এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল (২)

    dipu
    অন্যান্য | ২০ নভেম্বর ২০০৯ | ১০৬৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০১ মার্চ ২০১০ ০৮:১২429405
  • বীতাশোক থোড়া ব্যাখ্যা কিয়া যায়। প্রশ্নটা আমাকে করা নয় তাও।
  • d | ০১ মার্চ ২০১০ ০৮:৪৩429406
  • হে: বাজেট কাটের গপ্প আর কি শোনাবে!! আমাদের মহামান্য ক্লায়েন্ট থার্ড কোয়ার্টারের পয়সা দেয় নি। "নেই' বলে হাত তুলে দিয়েছে। এবারে সেটা বুঝতে বুঝতেই জানুয়ারী মাস কাবার। ফেব্রুয়ারীতে যুদ্ধকালীন তৎপরতায় নতুন বাজেট দিতে বলল। দিলাম। একদিনের মধ্যে খিস্তি মেরে বলে ৪৫ টা ছানা নিয়ে কি চ্যাংড়ামো হচ্ছে? শিগগীর ১২ তে নামাও। আমি বললাম ভাল কথা, তাহলে ঐ ঐ ঐ কাজ বন্ধ করে দিচ্ছি। সেই মেল যাওয়ার ৪-৫ ঘন্টার মধ্যে কে একটা অচেনা লোক (মানে আমি তখনও চিনতাম না) আমাকে ও আরো কয়েকজন যারা এমনি লোক কমালে কাজ বন্ধ করতে হবে বলে জানিয়েছিল, তাদের খিস্তি মেরে লিখল "কার কথায় তোমরা কাজ বন্ধ করতে চলেছ? জান না ক্লায়েন্টকে কমিটমেন্ট দেওয়া আছে যে ২০১২ পর্যন্ত আমরা অমুক তমুক সার্ভিস দেব? খোঁজখবর করে দেখলাম এই মক্কেল নাকি সরাসরি সি ই ও কে রিপোর্ট করে (যদিও এমনিতে অনেক জুনিয়র পোস্টে, মানে আমাদের থেকে মাত্র একধাপ ওপরে আছে)। তো, আমি গুছিয়ে গাছিয়ে এমপিপি, এক্ষেল ইত্যাদি দিয়ে সোন্দর দেখতে পিপিটি বানিয়ে জানতে চাইলাম যে এই এই করতে এই এই লোক লাগবে, এবারে আমাকে একটু গাইড করা হোক, কেমনি করে লোক কমাব কিন্তু কাজ ঠিক রাখব। আমি নাদান মুখ্যু মানুষ ..... ইত্যাদি। তাতে আমার বস, তস্য বস, সেই সি ই ওকে রিপোর্ট করা লোক রেখে অনেক ভেবেটেবে দেখলাম সি ই ও-ই বা বাকী থাকে কেন, তেনাকেও মেলিং লিস্টে ঢুকিয়ে দিলাম।

    এইবারে হিরন্ময় নীরবতা। কেউ আর মেলের উত্তর দেয় টেয় না। প্রত্যেক মঙ্গলবার একটা রিমাইন্ডার পাঠাই "আমাকে গাইড করা হৌক' বলে। কেউ কিসু কয় টয় না। এই করেই ফেব্রুয়ারী চলে গেল। চুড়ান্ত অনিশ্চয়তা। মাঝখান থেকে ফেব্রুয়ারী মাসটা দিব্বি সোসনমুক্ত গেল।

    তবে আমার অন্য প্রজেক্টটা ঠিক্‌ঠাক চলছে। বলতে নেই সুভালাভালি থার্ড কোয়ার্টারের পয়সাও পেয়ে গেছি।
  • bitoshok | ০১ মার্চ ২০১০ ০৮:৪৫429407
  • 'থিওরি' - এই রকম অর্থে:
    http://en.wikipedia.org/wiki/Theory_%28mathematical_logic%29

    http://en.wikipedia.org/wiki/Theory

    'মডেল' -- এই ধরনের অর্থে :
    http://en.wikipedia.org/wiki/Scientific_model

    এইখানে দৃষ্টি আকর্ষন করতে চাইছি :
    A model is evaluated first and foremost by its consistency to empirical data; any model inconsistent with reproducible observations must be modified or rejected. However, a fit to empirical data alone is not sufficient for a model to be accepted as valid. Other factors important in evaluating a model include:

    * Ability to explain past observations
    * Ability to predict future observations
  • Arpan | ০১ মার্চ ২০১০ ০৯:২৮429408
  • হ্যা:। সোসন হবে না কেন? সব কিছুরই তো অনসাইট কম্পোনেন্ট তুলে দিয়েছে। এমনকি অনকল সাপোর্ট। যেটুকু না রাখলে নয় সেটুকুই রেখেছে। ফলস্বরূপ উইকের চারদিন রাত দশটায় ক্লায়েন্টের সাথে কংকল। সোসন ছাড়া গতি আছে?
  • Arpan | ০১ মার্চ ২০১০ ০৯:৩৪429409
  • এইবারেও বোধহয় মাইনেবৃদ্ধির হার শতাংশে ডাবল ডিজিটে পৌঁছবে না। এদিকে খাদ্যদ্রব্যের দাম গত এক বছরে বেড়েছে ১৮%, অবশ্যই সরকারি হিসেবে। যেটুকু ব্যবধান রইল, সেইটুকু পুষিয়ে দিচ্ছে এই ভরপুর সোসন। দিনরাত সোসনের পরে আর অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার অবকাশ রইল কই? পুরো হীরকের রাজার কল মাইরি।
  • aka | ০২ মার্চ ২০১০ ২০:১০429412
  • এইযে ৩৫ টি ইউনিভার্সিটি থেকে ৩০০ মিলিয়ন বাজেট কাটের রেজাল্ট। শিউরে ওঠার মতন।

    http://www.usg.edu/fiscal_affairs/documents/executive_summary.pdf
  • dipu | ০২ মার্চ ২০১০ ২০:১৯429413
  • বিচ্ছিরি কেস তো!! :-O
  • SB | ০২ মার্চ ২০১০ ২০:৫০429415
  • লোকে এর পরেও ভারতের ওপেন ইকনমিকে গালি দিয়ে গাড়ি চালিয়ে বাইপাস ধরে বাড়ি ফিরবে আর সোসনের গান গাইবে। গান গাওয়া ভাল, শরীল ভাল থাকে। - aka

    এটা আগে মিস করে গেছিলাম :)
  • SB | ০২ মার্চ ২০১০ ২০:৫৯429416
  • আকাবাবু এই লেখাটি পড়ে দেখতে পারেন: http://epw.in/epw/uploads/articles/14468.pdf - Inclusive Growth in Neoliberal India: A Facade?

    ইনি বলছেন, Central government expenditure, and particularly capital expenditure,
    as a proportion of the GDP remains well below the
    peak of the late 1980s. As for social sectors like education, health
    and so on, the combined outlays by the centre and the states have
    remained sticky at 6-8% of the GDP from mid-1980s to the
    present, with no significant increase. Fulfilment of the CMP
    agenda on inclusiveness would require a manifold increase in
    such outlays that is hardly feasible for a neoliberal government.


    ইনি প্রমান করার চেষ্টা করেছেন, the super-rich from India have entered
    the global billionaires club, and have an important voice in the
    formulation of government policies. Naturally, they push for
    measures to expand the turf for private enterprise – the major
    objective of economic reforms across the world.


    ইনি উপসংহার করেছেন, the UPA’s commitment to inclusiveness is a facade that
    attracts the aam admi, but obscures the ugly reality – India is on
    track to become another oligarchy like post-Soviet Russia.
  • aka | ০২ মার্চ ২০১০ ২১:০০429417
  • :))

    মোদ্দা কথা যে ডালে বসে আছি সেই ডাল কাটার চেষ্টা ভাল না।
  • SB | ০২ মার্চ ২০১০ ২১:০২429418
  • বাড় খেয়ে কালিদাস হওয়া কাজের কথা নয়, এই তো? :))
  • dri | ০৬ মার্চ ২০১০ ২৩:৩২429421
  • আরো চারটে ব্যাঙ্ক ফেল।

    খারাপ ওয়েদারে ফ্লোরিডার শীতের টমেটো ৭০% নষ্ট হয়ে গেছে। দাম বাড়ছে -- বার্গারে, স্যালাডে এবার পাচ্ছেন কম টমেটো। http://www.msnbc.msn.com/id/35728221/ns/business-consumer_news/

    গ্রীসের পর এবার পাবলিক সার্ভিস কাটের বিরুদ্ধে প্রোটেস্ট শুরু হল পোর্তুগালে। http://www.reuters.com/article/idUSLDE6222B020100303
  • SB | ০৭ মার্চ ২০১০ ২০:২৬429422
  • হেল্‌থকেয়ার রিফর্মের বিরুদ্ধে সি ই ও দের প্রতিবাদ মিছিল নিয়েও লিখুন দ্রি!
  • SB | ১১ মার্চ ২০১০ ১৮:২৫429423
  • দ্যাশের অর্থনৈতিক হালৎ নিয়ে: http://www.pragoti.org/node/3839 - The Economic Survey 2009-2010: A Commentary of Overall Failure - মৈনুল হাসান।

    একটু কোট করার লোভ সামলাতে পারলাম না: In the year 2008-2009 the total production of sugarcane has declined 21% compared to last year. But the production of the sugar has declined almost 44%.How is it possible? The answer is simple. The sugar producers have not disclosed the quantity of the total production. Now the market is burning. The producers are selling the sugar stocked by them at higher prices and making crores of rupees as profit. Secondly they have sold 10% of the total sugar produced to the wine industry. The Government has played its role as silent spectator. The ministers have engaged themselves in delivering attractive speeches for the benefits of the ‘Aam Admi’
  • lcm | ১৮ মার্চ ২০১০ ০১:৫৫429430
  • ফ্রান্স দোষ দিচ্ছে জার্মানি-কে - বলেছে জার্মানি যথেষ্ট স্পেন্ডিং করছে না, ডোমেস্টিক ডিমান্ড বুস্ট করছে না। এতে জার্মানরা বেশ ক্ষুব্ধ, একজন জার্মান ইকনমিস্ট বলেছেন, জার্মান-রা আর কত মার্বেল লাগাবে বাথরুমে, চতুর্থ গাড়ি কিনবে নাকি ডিমান্ড বুস্ট করবার জন্য।
    যাই হোক, গ্রীস বলেছে যে যদি ই-ইউ লোন না দেয়, তাহলে আইএমএফ-এর থেকে লোন নেবে। অনেক পন্ডিতের মতে ডিস্ট্যান্ট পসিবিলিটি হলেও ইইউ ভেঙ্গে যাবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ইইউ-র বড়লোক দেশগুলো একটা গ্রুপ হয়ে যাবে, আর বাকিরা সব অন্য।
  • dri | ২৪ মার্চ ২০১০ ২৩:৪৮429432
  • লন্ডনে ডয়েশবাঙ্ক, বাঙ্ক নাসিওনাল দ্যু পারি এবং মুর ক্যাপিট্যাল হেজ ফান্ডের অফিসে ইনসাইডার ট্রেডিংএর ইনভেস্টিগেশানে রেইড হল, ধরা পড়ল ছ'জন। http://news.bbc.co.uk/2/hi/business/8583774.stm
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন