এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৫৩৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৮ মে ২০১৪ ১৬:৫৯637005
  • হ্যাঁ, আরেকটা ক্যাটেগরি জোড়া উচিত।

    নব্য মোদি ভক্ত একটা বড় শহুরে গোষ্ঠী, ভোট দিয়েছেন হয় নিম্নমধ্যবিত্ত বা নিম্নবিত্তের কী হবে সেই নিয়ে ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে, বা সেই নিয়ে ( PL এর মত ? ঃ))না জেনে না না ভেবে বা ভাবতে বা জানতে না চেয়েই, আর আরো কিছু জন প্রো-গরীব পলিসি নিয়ে বিরক্ত হয়ে।
  • :-I | 69.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:০০637006
  • শিক্ষা ও স্বাস্থ্যের বেসরকারিকরণ চান। কেন চান ?
    একশো দিনের কাজ, খাদ্য সুরক্ষা অদরকারি বা খারাপ মনে করেন। কেন করেন ?
    রান্নার গ্যাসে ভর্তুকি তুলে দেওয়া ভাল মনে করেন। কেন করেন ?
    π
    এগুলোর উত্তর অন্য কারুর দেওয়ার কথা বোধহয়। আমার প্রশ্ন আপনার ১ নং প্রশ্নের সাথে ব্যাঙ্ক, বীমা ক্ষেত্র এল না কেন?
    আপনার ৩ নং প্রশ্নের উত্তর বেশীর ভাগ শহুরে উচ্চ পদাভিষিক্ত এভাবে দিয়েছেন। "আপনার পরিবারে বছরে কটা সিলিণ্ডার লাগে? যদি ১২টা বা ১৩টা হয়(আমাদের বাড়িতে যা লাগে), তাহলে বাড়তি ৪টের ভর্তুকি হীন দাম যোগ ৯টা সিলিণ্ডারের দাম ভাগ ৩৬৫ = আনুমানিক ২৩ বা ২৪ টাকা। তো, এই পরিমাণ টাকা একদিনের রান্নার পিছনে খরচ করতে পারবেন না?" এঁদের কাছে কোন যুক্তিই দাঁড়ায় না। কারণ এঁদের কাছে প্রশ্নকর্তার আর্থিক অবস্থানই গ্রাহ্য। যাঁরা আরো বেশী কোমরের তলায় লাথি খাচ্ছেন, তাঁরা এঁদের কাছে প্রশ্ন করতে পৌঁছোন না। এঁরাই মেট্রোর ভাড়া বাড়ছে না বলে কটা ছোটলোকদের সাথে যেতে হচ্ছে বলে আক্ষেপ করতেন। আজ কোন কোন ভদ্রলোক এঁদের সহযাত্রী জানতে যাওয়া হয়ে ওঠে নি অবিশ্যি।
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:০১637007
  • একটু যোগ করি। রেড টেপ বলতে যারা রেগুলেশন বোঝেন তাঁরা ফলস কমপ্লেসেন্সে থাকেন। সর্ষের মধ্যে ভূত না থাকলে সারদা হত না।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:০২637008
  • Shibir, নিশ্চয়ই। আসলে এরকম হ্ঠাত প্রশ্ন করলে কেমন হকচকিয়ে যাই। আর আমি আপনাকে প্রশ্ন করলে I request you to answer, এটা বলে নিয়ে করবো ঃ-)

    একটু লেখার চেষ্টা করি

    "তারা তাদের স্কিল উন্নত করতে পারবেনা কারণ তারা ভালো শিক্ষা ও সাস্থ্য কিনতে পারবেনা দামী হওয়ার জন্য। কেন দামী, কারণ বেসরকারী। সরকারি নিয়ন্ত্রণহীন let them do as they will মডেল যে কতটা ভয়ংকর হতে পারে তার একটা ভালো উদাহরণ হলো sub prime ক্রাইসিস, সেখানেও একটা বাবল তৈরী হযেছিল যেটাকে একটু ঘুরিয়ে আপনাদের ওই aspiration ও বলা যেতে পারে। ঃ-)"

    এখানে মনে হচ্ছে, অনেকে যদি কিনতেই না পারে, তো দামও আপনা থেকেই কমা উচিত। বা এট লিস্ট মার্কেট সেগমেন্টেশন হওয়া উচিত। কেউ revenue তে খেলবে, কেউ volume এ খেলবে।

    আরেকটা কথা, আমি পুরোপুরি লেসে-ফেয়ার এর কথা বলিনি, বলেছি মার্কেট রেগুলেশন করার কথা। বোধায় খেয়াল করে থাকবেন, sub-prime এর কারন ছিল absence of due diligence. মানে খুব কম্প্লিকেটেড কিছু ইন্স্ট্রুমেন্ট বিক্রি করা হয়েছিল, যেগুলো ক্রেতা বা বিক্রেতা কেউই ঠিকমতো বোঝেনি। দে ওয়ার লেআর্ড আপন লেআর্ড আপন লেআর্ড। রেগুলেটররাও, মানে ফেড বা অন্যরা, এগুলো বন্ধ করার চেষ্টা করেনি। তবে এটার থেকে বোধায় কিছু শিক্ষা নিয়েছে।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:০৬637009
  • ওদিকে π ও সেগমেন্টেশন করে চলেছেন (একটু মজা করলাম, আশা করি কিছু মনে করবেন না) ঃ-)
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:১০637010
  • এমেম এর তিনটে পয়েন্টই ঠিক মনে হলো।
  • π | ১৮ মে ২০১৪ ১৭:১৩637011
  • হ্যাঁ, ব্যাঙ্ক, বিমা আসা উচিত।
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:১৪637012
  • কিন্তু চিন্তা বানান ঠিক ছিল না। :)
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:১৬637015
  • যাহঃ, ব্যাপারটা এরকম হল, যে সিপিয়েম ৬৬ এর পরে কোনোদিন কোনো আন্দোলনই করেনি। তাহলে আর হাত ধরতে চাওয়া কেন?
  • π | ১৮ মে ২০১৪ ১৭:১৬637013
  • 'পরিবেশ নিয়ে নিয়ম থাকুক। কিন্তু পরিবেশের নিয়ম মানার পরেও টেন্ডার কল করা দরকার নয় কেন? '

    গুজরাত মডেলে বুঝি পরিবেশ নিয়ে নিয়ম মানা হয়েছে বা হয়েছিল ?
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:১৮637016
  • আপনিও ভালো লিখেছেন পিএল। পাই উত্তর দিক।
  • π | ১৮ মে ২০১৪ ১৭:২৩637017
  • এমেমদির পোস্ট প্রায়শঃই কিছু বুঝিনা।
    আমারই কিছু প্রশ্ন বরং পেন্ডিং আছে। ওঁর আমার কাছে কোন প্রশ্ন আছে বলে দেখিনি তো।
  • π | ১৮ মে ২০১৪ ১৭:২৭637018
  • আদানি গ্রুপকে ৫০০০ কোটি টাকার কোন ডিল নিয়ে কেন্দ্রীয় সরকার নোটিস ধরালো। এই নোটিসটাও কিছুদিন আগে আসেনি কেন, ধাঁধা। সরকারের নানাবিধ যোজনাগুলো নিয়ে সেভাবে কোন ক্যাম্পেন না করার মতই।
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:২৯637019
  • পরিবেশ মানা হয়েছিল কিনা জানি না পাই। টেন্ডার কল করা হয়নি, এটা বরং জানা গেছে। আদানি কেস। এমন আরো আছে নিশ্চয়। তবে দুদিনে কাজ হলে সেটা পরিবেশ প্রতিকূল, আর ছ মাস বসিয়ে রাখার পর হঠাত একদিন চুপচাপ একজনকে দিয়ে দিলেই সেটা পরিবেশ অনুকূল, এই যুক্তি দাঁড়ায় না।
  • :-I | 69.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৩০637020
  • "যাহঃ, ব্যাপারটা এরকম হল, যে সিপিয়েম ৬৬ এর পরে কোনোদিন কোনো আন্দোলনই করেনি। তাহলে আর হাত ধরতে চাওয়া কেন?"

    কল্লোলবাবুর উত্তর এখনও মধ্যাহ্নভোজের বিরতিতে। এই ফাঁকে আপনি যদি লিপিবদ্ধ করেন, তো একটি ছাগল ছাগল-কলোনীমুক্তির মার্গদর্শন করতে পারে।
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৩৪637022
  • 'বুঝি না' না বলে পয়েন্টেড ভাবে বললে ভালো হত ১,২ ও ৩ এর মধ্যে কোন টা বোঝো নি।
  • π | ১৮ মে ২০১৪ ১৭:৩৪637021
  • The Gujarat-based Adani group has been fined Rs. 200 crore by the Union environment ministry, which has accused it of damaging mangroves and creeks while developing a port project.

    এছাড়াও,
    Monday's order by the Gujarat High Court directing 12 units in the Mundra SEZ of the Adani Group to temporarily stop operations till the SEZ receives an environmental clearance is yet another indictment of the environment and forest ministry.

    The order, besides hauling up the Adani Group for allotting land to companies even before obtaining an environmental clearance for its SEZ complex at Mundra, highlights the ministry's poor scrutiny of the project.
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৩৯637023
  • আমি নিতান্তই নাদান। একটা দল, অনেক বছর কোনো আন্দোলন বা কিছুর সাথে যুক্ত নয়, কোনো নেতা নেই, তরুণ প্রজন্ম পাশে নেই, আগে কিছু ভোট পেত, এখন সেটাও পায়না, হায়, সবাই এদের এত ভাল চায় কেন? সবাই কেন এদের কী করা উচিত বলে যেতে চায়? আমার ধারণা অনেকেই এই পার্টিটাকে ভালোবাসেন। তাই যদি হয়, পার্টি থাকবে, নইলে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। অন্য কেউ আসবে সেই শুন্যস্থানে।
  • π | ১৮ মে ২০১৪ ১৭:৪০637024
  • আমি পি এল এর কোন প্রশ্নের উত্তর কেন দেব সেটা বুঝিনি।
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৪১637026
  • ওকে এই খবরটা পড়া হয়নি। আদানী কেস তার মানে পরিবেশনিয়ম ভাঙা নিয়েই। আই স্ট্যান্ড কারেক্টেড।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৪৩637027
  • মেরেছে আমি তো π কে কোন প্রশ্ন করিনি!
  • robu | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৪৪637028
  • পাইদির প্রতি সমব্যাথী ঃ-(
  • cm | 37.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৪৭637031
  • ভালোবাসা নহে নিখাদ মহত্ত্ব।
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৪৭637030
  • 'উত্তর দিক'

    উত্তর দেওয়া মানে দুরকম হয়। এক, প্রশ্নের উত্তর দেওয়া। দুই, যুক্তি কাউন্টার করা।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৪৭637029
  • রোবু কে ক, সি পি এম কে সত্যি ভালোবাসি। দূর্গা পুজোয় প্যান্ডেল এর পাশে লাল সালু তে মোড়া দোকান না থাকলে, জীবন টা বিস্কুট ছাড়া চা হয়ে যাবে,কমরেড।
  • sm | 122.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৫১637033
  • এ কি রে বাবা, পাই কে কেউ প্রশ্ন করে নি? আলবাত করেছে, বললেই হলো? কেউ না করলে, আমি করছি,
    প্রথম প্রশ্ন, পাই এত প্রশ্ন করে কেন?
    দ্বিতীয় প্রশ্ন, এত লিং পাই কোথায় পায় ?
    এত পড়াশোনা করে কখন?
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৫১637032
  • এমেম উইথ অল ডিউ রেসপেক্ট, আমি Shibir কে ওনার একটা পোস্টের উত্তর দিয়েছি। উত্তরে Shibir কিছু লিখতে পারেন, নাও লিখতে পারেন। আর π আমার কথার উত্তর নাও দিতে পারেন, কারন ওটা Shibir কে লেখা।
  • এমেম | 127.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৫২637035
  • পাই ও পিএলের আদর্শগত অবস্থান উল্টো বলে মনে হয়েছিল। ঐজন্যে বললাম কাউন্টার করুক।
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৫২637034
  • মানে আমার দিকটা ক্লিয়ার করে দিলাম ঃ-)
  • PL | 103.*.*.* | ১৮ মে ২০১৪ ১৭:৫৩637038
  • লিং পেতে বোধায় খুব একটা কষ্ট করতে হয়্না, গুগল তো আছেই!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন