এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ ৩

    rokeyaa
    অন্যান্য | ২৬ নভেম্বর ২০০৯ | ৪৫৮৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৩:৩৯427730
  • @ ranjan
    ভেবেছিলাম এই আলোচনাটা থেকে রাজনীতি একটু দূরে সরিয়ে রখব। কারণটা এই রকম যে জগৎ উল্টেপাল্টে দেওয়া একটা আবিষ্কার কখন হবে সেটা মার্ক্সবাদ বা গান্ধীবাদ দ্বারা নিয়ন্ত্রিত হয়না। মুষ্ঠিফোনকে যাঁরা অঙ্গের ভুষণ করে নিয়েছেন তাঁরা কিছু বছর আগে কল্পনাও করতে পারেননি যে যোগাযোগ ব্যবস্থা এই ভাবে হাতের মুঠোয় এসে যাবে।

    পরশুদিন ভোর বেলাতে যদি দেখা যায় যে কলের জল দিয়ে গাড়ী চালানো যাচ্ছে তাহলে নিশ্চিতভাবে আমরা এখনকার গাড়ীগুলো বাতিল করে দেওয়ার কথা ভাবতে শুরু করব। কিন্তু যতদিন তা হচ্ছে না ততদিন এই খৎর্নক কার্বন ডাই অক্সাইড বমি করা প্রযুক্তি দিয়েই গাড়ী চালাতে হবে।

    শুধুমাত্র তাপমাত্রার কারণেই ৯০% ভারতীয়ই বছরের বেশীরভাগ সময়টাই লুঙ্গী পড়ে গায়ে গামছা জড়িয়ে রাজা-উজিড় মারতে পারে। কিন্তু যারা বছরে আটমাস +১০ ডি:সে: নিচের তাপমাত্রাতে থাকে তাদের ঘর-জল-স্কুল-অফিস-বাস-গাড়ী-দোকান-হাসপাতাল-আরও অনেক কিছু গরম করার জন্য বিদ্যুত এখনই দরকার। অর্থাৎ এরা জল ভাগ করে হাইড্রোজেন বের করে সেই হাইড্রোজেন জমা করে প্রকৃতিপ্রেমী ব্যাটারি বানিয়ে বিদ্যুত উৎপাদন করা পর্যন্ত অপেক্ষা করতে পারবেনা। কাজেই এই লোকগুলো গাছকাটার মত অপকর্ম থেকে পরমাণু-বিদ্যুত উৎপাদনের মত পাপকাজ সব কিছুই করবে-করবেই। লক্ষ্য করবেন যে এদের প্রয়োজনটাই আবিষ্কারের মাতৃদেবী হয়ে কাজ করছে। বিদ্যুত উৎপাদনের নতুন পদ্ধতি আবিষ্কারের ক্ষেত্রেও আমাদের অবদান প্রায় শুন্য। কাজেই শুকনো তক্ক এবং অন্যের ভুল ধরে চোখে-আঙুল-দাদা হওয়া ছাড়া আমাদের বিশেষকিছু করার নেই!

    আমার রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা তাই আপাতত: তাকে তুলে রাখলাম।
  • kallol | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৮:০৬427731
  • তা যাদের অতো দরকার, তারা পরমানু-কোলেটানু করুন। কে বারন কত্তে গ্যাছে। তবে যে ক বললে, তারাই নাকি আর পরমানুতে উৎসাহী নয়?
    আমাদের তো অতো দরকার নেই, লুঙ্গী পরেই সমস্যা ঘুচে যায় (মেয়েরা কি করবে?)। আমরা তাই অপেক্ষা করি সবুজ বিদ্যুতের।
  • PT | ০৫ ডিসেম্বর ২০০৯ ২০:৫৭427732
  • আধুনিক প্রযুক্তির বিরোধিতা করে কোন লাভ নেই। প্রযুক্তির ব্যবহার এবং তার থেকে কারা উপকৃত হচ্ছে না হচ্ছে তা নিয়ে আন্দোলন করা যায়।

    বোতলের জল আর aqua guard এর চল হওয়ার আগে বহু দেশে নিষিদ্ধ Entero Quinol এর মত ওষুধ সারা ভারতের মানুষকে বাঁচিয়ে রেখেছিল। এই ওষুধ এখনও মুড়ি-মুড়কির মত বিক্রি হয়। পারমাণবিক-বিদ্যুত ব্যবহার করেন এমন ডাক্তাররা Entero Quinol-এর নাম শুনলে আঁতকে ওঠেন। সবই দৃষ্টিভঙ্গের ব্যাপার!!

    পরমাণু বিদ্যুতের ব্যবহার পশ্চিমের দেশ কমাবে তখনই যখন তারা অন্য কোন প্রযুক্তিতে সেই পরিমাণ বিদ্যুত উৎপাদন করতে পারবে। আমাদের চোখে-আঙুল-দাদারা অবশ্য তখনও দোষ খুঁজতে ব্যস্ত থাকবে।

    আমেরিকা পৃথিবীর ৫% মানুষের জন্য ২৫-৩০% কার্বন-ডাই-অক্সাইড বাতাসে উগরে দেয়। Green-Peace থেকে মহাশ্বেতা দেবী কারোরই ক্ষমতা নেই এই ভোগবাদকে বল্গা পরানোর। আমরা অবশ্য একটা কাজ করতে পারি-ভারতে বিদ্যুতের ব্যবহার বন্ধ করে দিতে পারি আমেরিকাকে সুবিধে করে দেওয়ার জন্য।
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০০৯ ২১:২৮427733
  • একটু হয়তো অপ্রাসঙ্গিক প্রশ্ন, কিন্তু করেই ফেলি।

    এক সময়ে ইণ্ডিয়ান গ্রিডে খুব বেশী ট্রান্সমিশন লস হত। সেই ব্যাপারটা কি একটু ভাল হয়েছে?
  • kallol | ০৫ ডিসেম্বর ২০০৯ ২১:৪৪427734
  • বাহ: অপূর্ব। আত্মসমর্পনের নয়া আন্দাজ। আমেরিকা আমাদের পেছনে বাঁশ দিয়েই যাবে, আর আমাদের বলে যেতেই হবে - আরো আরো প্রভূ আরো আরো...........
  • Sibu | ০৫ ডিসেম্বর ২০০৯ ২১:৫৫427735
  • :D

    আরো আরো প্রভু, আরো আরো,
    এমনি করেই ইয়ে মারো।
  • PT | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:২৯427736
  • @ Kallol

    সম্পুর্ণ ভুল বুঝেছেন-হয়ত ইচ্ছে করেই। আমার আগের পোস্টিং-এর শেষ পংক্তিটি প:বঙ্গের সিঙ্গুর-নয়াচর-পরমাণু প্রযুক্তি-বিরোধীদের উদ্দেশ্যে ব্যাঙ্গার্থে ব্যবহৃত।
  • kallol | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৭427737
  • না:, মনে হয় না।
    আমি শেষের আগের পংক্তিটি নিয়ে ঐ কথাগুলো বলেছি।
  • ranjan roy | ০৬ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৬427738
  • ধন্যবাদ PT
    স্পষ্টত:ই আমি তোমার রাজনৈতিক অবস্থানের উল্টোদিকে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার শেষ বক্তব্যটা উড়িয়ে দিতে পারছি নে।
    কজেই তোমার অবসার্ভেশনের সত্যতাকে স্বীকার করেই রাজনৈতিক বিতর্ক হোক। কারণ, আমিও অরিজিতের মত মনে করি যে মডার্ন টেকনোলজি বা বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ রাজনীতি-নিরপেক্ষ নয়, বরং রাজনীতি সাপেক্ষ।
    এ'ব্যাপারে SBর একটা স্টেটমেন্ট যে কয়েক দশক আগে যাঁরা অটোমেশনের (শ্রমিকস্বার্থবিরোধী বলে) বিরোধিতা করছিলেন তাঁরাই আজ জোরগলায় এর ওকালতি করছেন--- একটা আলোচনার গৌরচন্দ্রিকা হতে পারে।
    অর্থাৎ, বামরাজনীতির শিল্পনীতির কয়েক্‌দশক ধরে বিবর্তন। মানে তার point of depaarture গুলো এবং কোন পারিপার্শ্বিকতার চাপ বা কম্পালসন নিয়ে আলোচনা, তালে কিছু কাজের কাজ।
    PT তো কেমিস্ট্রির লোক মনে হয়। তা ভোপাল গ্যাস কান্ডের ২৫বর্ষপূর্তিতে একটু লিখুন না-- যে যে কোম্পানিগুলোকে নিয়ে নয়াচরে কেমিক্যাল হাব হওয়ার কথা তাদের অন্তর্জাতিক বাজারে ট্র্যাকরেকর্ড কী?
    ধরুন, কুখ্যাত ইউনিয়ন কার্বাইড আজ ডাও কেমিক্যাল্‌স্‌ হয়ে গেছে। এদের উন্নয়নের নামে নব ব্রাহ্মণ ' বানিয়ে ডেকে আনা কতটা উচিৎ?
  • dig | ০৭ ডিসেম্বর ২০০৯ ১২:২৮427740
  • কিছুতেই হজম হল না, আলোচনা কি ভাবে তথ্য আর বিজ্ঞান থেকে আবার রাজনীতিতে চলে গেল। তবে এটা সঠিক, পরমাণু বিদ্যুতের তেমন করে খুব একটা প্রয়োজন নেই যদি না আরও একটা প্রকল্প ভবিষ্যতে সফল হয়। ইউরেনিয়াম/থোরিয়ামের তেজশক্রিয়তা থেকে যেমন বিদ্যুত উৎপাদন হয় তেমন ভবিষ্যতে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরীর ফিউশন থেকেও বিদ্যুত পাবার চেষ্টা হবে। সেই প্ল্যান্ট চালাতে আজকের পরমাণু প্রযুক্তির ধাপগুলূ ব্যবহার হবে। ভারত আরো কয়েকটা দেশের সাথে দলবেধে পরীক্ষামূলকভাবে ফিশন থেকে বিদ্যুতের প্রকল্পে যোগ দিয়েছে - প্রথম পরীক্ষামূলক ITER রিয়াক্টর হচ্ছে ফ্রান্সে।
  • bitoshok | ০৭ ডিসেম্বর ২০০৯ ১৯:৫১427741
  • হুম। ITER সফল হতে বহু পথ বাকি। ৪০-৫০ বছরের মধ্যে নয়। ফান্ডিং এর অবস্থাও খুব একটা ভালো না।
  • Du | ০৮ ডিসেম্বর ২০০৯ ০০:০৭427742
  • পরমানু চুক্তির পজিটিভ দিক তাহলে কি? রিসার্চ?
  • bitoshok | ০৮ ডিসেম্বর ২০০৯ ০১:২৪427743
  • চুক্তির সাথে ভারতের নিজের FBR রিসার্চের কোন সুবিধে হওয়ার সুযোগ বিশেষ নেই। ফিউশন রিসার্চ সম্পুর্ন আলাদা আন্তর্জাতিক কোলাবোরেশন।
  • dig | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৪:০৬427744
  • ITER নিয়ে এই মন্তব্যই সঠিক - অর্থাৎ ৪০-৫০ বছরের আগে ভাল কোনো ফল মেলা সম্ভব নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঐ পথ বন্ধ করে দেবার কোনো মানে হয় না। পলিসি-মেকারদের ঐটাও মাথায় রেখেই ভাবা উচিত।
    আর নিজের সুবিধা হবার সুযোগ নেই এটা ঠিক নয়, নিজের দেশের ইঞ্জিনিয়াররা ঐ প্রকল্পে কাজ করলে ভবিষ্যতে বেশ কিছু লোক পাওয়া যাবে যারা ঐ কাজ দেশে বসে করতে সাহায্য করবেন। টেকনলজি ট্রান্সফারের সময় আবার আমেরিকার মত কেউ খবরদারী করার সম্ভাবনাও কমবে। তবে এটাও ঠিক যে ITER ১০০ বছর পরের ভবিষ্যত।
  • bitoshok | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৫:১৯427745
  • একটু কনফিউশন হল কি। আমার মন্তব্য টা ছিলো 'ফাস্ট ব্রিডার রিএক্টর'-এর জন্যে। ITER এ ইন্ডিয়ান পার্টিসিপেশন আছে তো। Inst. Plasma Research-এ কাজ-ও হয়।
  • dig | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৬:৩৩427746
  • সরি, খেয়াল করিনি। হ্যাঁ FBR নিজেরদের হাতেই যা করার করতে হবে।
  • kallol | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৭:০৬427747
  • আবার হরিপুর খবরে। ওখানে রাশিয়ার সহযোগীতায় পারমানবিক বিদ্যুত প্রকল্পের জন্য চুক্তি হয়েছে। মমতার ধক বোঝা যাবে এবার। সিপিএম তো, অধিগ্রহনের সমস্যা বলে ব্যাপারটা কং-তৃণ-র মধ্যে ছেড়ে দেবে। সেটা ঠিকই করবে। সিঙ্গুরের সময়, কং ধরি-মাছ-না-ছুঁই-পানি অবস্থানে ছিলো। এবার তাদেরও অবস্থান খোলসা করতে হবে।
    হরিপুরের জমিও খুবই ঊর্বর। ঐ অঞ্চলে ধান ছড়াও প্রচুর কাজু বাদাম হয়। আর অসংখ্য মৎসজীবীর বাস, যাঁরা সমুদ্রে মাছ ধরতে যান। মৎসজীবী মানুষদের অন্য সমস্যাও আছে যেটা পরিবেশের সঙ্গেই জড়িত, তবে পরমানু বিদ্যুত প্রকল্পের সাথে নয়। ওখানে (প্রায় পুরো কাঁথি উপকূল জুড়ে) মাছধরা বহুজাতিক সংস্থাগুলো তাদের বিশাল বিশাল ট্রলার নিয়ে যথেচ্ছ মাছ ধরে। বড় মাছ (যা তাদের দরকার) ছাড়া অন্য মাছও ওঠে। সেগুলো মরে যায়। সবুজ কচ্ছপেরও তাই দশা হয়। ওদের বারবার বলা সঙ্কেÄও ওরা জালের ফাঁদ বড় করতে, বা সবুজ কচ্ছপ বাঁচানো প্রযুক্তি ব্যবহার করতে রাজি হয় নি। ফলে ঐ অঞ্চলের মৎসজীবী মানুষ যারা সাধারন মাছধরা নৌকা নিয়ে মাছ ধরতে যান (ফলে ঐসব দানব ট্রলারদের মত গভীর সমুদ্রে যাবার ক্ষমতা নেই), তারা মাছ পানই না।
    আমি গেছি হরিপুরে ওঁদের গান শোনাতে ২০০৫এ। কাঁথি থেকে জুনপুটের বাসে যেতে হয়। তারপর নেমে আরও প্রায় ১৫ কিমি রিক্সা ভ্যান আর জায়গায় জায়গায় হেঁটে যেতে হয়। অসাধারণ ঝাউবন আছে গোটা উপকূলটা জুড়ে।
    ঐ মানুষগুলো এবার উচ্ছেদের মুখে।
  • PT | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৮:৩০427748
  • ভাল হোক মন্দ হোক সমস্যা (বা উপকার)শুধু প:বঙ্গের নয় তো!
    The five sites where the nuclear power plants will be set up are -- Jaitapur in Maharashtra, Kudankulam in Tamil Nadu, Haripur in West Bengal, Chhayamithi Virdi in Gujarat and Kovvada in Andhra Pradesh The Jaitapur unit will be set up in collaboration with France, Kudankulam (Tamil Nadu) and Haripur (West Bengal) units in collaboration with Russia and Chhayamithi Virdi (Gujarat) and Kovvada (Andhra Pradesh) with the US.

    আর এই সিদ্ধান্ত মূলত: দিল্লীতে ক্ষমতাসীন সরকারের। জায়গা বেছে দেওয়া ছাড়া রাজ্য সরকারগুলোর কতটা ভূমিকা আছে কে জানে! সেক্ষেত্রে দিল্লীতে ৫-৭ টা মন্ত্রীপদ নিয়ে চুপ করে থেকে প:বঙ্গে এসে বিপ্লবী কথা বললে চলবে কেন? মমতা যেগুলো করতে বাধা দিয়েছেন কালে কালে সবই করবেন ক্ষমতায় এলে। পকাবুদের (মহাশ্বেতা সহ) ধকটাই তখন দেখার বিষয় হবে!!
  • kallol | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৮:৪৩427749
  • পিটির সাথে ২০০% একমত।
    হ্যাঁ, অন্য জায়গাগুলো নিয়েও তৃণমূলের কি মত সেটাও পরিষ্কার হবে।
    তৃণমূলের মত তো পরিষ্কার ভাবতে পারছি - পরমাণু বিদ্যুত ভালো কি খারাপ জানি না। উচ্ছেদ হওয়া মানুষদের ঠিকঠাক পুণর্বাসন চাই। সরকারে আছে বলে সেটা করিয়েও নেবে (শুধু হরিপুরের ক্ষেত্রে)। পরমাণু চুল্লী বিরোধী আন্দোলন তখন শুধুই পরিবেশবাদীদের আন্দোলন হয়ে যাবে। তাকে দমন করা হবে নির্মমভাবে (বলা যায় না - হয়তো মাওবাদী বলে)।
    এতে মমতা প্রমাণ করবে : ১) উচ্ছেদ হওয়া মানুষের বিষয়ে তার দায়বদ্ধতা (ভোট বাড়বে)। ২) শিল্প বন্ধু হিসাবে ছবি তৈরী হওয়া (ভোট বাড়বে)।
    এটা হলে, আমি ব্যক্তিগতভাবে সিপিএম এবং মমতার বিরুদ্ধেই থাকবো, পরমানু চুল্লীর বিষয়ে।
  • PT | ০৮ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৪427751
  • আরেকটু পরিষ্কার করুন। উচ্ছেদ হওয়া মানুষের ঠিকঠাক পুনর্বাসন হলেও কি আপনি পারমাণবিক চুল্লীর বিরোধী? উত্তর হ্যাঁ হলে কেন বিরোধী?
  • kallol | ০৮ ডিসেম্বর ২০০৯ ১১:৪০427752
  • হ্যাঁ, উচ্ছেদ হওয়া মানুষদের ঠিকঠাক পুণর্বাসন হলেও আমি নীতিগতভাবে পরমাণু বিদ্যুতের বিরোধী।
    কারন : ১) ইউরেনিয়াম আকর উত্তোলন ও তার থেকে ইউরেনিয়াম নিষ্কাশনের পর তার বর্জ্যের তেজস্ক্রিয়তার দরুণ মানুষের চরম দুর্ভোগ। এর অনেক লিংক আগে দিয়েছি (যদুগোড়ার)।
    ২) পারমানবিক চুল্লী পরিবেশের পক্ষে নিরাপদ নয়। এখানেও তেজস্ক্রিয়তা জনিত দুর্ভোগের খুব বেশী সম্ভাবনা।
    ৩) আমদনী করা বিদেশী প্রযুক্তির সম্পর্কে চরম অনাস্থা। ওরা ওদের বাতিল হওয়া প্রযুক্তি এখানে বেচে খায়।
    কোলাঘাটের তাপ বিদ্যুত প্রকল্পের চিনা প্রযুক্তির ঝামেলা মনে আছে আশা করি।
    ৪) বিকল্প পরিবেশবন্ধু প্রযুক্তির বিকাশ চাই - যার সম্ভাবনা ভারতের মত দেশে অগাধ (বায়ু শক্তি, সমুদ্রের ঢেউ এমন কি গোবর গ্যাসও)
    ৫) আমি বড়/কেন্দ্রীভূত শিল্পের বিরোধী। ওগুলো হিংস্র ও গণতন্ত্র বিরোধী। বিকেন্দ্রিত ছোট শিল্পের (শ্রম নিবিড়) বিকাশ চাই।
    এই।
  • Blank | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪০427753
  • ৫) তাইলে আর কারেন্ট হবে না কল্লোল দা। বাড়ি বাড়ি ব্যটারি তৈরী হবে।
    ৩) যেসব কোম্পানী বেচে তারা বেচেই খায়, আর কোং এর দেশ প্রেম নেই। থাকলে টাটা এদ্দিনে জাগুয়ারের ইঞ্জিন বদলে অটোর ইঞ্জিন বসিয়ে দিতো।
    ৪) নামেই বিকল্প, আজ অব্দি খুব আশা ভরসার কথা কেউ শোনাতে পেরেছে কি?
  • PT | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৪427754
  • ১। মাথা ধরলে বা পেট খারাপ হলে যে ওষুধ খান সেগুলো সবই বিদেশী প্রযুক্তিতে তৈরি।
    ২। বিদ্যুত উৎপাদনের সকল প্রযুক্তিই বিদেশী।
    ৩। ঝরণা কলম বা জেল পেনও বিদেশী প্রযুক্তিতে তৈরি।
    ৪। মোবাইল বিদেশী-চড়াইদের প্রায় শেষ করে এনেছে। সম্প্রতি শোনা খবর: গাছের ডাব নাকি ছোট হয়ে যাচ্ছে।
    ৫। প্যান্টের zipper বিদেশী প্রযুক্তির ফসল (আমাদের সবে ফুলপ্যান্ট পরার বয়সে দর্জিরা বোতাম লাগানো ফুলপ্যান্ট এবং zipper লাগানো ফুলপ্যান্টের জন্য আলাদা মেকিং-চার্জ নিত। তারাহুড়োতে বোতাম খুলতে না পারাতে প্যান্টে হিসি করে ফেলেছে এরকম ঘটনা অজানা নয়। ভ্যাগ্গিস কোন এক মুর্খ এটা এদেশে আমদানী করেছিল।)
    ৬। উড়োজাহাজ, গাড়ী ....... লিস্টে কি কি পরিবেশ ধ্বংস করেনা এবং বিদেশী নয় যদি জানান......
    ৭। কাল রাতে তারা নিউসে, প্লেনে চড়ে কোপেনহেগেনে যাচ্ছেন এমন এক দেশী পরিবেশ-মৌলবাদী বললেন যে প:বঙ্গের ইঁট-ভাঁটা নাকি ভীষণভাবে পরিবেশ-দূষণের জন্য দায়ী। সেগুলি বন্ধ করা তাঁর মহৎ কর্তব্যের মধ্যে পড়ে!
    ৮।.......n, n+1.....

    দেশী এবং প্রকৃতিপ্রেমী প্রযুক্তি চাইলে দেশ এবং মানব-সভ্যতা দুই সম্ভবত: নতুন করে গড়তে হবে।
  • Rajdeep | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৯:০৪427755
  • পরিবেশ-মৌলবাদীটি কে? টেকো দত্ত?

    যদি হয় এই জয়মঙ্গলবার ভর সন্ধ্যায় ওর নাম নিলেন !! দুগ্গা দুগ্গা
  • SB | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৯:২৯427756
  • পিটি, কল্লোলদা জেনেরালাইজ করেছেন ঠিকই যেটা করা হয়তো উচিত হয়নি, কিন্তু বিদেশের বাতিল প্রযুক্তি এদেশে বিক্রি কিন্তু হামেশাই হয়। ঐ অস্ত্র সস্ত্র এটমিক এনার্জী ইত্যাদি'র ক্ষেত্রে কথাটা খুব ভুল নয় বোধয়।
  • dukhe | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৪427757
  • কোন ইঁটভাটা ? জননী নাকি ?
  • kallol | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৯:৫০427758
  • ১) তাই জন্য এ®¾ট্রাকুইনল যথেচ্ছ চলে এদেশে। এরকম ওষুধের তালিকা খুব বিরল নয় যা ওনাদের দেশে নিষিদ্ধ অথচ আমাদের দেশে ওরাই বেচেন।
    ২) কোলাঘাট তাপবিদ্যুতের গল্প তো বলেইছি।
    ৩) ধারনা নেই কোন।
    ৪) মোবাইলের অপকারিতা অনেক। তবে তা ইউরেনিয়ামের সাথে তুলনীয় নয়।
    ৫) ধারনা নেই কোন।
    ৬) গাড়ির ধোঁয়া পরিবেশের ক্ষতি করেই।
    ৭) ইঁটভাটা আর ইউরেনিয়াম !

    আমার টাক নাই।
  • Rajdeep | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৯427759
  • কল্লোলদা :))
  • PT | ০৮ ডিসেম্বর ২০০৯ ২০:১০427760
  • @ SB

    নিশ্চয়, নিশ্চয়!!
    বেশ, তবে শুধু ওষুধের ব্যাপারটাই ধরুন। কি কি ওষুধ খাবেন না তার একটা লিস্টি বানান। U.N. Brahmachari সম্ভবত: শেষ ভারতীয় যিনি ভারতবর্ষে বসে ওষুধ আবিষ্কার করেছিলেন.......
  • aka | ০৮ ডিসেম্বর ২০০৯ ২০:১৯427762
  • এ®¾ট্রাকুইনল অনেকদিন ব্যন হয়ে গেছে। তাও লোকে খায়।

    যেমন অ্যাকটিফায়েড, ব্যান হয়ে গেছে। তাও লোকে খায়। দোকানে গিয়ে দোকানিকে দাবড়ে নিয়ে আসে। নিজের চোখে দেখেছি। কেন দোকানে বিক্রি হয়? কেন লোকে সেল্ফ মেডিকেশন করে? এ জানা নেই। আর এর জন্য আমেরিকাকে দোষ দিয়েও খুব লাভ নেই। পারমাণবিক বিদ্যুত আর এ®¾ট্রাকুইনল একসাথে আলোচনা করলে মেলাতে অসুবিধা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন