এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজেগুরু

    Arijit
    বইপত্তর | ৩১ জুলাই ২০০৯ | ৩৯৪৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১০:১৬414488
  • আমার হল না - সায়ন্দা-র এরর মেসেজটাই এলো। আমার ক্রেডিট কার্ড নেই - ডেবিট কার্ড। অ্যাক্সিস ব্যাঙ্ক/মাস্টারকার্ড।
  • Samik | ১৮ আগস্ট ২০০৯ ১০:৩৩414489
  • আর আমার হাতে কাগুজে গুরু আজ পর্যন্ত এল না। কে যে পাঠাচ্ছে, কবে যে পাঠাচ্ছে, কে জানে!
  • dipu | ১৮ আগস্ট ২০০৯ ১০:৩৮414490
  • আমরা পেয়ে গেচি। কি সুন্দর গন্দো।
  • kallol | ১৮ আগস্ট ২০০৯ ১১:০৫414491
  • কাগুজে গুরু নিয়ে দুইখান কথা :
    ১) প্রচ্ছদ বড় বেশী ভিড়ে আক্রান্ত। একটু হাল্কা করা হোক।
    ২) পত্রিকাটির নাম কোনভাবেই গুরুচন্ডালী নয়, বরং বুলবুলভাজা বা বড়জোর গুরুচন্ডা৯ ওঁ বুলবুলভাজা। এটা নিয়ে ভাবা হোক।
    ৩) গুরুচন্ডালী এবং বুলবুলভাজা নামদুটির অক্ষর বিন্যাস নিয়ে ভাবা হোক।
    ৪) প্রচ্ছদে, সহযোগীতায় না রেখে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ প্রচ্ছদেও রাখা যেতে পারে।
    ৫) উপরের আদিবাসী নাচের মোটিফটা ভালো। ওটা প্রত্যেক পাতার ওপরে ছাপা হোক।
    ৬) অমি ব্যক্তিগত ভাবে blurbএর পক্ষে নই। খামোখা কাগজ নষ্ট।
    ৭) প্রচ্ছদে আমাদের চোখ টিপে বসে থাকা প্যাঁচা লোগোটি থাকা জরুরী।
    ৮) প্রচ্ছদে বুলবুলভাজা কেন? বরং সুচীপত্রের বদলে বুলবুলভাজার ব্যবহার খুবই মজার।
    ৯) ইংরাজী ফন্ট নিয়ে চিন্তার প্রয়োজন। ইংরাজী তুলে দিয়ে সব বাংলায় লিখলেই তো হয়। হোয়াট রিয়েলি ইজ গোয়িং অন ইন লালগড় : এ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট - লিখলে কি খুউউউব খারাপ হবে ?
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১১:০৯414492
  • প্রত্যেক সংখ্যায়ই চোখ টিপে বসে থাকা প্যাঁচা চাইছেন?
  • kallol | ১৮ আগস্ট ২০০৯ ১১:১৪414493
  • ওটা আমাদের পরিচয় চিহ্ন, বাংলায় যাকে লোগো বলে, হোক। যেমন কৌরবের গাধা। তাই ওটা প্রত্যেক সংখ্যাতেই চাই। প্রচ্ছদেই চাই। সাইজ নিয়ে ভাবা হোক। ঐঁ কাস্তে-হাতুড়ির সাইজেই হোক।
  • san | ১৮ আগস্ট ২০০৯ ১১:৪১414494
  • কেউ যদি কিছু মনে না করে, তো -

    আচ্ছা, গুরুচন্ডালি পত্রিকাটা ছিল একখানা সাহিত্য পত্রিকা। ছাপা ভার্সনটা দেখে মনে হচ্ছে ব্যাপারটা একটা রাজনৈতিক কন্ঠস্বর উইথ সাম রম্যরচনা এখানে ওখানে গোঁজা। মানে লেখাগুলো খুবই ভালো হলেও আগের ফ্লেভারটা মিসিং। তো, দুটো সংখ্যা আলাদা ভাবে করা যায়না? একটা সাহিত্য সংখ্যা আরেকটা রাজনীতি সংক্রান্ত (একে কি বলে আমি জানিনা)? নাহয় অল্টার্নেট করে বার করা হল? এক এক মাসে একটা? অবশ্য একেবারে আইডেন্টিটি পাল্টে ফেলার ইনটেনশনই থাকলে আলাদা কথা।
  • kallol | ১৮ আগস্ট ২০০৯ ১১:৪৪414495
  • আর একটা কথা - আপনার এবং কেবলমাত্র আপনার জন্যই চলে বাজারে এসেছে...... "চলে"র ব্যবহার বড়ই হিন্দি হিন্দি। ভালো লাগছে না। যেন, চলকে আয়া-র অক্ষম অনুবাদ মনে হচ্ছে। এটা কি জেনে বুঝেই.......?
  • kallol | ১৮ আগস্ট ২০০৯ ১১:৪৬414496
  • স্যানের সাথে একমত। আমার ব্যাঙ্গালোরের আরও এক বন্ধুরও এটা অভিযোগ।
  • shrabani | ১৮ আগস্ট ২০০৯ ১২:৩৫414498
  • স্যান যা বলেছে বলতে চেয়েও বলতে পারিনি কারণ এখানে এই কথাটা সবসময় বলা যায় কিনা বোঝা যায়না। ভেবেছিলাম আমি তো একটু আমজনতা টাইপের তাই আমার এমন মনে হচ্ছে নাহলে আর কেউ তো কিছু বলছেনা! তবে এখানে দুচার জনকে দেখিয়ে দেখলাম সবারই ওরকম একটা ভাব, অবশ্য তারা আমারই বন্ধু!:)
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১২:৪০414499
  • স্যানের বক্তব্যের সাথে একমত। তবে পত্রিকার চরিত্র পরে ঠিক হবে মনে হয়। এখন শুধু জন্ম হয়েছে। তবে এই ট্রান্সফর্মেশনটা আজকের নয়। সাহিত্য বিষয়ে কটা টই হয়েছে, সাপ্তাহিক কলাম হয়েছে বলনা। গত দু বছরে? সেখান থেকেই লেখা নিয়েছে। লেখা পায় নি তো কী করবে। গুরুচন্ডালী বলে মাঝে মাঝে যে ওয়েব পত্রিকা বেরোয় সেটার কী হবে তো জানি না। তবে সেখানেও প্রবন্ধ অনেক থাকতো, অনেক গুলো-ই সাহিত্য বিষয়ে নয়। একেবারে জেনেরাল, জা পেলাম ছাপলাম, এতে আমারো আপত্তি আছে, কিন্তু তার অলটারনেটিভ হল বিষয় নির্ভর সংখ্যা বার করা। সেটা টাফ। এক্সপার্ট লাগবে। সর্বঘটে কাঁটালীকলা মডেল চলা মুশকিল। কিন্তু আমরা সকলে মিলে লেখা যোগাড় করায় মন না দিলে এটা হবে।
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১২:৪৩414500
  • স্যান, বুবুভা তো শুরু থেকেই, চিরকালই রাজনীতি প্রধান। কূ-কও মূলত: তাই। আবার সাময়িকীটা সাহিত্যনির্ভর। এই সবগুলো এবং আরো জিনিষপত্র মিলিয়েই "গুরুচন্ডা৯' সাইট।
  • shrabani | ১৮ আগস্ট ২০০৯ ১২:৪৬414502
  • হ্যাঁ, বিশেষ করে h-এর নিজের বেশী করে লেখা উচিৎ esp. সেসব লেখা যা আমাদের মত আমজনতা ও ইন্টেলেক্টদের কাছে সমান উপভোগ্য।
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১২:৪৬414501
  • শ্রাবণীদি, আরে যা মনে হবে বলবেন। কেউ কিসু মনে করে না। বা মনে করলেও বেশি দিন করে না, বোধায়। আমি তো যা মন চায় তাই বলি।বলতে নেই।
  • r | ১৮ আগস্ট ২০০৯ ১২:৫৪414503
  • কল্লোলদার অনেকগুলো সাজেশনের সাথেই একমত।
    ১) একমত
    ২) এটা কনফিউশন। নামটা কি?
    ৩) যেতেই পারে।
    ৪) যেতেই পারে।
    ৫) একমত না।
    ৬) মত নেই।
    ৭) একমত।
    ৮) সে নামের কনফিউশন।
    ৯) একমত না। অনেক ইংরিজি শব্দ, বিশেষত: নাম, আছে যেগুলো বাংলায় লেখা বেশ চাপ। তার উপর বিদেশী শব্দের বঙ্গীকরণ নিয়ে এখনও অনেক তক্কো আছে।

    স্যানের সাথে একমত। তবে আমিও বোধির মত অপেক্ষা করতে চাই। কিছু ক্যাওড়া মাল এসে গুরুচন্ডালীর পাতায় বাওয়ালি শুরু না করলে গুরুচন্ডালীও মার্জিন অফ মার্জিন্‌স থেকে যেত। ;-)
  • dipu | ১৮ আগস্ট ২০০৯ ১২:৫৮414504
  • ৪ মনে হয় সম্ভব নয়।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৯ ১৩:০০414505
  • নাম নিয়ে কনফিউজন তো আমারও ছিলো - তাপ্পর এই টইয়েই জনতা কিলিয়ার করলো - যে নামটা হল বুবুভা। তো সেটা প্রচ্ছদ দেখে মোটেও বোঝা যাচ্ছে না।

    ইংরিজীর ব্যাপারে - বেশ কিছু কোটেশন ব্যবহার হয় - সেগুলোর ডিরেক্ট বাংলা করলে মানে বিগড়ে যাবার সম্ভাবনা। ফন্টটা ঠিক হোক আগে - টাইমস বা বুকম্যানস জাতীয় কিছু - এরিয়াল একদমই না।
  • san | ১৮ আগস্ট ২০০৯ ১৩:০৯414506
  • হনুদা : নন-ফিকশন সাহিত্য অবশ্য থাকত। তবে কোনো একটাই বিষয়ে নয়। ডাইভার্সিটি ছিল,সেটা ভাল লাগত। আর এগুলো তো পুরোনো লেখা থেকে চূজ করা, অতএব কোন বিষয়ে কটা লেখা সে তো দেখেশুনেই করা, লেখা না পেলে আবার কি !

    দমদি : সাইট নিয়ে বলিনি। পত্রিকাটা দেখে কেমন মনে হল রাজনীতির লেখাগুলোর জন্যেই পত্রিকাটা বেরোচ্ছে বাকিগুলো ফিলার হিসেবে দেওয়া। মানে সেটা উদ্দেশ্য ছিল কিনা জানিনা, হতে পারে নাও হতে পারে কিন্তু আমার চোখে লুকটা সেরকম লাগল। একটা সাহিত্যপত্রিকাকে মেনলি রাজনৈতিক বক্তব্যের প্লাটফর্ম হিসেবে পাল্টে ফেলা যাবেনা এমন কোনো কথা নেই অবশ্য। তবে.... ধুস আমি ঠিক বোঝাতে পারছিনা। বাদ্দাও।
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১৩:২০414507
  • আরে "সাহিত্যপত্রিকা'টা কোথায় পাল্টালো সেটাই তো বোঝার চেষ্টা করছি। বুবুভা কস্মিনকালেও সাহিত্যপত্রিকা ছিল না। এবারেরটা তো বেরিয়েছে বুবুভা'র নামে। যার জন্য অজ্জিত এবং অনেকেরই কনফিউশান হয়েছে।
  • d | ১৮ আগস্ট ২০০৯ ১৩:২৩414509
  • এবারে ছাপাগুরুকে এরকম চেহারায় আমর দেখতে চাইনা বা দুটো আলাদা ছাপাপত্রিকা দেখতে চাই --- সেসবই তো আলাদা বিষয়। সেগুলো নিয়ে তর্ক চলুক না।
  • san | ১৮ আগস্ট ২০০৯ ১৩:২৬414510
  • অ এইজন্য। আমি ভাবলাম এইটাই এবার থেকে গুরুচন্ডালী পত্রিকার বদলে বেরোবে :-))))) তা তাহলে কি কোন সংখ্যা বুবুভার নামে কোনোটা বিশেষ কবিতাসংখ্যা এইভাবে ? থিম নির্ভর? না প্রতি সংখ্যায় সবমিলিয়ে নানারকম?
  • san | ১৮ আগস্ট ২০০৯ ১৩:২৭414511
  • তা কাগুজেগুরু না বলে কাগুজেবুবুভা বললেই হত। বা ইনফর্মালি বলা হয়েছে আমি ঠিককরে ফলো করিনি :-)
  • h | ১৮ আগস্ট ২০০৯ ১৩:৩৬414512
  • র এর কথা ::-)
  • kallol | ১৮ আগস্ট ২০০৯ ১৪:২৬414513
  • এই দ্যাকো, এটা কি কাগুজে বুবুভা ? কগুজে গুরু নয় !
    আমার মনে হয়েছে,
    - আমরা কাগুজে গুরুই বার করি। কাগুজে বুবুভা নয়।
    - নেট গুরুতে যেমন একটা ভারসাম্য আছে, সবই থাকে রাজনীতি থেকে খিল্লি, তেমনটা ভাবা হোক।
    আমার দাবী :
    ১) সায়নের কবিতা চাই
    ২) কলি-র গদ্য চাই
    ৩) ঈশেনের গরু চাই
    ৪) সেই মেয়েটা ভেলভেলেটা চাই
  • Samik | ১৮ আগস্ট ২০০৯ ১৪:৫৯414514
  • সর্বাণীর দুর্গাপুজো চাই। চাইই চাই।
  • vikram | ১৮ আগস্ট ২০০৯ ১৬:১১414515
  • নির্মম কাঁচি চাই। মাস্ট।
  • arjo | ১৮ আগস্ট ২০০৯ ২১:৫৬414516
  • দুদ্দুর এখনো অবধি হাতে একখান বই পেলাম না যে চুটিয়ে গাল দেব। হাতের কাছে ব্ল্যাংকিকে পেলে একটু কেলিয়ে দিও তো কেউ। ব্ল্যাক লেবেলের ডিল ক্যানসিল।
  • pi | ১৮ আগস্ট ২০০৯ ২২:১৯414517
  • সাজেশনগুলোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
    আর, কল্লোলদা, কাগুজে গুরুর চরিত্র নিয়ে আপনি যেমন বল্লেন, প্রায় সেরকম ই কিছু একটা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। :)
  • Abhyu | ১৮ আগস্ট ২০০৯ ২২:৪২414518
  • আজ্জো, কেন? আমি তো দিইসি। বই না পেয়েই। এক্কেরে পাইয়ের মুখের উপর। তাইতেই না বেচারীর একটা ফিস্টি স্কিপ কত্তে হল।
  • pi | ১৮ আগস্ট ২০০৯ ২৩:১৫414520
  • বুলবুলভাজা নামটা একটু গন্ডগোলের হয়ে যাচ্ছে। পাটনায় পালিত লালিত হওয়া এক বাঙালী সেদিন শুনে বল্লেন, বুলবুলিভাজা ? সেটা আবার কি ? যাই হোক না ক্যানো, ব্যাপারটা মোটেও ইকো-ফ্রেন্ডলি নয়।
    :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন