এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৩৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৫:০৮636973
  • "তাই তৃতীয় ফ্রন্ট গড়তে হাত ধরে জয়ললিতা, নবীন, প্রফুল্ল মহান্ত, মুলায়েম, লালু ইঃর। যারা শেষ পর্যন্ত হয় কংএর সাথে নয় বিজেপির কোলে ঝাঁপিয়ে পড়ে। তবু বারবার রামছাগল কারাত, ছাগল সিপিএমকে সেই একই বড়ি গেলায় প্রতি লোকসভা নির্বাচনের আগে।"

    এইটে আমিও প্রত্যেকবার দেখে বহুত মজা পাই। হয়তো বল্লে বিশ্বাস করবেন না, কিন্তু আমি প্রচুর প্রচুর অবাঙ্গালিকে চিনি যারা প্রত্যেকবার ইলেকশনের আগে বামেদের এই লাফঝাঁপ নিয়ে প্রচুর খোরাক নিই। প্রতি ইলেকশানের আগে থার্ড ফ্রন্ট, আর পরে সেটা মুখ থুবড়ে পড়া :-D
  • T | 24.*.*.* | ১৮ মে ২০১৪ ১৫:০৮636972
  • কল্লোলদা আলিমুদ্দিনে একটা খসড়া পাঠিয়ে দেখবে নাকি?
  • π | ১৮ মে ২০১৪ ১৫:৩১636974
  • বামপন্থীরা কি সমাজতান্ত্রিকদের ভাবা নিয়ে কী ভাবেন, জানতে চাই নি, জানতে চাই,

    শিক্ষা ও স্বাস্থ্যের বেসরকারিকরণ চান। কেন চান ?
    একশো দিনের কাজ, খাদ্য সুরক্ষা অদরকারি বা খারাপ মনে করেন। কেন করেন ?
    রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দেওয়া ভাল মনে করেন। কেন করেন ?
  • Shibir | 113.*.*.* | ১৮ মে ২০১৪ ১৫:৩৪636975
  • এখানে একটা শব্দ দেখলাম ব্যবহার করা হয়েছে - aspirational nation। আমার প্রথম organization এ একটা শব্দবন্ধ আমরা ব্যবহার করতাম "demand creation through aspiration generation"। এখন প্রশ্ন হলো এই aspiration কতটা মৌলিক আর কতটা মার্কেট expansion এর জন্য জেনারেটেড(manufactured)?

    আনন্দবাজারের article তা আমিও দেখলাম আর দেখে বেশ ভয় পেলাম কারণ এই মডেল যেটা হলো আধুনিক অর্থনীতির বাবা আদম স্মিথের Laissez-faire মডেল যেখানে অর্থনীতিতে সরকারের ভূমিকা থাকবে মিনিমাম। ফ্রেন্চ ওয়ার্ড Laissez-faire এর মানে "let it be," "let them do as they will," or "leave it alone." (wiki)। এতে উচ্চবিত্তদের খুব একটা যাবে আসবে না কিন্তু মধ্যবিত্ত ও গরিবদের কি হবে? কারণ পুরো ইকোনমি হবে প্রফিট ড্রিভেন সেখানে যারা প্রফিট equation এ ফিট করবেনা তারা সিম্পলি ডিলিট হয়ে যাবে। মধ্যবিত্তরা অনেকে পারলে গরিবদের পক্ষে মুশকিল হবে কারণ তারা low skilled। তারা তাদের স্কিল উন্নত করতে পারবেনা কারণ তারা ভালো শিক্ষা ও সাস্থ্য কিনতে পারবেনা দামী হওয়ার জন্য। কেন দামী, কারণ বেসরকারী। সরকারি নিয়ন্ত্রণহীন let them do as they will মডেল যে কতটা ভয়ংকর হতে পারে তার একটা ভালো উদাহরণ হলো sub prime ক্রাইসিস, সেখানেও একটা বাবল তৈরী হযেছিল যেটাকে একটু ঘুরিয়ে আপনাদের ওই aspiration ও বলা যেতে পারে। :-)

    মদির গুজরাট মডেল ওই বাজপেয়ীর shining ইন্ডিয়ার একটি এক্সটেন্ডেড ভার্সন। এখন PL কে জিগ্যেস করতে ইচ্ছে করছে আপনি কি চান shining ইন্ডিয়া না আরেকটু এগিয়ে গিয়ে shining ইন্ডিয়ান ? দুটো কিন্তু এক জিনিস নয়। প্রথমটার জন্য গুজরাট মডেল দিয়ে হয়ত হয়ে যাবে কিন্তু দ্বিতীয়টার জন্য মদির নীল নকশা টা কি?
  • তাপস দাশ | ১৮ মে ২০১৪ ১৫:৩৬636976
  • ফেসবুকে শেয়ারিত সিপিআইএম সমর্থক খেদোক্তি -

    আলিমুদ্দিনে বুদ্ধ ডিনারে খাচ্ছেন ঝালমুড়ি
    কোথা হতে সেথা প্রবেশিলা আসি সীতারাম ইয়েচুরি;
    বলে যান ভোটে বাম সিপিএম পরাস্ত ভরাডুবি
    প্রকাশ কারাত কেঁদে ভাসালেন দুঃখ পেয়েছে খুবই-
    ঘরময় শুধু ছড়ান ছেটান দলিল ইস্তাহারে,
    পালাবার পথ বাছাধন সব পাবেনা পরেরবারে!
    পলিটব্যুরোতে ঠিক বলে দেবে বৃন্দা-প্রকাশ কারাতে
    বট গাছ হয়ে বসে আছে সব পারবেনা কভু সরাতে;
    লেলিন, স্তালিন, মাও এর সঙ্গে মিশিয়ে ফিদেল কাস্ত্রো,
    কিছু সেমিনার আছে ভিনদেশে ইদানিং তাই ব্যাস্ত;
    কোথা হতে আসি বিমান বলিল সিআইএ র চক্রান্ত-
    পিজা বার্গার কেক পাস্তাতে জনগন বিভ্রান্ত;
    নাহলে এদেশে ফোটে কোনদিন গোবরে পদ্ম ফুলকি?
    দশ টাকা দিয়ে হাতে আঁকাতাম চে গভারার উল্কি!
    চুপিসারে এসে গৌতম দেব বলে কথাকলি স্টাইলে,
    সব কারিকুরি ফাঁস করে দেব লেখা আছে সব ফাইলে;
    দোরে দোরে ঘুরে হেরে ঘরে ফেরে সুজন চক্রবরতি-
    নেতা রেগে কন একে কর ফের ক্লাস ওয়ানেতে ভর্তি!
    এই রোদ্দুরে বৃথা ঘুরে ঘুরে সূর্যকান্ত মিশ্র,
    এর থেকে ভাল ডাক্তারি করা এই নিদারুন গ্রীষ্ম;
    হাতপাখা হাতে মিটিমিটি হাসে ভাবে রেজ্জাক মোল্লা-
    আমায় তাড়ালি লাভ হল কিছু পেলি স্রেফ কিছু গোল্লা;
    আমকলা বেচে কালা বলে ওঠে হয় বুজি সব ভাষণে,
    বিশ্বাস আজ হারিয়েছ তাই মোদী বসে রাজ আসনে;
    শত কমরেড, গড়ে ব্যারিকেড নেতাদের নেই চিহ্ন,
    দূরে সরে গেছ জনগন থেকে হয়ে গেছ বিচ্ছিন্ন;
    পদ ছাড় আজ হয়েছে অনেক আসুক তরুন রক্ত,
    বাংলার মাটি দুর্জয় ঘাটি হোকনা লড়াই শক্ত!!
  • :-I | 69.*.*.* | ১৮ মে ২০১৪ ১৫:৪৮636977
  • কল্লোলবাবুর ২.৫৬-র পোস্টের প্রেক্ষিতে-
    জিজ্ঞাসা ১-
    ১৯৭২ কি? নাকি ১৯৬৭ থেকেই? প্রকৃতার্থে ৬৬-র খাদ্য আন্দোলনের পর থেকেই নিজেদের দমে সিপিআইএম আর কোনো মুভমেণ্ট করেছে বলে কোনো খবর পাওয়া যায় কি?(একটু যদি লিপিবদ্ধ করেন না-ছাগলদের কেউ?)
    এরপর তো ছোড়দার, ফাটাদার, শতদার, বা কান্তিদার হাত ধরে একে তাকে খুন করানো, নিজেদের ছেলেদের খুন হতে দেওয়া। ১৯৭২ অবধি। তারপর ১৯৭৭এর আগে কি কি মুভ্‌মেণ্ট? (এটাও যদি লিপিবদ্ধ করেন না-ছাগলদের কেউ?) জয়প্রকাশ, ফার্ণাণ্ডেজ-এর আন্দোলনে লেজুড় হওয়া ছাড়া? সর্বভারতীয় স্তরে তখন সিপি আই অনেক বেশী প্রাসঙ্গিক ও স্বীকৃতও। বোট ক্লাবের জনসভাগুলোও তাই বলতো। এবং সিপিআইএমএল। তবে সেটা বলা বারণ।
    (আর এটা আমার অনেকদিনের জিজ্ঞাসা-
    ৭৭-এ ক্ষমতায় আসার পরপর যে বড় দুটি মুভ্‌মেণ্ট আমার শোনা, সে দুটি হল এলাহাবাদ ব্যাঙ্ক এবং বাটার ধর্মঘট এছাড়া হিন্দমোটর ধর্মঘট। এগুলির পরিণতি কি হয়েছিল এবং তাতে সিপিআইএম-এর ইউনিয়ন বা মনোরঞ্জন রায়ের ভূমিকা কি ছিল?)
    জিজ্ঞাসা ২ -
    সিপিএম ছাগল আর কারাত রামছাগল? কারাতের কি দাড়ি আছে?
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৫:৫৭636978
  • π, আপনি জানতে চাননি বলে আমি লিখতে পারবনা, এরকম কোন ব্যাপার আছে নাকি?

    Shibir, এইসব কঠিন কঠিন প্রশ্ন করলেই আমি একটু মুশকিলে পড়ে যাই। আমি মনে করি বেসরকারী প্রতিযোগীতা ভালো, মোদী আমার এই মতটা সমর্থন করে, তাই আমি মোদীকে ভোট দিয়েছি, আর এখন আশা করছি মোদী এসে বেসরকারী প্রতিযোগিতায় উত্সাহ দেবে। এর বাইরে আর তেমন কোন মতামত নেই।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ১৫:৫৮636979
  • ওরে অবোধ ঃ-I
    রামছাগলের দাড়ি থাকতেই হবে??? ও দাড়ি ম্যাজিক রিয়ালিটি সাদা চক্ষে দেখা যায় না।
    বাকিটা খেয়ে এসে হবে।
    কল্লোল
  • π | ১৮ মে ২০১৪ ১৬:১৫636982
  • যাচ্চলে, যেগুলো জানতে চাইলাম, সেগুলোর তো উত্তর নেই ! তিনটে প্রশ্ন ছিল।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:১৭636983
  • আর ইয়ে, এই প্রশ্নটাঃ "প্রথমটার জন্য গুজরাট মডেল দিয়ে হয়ত হয়ে যাবে কিন্তু দ্বিতীয়টার জন্য মদির নীল নকশা টা কি?"

    এটা মোদীকেই করা উচিত। আমি মোদীকে ভোট দিয়েছি মাত্র, কারন কয়েকটা ইসুতে আমার চাহিদার সাথে ওনার প্রচার মেলে। সব ইস্যুতে উনি কি কি ভাবছেন সেটা আমার জানা নেই।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:২০636984
  • π না, আপনার করা তিনটে প্রশ্নের উত্তর আমার কাছে নেই। বেসরকারি প্রতিযোগিতা চাই, ভালো মনে করি, এটুকুই। এরকম লিস্ট তৈরী করে প্রশ্ন করলে আমার কাছে কোন উত্তর নেই।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:২২636985
  • পিএল। "আমি মনে করি বেসরকারী প্রতিযোগীতা ভালো"
    এটা, মনে বেসরকারী প্রতিযোগীতা" কি বস্তু? একটু বুঝায়ে বলবেন!!
  • T | 24.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:২৩636986
  • :)
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:২৭636988
  • সরি, "বেসরকারী প্রতিযোগীতা" কথাটা ভুল বলছি। আমারও একটা খটকা লাগছিল ঃ-(

    আমি বলতে চেয়েছিলাম প্রতিযোগীতা। মানে সরকার কিছু নিয়ম ঠিক করে দেবে, তারপর প্রতিযোগীরা নিজেরা ঠিক করবে মার্কেটে প্রতিযোগিতা করবে কিনা, লাভ হলে করবে, আর সরকার দেখবে নিয়মকানুন মানা হচ্ছে কিনা। লেস গভর্নমেন্ট, মোর গভর্নেন্স। এটা কি ঠিক বোঝাতে পারলাম?
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:২৭636987
  • কেজরিওয়ালের প্রস্তাব ছিল এত সীটে কন্টেস্ট না করা। পার্টির সিদ্ধান্ত অন্য ছিল। এটা নিয়ে এখন আবার পার্টির মধ্যে আলোচনা হবে। যাদব বলেছেন শুধু দিল্লিতে কন্টেস্ট করলে আমরা পাঞ্জাবের তিনটে সীট মিস করতাম।
  • π | ১৮ মে ২০১৪ ১৬:৩১636989
  • যাঃ, ঐ আর্টিকলে বলা হল মোদি এলে ঐ তিনটে জিনিসই করা হবে, আর আপনিও বললেন এই আর্টিকলটাই আপনি শেয়ার করতে চাইছিলেন, আপনার ভিশনের সাথে মিলে যায় বলে। এখন শুনছি, ঐ তিনটে পয়েন্ট নিয়ে আপনি কিছু জানেন না !
    ঃ)
  • Shibir | 113.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:৩৩636990
  • PL কঠিন প্রশ্নের উত্তর দিতে হবেনা। কঠিন প্রশ্নের উত্তর নিয়ে কেউ(ওই aspirational nation ) খুব একটা ভাবতে চায়না তাই আজ মোদী এত পপুলার আর এত ভোটে জিততে পারে। কিন্তু আপনি যে বললেন "আমি মনে করি বেসরকারী প্রতিযোগীতা ভালো" এটার পেছনে আপনার নিশ্চয়ী কিছু চিন্তা ভাবনা বা কোনো এক্সপেরিয়েন্স আছে। সেটা জানতে চাই।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:৩৪636991
  • না, এরকম লিস্ট করে প্রশ্ন করা হলে আমি সত্যি জানিনা। স্কুলে কখনো লিস্ট করে করা প্রশ্নমালার জবাব দিতে পারিনি (চাইওনি) ঃ-)
  • π | ১৮ মে ২০১৪ ১৬:৩৬636993
  • শিবিরের ৩ঃ৩৪ এ একটা বড় ক।

    নব্য মোদি ভক্ত একটা বড় শহুরে গোষ্ঠী, ভোট দিয়েছেন হয় নিম্নমধ্যবিত্ত বা নিম্নবিত্তের কী হবে সেই নিয়ে ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে বা PL এর মত তা নিয়ে কিছু না জেনে না এই নিয়ে না ভেবে।
  • π | ১৮ মে ২০১৪ ১৬:৩৮636994
  • বেশ তো লিস্ট করছিনা।
    আপাতত একটাই প্রশ্ন করছি। ঃ)

    একশো দিনের কাজ, খাদ্য সুরক্ষা অদরকারি বা খারাপ কেন ?
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:৩৯636995
  • Shibir, কতো প্রশ্ন কতো সময়ে করা হয়, সব প্রশ্নের উত্তর চাইলেই আমি ওমনি দিতে বাধ্য, এরকম কিছু তো নিশ্চয়ই নেই। আপনি প্রশ্ন করেছেন, আমি কয়েকদিন সময় নিয়ে ভাবি, তারপর যদি মনে হয় যে উত্তর দেব, তো নিশ্চয়ই লিখবো। আবার উত্তর না দিয়ে আমিও প্রশ্ন করতে পারি, যদি চাই।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:৪১636996
  • π, আপনার করা এই প্রশ্নের উত্তরও কিছুদিন ধরে ভাবি, তারপর যদি মনে হয় তো নিশ্চয়ই উত্তর দেব ঃ-)
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:৪৪636997
  • হুঁ, কিছু না জেনে কিছু না ভেবে ভোট দিয়েছি, এবার কিছুদিন ধরে জানি আর ভাবি, তারপর দেখা যাবে ঃ-)
  • π | ১৮ মে ২০১৪ ১৬:৪৮636998
  • কিছু না জেনে, না ভেবে বলা হয়নি তো, আবারো বক্রোক্তির তোড়ে অর্ধেক বা ভুল কোট করলেন।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:৫১637000
  • এইরে, বুঝতে ভুল করলাম কি? "PL এর মত তা নিয়ে কিছু না জেনে না এই নিয়ে না ভেবে।" এটা পড়ে লিখলাম। ভুল বুঝে থাকলে সরি ঃ-)
  • Shibir | 113.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:৫১636999
  • PL অবশ্যই আপনি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন। আপনার যদি মনে হয় দেবেন আর একদম না দিলেও অসুবিধা নেই। আর আপনার যদি কোনো পাল্টা প্রশ্ন থাকে অবশ্যই করবেন, সাধ্য মত উত্তর দেবার চেষ্টা করব।
  • π | ১৮ মে ২০১৪ ১৬:৫৩637001
  • 'তা নিয়ে' মানে কিছু নিয়েই কিছু না জানা, না ভাবা হয়ে থাকলে ভুল ভাবাই। সরি ঃ(
  • T | 24.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:৫৬637002
  • শহরাঞ্চলে বিজেপির ভোট বেড়েছে। কিন্তু তলিয়ে দেখলে দেখা যাবে এদের বেশীরভাগ মোদী মডেল কি জানে না। তো এদের মোদী মডেল সম্পর্কে পারসেপশন টা ঠিক কি রকম? কিছু পাবলিক কে জানি যারা কংগ্রেস 'ঝি গুলোকে বেশী সুবিধে দিচ্ছে' জাতীয় কারণে খাপ্পা। কৌতুহলের বিষয়।
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৬:৫৭637004
  • কয়েকটি কথা

    ১) গুজরাটের একটা ঐতিহ্য ছিল - বহুদিন আগেকার ঐতিহ্য -- সিংগল উইন্ডোতে কাজ হত। এরই নাম গুজরাট মডেল।

    ২) কর্পোরেট সেক্টরকে আটকাতে গিয়ে প্রতিযোগিতাকেই মেরে দেওয়া -- এটা একমুখী চিন্ত্রা। একমুখী বলতে, এন্টি কর্পোরেট। কর্পোরেটকে একটি কালেকটিভ টার্ম হিসেবে ব্যবহার করার অভ্যাস।

    ৩) পরিবেশ নিয়ে নিয়ম থাকুক। কিন্তু পরিবেশের নিয়ম মানার পরেও টেন্ডার কল করা দরকার নয় কেন? সরকারের রেভিনিউ কমলে কার লাভ? সাধারণ নিয়ম হিসেবে ধরে নেব যে এগুলো ঘুষের মাধ্যমে হয়। যে ঘুষ দিল তার কিছু টাকা গেল বটে, কিন্তু টাকাটা সরকারে একাউন্টে ঢুকলো না। তাছাড়া রেড টেপ মানে ফাইল ফেলে রাখা ও দেরি করা। দেরি করাতে কার লাভ? সাধারণ মানুষের লাভ নয়। বাস্তবিক, বার্থ সার্টিফিকেট থেকে নিয়ে অন্য যে কোনও সরকারী সাহায্য পেতেও বাধা হয়ে দাঁড়ায় রেড টেপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন