ছাড়া আর কোনো দল কি এককভাবে সরকার গর্তে পারবে?
    না পারলে coalition। সেই রাজনীতির অভিজ্ঞতা মানুষের খুব সুখের হয়নি, অনেক কারণে।

    তবে আমি বিশ্বাস করি, ভারতের মত একটা fragmented দেশে আইডেন্টিটির রাজনীতির, জাতপাতের রাজনীতির একটা বিরাট জায়গা আছে। মোদী তার বিপুল আশা পূরণ না করতে পারলে সে আবার মাথা তুলবে। সেখান থেকে হয়ত তৃতীয় শক্তি আবার সরকার গড়ার সুযোগ পাবে।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:২৩636940
  • btw, আমি যে বারবার বলছি যে তরুন ভোটাররা বেশি করে রাহুলের থেকে মোদীকে ভোট দিয়েছে, এটা দেখছি টিভি ডিবেটে অনেকে বলছেন। শতকরা হিসেব আমিও জানিনা।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:২৩636939
  • গ্রামের দিকে বেশ কিছু লোক শুনেছি মন্দিরে পুজো দেয়, পীরের থানে সিন্নি দেয়। তাদের ধর্মবিশ্বাস টা কি?
  • π | ১৮ মে ২০১৪ ১২:২৪636942
  • SC, রোবু, কিন্তু শাইনিং ইণ্ডিয়ার ক্যাম্পেনকেও এই ভারতের ভোটাররাই ধূলিসাৎ করেছিল।

    এবারে আরো নতুন ভোটার এসেছে, সত্যি। কিন্তু তারা যা জানেনা, দেখেনি, সেই ছবিটা তুলে ধরাটাও ভাবানোটাও রাজনৈতিক, বিশেষতঃ বাম ভাবাপন্ন দলগুলির দায়িত্বের মধ্যে পড়ে। না পারলে সেটা ব্যর্থতাই। গ্যাট চুক্তি বাম বা সোশ্যালিস্ট আন্দোলনের মাজা ভেঙে দিয়েছে বলে মনে করিনা, বরং অনেক জায়গায় গণ আন্দোলনকে স্থানীয়ভাবে গড়ে উঠতে দেখেছি, ট্র্যাডিশনাল বামরা তার পাল্স বুঝতে বা তার সাথে একাত্ম হতে বা তাকে আরো সাপোর্ট দিতে ব্যর্থ হয়েছে বলে মনে করি। আআপ বরং এই জায়গাটাকে অনেক বেশি ধরতে পেরেছে। এখন বাম যদি তার সাথে হাত মেলায়, লাভ বই ক্ষতি হবে না বলে আমারো মনে হয়। আন্দোলন, বাম, আপ - সবার জন্যেই।
  • lcm | 118.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:২৪636941
  • কিন্তু, ঐ ছাগলগুলোর ভোটেই তো বহুগুণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:২৬636943
  • ওই ছাগলটা মনেহয় উনি রাগের মাথায় বলে ফেলেছেন। অমিতাভ যদ্দুর জানি, ইন্দিরা র ওয়েভে জিতেছিলেন।
    মানুষ সবসময় candidate কে ভোট দেয় না, দল কে দেয়। বিভিন্ন কারণে দেয়। ছাগল ইত্যাদি কোনো সিরিয়াস রাজনৈতিক বিশ্লেষণ নয় মনেহয়। যাইহোক।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:২৭636946
  • sm
    ফারাকটা বুঝুন দয়া কর। ব্যক্তিগত ধর্মবিশ্বাস বনাম সেই বিশ্বাসের ভিত্তিতে দেশ বা সমাজ গঠন। এই তফাতটা আপনাকে বোঝাতে না পারার কারণে আমি মাঠ ছাড়লাম। আপনি জিতেছেন।
  • Arpan | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:২৭636945
  • sm, ছাগলদের আবার ধর্মবিশ্বাস কী?
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:২৭636944
  • -, আপনাকেও ধন্যবাদ ঃ-)
  • π | ১৮ মে ২০১৪ ১২:২৮636948
  • ভোটটা, আমার ধারণা, সন্ধ্যা রায়, মুনমুন পাননি, মমতা পেয়েছেন।
  • - | 109.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:২৯636949
  • পিটির কোনও রাজনৈতিক বিশ্লেষন সিরিয়াস সেই নিয়ে সব্বারই অল্প বিস্তর সন্দো আছে। তবু যদি ১২-১৮ আর ১২-১৯-এর উত্তর দেন তো ভাল হয়।
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:৩৩636951
  • সেই ডিফারেন্স টা তৈরী করেছে মদির ব্যক্তিত্ব ও ইমেজ। ভারতে বেশিরভাগ রাজনৈতিক দল ব্যক্তির ইমেজের উপরে নির্ভরশীল।
    আজ থেকে দু/তিন বছর আগের কথা ভাবো। মোদী যখনও সেভাবে আসেনি। এই সবই ছিল। কিন্তু বিজেপির কি ছন্নছাড়া অবস্থা।
    মনে হচ্ছিল পার্টি টা থাকলে হয়। বিজেপি তে অনেকেরই মোদিকে পছন্দ নয়। কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছে। কারণ একমাত্র মোদীই নিচের লেভেলের cadre দের সংঘবদ্ধ করতে পারত। সুষমা, আদভানি, কেউ পারছিল না। সেইখানেই মোদীর সাফল্য। দলের একটা মেসেজ থাকতে হবে, সেটা দেওয়ার মত লোক থাকতে হবে। এই সিপিএম এই যদি আজকে একটা চারিস্মাতিক লিডার চলে আসে, পুরো খেলা ঘুরে যাবে। আবার কেজ্রিবল কিম্বা মমতাকে দলের থেকে সরিয়ে দাও, দল উঠে যাবে। আন্না তো kejri চলে jaoyar পরে অনেক নাচানাচি করেছিল। কিছুই করতে পারল না।
    মুভমেন্টএ লিডার চাই, আর মেসেজ চাই। দুটো একসাথে না থাকলে হবে না।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:৩৩636950
  • "পিটি অপনি জানেন "নিশ্চিত" যে ওটা মমতার ধর্ম বিশ্বাসের মধ্যে পড়ে না?"
    নিশ্চিত।

    "পিটির কোনও রাজনৈতিক বিশ্লেষন সিরিয়াস সেই নিয়ে সব্বারই অল্প বিস্তর সন্দো আছে।"
    আমার বিশ্লেষ্ণ খুব সিরিয়াস এমন দাবী আমি কোথাও করিনি।
  • - | 109.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:৩৪636953
  • বেল্কাম পিএল।

    ১২-২৮ পিএম; ধারনা বা বিশ্বাসের সঙ্গে যুক্তি নিয়ে কথা বলার চেয়ে ঘুমান ভালো অপশন।
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:৩৪636952
  • পাল্স বাম দল গুলো ধরতে পারেনি এমন মনে করি না, ২০০৪ এর শাইনিঙ্গ এর সময়ে ৬২ টা সিট ছিল। আমার মনে হয় বিজেপির কেন্দ্রে থাকা, গুজরাত দাঙ্গা সারা দেশে বাম মনোভাবী শক্তিগুলোকে কাছাকাছি আসতে সাহায্য করেছিল। দেখা যাক এইবার তা হয় কী না?
  • π | ১৮ মে ২০১৪ ১২:৩৬636954
  • সেইজন্যও তো বাম আর আপ মিললে ভালো হয় ঃ)
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:৩৮636955
  • SC, একদম ঠিক।

    ফল বেরনোর প্রথম দিনে সকালবেলা একজন বিজেপি নেতা মার্শাল ম্যাকলুহানের নাম নিলেন - দ্য মিডিয়াম ইস দ্য মেসেজ। আমি ব্যাপক ইম্প্রেসড হয়েছিলাম।
  • - | 109.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:৩৯636959
  • পিটি ১২-৩৩, আরে আপনিও তো সব্বার মধ্যেই পড়েন না কি? আপনাকে কাউন্ট করেই লিখেছি।
    আর মমতার ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে আপনি যদি নিশ্চিতই, (নিশ্চয়ই তিনি নিজে আপনাকে বলেছেন), তবে আর আমায় জিগান কেন?
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:৩৯636957
  • সিএমপি বানিয়ে মিললে আমার কোনো আপত্তি নেই। তার বাইরে যাওয়া চলবে না।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:৩৯636956
  • "ভোটটা, আমার ধারণা, সন্ধ্যা রায়, মুনমুন পাননি, মমতা পেয়েছেন।"
    ব্যাস, সব ব্যাখ্যা শেষ-এখন তাহলে সবাই "যাও নিজ নিজ কাজে"।
    মানুষ যখন সব সময়েই "ঠিক" ভোট দেয় তাহলে আর মোদীর জেতা নিয়ে কারো কারো এত টাইপানোর জন্য আঙুল চুল্কোচ্ছেই কেন? আর এত কোর্ট-কাছারিই বা দেখানোর দরকার কি? মোদীকে টুপি খুলে সেলাম জানিয়ে ৫ বছরের জন্য ঘুণু করতে গেলেই তো হয়।
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:৪০636960
  • মিলবে না। কেজ্রী তো বলেছে, ও বাম ডান কোনটাই নয়। যেটাতে কাজ হবে, বিজলি পানি সড়ক হবে, ঐদিকে ও আছে।
    আর আপ এ মেধা, প্রশান্তের মত বামপন্থীরা যেমন আছেন, কুমার বিশ্বাস, মীরা সান্যালের মত তুলনায় দক্ষিনপন্থী নেতা নেত্রীও আছেন।
    আপ নিজেকে কোনো ideology র সাথে asociate করে নিজের বেস কমাবে না।
  • π | ১৮ মে ২০১৪ ১২:৪৪636962
  • রোবু, আমি শুধু অ্যান্টি কম্যুনাল আন্দোলনই না, নানা প্রান্তের নানা গণাঅন্দোলনের পাল্সের কথা বলছি। বেদান্ত, নিয়মগিরি থেকে ভূপাল, নর্মদা - সবই আছে তার মধ্যে।
    পরিবেশের প্রশ্নটাকে তো বামেরা সেভাবে গুরুত্বই দিলো না ! কোন বামেরাই। এন জি ও গন্ধ পেলেই তাঁরা আবার অচ্ছুৎঅমার্গে বিশ্বাসী হয়ে পড়েন !
    সেজ নিয়ে প্রথমে আপত্তি তুলে কার্যক্ষেত্রে সমুৎপন্নে সেজের হয়ে মাঠে নামলো ! ট্র্যাডিশনাল বামেরা। ব্ন্ধ কারখানার শ্রমিকরাও বা বাম রাজ্যে কী ট্রিটমেন্ট, সাহায্য পেয়েছেন, শাসক দলের শ্রমিক ইউনিয়নের থেকে ?
    বিশ্বাসযোগ্যতা তো এভাবেই চলে যায়।
  • SC | 34.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:৪৪636961
  • কিছুই বুঝলাম না। মানুষ কেন একটা ভোট দিয়েছে, সেটা বোঝার চেষ্টা করাটাই তো রাজনৈতিক বিশ্লেষণ।
    এর মানে এই নয়, যে আমি থাকলেও সেই ভোট টা দিতাম। যেমন আমি কোনদিন মোদিকে ভোট দেব না, গুজরাতে দাঙ্গার নায়ক।
    কিন্তু মানুষ কেন দিয়েছে, সেটা তো বোঝার চেষ্টা করব, নাকি?
    ছাগল ফাগল বললে নিজের পিঠ চাপড়ানো হয় কিছু, আমি কত বুঝি, আর কেউ বোঝেই না, ঐজন্য আমার মত করে ভাবেনি।
    এতে কি লাভ হয়?
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১২:৪৮636963
  • এবার যাই। SCর বেশ কিছু পোস্ট ভালো লাগলো। "মানুষ কেন কাউকে ভোট দিয়েছে", এই লাইনটাও খুব যথাযথ মনে হলো।
  • π | ১৮ মে ২০১৪ ১৩:০৪636964
  • অন্ততঃ জন আন্দোলনগুলোর সাথে তো যুক্ত হতেই পারে। সেগুলোর একটা প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক কি তৈরি হতে পারেনা, যেখানে বামেরাও সক্রিয় ভূমিকা নিচ্ছে ? অলরেডি NAPM, সেরকম একটা প্ল্যাটফর্ম, পিপলস মুভমেন্ট অ্যালায়েন্স।

    মোদির কর্পোরেট বান্ধব সরকারের নানা পলিসির মোকাবিলা করার জন্য আগামী দিনে এরকম কোন প্ল্যাটফর্ম শক্তিশালী করা খুব দরকারি মনে করি। বিশেষ করে পার্লামেন্ট থেকে কোন বিরোধিতার আশা নেই যখন।
  • π | ১৮ মে ২০১৪ ১৩:৪০636965
  • 'মোদীর নিজের কথায়, “শক্তিশালী রাষ্ট্র বা শক্তিশালী জাতি গঠন করা মানে ভয়ঙ্কর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নয়। হোটেল থেকে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবাসন সবই সরকার গড়বে এবং চালাবে, এ এক দীর্ঘলালিত মানসিকতা। এই রাষ্ট্রনির্ভর মানসিকতা থেকে বার হতে হবে। সরকারকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে বাজার সঠিক সিদ্ধান্ত নিতে পারে।”'

    আর কী চাই ! পিএল নিশ্চয় এরকমটাই চেয়েছেন, শিক্ষা, স্বাস্থ্যের বেসরকারিকরণ।

    জোট না থাকার সুফল। পিএল নিশ্চয় এধরণের সুফলই চেয়েছিলেন।
    'জোট রাজনীতির বাধ্যবাধতকা না থাকায় নতুন সরকার ডিজেল বা রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্তও নিতে পারবে বলে শিল্পপতিদের ধারণা।'...

    আর এই এক্শো দিনের কাজ, খাদ্য সুরক্ষা জাতীয় পরিকল্পনাগুলোকেও চাননি ?
    'বামপন্থী এবং সমাজতন্ত্রীরা মনে করেন, বৃদ্ধির বিষয়টি বাজারের উপর ছেড়ে দিলে অসাম্য বাড়াবে। আর এই মতাদর্শের প্রভাবেই পরিচালিত হয়েছিল ইউপিএ সরকারের আর্থিক নীতি। সেই কারণেই একশো দিনের কাজ, খাদ্য নিরাপত্তার মতো প্রকল্প গ্রহণ করেছিল তারা। নিয়ন্ত্রণ বাড়িয়েছিল পুঁজিপতিদের উপরে।/

    সব মিলিয়ে আবাপ খুবই আশাবাদী ও উচ্ছ্বসিত মনে হল। অপ্রত্যাশিত নয়।
    http://www.anandabazar.com/national/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95-%E0%A6%B0-%E0%A6%B0-%E0%A6%A8-%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%A4-%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%9B-%E0%A6%9F-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%A5-%E0%A6%95-%E0%A6%B8-%E0%A6%B8-%E0%A6%95-%E0%A6%B0-1.32803
  • cb | 190.*.*.* | ১৮ মে ২০১৪ ১৪:০৮636966
  • আপ ৫০ দিন সরকারে ছিল, মিসগভার্নেন্সের কোন লিস্ট পাওয়া যাবে। মানে আগে এইসব খারাপ কিছু দিল্লীতে হচ্ছিল না, আপের রাজত্বে ডিটোরিয়েট করেছিল?
  • তাপস দাশ | ১৮ মে ২০১৪ ১৪:৩৮636967
  • টিউশন দিতে আগ্রহী অধ্যাপক বা মাস্টার চাই
    ****************************************************

    বাঁকুড়া সহ বিশেষ বিশেষ এলাকায় দিনে ছাগল চরানো ও সন্ধেবেলা ছাগল পড়ানোর লোক চাই। কাজের সময় ব্লগাড্ডা দেওয়া নিষেধ। বাণী কেবল ছাগলদেরই দেওয়া যাবে। নিজেও পড়াশুনো করতে হবে। আগ্রহী রাজনৈতিক বোধসম্পন্ন ব্যক্তিরা যোগাযোগ করুন। বেতন কথাবার্তার পর নির্ধারিত হবে।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৪:৪৫636968
  • π, আনন্দবাজারের পেজটা আমিও কোট করবো ভাবছিলাম। হ্যাঁ, মোটামুটি এরকমটাই চেয়েছি। লেস গভর্নমেন্ট, মোর গভর্নেন্স। (আমার কাছে এটাই আসল গুজরাট মডেল বা মোদী মডেল)। আর বামপন্থী এবং সমাজতন্ত্রীরা কি মনে করেন সেই নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড নই। ভারতের বেশীরভাগ লোক কোনদিনই ওনাদের খুব একটা রেলিভ্যান্স দেয়নি।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ১৪:৫৬636971
  • নেহাৎই ব্যক্তিগত দেখা।
    ১) বামেরা আন্দোলনে নামার (বাসের সামনের দরজা দিয়ে উঠে পেছনের দরজা দিয়ে নেমে যাওয়া অন্দোলন নয়) মানসিকতাই হারিয়ে ফেলেছে সেই সুদূর ১৯৭২এ।
    ২) অন্যেরা আন্দোলনে নামলে তবু নিজেরা থাকতো তাদের সাথে ৭৭ পর্যন্ত (ফার্নান্ডেজের নেতৃত্বে রেল ধর্মঘট, জেপির নেতৃত্বে স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন ইঃ)
    ৩) ৭৭-১১ বামেরা নিজেদের জোরে কোন আন্দোলন গড়ে তোলেনি।
    ৪) সেই জায়গাটা নিয়েছে নানান ধারার নকশাল ও এনজিওরা। - এবং সেটা নিয়ে বামেদের অসীম ছুঁৎমার্গ।
    ৫) আজ সেসব ছুঁৎমার্গ ভেঙ্গে তাদের হাত ধরা আজ বেশ ব্যথার, কারন বামেরা আজ তাদের ভারতের মেইনস্ট্রিম রাজনীতির অংশ বলে ভাবতে ভালোবাসে।
    ৬) তাই তৃতীয় ফ্রন্ট গড়তে হাত ধরে জয়ললিতা, নবীন, প্রফুল্ল মহান্ত, মুলায়েম, লালু ইঃর। যারা শেষ পর্যন্ত হয় কংএর সাথে নয় বিজেপির কোলে ঝাঁপিয়ে পড়ে। তবু বারবার রামছাগল কারাত, ছাগল সিপিএমকে সেই একই বড়ি গেলায় প্রতি লোকসভা নির্বাচনের আগে। কেউ প্রশ্ন করে না - কেন এই নেতৃত্ব এতো গাধামো করেও থেকেই যাবে। বলে ব্যক্তির দয় নেই। তো নেই। সমষ্টির দায় তো আছে। পলিটব্যুরো দায় নেবে না?
    ৭) দুঃখজনক কিন্তু বামেরা ফুরিয়ে যাওয়া হক্তি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন