এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ ৩

    rokeyaa
    অন্যান্য | ২৬ নভেম্বর ২০০৯ | ৪৫৮৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০২ ডিসেম্বর ২০০৯ ২৩:১৫427697
  • ঠিক ঠিক, সেরকম তথ্য হলেও চলবে। শুধু একটা কথা মনে রাখতে হবে যেটা কোন সংখ্যাতত্ব ছাড়াও বোঝা যাবে। পশ্চিমের দেশগুলিতে নিরন্তর সফল প্রচারের ফলে তামাকের ব্যবহার বহুলাংশেই নিম্নগামী। কিন্তু আশ্চর্যের বিষয় হল ঘরের কাছে চের্নবিল হওয়া সত্বেও ইউরোপে পারমাণবিক বিদ্যুতের ব্যবহার উত্তরোত্তর বাড়ছে (আগে লিংক দিয়েছি)। USA-র অবস্থা এইরকম: The country's 104 nuclear reactors produced 809 billion kWh in 2008, almost 20% of total electrical output.
    Following a 30-year period in which few new reactors were built, it is expected that 4-8 new units may come on line by 2018, the first of those resulting from 17 licence applications to build 26 new nuclear reactors made since mid 2007. http://www.world-nuclear.org/info/inf41.html.
    এইসব দেশের শ্রমিকেরাও নিশ্চয়ই খনিতে বা ফ্যাকট্রিতে কাজ করে পরমাণু চুল্লীর জন্য তেজস্ক্রীয় জ্বালানী প্রস্তুত করছেন।
  • bitoshok | ০৩ ডিসেম্বর ২০০৯ ০৫:২২427698
  • ১) "ইউরোপে পারমাণবিক বিদ্যুতের ব্যবহার উত্তরোত্তর বাড়ছে"।

    দেখুন কোথায় বাড়ছে :
    http://www.iaea.or.at/programmes/a2/

    ২) "The country's 104 nuclear reactors produced 809 billion kWh in 2008, almost 20% of total electrical output.
    Following a 30-year period in which few new reactors were built, it is expected that 4-8 new units may come on line by 2018, the first of those resulting from 17 licence applications to build 26 new nuclear reactors made since mid 2007."


    ঐ একই ওয়েবসাইট থেকে :

    The commitment to nuclear power as part of the nation's long-term energy strategy continues with the Obama administration, but there has been a reduction in some nuclear programs as a result of greater emphasis on alternative sources of energy.

    আর ইয়ে, COL ইনিশিয়েট করা মানে পারমিশন দেওয়া নয়। বরং, একটু ভালো করে USA র ডেটা দেখে নিন।
    http://www.eia.doe.gov/fuelnuclear.html
  • bitoshok | ০৩ ডিসেম্বর ২০০৯ ০৭:১৪427700
  • এখানে একটা প্রশ্ন করে রাখি, রসিক জন উত্তর দেবেন আশা করি।

    প্র: পশ্চিমবঙ্গ সরকারের শক্তি নীতির রূপরেখা টি ঠিক কি রকম?
  • PT | ০৩ ডিসেম্বর ২০০৯ ০৮:৩৪427701
  • বিতোশোকের দেওয়া লিংকের থেকে পাওয়া তথ্য থেকেও এটা পরিষ্কার যে পারমাণু-বিদ্যুতের ব্যবহার আপাতত: উত্তরোত্তরই বাড়ছে: World Net Nuclear Electric Power Generation, 1980-2007; http://www.eia.doe.gov/pub/international/iealf/table27.xls
  • bitoshok | ০৩ ডিসেম্বর ২০০৯ ০৮:৫২427702
  • ইন্টারেস্টিং! দেখ রে নয়ন মেলে জগতের বাহার!!!

    আমার এখন হেবি সন্দেহ হচ্ছে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের উপর।
  • ranjan roy | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:৩৭427703
  • PT,
    পার্লিয়ামেন্টে ভোটাভুটির সময় আমাদের অরিজিৎ( যে ঘোষিত ভাবেসিপিএমসমর্থক), আই পত্রিকায় স্টুটগার্টের ফিজিক্সের ডক্টরেট দেবযানী'র সঙ্গে লড়ে গেছিল, ডেটা ও পলিটিক্যাল আর্গুমেন্ট নিয়ে।
    ওর বক্তব্য ছিলো, যদ্দূর বুঝেছিলাম,:
    এক, এই বিতর্কটা মূলত: রাজনৈতিক। অর্থাৎ, ফিজিক্যাল ফ্যাক্ট একটি গেলাসে অর্ধেক জল আছে হলেও তাকে ""আদ্দেক খালি'' বলবো, কি ""আদ্দেক ভরা'' --- সেটা রজনৈতিক দৃষ্টিকোণের ওপর নির্ভর করবে। অত: অনুরোধ, আপনি আপনার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করুন। সিপিএম এর অফিসিয়াল স্ট্যান্ডের সঙ্গে মোটেই মিলছে না যে!
    দুই, ওর কথা অনুযায়ী পারমাণবিক জ্বালানীর সবচেয়ে বড় সাপ্লায়ার অস্ট্রেলিয়া নিজে এই এনার্জি ব্যবহার করে না। অন্যদের বেচে।
    এইরে, ঠিক বল্লাম, নাকি বুড়ো বয়সের স্মৃতি প্রতারণা করলো?
    তিন, সবচেয়ে বেশি পারমাণবিক ইন্ধন ব্যবহারকারী দেশ ফ্রান্স নাকি বহুবছর ধরে নতুন কোন চুল্লী বানাচ্ছে না? আর কিছু নাকি বন্ধ করছে?
    চার, এই এনার্জি নাকি কস্ট-বেনিফিসিয়াল নয়?
    পাঁচ, অল্টারনেটিভ এনার্জির উৎস( হাওয়া ও জল) নিয়ে রিসার্চের পেছনে নাকি সব উন্নত দেশ ইনভেস্টমেন্ট বাড়ানো শুরু করেছে?
    শেষে হিন্দি সাহিত্যের বিরাট প্রতিভা ( মার্ক্সিস্ট) কবি মুক্তিবোধের প্রবাদ প্রতিম বাক্যবন্ধ:
    তুম্‌হারা পলিটিকস্‌ ক্যা হ্যায় পার্টনার?
  • dig | ০৪ ডিসেম্বর ২০০৯ ০৬:১৩427704
  • অনেকেই দেখি বলেছেন বিকল্প শক্তির কথা। তা সেগুলো না আসা অবধি কি আমরা লোডশেডিং -এই থাকব? নাকি দেশের জনসংখ্যা কমাবো?
  • Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৭427705
  • অস্ট্রেলিয়া নয় - আম্রিকা। ওখেনে নতুন চুল্লী তৈরী হয় না - রাদার ওরা টেকনোলজি বেচে।

    IAEA নিয়ে সবচেয়ে বড় বিতর্ক ছিলো ওই ভারতের নিউক্লিয়ার প্ল্যান্টে নজরদারি ইত্যাদি।
  • kallol | ০৪ ডিসেম্বর ২০০৯ ১১:২০427707
  • কতটা পাওয়ার কাট সইতে হয় এখন?
    আর যদি সইতেও হয়, কিসের বিনিময়ে আলো,পাখা,এসি চালাবো সারাদিন-সারারাত একবারও ভাববো না!
    ইংরেজ আমল থেকে আজ পর্যন্ত যতো উন্নয়ন (বড় বাঁধ, খনি, মেগা শিল্প, রাস্তা, রেল) হয়েছে তার মূল্য চুকিয়েছে যারা, তাদের উন্নয়ন কতটা হয়েছে খবর রাখেন?
    যাদের উদ্দেশ্যে নেহেরু ভাষণ দিয়েছিলেন "If you are to suffer, you should suffer in the interest of the country." - Jawaharlal Nehru. Speaking to villagers who were to be displaced by the Hirakud Dam in 1948
    সংখ্যাটা ২১ মিলিয়ন।
    According to available reports, more than 21 million people have been displaced due to development
    projects in India. See the report on India by Internal Displacement Monitoring Centre of U.N. Office of
    High Commissioner on Human Rights at http://www2.ohchr.org/english/bodies/cescr/docs/infongos/IDMC2India40.pdf
    last visited on 11/11/2008

    আর এই ২১ মিলিয়ন এর ৪০% হলো আদিবাসীরা।
  • bitoshok | ০৪ ডিসেম্বর ২০০৯ ১১:৪৭427708
  • @dig
    হাওয়া কল বসিয়ে। উপকুল-এলাকা আদর্শ জায়গা। তামিলনাড়ু সরকার জানে।
  • kallol | ০৪ ডিসেম্বর ২০০৯ ১২:০৫427709
  • হ্যাঁ, ভালো কথা। আদিবাসীরা ভারতের জনসংখ্যার মাত্র ৪%। সেই ৪% এর ৪০% উন্নয়ন উদ্বাস্তু।
    আমি জানি না এখানে কারুর দেশভাগের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে কি না। না থাকারই কথা ৭০ বা ৮০ বছরের কোন মানুষ গুরুতে আসেন, ভাবাটাই বাড়াবাড়ি। তবু যারা বাপ-ঠাকুর্দার কাছ থেকে সেসব দিনের কথা শুনেছে, তাদের হয়তো একটা অপ্রত্যক্ষ ধারনা আছে উদ্বাস্তু হওয়ার যন্ত্রনা কি ও কেমন।
    ভাবতে পারেন, আজ যেখানে আমাদের ঘর-বসত (তা সে যেমনই হোক), বলা হলো কাল থেকে ওসব জলের তলায় চলে যাবে। ক্ষতিপূরণ ইত্যাদি, শরৎবাবুর অভাগীর স্বর্গ লো অভাগীর স্বর্গ। তাহলে কেমন লাগে!!
    যে সন্তানের কোনদিন খিদে পায় নি, যে প্রিয়া কোনদিন ম্লান মুখে ঘুমোতে যায় নি, তাদের নিয়ে লঙ্গরখানার লাইনে। একটু ভাবুন। ভাবা প্র্যাকটিস করুন।
  • Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১২:০৭427710
  • উইন্ডফার্ম এবং ওয়েভ-ফার্ম - দুটোরই ভালো প্রসপেক্ট আছে। সোলার এনার্জি তো বটেই। কে জানে কেন - সোলার এনার্জি নিয়ে সেই ড্রাইভটাই নেই। অন্য দেশে লোকজনকে ইনসেন্টিভ দেওয়া হয় এগুলো ব্যাভার করার জন্যে।
  • o | ০৪ ডিসেম্বর ২০০৯ ১২:১০427711
  • দেশভাগ দেখব না কেন? পলাশীর যুদ্ধের ফার্স্ট এপিসোডটা ছাড়া মোটামুটি সবই তো দেখলাম।
  • dig | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:২২427712
  • হুম!! ভারতে উইন্ড এনার্জি দেড় শতাংশ বিদ্যুত উৎপাদন করে। ফিসেবিলিটি স্টাডি অনুসারে বর্তমান টেকনলজিতে উৎপাদন ৬গুণ পর্যন্ত করা সম্ভব (Potential)। তারমানে, ১০% বিদ্যুত উৎপাদন বৃদ্ধি পেতে পারে উইন্ড এনার্জি পুরো ইউটিলাইজেশন হলে। কিন্তু বর্তমানে মাত্র ৪৪% বাড়িতে বিদ্যুত সরবরাহ হয়, এটা বাড়িয়ে ১০০ করতে গেলে এর পরেও যে অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে।

    সোলার এনার্জির ক্ষেত্রে পোটেনশিয়াল অনেক, তাঙ্কিÄকভাবে অসীম। কিন্তু দাম অনেক বেশী পড়ে বলে কেউ খুব একটা আগ্রহী হয়না। ভারতের উইন্ড পাওয়ারের থেকে সারা বিশ্বের সম্মিলিত সোলার পাওয়ার উৎপাদন অনেক কম। এটাও বাড়ানোর পরেও অনেক গ্যাপ থাকছে।

    আরো গল্প আছে। উইন্ড ও হাইড্রো পাওয়ারের পিক সিজন হল বর্ষাকাল। মানে ঐ সময়ে সর্বোচ্চ হারে এই দুই এনার্জি উৎপাদন হয়। একইভাবে এদের লিন সিজন হল গরমকাল। গরমকালে আবার আমাদের দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। কিভাবে সামাল দেওয়া সম্ভব?
  • Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:২৬427713
  • সোলার এনার্জিতে দাম বেশি পড়ে প্রথম দিকে। লং রানে *নাকি* খুবই কমে যায়। লংটার্ম বেনিফিটের কথা ভেবেই ইনসেন্টিভ দিতে পারে।

    ঠিক কনভেনশনাল হাইড্রো পাওয়ার না - ওয়েভ-ফার্ম - সমুদ্রের ঢেউ দিয়ে টারবাইন চালানো সম্ভব। অনেক দেশে বানাচ্ছে।
  • rokeyaa | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩২427714
  • জিয়োথার্মাল আছে, বায়োগ্যাস আছে, বায়ো থার্মাল আছে। হরেকরকম্বা। শান্তিপদ গণচৌধুরী জানেন। আর, "দাম' হিসেব করার সময় অ্যাবসোলিউট দাম্‌টা ভাববেন কিন্তু, মানে, "কস্ট টু এনভায়রনমেন্ট' আরো হাবিজাবি এসব মিলিয়ে।
  • Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৮427715
  • বাবা যখন আরামবাগে পোস্টেড ছিলো (আমার জন্মের আগে) তখন ওখানে গোবরগ্যাসের কাজ হত - লোকজন রান্না করতো গোবরগ্যাসে।
  • dig | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৫427716
  • গোবরগ্যাসের গল্প তাপবিদ্যুতের মতই। তবে ওতে আদিবাসীদের তাড়াতে হয়না। আর জিওথার্মাল নিয়ে ভারতে কাশ্মীর আর লাদাখ ছাড়া কোথাও খুব একটা পোটেনশিয়াল নেই মনে পড়ে। তবে জিওথার্মাল ব্যবহার করে আন্দামানকে বিদ্যুত স্বনির্ভর করে দেওয়া যায়।
  • rokeyaa | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:০৯427718
  • ঐ "বায়ো থার্মাল'টি একটি জিভ পিছলানো। ঐরূপ কিছু আছে বলে আমি জানি না। তবে বায়ো ওয়েস্ট দিয়ে কিন্তু আলো জ্বালানো যায়।
  • Rajdeep | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:২২427719
  • গোবরগ্যাসের কাজ এখনও বর্ধমান হুগলীর অনেক গ্রামে হয়

    উদা: জৌগ্রাম, আজাপুর, কুলীনগ্রাম, ধনেখালির বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকায় , আমি বছরদুয়েক আগে আজাপুরে দেখেছি
  • dig | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৬427720
  • সৌরশক্তির কথা বলায় মনে পড়ল সৌরতাপশক্তির কথা। আমি ব্লগে লিখেছিলাম এ নিয়ে।
    http://coffeehouseradda.com/blog/diganta/666
  • Rajdeep | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৯427721
  • * আঝাপুর
  • Pintu | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৭427722
  • জিওথার্মাল আর সোলার এর গল্প টা এক। শুরুতে গুছিয়ে টাকা ঢালতে হয়। পরে খুব সস্তা। তবে জিওথার্মাল-এর বেলায় গর্ত টাকে ফাটানোর সময় বিচ্ছিরি একটা ভূমিকম্প হতে পারে। বাসেল এ নাকি সরকার বদলে গেছিল এই কারনে।
  • d | ০৪ ডিসেম্বর ২০০৯ ২১:৪১427723
  • আমাদের আপিসের হিঞ্জেওয়াড়ি অফিসে উইন্ডমিল আছে। তাই দিয়ে পুরো ক্যাম্পাসটা চালাবার প্ল্যান আছে। কদিন চলেওছিল। এখন আবার বিদ্যুৎ কম বলে মাত্র একটা করে লিফট চালাচ্ছে। কি যন্ত্রণা! তবে জেনারেটরও চালাতে হয় কিছুটা।

    ওখানটায় এখনও ট্রানসমিটার বসে নি, বিদ্যুতের খুঁটিও পোঁতা হয় নি।
  • dd | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৩০427724
  • হ্যাঁ হ্যাঁ,
    আর সেই হন্দুরাসে? সেই যে গোবর গ্যাসের বয়লার ফেটে কেলেংকারী ? চাদ্দিকে সেকি গন্ধো।
    সরকার সেযাত্রা টিঁকে গেলো ঠিকই কিন্তু অর্থমন্ত্রের চাগরী গ্যালো।
  • bitoshok | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৮427725
  • ভারতে উইন্ড মিল গুলোর সমস্যা হল লো এফিসিয়েন্সি। এই প্রসঙ্গে সরকারের পলিসি নিয়ে লোকজন সমালোচনাও করেছে, একটু খুঁজলেই পাওয়া যাবে।

    dig কিছু ডেটা কোট করেছেন। সেই ফিগার গুলো ধরে নিয়ে এবার পরমাণু বিদ্যুতের সাথে তুলনা করুন।

    মোট ছটি পরমাণু চুল্লী বসার কথা। ১০০০ MW ক্যাপাসিটি হলে আউটপুট হবে ৬০০০ MW। ১৫০০ MW হলে, ৯০০০ MW। টোটাল শেয়ারে বড়জোর ৩-৪% বৃদ্ধি পাবে।

    ভারতে ইউরেনিয়ামের সঞ্চয় প্রয়োজনের তুলনায় কম। সুতরাং, জ্বালানী পুরোটাই আসবে বাইরে থেকে। এবং, চুক্তির শর্ত অনুযায়ী পেঁয়াজি করলে - সরবরাহ বন্ধ + যত জ্বালানী পাওয়া গেছে পুরোটা ফেরৎ দিতে হবে। এবং, এটাও মনে রাখা দরকার পুরো ব্যপারটাই ভারতের এপর্যন্ত ঘোষিত পরমাণু নীতির ঠিক বিপরীতে।

    গোটা পৃথিবীতে এখন অবধি খুঁজে পাওয়া গেছে এরকম ইউরেনিয়ামের সঞ্চয় আর এই মুহুর্তে মোট পরমাণু বিদ্যুতের উৎপাদনের হিসেব করলে, ৫০-৭০ বছর টেনেটুনে চলবে। ফসিল ফুয়েলের অনেক আগেই এই ভাঁড়ার ফুরোবে। সুতরাং, আজ না হোক কাল বিকল্প শক্তির দিকে তাকাতেই হবে।

    ভারতে এই মুহুর্তে, উইন্ড পাওয়ারের ক্যপাসিটি ~ ১০০০০ MW। ঐ dig যেরকম কোট করেছেন, ৬ গুণ বাড়ানো সম্ভব (IWAর হিসেব), হিসেব করে দেখুন, দ্বিগুণ বা তিনগুণ উৎপাদন বাড়ালেই, পরমাণু চুল্লী না বসালেও কিচ্ছু যাবে আসবে না।
  • bitoshok | ০৫ ডিসেম্বর ২০০৯ ০০:১২427726
  • সিজনাল, টেম্পোরাল ভেরিয়েশন মিনিমাইজ করার জন্য বিভিন্ন টাইপের সোর্স গ্রিডে কাপল করে বেশ কিছু জায়গাতেই কাজ হচ্ছে।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০০৯ ০৭:০০427729
  • আমাদের অফিসের নতুন ক্যাম্পাসটা পুরো সোলারে চলার কথা। এখনো লোকজন বসা শুরু হয়নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন