এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৬ ২০:২৮724681
  • সত্যি। লোকগুলো কী পাজি হয়েছে। ভাবা যায় না - খালি খোঁড়া অজুহাত। কেন যে মেকমাইট্রিপ থেকে হোটেল বুক করে না, কেন যে ডেবিট কার্ডে পে করে ডিনার খায় না, কেন যে ক্রেডিট কার্ডে হসপিটালের বিল মেটায় না ... সত্যি, অত্যন্ত পেঁচো জনগণ।

    (এটা ডিসি নয় তো? মানে এত অবভিয়াস নাইভ কোশ্চেন ...)
  • avi | ১২ ডিসেম্বর ২০১৬ ২০:৪২724682
  • আচ্ছা ৩:৩৭ থেকে সবার আইপি এড্রেস এক দেখাচ্ছে কেন এখানে? নাকি শুধু আমিই দেখছি?
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৬ ২০:৪৮724683
  • তাই তো! যদিও অভির আইপি আলাদা এল।

    দেখি এবার আমার কী আসে! মামুউউউউউউ?
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৬ ২০:৫০724684
  • মোবাইল থেকে বোধ হয় ঠিক আসছে।
  • Rit | ১২ ডিসেম্বর ২০১৬ ২১:০৭724685
  • দেখি।
  • Rit | ১২ ডিসেম্বর ২০১৬ ২১:০৮724686
  • এ তো কেন্দ্রগতং নির্বিশেষং কেস। আমি ই সিকি দা। সিকি দাই কার্ড। কেলো করেছে।
  • কিক্কড় সিং | ১২ ডিসেম্বর ২০১৬ ২১:১১724687
  • টেস্ট
  • avi | ১২ ডিসেম্বর ২০১৬ ২১:৩৩724688
  • বড় পর্দায় গুরু করবেন না। মোবাইল থেকে করুন। আপনার আইডেন্টিটি সুরক্ষিত থাকছে। আপনার মোবাইলই আপনার ব্যাঙ্ক, ইয়ে মানে, গুরু।
  • Rit | ১২ ডিসেম্বর ২০১৬ ২২:১৬724689
  • মোবাইল গুরু চালু করার জন্য এটা কি ডিআইপিটাইজেশন হল?
  • avi | ১২ ডিসেম্বর ২০১৬ ২২:৪৫724691
  • সিয়াচেনে যারা অতন্দ্র পাহারায় দাঁড়িয়ে গুরু করে, তারা কি ল্যাপটপ ডেস্কটপ পায়?
  • DKG | ১৩ ডিসেম্বর ২০১৬ ১২:০৯724693
  • Start Quote
    Name: pi
    IP Address : 233.176.51.236 (*) Date:10 Dec 2016 -- 10:41 PM

    ফেবুতে সুমনা চৌধুরির পোস্ট। গালাগাল থাকলেও শেয়ার করলাম। কারণ এই পরিস্থিতিতে বোধহএ এরকম গালই বেরোয়।
    'আমি, মা, বড়দি বর্তমানে ভেলোর চিকিৎসার জন্য আছি। -----
    আমরা যে হোটেলে আছি সেখানে ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডে পেমেন্ট করার ব্যবস্থা নেই। (প্রমান চাইলে হোটেলের নাম ঠিকানা সব দেব) এখানের বেশীরভাগ হোটেলেই নেই।
    হোটেলের বিল 21500/- হয়েছে। 6500/- টাকা অনেক কষ্টে ATM এ দুদিন লাইন দিয়ে তুলেছি।
    15000/- টাকা 13 ডিসেম্বর দিতে হবে। কি ভাবে দেব? বেশীরভাগ ATM এ টাকা নেই।
    End Quote

    শুধুমাত্র এই কেসটিতে - হোটেল বিল বা হাসপাতাল বিল দিতে ব্যাঙ্ক ড্রাফট / পে অর্ডার / ব্যাংকার'স চেক বোধহয় খুব সহজে ব্যবহার করা যায় - অনেক অনেক বছর আগে আমরা অনেক সময়ে-ই এগুলো ব্যবহার করতে বাধ্য হতাম - মাঝে অভ্যাস চলে গেছিলো

    আজকাল তো networked ব্যাঙ্ক, নিজের ব্যাঙ্ক-এর যে কোনো ব্রাঞ্চ এ গিয়ে ড্রাফট ইত্যাদি করানো যায় বিনা বাধায় - লাইন-ও বিশেষ থাকেনা - সুতরাং ভেল্লোরে কোথায় ওনার ব্যাঙ্ক এর ব্রাঞ্চ আছে খুঁজে চলে গেলে-ই হবে (আসা করছি ওনার একাউন্ট "কমন" ব্যাংকগুলির মধ্যে কোনোটিতে আছে

    আজ 13th - আজ হোটেল কে পেমেন্ট দিতে লাগবে - তাই উনি এটা চেষ্টা করে দেখতে পারেন - এটা বোধহয় খুব সহজে হয়ে যাবে

    ভেল্লোরে আমার মেয়ে পড়ে, তাই জানি যে প্রায় সব "কমন" ব্যাঙ্ক এরই একাধিক ব্রাঞ্চ আছে ওই শহরে

    অবশ্য-ই যদি পোস্টটি জেনুইন প্রয়োজনের জন্য ক্ষোভ থেকে হয়ে থাকে :)
  • DKG | ১৩ ডিসেম্বর ২০১৬ ১২:১০724694
  • oops আশা
  • সিকি | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৫724695
  • শুনুন ডিকেজি, দুটি কথা বলি। হোটেল যতক্ষণ জানবে যে আমি চেকে বা অনলাইনে টাকা না নিলে কাস্টমার কালকেই অন্য হোটেলে উঠে যাবে যেখানে এইসব সুবিধেগুলো পাওয়া যায়, তখন মার্কেটের নিজস্ব নিয়মেই হোটেল নিজেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার বা ইউপিআই নাম্বার কাস্টমারকে দেবে বা কার্ড অ্যাক্সেপ্ট করবে।

    কিন্তু হোটেল যখন জানে, যে, কাস্টমারের কাছে আর কোনও অপশন নেই ( "প্রমান চাইলে হোটেলের নাম ঠিকানা সব দেব/এখানের বেশীরভাগ হোটেলেই নেই")? আশেপাশের কোনো হোটেল কার্ড নেয় না, চেক নেয় না, মানে সবাই মিলে একটা মিলিত আন্ডারস্ট্যান্ডিং আছে যে - আমরা তো স্থানীয়, এখানে যারা আসে তারা সকলেই বাইরে থেকে আসা এবং আতান্তরে পড়ে আসা লোকজন, এদের ফ্লিস করলেও এরা সঙ্ঘবদ্ধ হতে পারবে না, তাই যত পারো এদের নিংড়ে নাও - তখন?

    আমার ব্যক্তিগত অ্যানেকডোট বলি। এক নয়, একাধিক, গত এক মাসে। স্ত্রী পার্লারে গেছিলেন, দু হাজার টাকার বিল। কার্ড নেবে না। অ্যাকাউন্ট নাম্বার দেবে না। দেবে না তো দেবে না। পেটিএম? নেই। নামিয়ে নিন না, দু মিনিট তো লাগে। না, বারণ আছে। ক্যাশই দিতে হবে।

    গাজিয়াবাদ বৈশালীর সেক্টর ফোর মার্কেট। চত্বরের সমস্ত বিউটি পার্লারে খোঁজ নিয়ে দেখুন, এক গল্প। যেগুলো দামী, যেমন ল'ওরিয়েল বা ল্যাকমি - এদের এখানে একই কাজের দাম তিন হাজার, কার্ড নেবে, সঙ্গে ১৫% সার্ভিস চার্জ।

    হোসিয়ারির দোকান। লেগিংস কিনতে হবে মেয়ের শীতের ইউনিফর্মের জন্য। কার্ড? মেশিন নেই, লাগাই নি। দুশো পঁচাত্তর টাকা - দু সেট লেগিংস নেব - সাড়ে পাঁচশো টাকা হচ্ছে তো! অ্যাকাউন্ট নাম্বার দিন, আপনার সামনেই ট্রান্সফার করে দিচ্ছি। না, অ্যাকাউন্ট নেই। দোকান চালাচ্ছেন কী করে? ... চুপ। অথরাইজড দোকান, গাজিয়াবাদ অথরিটি অনুমোদিত। এরা সারা বছরে ছ লাখ টাকার বিজনেস হলেও দেখায় দু লাখ টাকা, যাতে ট্যাক্স বেনিফিট হয়, বাকি পুরোটা আনঅ্যাকাউন্টেড ইনকাম। যাদি না পোষায় - ঐখানে এক্সপোর্ট হাটে চলে যান, ওখানে এই লেগিংসই সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন, ওরা কার্ড নেয়। আমি নিই না। ... মার্কেটের স্বাভাবিক নিয়মেই এক্সপোর্ট হাট মাছি তাড়ায়, আর এই দোকানে গিজগিজে ভিড়।

    বাড়ির সদরে লোহার গেট লাগানোর ছিল, গেট মিস্ত্রি বলল, ন হাজার টাকা, ফুল ক্যাশ। অ্যাকাউন্ট? নেই। খুলে নাও - এখন ব্যাঙ্কে আর কেউ কোনও কাজ করে দিচ্ছে না, আর তা ছাড়া আমি তো পড়ালিখা জানি না। ক্যাশই দিতে হবে।

    এরা মেজরিটি। এবার ডিসাইড করে নিন, পয়সা বাঁচানোর জন্য ক্যাশ খরচা করবেন, নাকি ডিজিটাল হবার জন্য দুশো পঁচাত্তরের জিনিস সাড়ে তিনশো টাকায় কিনবেন। পুরোটাই আপনার ব্যক্তিগত মূল্যবোধের ওপর ডিপেন্ড করছে।
  • কিক্কড় সিং | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৪:০৫724696
  • এই মার্কেটে আমার এক বন্ধুর মোবাইল চুরি গেছে, এবং পেটিএম ইত্যাদির পাসওয়ার্ড রিসেট করার আগেই ওয়ালেট খালি হয়ে গেছে।

    এই "আবসে মেরা মোবাইল মেরা ব্যাঙ্কভি অওর মেরা বটুয়া ভি" শুনতে ভালো, হয়তো আপওয়ার্ডলি মোবাইল লোকজন সাকসেসফুলি ব্যবহারও করবে, কিন্তু এই সিকিউরিটি ইত্যাদি ব্যাপারগুলো ঠিকঠাক না হলে...

    একটা টুইট ঘুরছে -

    For buying a packet of bread all that one need is
    1. One smart phone
    2. 3/4G data pack
    3. Charged phone
    4. Net banking
    5. App to pay
    6. Working knowledge of Hindi or English
    7. Use of App
    That's all.
    People are unnecessarily annoyed about demonetisation."
  • Arpan | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৪:৫৩724697
  • এইসব বণিক শ্রেণী, যারা ক্যাশ নেবে না বলে পণ করে বসে আছে, দেখা যাক কদ্দিন এরকম করে চালাতে পারে আর পরবর্তী ভোটে এদের রিঅ্যাকশন কীরকম হয়। এরা বিজেপির বড় ভোটব্যাঙ্ক ছিল এখনো পর্যন্ত।
  • সিকি | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৫:০০724698
  • "ক্যাশ নেবে না", নাকি "ক্যাশ ছাড়া আর কিছু নেবে না" বলে পণ করে বসে আছে?
  • Arpan | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৫:০১724699
  • উপ্স!

    "ক্যাশ ছাড়া আর কিছু নেবে না"
  • এই | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৮724700
  • DKG কে বলি, একটু রাস্তায় বেরিয়ে দেখুন - আমি গত ৯ তারিখ বাড়ীর রেজিস্ট্রী করিয়েছি - সরকারী খাজানা দেওয়ার জন্য একমাত্র গ্রাহ্য SBIএর ড্রাফ্ট, আর দপ্তরসহকারিকদের ভাতা শুধুমাত্র নগদে। ৫ হাজার টাকার নগদ জোগাড় করতে গিয়ে ঘাম ছুটে গেছে- ঐ পেটিয়েম এর বাইরেও বিশাল জগত আছে।
    আর যাদের স্মার্টফোন নেই তারা তাহলে মরুক?
  • কিক্কড় সিং | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৮724703
  • এই ছবিটা মনে আছে? আমাজনের নতুন বেস্টসেলার হতে চলেছে -

  • DKG | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৭:১৬724704
  • @সিকি 1:55 PM

    আমি সাহেব DD /PO /BC বলেছিলাম, কারণ এতে তে একাউন্ট নম্বর লাগে না - আর, আমি শুধুমাত্র হোটেল / হাসপাতাল বিল এর জন্য DD /PO /BC বলেছিলাম

    ------
    @এই 3:38 PM

    আমি হায়দরাবাদ এ থাকি - তাই হায়দরাবাদেই রাস্তায় নামি প্রতিদিন

    আমাদের হায়দরাবাদ এ 2005 এ ICICI ব্যাঙ্ক আর 2016 তে IDBI ব্যাঙ্ক এর পে অর্ডার ব্যবহার করেছি - বিনা বাক্যব্যায়ে - কোনো অসুবিধে হয় নি - তাই আপনার কথায় শুধুমাত্র সহানুভূতি রইলো, দুঃখিত যে সমব্যাথী হতে পারলাম না

    আর - আমি PAYTM বা স্মার্টফোন নিয়ে কিছু বলেছি বলে তো আমার মনে পড়ছে না - বিশেষত যখন আমি নিজে-ই PAYTM এখনো ব্যবহার করিনি - একটু যদি দেখিয়ে দেন ঠিক কোথায় বলেছি বড় ভালো হয় - নিজের লেখা পড়ে তাহলে নিজে-ই অজানা জিনিস শিখতাম
    ------

    আর আমার আগে বাড়িয়ে এই বিষয়ে মন্তব্যটা ছিল যদি কোনো অসুবিধায় পরা লোককে সাহায্য করতে পারি এখনো না বলা কিছু বলে কারণ দরকারটা দেখলাম আজ

    আপনাদের কথা শুনে বুঝলুম অযাচিত ভাবে সল্যুশন দেওয়া নিতান্ত-ই অনুচিত হয়েছে :-) - - আর উত্তর গুলি দেখে ওনার ক্রাইসিস সল্যুশন সম্পর্কে বোধহয় একটু জানলাম

    যদি কেউ বলতেন যে - না, DD option already explored, নিচ্ছে না - বা বলতেন, এইটা ভাবা হয় নি, জানিয়ে দিচ্ছি, - এবং তার পর আমায় "বোঝাতেন" - মনে হতো হয়তো কোনো কাজে লাগলো :-D

    আর একটা কথা - আগেই লিখেছিলাম ভেল্লোরে আমার মেয়ে পড়ে - তাই শহরটা একটু চিনি - বেশ কয়েকটা হোটেল-এ থেকেওছি (যদিও হাসপাতালের দিকে নয়) - DD পর্যন্ত্য নেবে না মনে হয়নি কখনো - যাক, শিখলাম
  • shibir | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৮724705
  • DKG - হায়দরাবাদে ৫০০ এর নতুন নোট পাওয়া যাচ্ছে ? আপনি কি পেয়েছেন বা আপনার চেনা কেউ ?
  • DKG | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৭:৪৫724707
  • হায়দরাবাদ-এ এখনো খুব-ই রেয়ার শুনছি - যদিও আমি পেয়েছি গত সপ্তাহে

    ATM-e নয় - IDBI ব্যাঙ্ক ব্রাঞ্চ-এ - ব্রাঞ্চ ম্যানেজার বলছিলেন আসতে নাকি শুরু হচ্ছে এবার
  • DKG | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৭:৪৫724706
  • হায়দরাবাদ-এ এখনো খুব-ই রেয়ার শুনছি - যদিও আমি পেয়েছি গত সপ্তাহে

    ATM-e নয় - IDBI ব্যাঙ্ক ব্রাঞ্চ-এ - ব্রাঞ্চ ম্যানেজার বলছিলেন আসতে নাকি শুরু হচ্ছে এবার
  • shibir | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৭:৫০724708
  • ৫০০ এর নোট পেলে অনেক ঝামেলা মিটে যায়।
  • hyd | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৮:০৪724709
  • এক সহকর্মীকে জিজ্ঞেস করলাম হায়দ্রাবাদে - ও পেয়েছে ১০০০০ টাকা সব ৫০০,ও মাধেপুরায় থাকে ওখানেই ব্যাঙ্ক একাউন্ট
  • সিকি | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৮:১১724710
  • এই "আমার তো কোনও অসুবিধে হয় নি" অতএব কোথাও কারুর আর অসুবিধে হতেই পারে না - এইটা যে একটা প্রচণ্ড সুবিধেবাদী অবস্থান, সেটা মনে করেন না, না?

    ব্যাঙ্কের লোকেদের নাভিশ্বাস উঠছে - এখানকার ব্যাঙ্কে একটা স্টেটমেন্ট চাইতে গিয়েও আমাকে ফিরে আসতে হয়েছে। তাও ঢোকার সময়ে আমাকে জবাবদিহি করতে হয়েছে দু জায়গায়, যে আমি সত্যিই স্টেটমেন্ট নিতে এসেছি, ঢপ দিয়ে লাইন ভেঙে ভেতর থেকে ক্যাশ উইথড্র করতে আসি নি।
  • shibir | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৮:১৫724711
  • hyd - আররিব্বাস !!!! কোন ব্যাঙ্ক ? মাধেপুরায় গিয়ে তুলে আনবো।
  • Arpan | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৯:১৩724712
  • সুবিধেবাদী অবস্থান তো বটেই, যে যার শ্রেণীস্বার্থ অনুযায়ীই অবস্থান নেবে, এইটাই তো স্বাভাবিক। যে হোসিয়ারি দোকানের মালিক এতদিন কার্ডে পেমেন্ট নিলে আমার থেকে আড়াই পারসেন্ট বেশি দিতে হবে বলে ভয় দেখিয়ে ক্যাশে দিতে বাধ্য করতেন এবং খুচরো না থাকার অজুহাতে আরো এক-দুটো খুচরো জিনিস গছানোর তালে থাকতেন (অন্য কোনখানে খুচরোর বদলে ক্যাডবেরি বার) তিনি এতদিন অপরের কোন শ্রেণীস্বার্থটা দেখতেন?

    অতএব সুবিধাবাদী অবস্থান গরিষ্ঠ অংশই নেবে, মধ্যবিত্তরা তার থেকে আলাদা হতে যাবেন কেন? কয়েকজন ব্যতিক্রম অবশ্যই ছিলেন, আছেন এবং থাকবেন - তারা অবশ্যই ব্যতিক্রম।

    কিন্তু শ্রেণীনিঃস্বার্থভাবে বিরোধিতা করার একটা জায়গাই পড়ে থাকে, সেটা হল যেভাবে দেশের অর্থনীতিটাকে আগামী বছর তিনেকের জন্য জিজিতে পাঠানো হচ্ছে, তার বিরোধিতা করা। কারণ শ্রেণীনিরপেক্ষভাবেই সেখানে আঘাত লাগছে।
  • DKG | ১৩ ডিসেম্বর ২০১৬ ১৯:২২724714
  • @সিকি 6:11 PM

    এটা কি আমায় বললেন ? আমার অসুবিধা হচ্ছে না ঠিক কোথাও বলিনি তো ? বলেছিলাম কি ? বুড়ো হলে আবার সব কিছু মনে থাকে না

    আমাদের দেখে শুনে ট্রাই করে হাত মেরে চলছে - একবার খুচরো নেই বললাম তাই রোববার পাড়ার মাংসের দোকানে 2000 ভাঙিয়ে 1500 চেঞ্জ দিয়ে দিলো - এই রকম করে চলছে তো

    non -veg ছাড়া বাকি সব-ই আমরা বহু বহু দিন হলো Fresh@ বা Spar বা HyperCity ইত্যাদি থেকে কিনি সবজি সমেত - কার্ড-এ - তাই আমাদের ক্যাশ খরচ এমনিতেই বেশ কম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন