এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৮৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ছোটোলোক | ০৯ ডিসেম্বর ২০১৬ ০০:৩২724615
  • রোবুর কবিতা গুলো অসম্ভব ভাল হয়েছে।
  • Bhagidaar | ০৯ ডিসেম্বর ২০১৬ ০০:৩৫724616
  • এই ডিমানি কি রোবুকে কবি বানিয়ে দিল!??
  • ছোটোলোক | ০৯ ডিসেম্বর ২০১৬ ০১:২০724617
  • রোদ্দুর রায়ের ভিডিওতে গান গুলো মোকশা ঘরানার হয় নি।
  • tech | ০৯ ডিসেম্বর ২০১৬ ১০:৩৭724618
  • আধার কিন্তু রিসার্চ প্রজেক্ট নয়, লাইভ প্রোডাক্ট। ওই কিনোটের লিংকেই তো ১৭০ পাতার আর্কিটেকচার লিংক আছে।এই যে -
    https://uidai.gov.in/images/AadhaarTechnologyArchitecture_March2014.pdf
    "technical flaw" গুলো কি কি ? এনিয়ে কোনো tier 1 কনফারেন্স,জার্নাল এ পেপার পাবলিশ হয়েছে কিছু ?
  • DKG | ০৯ ডিসেম্বর ২০১৬ ১২:১৯724620
  • @সিকি yday 8 :13 PM- আমার Nilekani কে techie না বলার কারণ এই যে উনি techie হয়ে শুরু করলেও অনেক দিন আগেই pure tech pursuit ছেড়ে business manager হয়ে গেছিলেন - তাই উনি নিশ্চয়-ই আধার এর prime technology architect নন - যেটা পরের লিংক থেকে দেখা গেলো

    @ কিক্কর সিং yday 7 :05 PM - ঠিক বলেছেন। আমি end use বা critical feature নিয়ে বলছিলাম - টেকনোলজি নিয়ে নয় -

    কারণ Nilekani কে, আমার মতে, technology architect/manager হিসেবে নয়, ওনার ability for complex national problem solution and very large scale rapid implementation using technology 'র জন্য ডাকা হচ্ছে
  • DKG | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৩:৩৮724622
  • oops - ওনার ability for solutioning complex (national) problems using technology and successfully managing very large scale rapid implementation'র জন্য ডাকা হচ্ছে
  • Robu | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৯:২৬724623
  • লৌহমানুষ

    (যদি) লৌহমানুষ নাচে—
    যজ্ঞ হবে, দেশের মানুষ মরবে পুড়ে আঁচে।
    চাইবে নাকো ডাইনে বাঁয়ে, চাইবে নাকো পাছে;
    দেখবে নাকো গরীবগুলো কেমনি করে বাঁচে!

    (যদি) লৌহমানুষ কাঁদে—
    কেস খেয়েছ, বুঝলে বাছা, পড়লে এবার ফাঁদে;
    ভোর থেকে সব লাইন লাগাও লেপ কম্বল কাঁধে;
    বেহাগ সুরে গাইতে থাকো ‘রাধে কৃষ্ণ রাধে’!

    (যদি) লৌহমানুষ হাসে—
    "ঘরমে শাদি? পয়সা নেহি?" এসব বলে আসে,
    অ্যাপের দাবী সবাই নাকি তাকেই ভালোবাসে,
    তিনটি বেলায় উপোশ করে থাকছে শুয়ে ঘাসে!

    (যদি) লৌহমানুষ ছোটে—
    হঠাত করে একবেলাতেই লাগাম লাগায় নোটে;
    কারুর কথা শুনবে না সে, ভাববে নাকো মোটে!
    সবাই মিলে আজ নয় কাল জবাব দেবেই ভোটে!

    (যদি) লৌহমানুষ ডাকে—
    রেডিওতে মনের কথা খুব চেঁচিয়ে হাঁকে
    নিজেই তত জড়িয়ে পড়ে নিজের কথার ফাঁকে।
    মানুষগুলো মরতে থাকে চোরা পথের বাঁকে!

    তুচ্ছ ভেবে এ‐সব কথা করছে যারা হেলা,
    লৌহমানুষ জানতে পেলে বুঝবে তখন ঠেলা।
    দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে,
    আমায় তখন দোষ দিও না, আগেই রাখি বলে।
  • কিক্কড় সিং | ০৯ ডিসেম্বর ২০১৬ ১৯:৩৩724625
  • এক ঘর
  • ranjan roy | ০৯ ডিসেম্বর ২০১৬ ২১:২০724626
  • এটা একেবারে অসাম শালা!!
    বাক্‌ আপ রোবু! আরও হোক।
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০১৬ ২১:৫৩724627
  • অসাম শালা।
  • Rit | ০৯ ডিসেম্বর ২০১৬ ২২:২১724628
  • রোবুর সবগুলোর মধ্যে এটা সেরা। একদম নিটোল। ;)
  • দ্রি | ০৯ ডিসেম্বর ২০১৬ ২২:৩৩724629
  • ঈশেন, গুরুতে এবার প্রাইজের ব্যবস্থা কর। নোবেল না হোক, অন্তত ইনফোসিস-কবিকঙ্কন-অব-দা-ডে অ্যাওয়ার্ড গোজ টু …
  • সিকি | ০৯ ডিসেম্বর ২০১৬ ২২:৪৫724630
  • একদম ঝকাস।
  • avi | ০৯ ডিসেম্বর ২০১৬ ২২:৪৮724631
  • রোবুদাকে দেখা হলে দুহাজার টাকার ইনস্ট্যান্ট খুচরো করে দেওয়ার অঙ্গীকার রইলো। যা তা সিরিজ।
  • aranya | ১০ ডিসেম্বর ২০১৬ ০১:০৩724632
  • রোবু-র পদ্য সমূহ অসাধারণ, জাস্ট টু গুড :-)
  • ছেটোলোক | ১০ ডিসেম্বর ২০১৬ ০২:০৬724633
  • আরিব্বাস! জ্জিও রোবু। দুর্দান্ত। কুকুরের মত ভাল হয়েছে। :-)
  • Robu | ১০ ডিসেম্বর ২০১৬ ০৮:৫৮724634
  • :-)
  • | ১০ ডিসেম্বর ২০১৬ ১০:৩৩724638
  • রোবু একদম অন্য লেভেলের লিখছে!! ইশ টিমিটাকে মিস করছি এখানে। রোবু টিমির একটা যুগলবন্দী হলে যা জমত না।

    আর ছোটো'র 'কুকুরের মত ভাল'টাও দুর্দান্ত এক্ষপ্রেশান। এইটা টুকে নিলাম, ব্যবহার করব।

    ভাগী, রোবু তো কবিই ছিল। বিয়ের আগে সিরিয়াস কবিতা লিখত।
  • de | ১০ ডিসেম্বর ২০১৬ ১১:৫০724639
  • আরেব্বাস - রোবুকবি এসেচে ফিরিয়া -

    "কুকুরের মতো" ঃ))) - ক্ষী এক্ষপ্রেশান ঃ))
  • Robu | ১০ ডিসেম্বর ২০১৬ ১৩:২৫724640
  • কিন্তু কিছু ভুল হচ্ছে। আমি তো সিরিয়াস কবিতা লিখিনি কখোনো।
  • Ekak | ১০ ডিসেম্বর ২০১৬ ১৪:০৫724641
  • ভালো হচ্ছে তো :) শেষেরটা বেশ জমেছে। সিরিয়াস কবিতা বলে আলাদা করে কিছু হয় কিনা জানিনা। প্যারোডি লেখা হলো রং ভরো আঁকা শেখো-র মতো। অন্যের রেখায় নিজের রং ভরে হাত প্র্যাকটিস হয়ে যায়। ভুলটুল ঠিক হয়ে যাবে। লিখে যাও।
  • b | ১০ ডিসেম্বর ২০১৬ ২১:০০724643
  • *ল্যাদোষদা
  • b | ১০ ডিসেম্বর ২০১৬ ২১:০০724642
  • কুকুরের মত ভালো তো লুআদোষদা একবার ইউজ করেছিলেন, শ্রীজত-র কবিতা প্রসংগে।
  • pi | ১০ ডিসেম্বর ২০১৬ ২২:৪১724644
  • রোবুর কবিতাগুলো ব্লগে রাখা আছে সব।

    ফেবুতে সুমনা চৌধুরির পোস্ট। গালাগাল থাকলেও শেয়ার করলাম। কারণ এই পরিস্থিতিতে বোধহএ এরকম গালই বেরোয়।

    'যতগুলো শুয়োরের বাচ্চা বলছে যাদের কালো টাকা আছে তাদেরই ফাটছে শুধু, সাধারন মানুষের কোনো কষ্ট হচ্ছে না, সেইসব শুয়োরের বাচ্চদের প্রত্যেকটা হাসপাতাল ঘুরে দেখতে বলছি!

    আমি, মা, বড়দি বর্তমানে ভেলোর চিকিৎসার জন্য আছি। শুধু আমরা নই, দেশের বিভিন্ন জায়গার কয়েক হাজার মানুষ আছে, বিদেশের ও প্রচুর মানুষ আছে। টাকার জন্য কি পরিমান কষ্ট হচ্ছে সেটা বলার মতো নয়। আমরা যে হোটেলে আছি সেখানে ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডে পেমেন্ট করার ব্যবস্থা নেই। (প্রমান চাইলে হোটেলের নাম ঠিকানা সব দেব) এখানের বেশীরভাগ হোটেলেই নেই। হোটেলের বিল 21500/- হয়েছে। 6500/- টাকা অনেক কষ্টে ATM এ দুদিন লাইন দিয়ে তুলেছি। 15000/- টাকা 13 ডিসেম্বর দিতে হবে। কি ভাবে দেব? বেশীরভাগ ATM এ টাকা নেই।

    খাওয়ার হোটেলে কার্ডে পেমেন্টের ব্যবস্থা নেই। চা খাওয়ার উপায় নেই। গাড়ি ভাড়া দেওয়ার উপায় নেই। ফল, দুধ, জল, কেনার টাকা নেই। 2000/- টাকার খুচরো দেয় না কেউ।

    এত কষ্ট হচ্ছে মানুষের এখানে। ATM এ সারারাত লাইন দিয়ে টাকা তুলতে হয়। তাও 2000/- টাকার বেশী উঠে না!

    আমার একাউন্টের টাকা আমার প্রয়োজনে আমি তুলতে পারবো না, এটা কোন দেশের আইনে আছে? বিয়ের জন্য আড়াই লক্ষ তুলতে পারা যায় আর গুরুতর অসুখ হলে?

    সরকারের কোনো আইডিয়া নেই, প্ল্যানিং নেই, জনগনের কষ্ট সুবিধা অসুবিধা বুঝার কোনো ক্ষমতা নেই! এটা যারা অস্বীকার করবে তারা একেকটা আস্ত গান্ডু। বাস্তব সম্পর্কে কোনো ধারনাই নেই তাদের।

    পুনশ্চ : আমার ফ্রেন্ডলিস্টের যারা এধরনের পোস্ট দেবে যে যার কালো টাকা আছে তাদেরই শুধু কষ্ট হচ্ছে সেইসব আপাদমস্তক আস্ত বলদদের আনফ্রেন্ড করবো এখন থেকে।
  • robu | ১০ ডিসেম্বর ২০১৬ ২৩:১৭724645
  • মিত্রোমশাই

    সে ছিল একদিন আমাদের ভারত
    দেশের মাথা,
    লাইনে দাঁড়াব বলে কিনেছিলাম ছাতা
    আহা তা ছাড়া ভাই।

    আহা তা ছাড়া ভাই, আমরা সবাই
    জেনেছিলাম হবে,
    কালো টাকা সাদা, দুধের নদী বয়ে যাবে,
    যাবে ব্যাঙ্কে সবাই।

    যাবে ব্যাঙ্কে সবাই, ও চাসীভাই
    কুড়ি মাইল দূরে,
    ‘মন কি বাত’-এ শুনবে গল্প, গাইবে ইমন সুরে,
    ওগো ‘হর হর মোদী’!
    ওগো ‘হর হর মোদী’, ‘ঘর ঘর মোদী’, আচ্ছে দিনের আশা!
    কিন্তু এ তো সবাই জানে, আশায় মরে চাষা,
    মরে আশায় চাষা।

    মরে আশায় চাষা, এ কি দশা,
    মাঠে ফসল পড়ে,
    ফসল তোলার টাকা রাখা রিজার্ভ ব্যাঙ্কের ঘরে,
    মজায় মুকেশ বাবু।

    মজায় মুকেশ বাবু, অনিল বাবু, এবং বিজয় মাল্য,
    টাকা নিয়ে লন্ডন গিয়ে দেশের গাঁড়টি মারল।
    রামদেব বাবার যাদু।

    রামদেব বাবার যাদু, দেখবে চাঁদু,
    দেখবে বাবার ঠ্যাং,
    মধু খাবে ঘি-ও খাবে, শেষে খাবে ল্যাং,
    আমার ল্যাঙটা বাবা।

    আমার ল্যাঙটা বাবা, কী আছে বা,
    কয়েক শত কোটী,
    দেশের মানুষ কাপড়া খোঁজে, একটা মকান, রোটি,
    কিম্বা ভাত একথালা।

    কিম্বা ভাত একথালা, সেটাও শালা,
    নেবে এরা কেড়ে,
    আচ্ছে দিন কি আসবে তবে কয়েক হাজার মেরে?
    আমরা এইবার জাগছি।

    আমরা এইবার জাগছি, ভীষণ রাগছি,
    আবার আনবো সুদিন,
    ডেমোক্রেসির নৃত্য হবে, ধিন তা ধিনা তা ধিন,
    ধিনাক তা ধিন ধিন তা।

    ধিনাক তা ধিন ধিন তা, কীসের চিন্তা?
    এত কীসের ভয়?
    পারলামেন্টে আসে না, চায় নির্বাচনে জয়,
    গদি গঁদের আঠা।

    গদি গঁদের আঠা, হায় বিধাতা,
    একি হল ভুল,
    পটলবাবুর চাকরি যাবে, জেটসাহেবের চুল,
    তাতে কী যায় আসে?

    তাতে কী যায় আসে? পূব আকাশে
    উঠবে সূরজ লাল,
    এরপর লোকে কাটবে না আর কুমীর আনতে খাল,
    নতুন সকাল আসবে।

    নতুন সকাল আসবে, রোদ্দুর হাসবে,
    বাঁচবে মানুষ সুখে।
    নোটের চক্কর, ঘোঁটের চক্কর,
    এসব দেবে রুখে।
    মানুষ রুখেই দেবে।
  • কিক্কড় সিং | ১০ ডিসেম্বর ২০১৬ ২৩:৩১724647
  • সুমনাদেবীকে কেউ এখনো সিয়াচেনে সৈন্যরা কত কষ্ট করছে সেই নিয়ে বাণী দেয়নি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন