এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল বিশ্বকাপ (শকার ব্কার ) ২০১৮

    b
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৮ | ১৮৭২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ২২ জুন ২০১৮ ০৮:৪৬376240
  • কি জানি! ঠিক মানা গেলো না।মারাদোনা, রোনাল্ডো, রোনাল্ডিনিহো, কাকা, রিভল্ডো, ডি স্টিফানো, সক্রেটিস, জিকো সকলেই ইউরোপে খেলেছেন। তাতে কি?
    একটা ব্যাপার পরিস্কার ধরা যাক, এই আর্জেন্টিনা (মেসি সমেত) বার্সিলোনার (মেসি ছাড়া) সাথে খেললে ৪-৫ গোল তো অবধারিত।
    আবার এই আর্জেন্টিনা (মেসি ছাড়া) বার্সিলোনার (মেসি সমেত) সাথে খেললে ১০-১২ গোল তো খাবেই, মেসি ডবল হ্যাট্রিক করবে।
    কিছু বোঝা গেলো?
    কিছুটা।
    মেসির অর্জেন্টিনায় খেলার মানসিক সমস্যা আছে।গোল খাবার পর মেসির দুটো মুভ বার্সিলোনার মেসির মতো। তা না হলে সারা খেলায় হেঁটে বেড়ালো। কেন?
    এই আর্জেন্টিনার এক দুজন ছাড়া অন্যেরা হাওড়া ইউনিয়ানেও ডাক পাবে না।
    এই আর্জেন্টিনায় মারাদোনা তো ছেড়েই দিন, একটা বুরুচাগা, একটা ক্যানিজিয়া, একটা পাসারেলাও নেই।
  • কল্লোল | ২২ জুন ২০১৮ ০৮:৫৫376241
  • আর হ্যাঁ, আর্জেন্টিনার গোলিটাকে চাঁদা তুলে গাঁট্টা মারা উচিত।
  • aranya | ২২ জুন ২০১৮ ০৮:৫৭376242
  • লেখাটায় আবেগ বেশি, কিন্তু পুরো অমূলক নয়।
    ভাল খেলোয়াড়রা সবাই যায় ইউরোপে ক্লাব ফুটবলে খেলতে, তাতে লাতিন আমেরিকার নিজস্ব ঘরানার ফুটবল কিছুটা ক্ষতিগ্রস্ত তো হচ্ছেই।
  • lcm | ২২ জুন ২০১৮ ০৯:৩৯376243
  • ফুটবলের ভগোমান, মানে পোকিতো ছাগল (G.O.A.T.) তো দুজন - পেলে, আর, মারাদোনা, তাই সবাই ব্রেজিল আর আর্জেন্টিনা করে এত নাচে
  • sm | ২২ জুন ২০১৮ ০৯:৫৮376244
  • দেখো বাপু, বড় সর চেহারার ক্রো ট দের সঙ্গে দমে পেরে ওঠে নি।
    উঁচু বল তো ধরতেই পারে নি।
    তবে, যেভাবে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা হারছে বা ড্র করছে;এতে ডোপ করার কিছু ব্যাপার থাকতে পারে।
    বড় টিম গুলো কে সেমির আগে সরানোই লক্ষ্য।
  • PT | ২২ জুন ২০১৮ ০৯:৫৯376245
  • আমি জিরাফেও নেই ফুটবলেও নেই। আর ঐ একটা বল দখলে রাখার জন্য অতগুলো হুমদোর আকচা-আকচিও বিচ্ছিরি লাগে। কিন্তু কালকে ছেলের পাল্লায় পরে প্রথম বিশ-পঁচিশ মিনিট খেলা দেখার পরে ভেবে দেখলাম যে যথেষ্ট ছাগল বলেই বাঙ্গালীদের একটা গরিষ্ঠাংশ এই আর্জেন্টিনাকে সমর্থন করে। ঐ বিদেশী ও দেশী নীল-সাদা রঙের প্রতি বাঙ্গালীর ভালবাসা আমার ছাগল তত্বকে পুনরায় নবরূপে প্রতিষ্ঠা করল!!
  • Tim | ২২ জুন ২০১৮ ১০:০২376246
  • ওলে বাবালেই সবথেকে অ্যাপ্ট এক্সপ্রেশন। বাঙালী বুদ্ধিজীবি হওয়ার একটা বড়ো দায়িত্ব হলো, প্রতি দুই মিলিমিটার বাক্যে একটা করে "হুহুবাওয়া আম্মো জানি" নাম ফেলে দিতে হয়। ফুটবল নিয়ে একটা এতবড়ো হাতির মাথার মত পোস্টে একবিন্দু টেকনিকাল কথাবার্তা নেই। সেই কুমীরের গল্পের মত, যেকোন টপিকেই কুমীর আনতেই হবে।
  • Hrym | ২২ জুন ২০১৮ ১০:১০376247
  • একেবারেই ওলে বাবালে। সবেতেই ইন্টেলেক্ট গুঁজতে হবে এরকম মাথার দিব্যি কে দিয়েছে?
  • + | ২২ জুন ২০১৮ ১৬:৪২376248
  • ধুর, বড্ড বেকার লেখা।

    আর্জেন্টিনা যে আগেরবার ফাইনালে উঠল তারাও তো ইউরোপেই খেলত। উরুগুয়ের বা চিলির যে টিম শেষ ১০ বছর খেলছে (তার আগের জানিনা), তারা লাটিন আমেরিকার নান্দনিক ফুটবলে খেলে বল্লে সবাই হাসবে, বরং যারা সেটা খেলে সেই ফোরলান বা সুয়ারেজ ইউরোপেই খেলে। রোনাল্ডিন্হো-কাকা-রিভাল্ডো-ভেরন-রিকলমেও ইউরোপেই খেলেছে।

    আর্জেন্টিনা নিয়ে কিছু বললেই 'বোদ্ধা' বলে সবাই। ব্রাজিলের ভুল ধরলে 'বোদ্ধা' হয়না কেউ।

    কোয়ালিফাইং রাউন্ডে ৪৫ জন প্লেয়ার আর ৪ জন কোচ বদল হলে সেই টিম সেট হতে পারেনা, সেক্ষেত্রে কোচ-ক্যাপ্টেনের বড় ভুমিকা থাকে আগে থেকে ভাবার। এখন ক্যাপ্টেন হথাৎ অবসর নিলেন, তারপর ফিরে এসে কোয়ালিফাই করালেন। সবচেয়ে বড় কথা অবসর নিয়ে ফিরেই আবার ক্যাপ্টেন। মেসি বিশ্বের সেরা প্লেয়ার (আমার কাছে ভগবান নয়), কারোর সন্দেহ নেই। কিন্তু এগুলো টিমে এফেক্ট করেই। দোষটা মেসির একার নয়, ম্যানেজমেন্টের।

    আর্জেন্টিনা খারাপ টিম তো নয়, টিমে ডিফেন্ডার নেই, সেটাও বাজে কথা। যেমন গোলকীপার; প্রথম গোলকীপার রোমেরো, ম্যানুর হয়ে শেষ দুবছরে ১০টার বেশি ম্যাচ খেলেনি, সে কি'করে টিমে থাকে?? জাস্ট নামের জোরে। ২ন্ড কাবালেরো, সেও একই ১০-১৫টা ম্যাচ খেলে বছরে। কিন্তু অন্য গোলকীপার (কেমন জানিনা) কিন্তু রিভারপ্লেট বা ব্রাজিলের একটা ক্লাবে শেষ কয়েকবছর খেলে, সে যখন টিমে চান্স পেয়েছে, নিস্চয়ই খারাপ নয়। গোলকীপার ম্যাচের মধ্যে থাকাটা খুব দরকার। একই জিনিস রোখোর ক্ষেত্রেও অনেকটা ঠিক।
  • a | ২২ জুন ২০১৮ ১৮:৩০376250
  • ঠিক কথা। রোহো আগেরবার দারুন খেলেছিল এবার সাদামাটা
  • + | ২২ জুন ২০১৮ ১৯:৩৭376251
  • আরেকজন আছেন যে নিজেকে ভগবান ভাবে, আর কেউ না ভাবলেও। তিনি নেইমার
  • lcm | ২২ জুন ২০১৮ ১৯:৪০376252
  • নেইমার একটু স্পর্শকাতর
  • pi | ২২ জুন ২০১৮ ২০:০৮376253
  • এতেই ওলে বাবা লে! তাও তো আরেকজনের লেখা দিইনি।!
  • + | ২২ জুন ২০১৮ ২০:৫৪376254
  • দেওয়া হৌক
  • pi | ২২ জুন ২০১৮ ২১:০২376255
  • পাব্লিক পোস্ট ও শেয়ার হচ্ছে যখন দেওয়াই যায়, নাম গেসের জন্য নকুলদানা নেই।

    'এই ঘন্টাকয়েক আগের কথা। বন্ধু, কমরেড নির্বাণকে আরেক বন্ধু সৌপর্ণ জানায় "আমায় ফ্রান্সের সাপোর্টার ধার দে"। আমি সৌপর্ণকে উত্তর দিই, "এই একটা টিমের প্রতি আমার প্রবল অযৌক্তিক ঘৃণা"। জানাই, কিভাবে ৬ বছর বয়সে দেখা আমার প্রথম ঝিরঝির করা বিশ্বকাপ ফাইনালের আগের রাত্রে বাবা মা আর আমি তিনজনই ব্রাজিলকে সমর্থন করব বলেছিলাম। এও জানাই, কিভাবে ফাইনালের সকালে বাবা ভোল বদলে বলে সে ফ্রান্সকে সাপোর্ট করবে, আর যে মা পরম আদরে নিশ্চিন্ত করেছিল আমায়, "বাবু আমি কিন্তু ব্রাজিল", সেই মা-ও রাতের বেলা খেলা দেখতে বসে ফ্রান্স-কে সমর্থন করেছিল। আমার এখনো মনে আছে, ফুটবল দেখতে দেখতে প্রথম কান্নার রাত, মনে আছে বাবার পিঠে কিল মারার অভিজ্ঞতা। মজা করে সৌপর্ণর উত্তরে লিখেছিলাম, "সেই শুরু, পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়া"।

    কিন্তু এসবের মাঝে, আরো একটা বাক্য লিখেছিলাম। যে বাক্যটা লেখার কারণে আমি সেই উত্তর ফেসবুক থেকে মুছে দিই। লিখেছিলাম, "মাঝে দুপুরবেলা লাগিয়ে ফাগিয়েছিল কিনা জানিনা, রাত্রে দেখি মা-ও ফ্রান্সের সাপোর্টার হয়ে গেল"। এই বাক্য লেখার অব্যবহিত পরে যে গ্লানির জন্ম হয়, তা পরিবারতান্ত্রিক নয়, সামন্ততান্ত্রিক মরালিটি থেকে জন্ম নেওয়া কোনো গ্লানি নয়। আমার ধন্দ জেগেছিল, আমার ঐ কমেন্টে কতখানি পুরুষতন্ত্র আছে তা নিয়ে। কেউ জানায়নি আমায়, কিন্তু সেই কমেন্টটি করার পাঁচ মিনিটের মধ্যেই আমার মনে হয়েছে যে ওই বক্তব্য সম্ভবতঃ পিতৃতান্ত্রিক।নাহলে 'মজার ছলে' বলে উঠতে পারতাম না, "লাগিয়ে ফাগিয়ে ছিল কিনা জানিনা, কিন্তু রাত্রে দেখি মা-ও ফ্রান্সকে সমর্থন করছে"।

    এখানে আমি জরুরী নই, আমার ঐ কমেন্ট ডিলিট করার অ্যাক্টটি জরুরী নয়। জরুরী এটা বোঝা, আমি পিতৃতান্ত্রিক, এবং আমি শুধু না, আমরা অনেকেই - কারণ আমাদের সকলের চোখে পুরুষ ফুটবলাররা যতখানি ব্রাজিল হয়ে ওঠে, যতখানি আর্জেন্তিনা অথবা জার্মানি বা স্পেন, নারীরা ঠিক ততখানি নন। সেই যুক্তির অব্যবহিত পরবর্তী ধাপে, আমরা পুরুষরা কিঞ্চিত বেশী বোদ্ধা আমাদের নিজেদেরই চোখে, নারীরা ততখানি নন। পুরুষ নারীর বাইনারির বাইরে তো ছেড়েই দিন - মেক্সিকান সমর্থকরা একের পর এক ম্যাচে সমকামীদের অপমান করে বিপক্ষকে গ্যালারি থেকে সমস্বরে 'পুতো, পুতো' বলে তারস্বরে চেঁচিয়েছেন, এমনকি জার্মানির বিরুদ্ধেও।

    অর্থাৎ বলতে চাইছি, আমি অথবা আপনি, তথাকথিত প্রগতিশীল আমরা, কেউ এই পিতৃতন্ত্রের বাইরে বেরোতে পারিনি, চেষ্টা করতে পারি অবশ্য। দু একটা কমেন্ট ডিলিট করে, নিজেদের চাবকে সংযম শিখিয়ে। নারীবাদী প্রযোজনায় শহর কাঁপানোর আগে অথবা পরে, স্বীকার করতে পারি কিভাবে প্রেমিকাকে প্রবল মেরেছি - দোহাই দিয়েছি প্ররোচনার। আমরা কেউ এই পিতৃতন্ত্রের ঊর্দ্ধে নেই। যে পিতৃতন্ত্র খেলা ভালোবাসে, শুধু পুরুষের খেলা। যে পিতৃতন্ত্র ফুটবল বলতে বোঝে পুরুষের ফুটবল, বিশ্বকাপ বলতে বোঝে পুরুষের ফুটবল বিশ্বকাপ।'
  • T | ২২ জুন ২০১৮ ২১:১২376256
  • ওঁকস।
  • কল্লোল | ২২ জুন ২০১৮ ২১:২৮376257
  • এত কিছুর পরেও উনি ফ্রান্সের উপর রেগে আছেন!!!
  • Ishan | ২২ জুন ২০১৮ ২১:৩৮376258
  • কিন্তু আমি তো প্রেমিকাকে প্রবল মারিনি। এমনকি ফ্রান্সের প্রতি আমার কোনো পিতৃতান্ত্রিক ঘৃণাও নেই। বস্তুত ফুটবল নিয়ে আমার কোনো দাবীইই নেই, কবাডি ভলিবলের মতো আরেকটা খেলা মাত্র। এতদ্বারা এই 'পুরুষের খেলা, 'পিতৃতন্ত্র', এসবের ভাগীদার হওয়া থেকে আমি কি রেহাই পেলাম? এইটা জানা দরকার।
  • sm | ২২ জুন ২০১৮ ২২:০৮376259
  • এ পুরো ওয়ার্ল্ড কাপ লেভেল এর খেলোয়ার!
    ধ্যুস, নাইজেরিয়ার খেলায় মন দি।
    আইসল্যান্ড কে একদম চুষে নিয়েছে!
  • | ২২ জুন ২০১৮ ২২:১৭376261
  • আইয়াইয়ো বাপ্পো!
    (পাইকে ধরে কেলিয়ে দিলে হয়। এইসব পড়ানোর জন্য)
  • | ২২ জুন ২০১৮ ২২:১৮376262
  • ভাল কথা এনাকে কেউ বাংলাদেশের মেয়েদের খেলা র‍্যাঙ্কিঙ ইত্যাদি তথ্য দিয়ে এলে পারে।
  • + | ২২ জুন ২০১৮ ২২:৩৩376263
  • ভগবান পরেররাউন্ডে চলে গেলেন প্রায়
  • দ্রি | ২২ জুন ২০১৮ ২২:৫২376265
  • বা রে নাইজিরিয়া! আর আইসল্যান্ডে কি সবাই সন? কোন ননসন নেই? বা নিদেনপক্ষে ডটার?
  • দ্রি | ২২ জুন ২০১৮ ২২:৫৫376266
  • মুসা কিন্তু দিব্যি সুন্দর গোল দ্যান।

    (অফ টপিকঃ আই অ্যাড্রেসগুলো কি একটু ওবিস হয়ে গ্যাছে?)
  • avi | ২২ জুন ২০১৮ ২৩:০৮376267
  • প্রবল পিতৃতান্ত্রিক। কোনো ডটার নেই তাই।
  • দ্রি | ২২ জুন ২০১৮ ২৩:২৪376268
  • এই পিতৃতান্ত্রিক ফুটবলারদের হাতে উল্কির পরিমানটা কি আজকাল একটু বেড়ে গেছে?

    কোন এক কোচের হাতেও যেন দেখলাম।
  • Atoz | ২২ জুন ২০১৮ ২৩:৪৭376269
  • রাজা মান্ধাতার বাবা ছিলেন আসল পিতৃতান্ত্রিক। উনি নিজেই মান্ধাতাকে গর্ভে ধারণ করেন ও জন্মদান করেন। কোনো মহিলার দরকার পড়ে নি।
    সমস্ত পিতৃতান্ত্রিকদের এমন সাধনাই করা উচিত। ঃ-)
  • T | ২৩ জুন ২০১৮ ০৫:৫৯376270
  • নেইমারকে ধরে ক্যাল দেওয়া উচিত। এত বড় প্লেয়ার, তাও আবার ব্রাজিল, সে কীনা পেনাল্টি পাওয়ার জন্য সিম্যুলেশন করছে!
  • Atoz | ২৩ জুন ২০১৮ ০৬:২১376272
  • ফেবুভর্তি লোক ক্ষেপে বোম। কয়েকজন বালিশ দিতে চাইছে নেইমারকে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন