এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল সিজন ২০১৬-২০১৭

    umesh
    অন্যান্য | ২০ জুলাই ২০১৬ | ৪৪১০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৮717109
  • হাফ টাইম ৩-১

    লিংডো ছাড়া বাকি সবাই ভালই খেলছে।
  • Sudipta | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৯717110
  • আপাতত হাফ টাইম। ব্লু বয়েজ তো ভালই খেলছে!
    গান্ধি, পরে দেখলাম। ঃ)
  • Robu | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৩717111
  • আম্মো দেখছি। সেরা খেলেছে ওদের গোলি ঃ-)
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৭717112
  • ছেলেপিলের কনফি দেখে ভালো লাগছে। জ্যাকিচাঁদ ওদের গোলিকে এগিয়ে দেখে চিপ করেছিল। দেখেও ভালো লাগল। এদের র‌্যাংক কিন্তু ১১৪
  • sch | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:০২717114
  • গুরপ্রীতের প্রেজেন্সটা খুব কাজে দিচ্ছে মনে হয়
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:০২717113
  • রোবুদার গোলিকে তুলে নিল
  • Robu | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৩717115
  • জ্যাকিবয় ঃ-)
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৪717119
  • হেডটাও ভালো ছিল। ৪-১
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৪717117
  • গোল!!!
  • Robu | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৪717116
  • ৪-১।
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৫717120
  • স্মাইলি পড়েনি। ইন্ডিয়াকে এতটা গুছিয়ে খেলতে রিসেন্টলি দেখিনি
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৯717121
  • পুয়ের্তো রিকোর টিমটা জেট ল্যাগে ভুগছে মনে হয়।
  • Robu | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৫717122
  • ক্যামেরুনকে যেদিন হারিয়েছিল, সেদিন সেশ এরকম খেলেছিল।
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৭717124
  • সেতো ক্যামেরুণের তৃতীয় টিম। এই পুএর্তো রিকোর আগের বছর র‌্যাংক ছিল ১৬০এর উপর। এবার ১১৪।

    টিমটার ১১,১২ নম্বর ছাড়া কেউ ছুটছেই না।
  • potke | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৭717123
  • সন্দেশ কে যত দেখি পিত্তি জ্বলে যায়!
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৯717125
  • সুমীত পাসিঃ) এটা কে?
  • Robu | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৯717126
  • গুরপ্রীতের ক্যাপ্টেন্সি ভাল শুরু হল।
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫২717127
  • ৪-১ ফাইনাল

    লর্ড পাসিকে আই লীগে কোনোদিন গোল করতে দেখিনি। একে হঠাৎ নিল কি করতে?
  • potke | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৭717128
  • এক ই প্রশ্ন আমারো।
  • potke | ০৩ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৫717130
  • পাসি ক্যান্ট পাস!
  • aranya | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৫:৫৩717131
  • দারুণ খবর। এই সময়-এ ছোট্ট প্রতিবেদন। মন ভরল না।
    জেট ল্যাগ ছিল সেটা একটা কারণ হয়ত। পুয়ের্তে রিকো কি প্রথম দল নিয়ে এসেছিল?
    গুরপ্রীতের ক্যাপ্টেন হওয়াটা ভাল ব্যাপার। একমাত্র ভারতীয় ফুটবলার যে ইউরোপে এতদিন ধরে সারভাইভ করছে, ইন্স্পায়ারিং -অন্যদের জন্য
  • sch | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৪717133
  • ইন্ডিয়া বাংলাদেশের সাথে অনেক দিন খেলে না। একটা ফ্রেন্ডলি খেলুক না। আর আমার মনে হয় এই রকম পর্টু রিকোর মতো এত্ত ছোট দেশের সাথে না খেলে সিঙ্গাপুর (159), মালয়েশিয়া (167), আফগানিস্তান (১৫০), হং কং (১৪৭) - এদের সাথে খেলুক না - অন্তত জেট ল্যাগের ঝামেলা হবে না প্লাস এশিয়ান গেমসের প্রিপারেশান হবে,

    প্রতি ১৫ দিনে দেশের জাতীয় দল একটা করে ইন্টারন্যাশোনাল ফ্রেন্ডলি খেলুক - বাজি রেখে বলতে পারি ক্রিকেটের পপুলারিটির সাথ ফুটবল পাল্লা দেবে। আই এস এল ফুটে যাবে
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৫717134
  • এই সময় একটুখালি নিউজ করেছে, খেলার পাতায় এত্তোবড় করে মাদার টেরেসা। এদেশের খেলার কি হবে? মিরাকেলের আশায়ই বসে থাকতে হবে।

    পুয়ের্তো রিকোর সাথে খেলা। আমার কিন্তু এই ট্যাক্টিকস ঠিক লেগেছে।

    মালয়েশিয়া-সিঙ্গাপুর-হংকং এদের সাথে আগেও ফ্রেন্ডলী খেলেছে, কখনো জিতেছে, কখনো হেরেছে। মানুষ খুব বেশি ইন্টেরেস্টও দেখায়না, কারণ এরা তো প্রায়ই খেলে। এদের সাথে জিতলেও র‌্যাঙ্ক বাড়বেনা খুব একটা, হারলে একটু পিছতেও পারে। ইন্ডিয়া-মালয়েশিয়া খেলা শুনলে নিয়মিত ফুটবল ফলো না করা কজন খেলা দেখবে? দেখবে না।

    সত্যি কথা বলতে পুয়ের্তো রিকো টাইপ দলের সাথে (উইথ জেট ল্যাগ) খেলা ভালো। র‌্যাঙ্কিং-এ ১০০-১৩০ এর মধ্যে অনেক দল আছে, যারা কিন্তু আমাদের থেকে খুব একটা এগিয়ে নয়। ল্যাটিন আমেরিকা, ইউরোপ বা কনকাকাফের। এদের একটু বেকায়দায় ফেললে ভারত জিতেও যেতে পারে আর সেটা র‌্যাঙ্কিং বাড়াতে কাজে দেবে, পাবলিকের মধ্যে ইন্টারেস্ট জাগাবে।

    কয়েকটা দলের উদাহরণ দিই

    সিরিয়া (১০৫)। দু-তিন বছর আগেই ১৪০ ছিল। ভারত হারিয়েও ছিল। এর সাথে আবার খেলুক, হারলে র‌্যাঙ্ক পিছবেনা, প্র্যাক্টিশ হিসাবেও ভালো। (যদিও সিরিয়া এখন হবেনা)

    সোয়াজিল্যান্ড (১০৩)। এক বছর আগেও ১৩০ এর ঘরে ছিল। এদের ইন্ডিয়ার ওয়েদারে এনে ফেল্লে হারানো যেতেই পারে।

    লাটভিয়া (১১০)। জুন মাসে গোয়ায় এদের সাথে ফ্রেন্ডলী খেলুক। জিতবেই।

    এসব করলে, খারাপ লাগবে হয়ত আমাদের যারা রেগুলার খেলা দেখি। কিন্তু যারা দেখেনা, তাদের ইন্টারেস্ট জাগাতে হলে খুব ভালো ট্যাক্টিক্স হবে।

    বলিভিয়াও কিন্তু পাহাড়ে স্টেডিয়াম বানিয়ে আর্জেন্টিনা-ব্রাজিলকে হারায়।
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৭717135
  • ১৫ দিনে তো খেলতে পারবেনা, তবে প্রতিটা ওয়ার্ল্ড ফ্রেন্ডলীতেই যেন একটা করে ম্যাচ খেলে।

    মেয়েদের র‌্যাংকে ভারত ৫৭। এশিয়ায় ১২ নম্বরে। জানতামই না!
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪০717136
  • গান্ধীকে ক।

    ইন্ডিয়া বোধহয় যতগুলি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি এক ক্যালেন্ডার ইয়ারে পায় তার সবগুলোর সদ্ব্যবহার করেও না। কী করে আর র‌্যাঙ্কিং এগোব?

    তবে সবক'টা ফ্রেন্ডলি তো আর হোম হবে না, অ্যাওয়ে ম্যাচও সমান সংখ্যায় থাকবে।
  • Robu | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪১717137
  • গান্ধীর বুদ্ধিগুলো ভাল।
    সচদা, পনেরো দিনে খেলা যাবে না। ফিফার ডেট থাকে। তার বাইরে খেললে মেম্বারশিপ কেড়ে নেবে।
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৭717138
  • অ্যাওয়ে ম্যাচ খেলতে হলে সিঙ্গাপুর-মালয়েশিয়া-ইন্দোনেশিয়া যেতে পারে। তখন নিজেদের জেট ল্যাগ হবেনা।

    ১৮ বিশ্বকাপের জন্য যতগুলো কোয়ালিফাইং ডে আছে সবকটাতেই ইন্ডিয়া ফ্রেন্ডলী খেলতে পারে, কন্স্ট্যানটাইন লোকটা হেব্বি চালু টাইপ। ও কিন্তু আমার মতই একটা প্ল্যানের কথা এবার দায়িত্ব নিয়েই বলেছিল। প্রফুল প্যাটেলদের দিয়ে এটা করাতে পারলে ভালো।

    একটা জিনিস কাল ভালো লাগল। যে যাই বলুক। টিমটার নিউক্লিয়াস কিন্তু বাঙালীরাই। ডিফেন্স-মাঝমাঠে প্রীতম-অর্ণব-নারায়ণ-প্রণয় এদের কম্বিনেশন বেশ ভালো। সাথে বিকাশ জাইরুকেও বাঙালীই ধরা যায়।
  • সুকি | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩২717139
  • হরিদাস পালে ফুটবল ট্যাকটিক্স নিয়ে দু-চার কথা লিখতে শুরু করেছি - আপনাদের অভিজ্ঞতা শেয়ার করলে কিছু জানতে পারবঃ

    http://www.guruchandali.com/blog/2016/09/04/1472964287105.html
  • + | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৩717141
  • বড় ম্যাচ ৮০০০ দর্শকে খেলা হবে নাকি। কি অবস্থা!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন