এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল বিশ্বকাপ (শকার ব্কার ) ২০১৮

    b
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৮ | ১৮৬৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ২১ জুন ২০১৮ ১১:৪৭376207
  • কাল ইরানের খেলা খুব ভালো লাগলো। বিশেষ করে সেকেন্ড হাফ। ভাগ্যের আর একটু সহায়তা পেলে স্পেনকে আটকে দিতে পারতো।
  • + | ২১ জুন ২০১৮ ১২:৫৯376208
  • কি বাজে রেপুটেশন!! আমি কিন্তু মেসি-হেটার নই, আর ফার্স্ট ম্যাচের পর হ্যাটাও দিইনি। মেসির কোনো ব্যাপার খারাপ বললেই মেসি-হেটার নাকি! মেসিকে ভগবান ভাবে যারা তাদের সেটা খারাপ লাগে। আর্জেন্টিনার বাকিরাও বেশ ভালো, খালি দেশের হয়ে খেলত নামলে 'মেসি অছে তো' বলে হাত তুলে দেয়।

    ইঙ্গল্যান্ড যথেষ্ট ভাল খেলেছে, তবে ম্যানেজার কেন হাত ভাঙ্গলো কে জানে!!
  • pinaki | ২১ জুন ২০১৮ ১৬:১৩376209
  • দিমারিয়াকে আগের বিশ্বকাপে অনেক ধারালো লেগেছিল। এবারে কেমন নেতিয়ে গেছে মনে হল।
  • Tim | ২১ জুন ২০১৮ ১৬:১৭376211
  • এই কী বলে রে! আর্জেন্তিনার তো খুবি ভালো দল। দি মারিয়া, আগুয়েরো, হিগুইন, মাসচারেনো এরাও তো আছে। সেদিক থেকে একা একা খেলছে মাইরি সিআর্সেভেন। শুধু ঐ খেলা দেখার জন্যই পোর্তুগালকে সাপোর্ট করছি।
  • T | ২১ জুন ২০১৮ ১৬:২২376212
  • বলবেন না অ্যামন, বলবেন না। :(( আজ যে তোমার পরীক্ষা ভগবান। :(( ওগো আজ যে কেস খাব। :((
  • + | ২১ জুন ২০১৮ ১৬:৪৪376214
  • মেসি যদি একটু পড়া করে আসে (যদিও ভগবানদের পড়াশুনা করতে হয় কিনা জানিনা), তাহলে কিচ্ছু চাপ নেই। শুধু লভ্রেনের সাথে গল্প করলেই একটা গোল করতে দিয়ে দেবে। লভ্রেন প্রত্যেক ম্যাচে মিনিমাম একটা গোল খাওয়ানোর ভুল করবেই। আগের ম্যাচে করেনি, এই ম্যাচে ২টো করার কথা। প্রতিভাবান লোক, কন্সিস্টেন্ট, ঠিক গোল করিয়ে দেবে একটা না একটা। আর্জেন্টিনার আজ জেতা উচিত, ক্রোয়েশিয়া তো ডিফেন্সিভ খেলবেনা, মেসিকে খেলতে দেবে, তাই গোলও খাবে।

    দি'মারিয়া এবার পিএসজির হয়েও খুব একটা ভালো খেলেনি। আর্জেন্টিনা মাঝমাঠে মাসচরেনো-বানেগা কে একসাথে কেন খেলায়না শুরু থেকে জানিনা। সখি সখি প্লেয়ারদের থেকে বানেগা অনেক ইউজফুল।
  • | ২১ জুন ২০১৮ ১৬:৪৪376213
  • লোকে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে টি কথিত "হা-আর্জেন্টিনা" শেষপর্যন্ত সন্ধি হয়ে যায় কিনা দেখতে।
    ;-p
  • + | ২১ জুন ২০১৮ ২২:০৫376215
  • পেরু আর মরোক্কোর স্ট্রাইকাররা একসাথে প্র্যাকটিস করে বোধহয়
  • Tim | ২১ জুন ২০১৮ ২২:১২376217
  • ফ্লোরেস, ফারফান, কুয়েভা এই তিনটে প্লেয়ার অসহ্য
  • + | ২২ জুন ২০১৮ ০০:০৮376218
  • আমার কথা রেখে লভ্রেন দিয়েছিলো সুযোগ
  • Netai | ২২ জুন ২০১৮ ০০:৪৪376219
  • কাম সারসে
  • দেব | ২২ জুন ২০১৮ ০০:৫৫376220
  • কোন মানে হয়?!
  • T | ২২ জুন ২০১৮ ০১:০৩376221
  • এ মানে চোখে দেখা যায় না।
  • Netai | ২২ জুন ২০১৮ ০১:০৯376222
  • হয়ে গেল
  • T | ২২ জুন ২০১৮ ০১:১১376223
  • হ্যাঁ, খেল খতম।
  • T | ২২ জুন ২০১৮ ০১:১২376224
  • দমদির সাধ মিটিয়ে 'সন্ধি'টা শেষ অবদি হয়েই গ্যালো। :(
  • T | ২২ জুন ২০১৮ ০১:১৮376225
  • এইবার বোদ্ধাদের ম্যাও ম্যাও কন্টিন্যুয়াস শুনে যেতে হবে। ধুর শালা।
  • saikat | ২২ জুন ২০১৮ ০১:২৯376228
  • এ মানে এই টীমটা খেলার সুযোগ পায় কি করে !! আর তিনিও সত্যি, খানিক ঘুরঘুর করলেন শুধু।
  • j | ২২ জুন ২০১৮ ০১:২৯376226
  • এই গোলিটা চেলসিতেও নিয়মিত নয়, একটা বড় সমর্থক বেস দল গ্রুপ স্টেজেই বিদায় নিলে ভাল কি আর লাগে?
  • T | ২২ জুন ২০১৮ ০১:৩৯376229
  • এই টিমটা কোয়ালিফাইং রাউন্ড থেকে বাজে খেলে চলেছে। মেসির কাঁধে ভর করে কোনোরকমে কোয়ালিফাই করেছে। আরে ভাই একটা ম্যাচে তো অন্ততঃ ভালো খ্যাল।
  • দেব | ২২ জুন ২০১৮ ০১:৪০376230
  • ডিফেন্ডারগুলো কিছু অদ্ভুত ল্যাদ মাইরি। আরে নেমে আয়!
  • + | ২২ জুন ২০১৮ ০২:০৬376231
  • কোয়ালিফাইঙ্গ এর শুরু থেকে কি ভগোবান খেলেছিলেন?? স্যিওর নই

    ৪বছরে ৪টে কোচ, ৪৫ টা প্লেয়ার খেলালে মেসির দোষ ধরে লাভ নেই
  • T | ২২ জুন ২০১৮ ০২:১৪376232
  • যদ্দুর মনে পড়ছে কোয়ালিফাইং এ যতগুলো ম্যাচে ভগবান খ্যালেননি সেই সবকটাতেই ছড়িয়েছিল।
  • + | ২২ জুন ২০১৮ ০৩:৩৮376233
  • তাহলে তো নাটকের দায় কিছুটা ভগবানেরও ক্যাপটেন হিসেবে
  • aranya | ২২ জুন ২০১৮ ০৬:০৮376234
  • আর্জেন্টিনার সাপোর্টার নই, তাও নিছক ফুটবলপ্রেমী হিসাবেই দুঃখ হয়, এত বড় একটা দল, গ্রুপ লিগেই কেটে গেলে। মেসি-র মত একজন খেলোয়াড়-কে বিশ্বকাপে আরও কটা ম্যাচে দেখার সুযোগ থেকে বঞ্চিত হওয়া কিসু ভাল কথা না
  • বোদ্ধা | ২২ জুন ২০১৮ ০৬:৩৮376235
  • ম্যাও
    ম্যাও
    ম্যাও
  • SKM | ২২ জুন ২০১৮ ০৭:০২376236
  • মেসি দুটো ম্যাচ কি খেললো?
  • pi | ২২ জুন ২০১৮ ০৮:২২376237
  • jayaraajer posT parhechhen aapanaaraa?

    'এটা থিয়েটারেও হয়েছে, সেই অধিকারে বলতে পারি, নইলে যতটুকু ফুটবল খেলেছি, তাতে চুপ করে থাকাই শ্রেয়। পাড়ায় পাড়ায় নাটক হত, মাচা বেঁধে। যাত্রাও হত। এমেচার। কিন্তু পাড়ার সুপারস্টার থাকতো। বাবলুদা বা সুতপাবৌদি। এরা যাদের কাছে সুপারস্টার ছিল, তারা কোনদিন একাডেমীতে অরুণ মুখার্জ্জীর জগন্নাথ বা মনোজ মিত্রর সাজানো বাগান দেখতে যায়নি। এরা কেউ গ্রোটস্কি আর ইউজিন বার্বাকে চেনে না। এদের কাছে বাবলুদাই শের। আর এমন ভাবার কারণ নেই, নেহাত ভালো জিনিষ দেখেনি বলেই, এলি তেলিকে মাথায় তোলা হয়েছে। বাবলুদা এক্টো করতে শিখেছে মাখনবাবুর কাছ থেকে। মাখনবাবুর বাবা, নাথু গোঁসাইয়ের কীর্তন শুনেছেন রাধাকান্ত বাবু, খুশী হয়ে সোনার মেডেল দিয়েছিলেন। এরকম গল্প সব পাড়ায় শোনা যেত। সব পাড়ায় সন্ধে নামলে হারমোনিয়েমের প্যাঁ পোঁ শোনা যেত। যেত বলেই, পাড়ায় থিয়েটারে একটু ভালো অভিনয় করে, কেউ কেউ একাডেমীতে অরুণ মুখার্জ্জী, মনোজ মিত্রর দলে গিয়ে জুটতো। এমেচার না থাকলে প্রফেশনাল হয় না। আমরা প্রফেশনাল হওয়ার চক্করে এমেচারটা তুলে দিলাম। বাবলুদা, মাখন বাবু, নাথু গোঁসাই, সুতপা বৌদিদের হ্যাটা করতে শুরু করলাম। ফল হোল, থিয়েটার লেখাপড়ার মত দুর্বিষহ বাধ্যতামূলক একটা কাজ হয়ে উঠলো। বাপ মা, রবিবার রবিবার রমাপ্রসাদ বনিকের নাটকের ক্লাসে বাচ্চাকে পাঠাতে শুরু করলো। সিরিয়ালে বাচ্চার পার্ট পাওয়া শুরু হোল। থিয়েটারের ভোগে যাওয়াও শুরু হোল। যে কোন কাজ ভালো করে করতে হলে, প্রথমে সেই কাজ থেকে আনন্দ পেতে হয়। ব্রেখট বলছেন- ফান। এই ফান একাডেমী প্রোভাইড করে না। একাডেমী সিরিয়াস বিজনেস। যারা পড়ছেন, তারা সিরিয়াসের থেকে বিজনেসে একটু বেশি ঝোঁক দেবেন। আমি ওভাবেই বলতে চাইছি, কিন্তু লেখায় ঠিকঠিক একসেন্ট দেওয়া যায় না। ফান বা মজা বা আনন্দ পাওয়া যায় এমেচার নাটকে। সেখানে মজা পেলে, মনে হলে, এটা করেই সবচেয়ে ভালো লাগছে, কেমন একটা অনুভব হচ্ছে, যা ঠিক বলে বোঝাতে পারছি না, তবেই একাডেমীতে যাওয়া উচিত। কিন্তু আমরা ন্যাশানাল স্কুল অফ ড্রামা, নান্দীকার, রবীন্দ্রভারতী, নাট্য একাডেমীর চক্করে প্রথমেই এমেচার কাঠামোটার পুঁটিকি মেরে দিই। নাট্য একাডেমী একটা এক সপ্তাহ বা দশদিনের সেন্ট্রাল ওয়ার্কশপ করাতো। এর ফল হোত বিচিত্র এবং ক্ষতিকর। ধরুন বিশ্বদা কিছু ছেলেপুলে জুটিয়ে মফস্বলে থিয়েটার করেন, সেই দলের মনোময় বলে ছেলেটি নাট্য একাডেমীর ওয়ার্কশপ করতে গেল। গিয়ে সে অশোক মুখার্জ্জীর স্তানিস্লাভস্কি মেথড একটিঙের ক্লাস, ঊষা গাঙ্গুলির ভয়েস ট্রেনিং, বিভাস চক্রবর্তীর ডিরেক্টর-এক্টর রিলেশনশিপ, অরুণ মুখার্জ্জীর থিয়েটার এন্ড মিউজিক এইসব শুনে এলো। এবার তার কাছে আছে কিছু শব্দ। বিশ্বদা মফস্বলে রিহার্সাল করাতে গিয়ে বললো, সোজা হয়ে দাঁড়া, আর মনোময় বলল- জেসচার না পশ্চার? বিশ্বদা বলল একটু জোরে বল শোনা যাচ্ছে না, মনোময় বলল, ভয়েস মডিউলেশন? দলের বাকিরাও বুঝলো বিশ্বদা কিছু জানে না, বিশ্বদার নিজেরও তাই মনে হোল, মফস্বলে নাটকই বন্ধ হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি নাট্য একাডেমীর কন্ট্রিবিউশান। বিশ্বদা কিন্তু থিয়েটার জানেন। বাংলায় চৈতন্য থেকে থিয়েটার যাত্রার বহমান ট্র‍্যাডিশন আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। তা টিকে থাকলেই, থিয়েটার টিকে থাকতো। এন এস ডি দিয়ে থিয়েটার টিকবে না। এই বিশ্বদা, সুতপা বৌদি, বাবলুদা, নাথু গোঁসাইরা থিয়েটারের জন্য সবচেয়ে জরুরী যেটা, অর্থাৎ বুকভরা ভালোবাসা আর জানকবুল কমিটমেন্ট, সেটা তৈরি করে দিত। বেসিক গলার পর্দার ওঠানামা, সোজা হয়ে দাঁড়াতে শিখিয়ে দিত। এগুলো চলে গেলে, একেবারে নিজস্ব কিছু নান্দনিক বোঝাপড়া চলে গেলে, শুধু ইউরোপীয় কায়দাবাজী দিয়ে কিছু হবে না।
    তাই দিয়ে ব্রাজিল সাতগোল, আর্জেন্টিনা তিনগোল খাবে।
    লাতিন আমেরিকায় ফুটবল ছিল স্পর্ধা। তাদের নমনীয়তার সাথে এঁটে উঠতে পারতো না ইউরোপ। এবার ইউরোপ বলল, তোমাদের টাকা দিচ্ছি, এখানে এসে খেলো। বার্সেলোনায় খেলো। মিলানে খেলো। লিভারপুলে খেলো। খেলতে খেলতে ভুলে যাও, নিজের খেলা, ভুলে যাও লড়াই, ভুলে যাও কমিটমেন্ট, ভুলে যাও দেশ, ভুলে যাও হোসে মার্তি, ভুলে যাও চৈতন্য, ভুলে যাও ডি স্টেফানো, ভুলে যাও নাথু গোঁসাই। শুধু ইউরো মনে রাখো। ডলার মনে রাখো। সাত গোল মনে রাখো। তিন গোল মনে রাখো। আর খেলতে এসো না। যে খেলাটা তোমরা জানতে সেটা ভুলে গেছো। যে খেলাটা আমরা খেলি, সেটা তোমরা পারবে না। সবচেয়ে বড় কথা জানকবুল কমিটমেন্ট শেখানোর জন্য তোমার পাশে মারাদোনা বা সুতপাবৌদি নেই।'
  • | ২২ জুন ২০১৮ ০৮:৪৩376239
  • ওলে বাবালে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন