এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু--৫

    Boo
    অন্যান্য | ১৩ ফেব্রুয়ারি ২০১০ | ২৯৬৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪৩431801
  • অ্যায়, অ্যাকদম ঠিক ধরেছেন। বত্তোমান আসলে একটা পত্রিকাই নয়। :-)

    য্যামন গণশক্তি নয়।
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩১431802
  • অ্যাই। এইটা নিয়ে আমার একটা থিয়োরি আছে। সেইটা পুচকে করে লিখি।

    মাওবাদীরা দাবী করেন, যে, ভারতে গণতন্ত্রের অস্তিত্ব নেই। পুরোটাই আধা-ঔপনিবেশিক আধা-সামন্ততান্ত্রিক একটা রাষ্ট্রব্যবস্থা, যেখানে ভোট-ফোট আই ওয়াশ মাত্র। ফলে ভোট-টোট করে লাভ নেই, সোজা বন্দুক ধর।

    এবার, এই দাবীর মধ্যে যদি একটুও বাস্তবতা না থাকত, তাহলে ভারতের এক তৃতীয়াংশ এলাকায় দাপিয়ে বেড়ানো যেতনা। ফলে, দু:খজনক হলেও এটা বাস্তব, যে, তথাকথিত গণতান্ত্রিক কাঠামো আসলে ততটা গণতান্ত্রিক নয়। এর নাগালের বাইরে ক্রুড এবং নিষ্ঠুর একটি ব্যবস্থা দৈত্যের মতো দাঁত-নখ উঁচিয়ে বিরাজ করে। তাকে দেখা যায় বস্তারে, যেখানে টাটা-এসার জাতীয় বহুজাতিকের স্বার্থরক্ষায় মহেন্দ্র কার্মার মতো স্থানীয় লেঠেল লাঠি বাগিয়ে নেমে পড়েন। এবং, এই উচ্ছেদ ঠেকাতে গেলে, আটকাতে গেলে, বলপ্রয়োগ ছাড়া কোনো রাস্তা ছিল বলে মনে হয়না। অহিংস পদ্ধতিতে সর্দার সরোবরে একই চেষ্টা করা হয়েছে, পারা যায়নি।

    কিন্তু প্রশ্ন হচ্ছে, গোটা ভারতই কি ঠিক বস্তারের মতো? চোখে দেখা অভিজ্ঞতা বলে তা নয়। বস্তারে যে কথা বললে মৃত্যু অনিবার্য, দিল্লী-কলকাতায় তা-ই বুক বাজিয়ে বলা যায়। স্রেফ উচ্ছেদ আটকানোর কথাই যদি ধরি, নন্দীগ্রামে উচ্ছেদ আটকাতে বন্দুক ধরতে হয়নি, অন্তত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করতে হয়নি। ইত্যতি ইত্যাদি।

    কাজেই, ভারতীয় বাস্তবতা ঠিক সমসত্ব নয়। ভারতীয় ব্যবস্থাকে ঠিক ঐ দুই শব্দে আধা-অমুক আধা-তমুক বলে ব্যাখ্যা করে দেওয়া যায়না। এখানে একদিকে গণতন্ত্র আছে, ভোটে অনেক কিছু হয়, করা যায়। অন্যদিকে সেই সিস্টেমের মধ্যে ফাঁকফোকর অজস্র। গণতন্ত্রের ফাঁকে ফোকরে উপনিবেশ সর্বত্রি ঘাঁটি গেড়ে বসে আছে। তাকে দেখার জন্য বস্তারে যেতে হয়না। শহরের সরকারি আপিসে যে সরকারি বাবুটি বা থানায় যে পুলিশ অফিসার "আজকে হবেনা, কাল আসুন' বলে আপনাকে ফতোয়া দিলেন, তিনি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যের একটি ঔপনিবেসিক অস্তিত্ব। এই একই ফাঁক বাড়তে বাড়তে বস্তারে কোন জায়গায় পৌঁছেছে, বুঝতে অসুবিধে হয়না।

    এবার আমার থিয়োরি হল, ভারতের যে অংশে মাওবাদীরা সফল, সেখানে এই ফাঁক বাড়তে বাড়তে গণতন্ত্রকেই একেবারে আউট করে দিয়েছিল/দিয়েছে। নইলে এই যুদ্ধ অর্গানাইজ করা যায়না। কিন্তু যেখানে এই ফাঁক নেই, সেখানে মাওবাদীরা নেই। থাকবেও না।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৭431803
  • এর থেকেই বোঝা যায় যে গনশক্তির স্ট্যান্ডার্ড অনেক ভালো :)
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪১431804
  • আমাদের এবং ভারতের আদি অধিবাসীবৃন্দের শান্তিপুর্ন সহাবস্থান কি সম্ভব?
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৪431805
  • এখান থেকেই মাওবাদীদের ক্রিটিক বেরিয়ে আসে।

    ১। তাঁরা ভারতকে একটি সমসত্ব ব্যবস্থা ভাবছেন। গণতান্ত্রিক দুই-তৃতীয়াংশকে স্রেফ অস্বীকার করছেন। এইটা হল অন্ধের হস্তী দর্শন। জঙ্গলকেই ভারতবর্ষ ভাবা।

    ২। এইটা করতে গিয়ে সারা ভারতেই বন্দুকের প্রেসক্রিপশন চাপিয়ে দিচ্ছেন। বন্দুককে মিনস নয়, এন্ড ভাবছেন। কৌশল নয়, নীতি ভাবছেন। এবং এটা করতে গিয়ে প্র্যাকটিকালি যুদ্ধ ম্যানুফ্যাকচার করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ, প্রয়োজনে যুদ্ধ করো নয়, যুদ্ধের প্রয়োজনীয়তা তৈরি করো, এইটাই অ্যাজেন্ডা। ফলে ঐ একটা জায়গায় যখন ল্যান্ডমাইন ফাটানো হচ্ছে, সেটা মানুষের উপকারের জন্য নয়, করা হচ্ছে যুদ্ধের স্ট্র্যাটেজির জন্য। মাইন ফাটলে পুলিশ আসবে, পুলিশ এলে অত্যাচার হবে, অত্যাচার হলে লোকে মাওবাদী হয়ে যুদ্ধে নামবে, এইটাই চিন্তাভাবনার ধরণ। এটা যুদ্ধ করা নয়, যুদ্ধ চাপিয়ে দেওয়া।

    ৩। যুদ্ধটাই লক্ষ্য হয়ে যাওয়ায় বাকি সবই উপলক্ষ্য। যুদ্ধের জন্য পুলিশের চর বাছতে গাঁ উজাড় করা, সামারি এক্সিকিউশন করা, টাকা আদায় করা, ইত্যাদি ইত্যাদি।

    ফলে প্রয়োজনে লাঠি ধরার কোনো ক্রিটিক আমার নেই। যেখানে গণতন্ত্র নেই, সেখানে লাঠালাঠি তো করতেই হবে। মাকপা, মালে, কে করেনি। কিন্তু লাঠৌষধিকেই একমাত্র সর্বরোগহর ওষুধ বানানোর ক্রিটিক আছে।
  • PT | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৯431806
  • যাঁরা প্রকারান্তরে মাওবাদীদের তোল্লাই দিচ্ছেন তাঁরা যদি একটু জানান যে মাওবাদী অধ্যুষিত এলাকাতে, বিশেষত: ঝাড়খন্ড, বিহার বা উড়িষ্যাতে মাওবাদীরা কতজন জোতদার, জমিদার, পুঁজিপতি, দক্ষিণপন্থী রাজনীতিবিদদের খুন (শাস্তি??) করেছে বা এদের কাছ থেকে সম্পদ লুঠ করে নিয়ে আদিবাসীদের মধ্যে বন্টন করেছে? অর্থাৎ মাওবাদীরা গরীবদের স্বার্থ রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে, এই যে গপ্পটা অরুন্ধতি রায় থেকে শুরু করে মহাশ্বেতা আর তার সাঙ্গ-পাঙ্গরা প্রচার করছেন সেইটি কতটা সত্যি?
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৪431807
  • মাওবাদীদের এটা বোঝার সময় এসেছে, যে, জঙ্গলই ভারত নয়। ভারতে গণতন্ত্র আছে। অরুন্ধতী রায়রা এখনও টিভিতে কলার তুলে ঘুরে বেড়ান। কেউ তাঁর অঙ্গস্পর্শও করেনা। ফাইটটা এই গণতন্ত্রকে ধ্বংস করার নয়। এই গণতন্ত্রকে এক্সপ্যান্ড করার।

    অন্যদিকে ভারত রাষ্ট্রেরও এটা বোঝার সময় এসেছে, যে, জঙ্গলমহলে গণতন্ত্র নেই। শুধু জঙ্গলমহলেই কেন, ক্ষমতার অলিন্দের আনাচে কানাচেও গণতন্ত্র নেই। পুলিশ বিনা-বিচারে অজস্র লোককে বন্দী রাখে, আদালতে নাকি দড়ি দিয়ে ঘোরানো হয়, পিপলস মার্চের সম্পাদককে বিনা চিকিৎসায় খুন করা হয়। এবং গণতন্ত্রের আড়ালে এই অন্ধকার যত বাড়বে, তত পরিমানে মাওবাদীদের জন্ম হবে। মাওবাদী না হলে আলফা হবে। আলফা না হলে ওয়াগন ব্রেকার।

    এই দুটো বুঝে উভয়পক্ষের সামনাসামনি বসার সময় এসেছে। ভারতকে কম্বোডিয়া বানানোর মহৎ প্রয়াস না নিয়ে সেটা করলে বরং কাজ দেবে।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:০০431808
  • "... One important reason why we have managed to consolidate is because we talk about dignity of work. For example, villagers here collect tobacco leaves to make local cigarettes. This industry runs into billions of dollars. But the daily wage of these tribals was less than 10 rupees a day before we came to Chhattisgarh. That is far less than the daily wage defined by even the government of India. We have forced these contractors to increase this daily wage – we have managed to push it up by three to four times. That is one reason why people like us“.

    কোবাদ গান্ধীর সাক্ষাৎকার থেকে, PT বাবুর জন্য।

    তবে, এর সাথে আবার ডি: দিয়ে দি,এই অন্য রাজনৈতিক দলের কর্মী হত্যা টত্যার কাজ আমি মোটেও সমর্থন করিনা। নইলে তো নিশ্চোতভাবে নেক্‌স্‌ট পোস্ট আসবে,আমি প্রকারান্তরে মাওবাদীদের হত্যার রাজনীতি সমর্থন করছি।:)
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৯431809
  • পিটিবাবুর লেখা পড়ে কি বলব বুইতে পারিনা।

    মাওবাদী নেতা গণুবাবু বললেন আলোচনায় বসব (একটু ধরি মাছ ভঙ্গীতে)। চিদুবাবু শুনে বললেন ও ব্যাটারা ফাঁপরে পড়ে আলোচনা করতে চাইছে। আমরা অলোচনা করবনা, যুদ্ধু করব। বুদ্ধবাবু-চিদুবাবু বোধহ্য ভেবেছিলেন, এই হুঙ্কারে মাওবাদীরা সুড়সুড় করে এসে সব অস্ত্র সমর্পন করবে। তা না করলেও অন্তত ফোর্ট উইলিয়াম অ্যাটাক করে শহীদ হবে। তা না করে ব্যাটা দুর্বৃত্তরা এমন হায়গায় অ্যাটাক করল, যেখানে আমি রেডি নই। যত্ত সব বীরপুরুষ, একবার লালবাজার অ্যাটাক করে দেখুক না, মেরে ভূত ভাগিয়ে দেব। :)

    কমরেড, যুদ্ধ যখন হয়, তখন লোকে শত্রুর দুর্বলতম জায়গাতেই আঘাত করে। বেচারি কিষেঞ্জি ল্যাপটপ রেখে মেদিনীপুরের জঙ্গলে হাগু করতে বসেছিলেন বলে পুলিশ অভিযান বন্ধ রাখেনি। বলেনি, আহা লোকটা হাগু করছে, ভদ্রতাবশত একটু অপেক্ষা করি, অ্যা হয়ে গেলে গুলি ছুঁড়ব। সেই নিয়ে কেউ আহা উহু করেনি। তা উল্টো দিকেরটাও তো তাইই হবে। পুলিশ ক্যাম্পে অপ্রস্তুত বলে কি আর মাওবাদীরা গুলি ছুঁড়বেনা?

    যদ্দিন যুদ্ধ চালাবেন তদ্দিন এরকম আক্রমন পাল্টা আক্রমন চক্রাকারে চলতেই থাকবে। একটা আরেকটাকে জাস্টিফিকেশন জোগাবে। তার চেয়ে পুরো যুদ্ধটার বিরুদ্ধেই আওয়াজ তোলেন না কেন?
  • lcm | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৬431811
  • পিটি-র সঙ্গে মমতা ব্যানার্জি-র মিল আছে।

    মমতার যেমন একটাই ফোকাস - সিপিএম বিরোধিতা। চিদাম্বরম কলকাতায় এসে চা না খেয়ে কফি খেলে মমতা তার মধ্যে সিপিএম বিরোধিতা পান, সকালে আকাশ মেঘলা থাকলে ভাবেন সিপিএম-এর চক্রান্ত।

    সেইরকম পিটি সবকিছুর মধ্যেই মহাশ্বেতা/পকাবু বিরোধীতা খুঁজে পান। দিনের পর দিন ধৈর্য সহকারে প্রচুর এনার্জি খরচ শুধু দেখাতে চান যে মহাশ্বেতা, অরুন্ধতী রা সব ঢপের চপ। এক রেকর্ড বাজিয়ে য্‌জান, ক্লান্তিহীন ভাবে। সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগ্‌ড়, শিল্‌দা... সব জায়্‌গায় যেন একটাই প্রবলেম - মহাশ্বেতা, মেধা, অরুন্ধতী। মাহাতোর সাথে এদেরকে জেলে পুরে দিলেই আর কোনো সমস্যা থাকবে না :)
  • PT | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯431812
  • গাল দিচ্ছেন? তা বেশ, তা বেশ.......

    এতদিন আমরা জানতাম না যে ভারতে গরীব আছে বা আদিবাসীরা অবহেলার শিকার! এই প্রথম, অর্থাৎ কিনা মাওবাদীরা বন্দুক হাতে গোলমাল পাকানোর পরে জনতে পারলাম এই সব বিষয়? সত্ত্রের নকশালরাও এসব বলেনি বুঝি? বিস্ময়! বিস্ময়!

    কিন্তু মাওবাদীদের রাজনৈতিক চরিত্র নিয়ে আলোচনা করতে চাইলে হয় সবাই পিছিয়ে যাচ্ছে নয় গাল দিচ্ছে। প্রশ্নগুলো তাহলে রিপিট করি।

    গরীবের দু:খ মোচনকারী মাওবাদীরা:
    ১) কেন ঝারখন্ড বা বিহারের মুখ্যমন্ত্রীর প্রতি স্নেহশীল?
    ২) মমতাকে মুখ্যমন্ত্রীর পদে দেখতে চাইছে?
    ৩) ১ আর ২ মিলে আদিবাসীরা কিভাবে উপকৃত হবে বলে ভাবছে?
    ৪) এ পর্যন্ত ঝাড়খন্ড, বিহার, অন্ধ্র, উড়িষ্যার কতজন জোতদার, পুঁজিপতিকে মাওবাদীরা শাস্তি দিয়েছে?
    ৫) অনুজ পান্ডের বাড়ি আক্রমণ করার আগে বা পরে অন্য তিন রাজ্যের সরকারী দলের কর্মীদের কতগুলো বাড়ী মাওবাদীরা ভাঙ্গচুড় করেছে?
    ৬) মাওবাদী অধ্যুষিত এলাকাতে মাওবাদীরা আদিবাসীদের জন্য কি কি উন্নয়নমুলক কাজ করেছে?
    (চীনের আসল মাওবাদীরা নাকি গ্রাম দখল করলে আগে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি স্থাপন করত!!)

    আমরা কি টিভিতে কিষেণজীর বাইট, আর তরুণ সান্যাল-মহাশ্বেতার ভাষণ শুনে মাওবাদীদের বিচার করব না তারা আসলে কি করছে বা করছে না তাই দিয়ে তাদের উদ্দেশ্য বিচার করব?
  • PT | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫০431813
  • *জানতে
    *সত্তরের
  • pinaki | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫১431814
  • ঈশানকে,

    এর বিরুদ্ধেও মাওবাদীদের বক্তব্য আছে। তারা কখনই দাবী করে না যে সর্বত্র তারা ল্যান্ডমাইন ফাটাবে। ফাটায়ও না। তারা সেখানেই গেরিলা যুদ্ধ করছে যেখানে তাদের দাবী অনুসারে যুদ্ধ না করলে, ল্যান্ডমাইন না ফাটালে, পুলিশ না মারলে মুক্তি নেই। তাই তারা শিলদায় পুলিশ মারছে, শিয়ালদায় নয়। চাইলে কি তারা একটা দুটো পুলিশ আচমকা শিয়ালদায় মারতে পারে না? কিন্তু মারে কি? তাহলে তোমায় এটাও সাথে সাথে বলতে হবে শিলদায় গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের পরিবেশ ছিল কি ছিল না। তুমি কি এইটা বলতে চাইছ যে বস্তারে ওদের রাস্তাটা ঠিক, কিন্তু পশ্চিম মেদিনীপুরে ভুল? কারণ বস্তার আর পশ্চিম মেদিনীপুরের মধ্যে গণতান্ত্রিক স্পেসের আকাশ পাতাল তফাৎ?
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩431815
  • সত্তরের নকশালরাও হাতে বন্দুক নেননি বুঝি ? বিস্ময় ! বিস্ময় !
  • lcm | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪431816
  • এ কি! গাল কোথায়, এতো কমপ্লিমেন্ট। গ্রেট হ্যাবিট - ইংরেজিতে যারে কয় পার্সিভিয়ারেন্স।
  • PT | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৯431817
  • correction:

    "সত্তরের নকশালরা বন্দুক হাতে নিয়ে এসব বলেনি বুঝি?"

    কিন্তু আমার প্রশ্নগুলোর একটারও তো উত্তর পেলাম না!
  • lcm | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৯431818
  • আমি দেবো, আমি দেবো, পিটি-র প্রশ্নের উত্তর।

    ১) স্নেহ বড় বিষম বস্তু, তাই মাওবাদীরা ঝাড়্‌খন্ড/বিহারের মুখ্যমন্ত্রী-র ওপর স্নেহত্যাগ করছেন।

    ২) মুখ্যমন্ত্রীর পদে মমতাময়ী কেউ থাকলে আদিবাসীদের ওপর যদি একটু দয়ামায়া করেন।

    ৩) (১)এর থেকে আদিবাসীরা খুবই উপকৃত হবেন, সব স্নেহ গিয়ে পড়বে শিবু/নীতিশ-দের ভুড়িঁতে। আদিবাসী-দের সুস্বাস্থ্য বজায় থাকবে। (২)এর থেকে তো অব্‌ভিয়াস সুবিধে, মমতা ঝরে পরবে আদিবাসীদের ওপর।

    ৪) এগ্‌জ্যাকট্‌লি কতজনকে শাস্তি দিয়েছে মাওবাদী-রা - একটু অপেক্ষা করুন, সামনের সেনসাস-এর পরেই এই ডেটা পেয়ে যাবেন।

    ৫) এর উত্তর দিতে পারবে সেই সব ঠিকাদারেরা যারা পুরোনো ভাঙ্গা বাড়ির ইট/চুন ইত্যাদি রিসেল-এর ব্যবসা করেন।

    ৬) ধুর! নিজেদের অধ্যুষিত এলাকায় উন্নতি করে কি হবে। তাই কোনো উন্নতি করে নি।
    (চীনের মাওবাদীরা খুব ভাল। আদর্শ মাওবাদী)
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৯431819
  • আরে, আপনার প্রশ্নের উত্তর দিলে আপনি তো একটা থ্যাংকু অব্দি বলেননা :(
    আর প্রশ্ন করলে অবিশ্যি পাল্টা প্রশ্ন করেন। এই যেমন, নভেম্বরে বুদ্ধবাবুকে পেশ উন্নয়নের পাঁচ দফা দাবীর কি গতি হল জানতে চেয়েছিলুম, কদিন আগে, তার উত্তরে করলেন :(

    তবে দেখছেন তো, পার্সিভিয়ারেন্সে আমি ও কিছু কম যাইনা :)
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৯431820
  • পিনাকীদা আর মামু দুজনকেই প্রশ্ন।
    গণতন্ত্র থাকা না থাকাটা কি শুধুই স্থান সাপেক্ষ? কাল সাপেক্ষ ও নয় কি ? সময়ের সাথে সাথে এটা ইভল্‌ভ করেনা কি ?
    মানে,বস্তার হো কি তেলেঙ্গানা, কি লালগড়,একদম গোড়ার দিকে যে বঙ্‌চনা, শোষণ, অবহেলা, অন্যায়, অবিচার, অনুন্নয়ন সংক্রান্ত যে অভিযোগ অনুযোগ গুলো জানানোর জন্য গণতান্ত্রিক কোনো স্পেস ছিলো না, সেগুলো এখন জানানোর জন্য অনেক ক্ষেত্রেই একটা স্পেস তৈরি হয়েছে। কিছুটা হলেও। আর সেটা তো এই প্রায় সব জায়গাতেই।
  • PT | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৪431822
  • বুদ্ধবাবু উন্নতি না করলে তার ব্যবস্থা তো হয়েই আছে--মমতা এসে উন্নতি করবেন। কিন্তু মাওবাদীরা উন্নতি না করলে তার ব্যবস্থা কি হবে?
  • PT | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৫431823
  • ওহ! লসাগু-কে ধন্যবাদ!
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:১১431824
  • আর আমি যে বিড়িপাতার মুনাফাখোরদের কালো হাত গুঁড়িয়ে দেবার অমন উদাহরণ টা দিলুম, আমি ধন্যবাদ পাবোনা ?
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:১২431825
  • মাওবাদীদের তখন সিপিএম বলা হবে। :)
  • PT | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৩431826
  • কেবলমাত্র গরীব, অবহেলিত জনগণের জন্যই এত কৃচ্ছসাধন:

    Thu, Feb 18 08:20 AM
    Jamui (Bihar), Feb 18 (PTI) Over 120 heavily-armed Maoists swooped down on Kasari village in Bihar''s Jamui district and fired indiscriminately, killing nine villagers and leaving 12 others injured, five of them critically. The ultras stormed the village last night and burnt over 25 thatched houses and fired a hail of bullets killing the villagers. http://in.news.yahoo.com/20/20100218/1416/tnl-maoist-attack-bihar-village-9-dead.html
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৭431827
  • সাঁইবাড়ি হত্যাকাণ্ড নিয়ে আপনার কি মত ?
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২431829
  • এছাড়াও সিপিএম যে এরাজ্যে এদ্দিন ধরে গুচ্ছ গুচ্ছ রাজনৈতিক খুন করে এসেছে ( এখন তৃণমূল ও করছে ও ভবিষ্যতে আরো করবে, অন্য রাজ্যে কংগ্রেস, বিজেপি করে)তাই নিয়ে ই বা কি মত ? ঘোষিতভাবে খুনের রাজনীতো করে ও গণতন্ত্রে খাতায় কলমে বিশ্বাসী বলে এই দলগুলির কোনো খুন ই আর খুন না। তাইতো ? সেই তো, সব মৃত্যু তো সমান নহে। কে মারছে তার উপর ডিপেন্ড করছে, অন্তত আপনার জন্য।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২431828
  • মাঝখান থেকে আমার পোশ্নের কেউ উত্তর দেয় না
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৫431830
  • আফগানিস্তানের ছোট উপজাতি গুলো তো এমনি এমনি নিজেদের মধ্যে দিন রাত যুদ্ধু করে মরে। তার মধ্যে না হয় আম্রিগা গিয়ে কিছু মেরে এসেছে, তো সেই নিয়ে এত চিল্লাবার কি আছে শুনি?
    NEFA তে এখনো উপজাতিগুলোর মধ্যে মুন্ডু কাটাকাটি চলছে। সেখানে ইন্ডিয়ান আর্মি গিয়ে না হয় আরো কিছু মারলো। তো তাতে কি ক্ষতি হলো !! ওরাও তো মারামারি করে।
    মানুষ তো কলেরাতেও মরে, তো ক্যান্সার এইডস নিয়ে এত মাতামাতির কি আছে শুনি?
  • lcm | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৮431833
  • আমি ব্ল্যাংক-এর প্রশ্নের উত্তর দেব। পিটি-র থ্যাংকু পেয়ে আমার এন্থু বেড়ে গেছে।

    ব্ল্যাংক-এর প্রশ্ন:
    আমাদের এবং আদি অধিবাসীদের শান্তিপূর্ণ সহবস্থান কি সম্ভব?

    উ: আলবাৎ সম্ভব। যে কোনো আদি জিনিসের সঙ্গেই সহবস্থান সম্ভব। বাসী জিনিসের সাথেও সম্ভব। যেমন, আদি ঢাকেশ্বরী, বা, বাসী লুচি।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৮431831
  • আর তৃনমুলের ইমেজ টা তো বেশ, ওরা আজকাল সামান্য 'খুনটুন' করে। আহা পোলাপান।
    এক কালে নকশালরা সামান্য মানুষ মেরেছিলো, কিন্তু ওরা উচ্চ মেধা, তাই ছারান দাও।
    এক হাতে রইলো পেন্সিল, অন্য হাতে সিপিয়েম ...
    ও ম্মু দাআআআঅ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন