এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৫৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০২ জুলাই ২০১৪ ১৫:১৪580725
  • কেউ কেউ সিরিয়াল কিলার হয়। এমনও দেখা গেছে, একটা খুন করেছে, তাকে জেলে পাঠানো হয়েছে, জেল থেকে ছাড়া পেয়ে আবার খুন করেছে। এদের কি বারবার নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হবে?
  • কল্লোল | ০২ জুলাই ২০১৪ ১৫:৩৭580726
  • ডিসি।
    সিরিয়াল কিলাররা ব্যতিক্রমহীনভাবে মানসিক রোগগ্রস্ত। তাদের চিকিৎসা হাওয়া দরকার।
    একদম রাজনৈতিক/দার্শনিক অবস্থান ছাড়া খুনের সাজা খেটে আবার খুন কেউ করে না। একজন মাওবাদী করবে। কারন সে মনে করে রাষ্ট্রের বিরুদ্ধে তার যুদ্ধ। এখানে হয় তাকে মরতে হবে নয় মারতে হবে।

    আপনার যদি সুযোগ থাকে প্রেসিডেন্সি জেলের কয়েদীদের অভিনীত বাল্মিকী প্রতিভা দেখতে যাবেন। সম্ভব হলে অলকানন্দা রায়ের সাথে কথা বলবেন। [email protected] দেখতে পাবেন খুনের দায়ে জেলখাটা মানুষ আজকে কোন পুলিশ প্রহরা ছাড়া ৫/১০ দিনের প্যারোলে বাড়ি যায় ও নিজে থেকেই ফিরে আসে ৫ মিনিট পরে নয় বরং আধঘন্টা আগে। এরকম একজন দুজন নয়, অনেকেই।

    আমাদের শাস্তি ব্যবস্থা কিছু কিছু ব্যতিক্রম ছাড়া এখনো মান্ধাতার আমলের। তাই অপরাধী শোধরাবার চাইতে বরং বিগড়ানোর কাজই বেশী হয়। সে দায় অপরাধীদের নয়, বরং রাষ্ট্রের।
  • dc | ০২ জুলাই ২০১৪ ১৫:৫২580727
  • কল্লোল, সিরিয়াল কিলারদের মানসিক চিকিত্সা করে তাদের শুধরানো কি সব সময়ে সম্ভব? হয়তো কিছু ক্ষেত্রে সম্ভব, কিছু ক্ষেত্রে না। আমাদের দেশে অটো শংকর নামে একজন ছিলেন, ছয়টি খুন করেছিলেন। ওনাকে বোধায় চিকিত্সা করে "সুস্থ" করে তোলা যেতনা।

    আমি কলকাতায় থাকিনা, তাই প্রেসিডেন্সি জেলে যাওয়ার সুযোগ প্রায় নেই। তবে অনেক অপরাধীদেরকেই শোধরানো যায়, এব্যাপারে আমি আপনার সাথে একমত। কিন্তু তাই বলে সব অপরাধীকেই শোধরানো যাবে এটাও আমার মনে হয়্না। দুএক্জন ব্যতিক্রম থাকবেই যাদের হাজার চেষ্টাতেও বা হাজার সুযোগ দিলেও শোধরানো যাবেনা। তাদের নিয়ে কি করা যায়?
  • sm | ০২ জুলাই ২০১৪ ১৭:৪২580728
  • দেখুন একটা কঞ্চি কে কিছুদুর পর্য্যন্ত বেকন যায়, তারপর সেটা ভেঙ্গে যায়। মৃত্যুদন্ড একদম নয়, সে ব্যাপারে কল্লোলের সঙ্গে একমত। কিন্তু কিছু অপরাধী আছে যারা পেশাগত ঠান্ডা মাথার খুনি, মানসিক ভাবে বিকার গ্রস্ত। কিছু সিরিয়াল কিলার , ধর্ষণ কারী খুনি প্রভৃতি।
    যেমন ধরুন, বিল্লা, রঙ্গা, বা সেই ব্যক্তি; নাম টা মনে আসছে না ( যে খুন করে মাংস ভক্ষণ করত)। এইসব ব্যক্তির প্যারল বা সেইরকম ভাবে সংশোধনের অবকাশ নেই। কারণ এরা বিপদ্দজনক। এমন কি ডাক্তারের সার্টিফিকেট দেবার পর ছেড়ে দিলেও একই রকম অপরাধ আবার করতে পারে। কারণ খুন করেই এদের মানসিক তৃপ্তি। এদের কে সলিটারি কনফায়ন্মেন্তে রাখা উচিত সারা জীবন কোনো প্যারল অপশন ছাড়াই।
  • cm | ০২ জুলাই ২০১৪ ১৭:৪৬580729
  • ধর্ষণে উৎসাহ দিলে তার জন্য কি বরাদ্দ হল?
  • কল্লোল | ০২ জুলাই ২০১৪ ১৮:২১580730
  • ধর্ষনে উৎসাহ দিলে (ধর্ষন না করলেও) কাউন্সিলিং ও চিকিৎসা।
    আর যারা বলে "রেপ করিয়ে দেবো", তাদের গ্রেপ্তার করে চিকিৎসা।
  • sm | ০২ জুলাই ২০১৪ ২০:০২580731
  • কল্লোল কে প্রশ্ন, যে সব ব্যক্তিদের উদাহরণ আগে দিলাম, তাদের নিদান কি ?
  • কল্লোল | ০৩ জুলাই ২০১৪ ০৬:০৩580732
  • ডিসি ও এসএম।
    যারা খুবই ব্যাতিক্রমী, চিকিৎসাতেও সাড়া দেয় না। তাদের আলাদা করে রাখলেই হয়। জেলে রেখেই আরও চিকিৎসা চলুক। এই ধরনের মানুষ তো মনোচিকিৎসার জগতে "কেস স্টাডি"ও। মনোবিদরা গবেষনা করুর এর প্রতিকার কি, তাই নিয়ে। মেরে ফেলা হবে কেন?

    আপনারা একটা ভুল করছেন। মনে করছেন আমি কোনরকম শাস্তির বিপক্ষে। সেটা ভুল। আমি মৃত্যুদন্ডের বিপক্ষে। হ্যাঁ বর্তমান শাস্তি ব্যবস্থা নিয়ে আমার আপত্তি আছে। তবে সেটা পাল্টাচ্ছেও। খুবই ধীর গতিতে হলেও পাল্টাচ্ছে।

    অলকনন্দা রায়ের মতো আরও অনেকে জেল বাসিন্দাদের নিয়ে কাজ করছেন, বেশ সফলভাবে।
  • - | ০৩ জুলাই ২০১৪ ০৬:৫৮580733
  • অ্যাকচুয়ালি জেল ইন্ডাস্ট্রির ব্যাপার্টা নিয়ে সিরিয়াসলি ভাবা দরকার।
  • dc | ০৩ জুলাই ২০১৪ ০৭:২৯580735
  • কল্লোল, না আমি এটা ভাবিনি যে আপনি কোনরকম শাস্তির বিপক্ষে। সাধারনভাবে আমিও মৃত্যুদন্ডের বিপক্ষে। আমি মনে করি রেয়ারেস্ট অফ রেয়ার কেস ছাড়া মৃত্যুদন্ড দেওয়া ঠিক না। রেয়ারেস্ট অফ রেয়ার মানে সিরিয়াল কিলার টাইপের কেস, যাদের মানসিক বিকৃতি সারানো সম্ভব না। এবার আপনি বললেন এদের জেলে রেখে স্টাডি করতে। এখানে আমার মনে হচ্ছে দুটো মুশকিল হতে পারে। এরকম কোন কয়েদি যদি কোনরকমে পালাতে পায় পারে তাহলে তো সে ফের কাউকে মারবে। আর দ্বিতীয়, সে যদি স্টাডি সাবজেক্ট হতে অস্বীকার করে? চার্লস শোভরাজের কথা ভাবুন।
  • sm | ০৩ জুলাই ২০১৪ ১১:০৩580736
  • আমিও যে কোনো মৃত্যুদন্ডের বিপক্ষে। কিন্তু কিছু কিছু অপরাধীর ক্ষেত্রে প্যারল বা অন্যান্য বন্দিদের সঙ্গে মিক্সিং এর বিপক্ষে।জেল থেকে কেউ পালালে সেটা কতৃপক্ষের গাফিলতি। কিন্তু অন্যান্য বন্দিদের সঙ্গে মিক্সিং এর সুযোগ বা প্যারোলের মুক্ত্রীর সুযোগে ভয়াবহ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় অথবা অপরাধের পুনরুত্থাপন ঘটার চান্স থাকে। এই রিস্ক নেওয়া কাম্য নয়।
    এদের ক্ষেত্রে অতি সতর্কতা মূলক ব্যবস্থা নেয়ায় উচিত।
  • কল্লোল | ০৩ জুলাই ২০১৪ ১১:৫৯580737
  • ডিসি, এসএম।
    কেউ যদি স্টাডি সাবজেক্ট হতে অস্বীকার করে তো সেটা তার অধিকার। মনোরোগ বিশেষজ্ঞরা যদি মনে করেন তকে পাঁচ জনের চেয়ে আলাদা রাখতে হবে, তো তাই হবে।
    এগুলো কোন সমস্যাই নয়, যদি রাষ্ট্রের সদিচ্ছা থাকে।
    রাষ্ট্রও পাল্টাবে, পাল্টাতে হবেই। অধিকারের আন্দোলন, পরিবেশের আন্দোলন তাকে পাল্টাতে বাধ্য করবে। সে কারনেই এখন রাষ্ট্র এই দুই ধরনের আন্দোলনে জড়িতদের "উন্নয়ন" বিরোধী বলে দেগে দিচ্ছে - এটা আসলে ভয় পাওয়া।
  • dc | ০৩ জুলাই ২০১৪ ১২:১৬580738
  • "কেউ যদি স্টাডি সাবজেক্ট হতে অস্বীকার করে তো সেটা তার অধিকার। মনোরোগ বিশেষজ্ঞরা যদি মনে করেন তকে পাঁচ জনের চেয়ে আলাদা রাখতে হবে, তো তাই হবে।"

    এখানে একটা ডাউট আসছে। যারা সিরিয়াল কিলার হয়, মানে ধরুন নিঠারি কেস, যেগুলো আমরা সবাই বলি রেয়ারেস্ট অফ রেয়ার, তাদের অধিকারকে কতদুর স্বিকৃতি দেওয়া যেতে পারে? সমাজের ক্ষতি হতে পারে, এরকম সম্ভাবনা থাকলেও কি তাদের অধিকারকে মান্য করতে হবে? আবার বলি, রেয়ারেস্ট অফ রেয়ার কেসের প্রেক্ষিতে জানতে চাইছি।

    "অধিকারের আন্দোলন, পরিবেশের আন্দোলন তাকে পাল্টাতে বাধ্য করবে। সে কারনেই এখন রাষ্ট্র এই দুই ধরনের আন্দোলনে জড়িতদের "উন্নয়ন" বিরোধী বলে দেগে দিচ্ছে - এটা আসলে ভয় পাওয়া।"

    মানলাম না। তবে এই নিয়ে বোধায় এনজিও টইতে আলোচনা করা উচিত।
  • কল্লোল | ০৩ জুলাই ২০১৪ ১৪:৪৭580739
  • যে যতো বড়ো অপরাধই করে থাকুক না কেন তার শরীরের অধিকার কেউ কেড়ে নিতে পরে না।
    এখানে আবার সেই প্রশ্নটি ওঠার সম্ভাবনা - যে অন্যের শরীরের অধিকারকে হরণ করেছে তকে খুন করে, তার আবার নিজের শরীরের অধিকার বলে কিছু থাকে কি?
    হ্যাঁ থাকে। তা না হলে চুরির শাস্তি হতো চোরের ঘরে চুরি করা।
  • dc | ০৩ জুলাই ২০১৪ ১৫:১৯580740
  • তা তো ঠিকই। কিন্তু যে বারবার অন্যদের খুন করে, সুযোগ পেলে ভবিষ্যতেও খুন করবে, তারও কি অধিকার থাকে? শুধু একটা দুটো অপরাধ করেছে এরকম লোকের কথা বলছিনা। মানসিক বিকারগ্রস্ত হয়ে বারবার খুন করেছে, পরেও করতে পারে, এরকম লোকের কথা বলছি।
  • কল্লোল | ০৪ জুলাই ২০১৪ ০৬:০৭580741
  • ডিসি।
    "মানসিক বিকারগ্রস্ত হয়ে বারবার খুন করেছে, পরেও করতে পারে, এরকম লোকের কথা " হ্যাঁ, আমিও এরকম লোকের কথাও বলেছি। প্রত্যেকেকটি মানুষের নিজের শরীরের ওপের নিজের অধিকার চূড়ান্ত।
    তাকে খুন করার কোন যুক্তি আমি পাই না। তাকে আলাদা ভাবে আটকে রাখা হোক, ও তার চিকিৎসা চলুক (যদি সে চায়)।
  • π | ১২ অক্টোবর ২০১৪ ১২:০১580742
  • এই খবরটা ভালোমতনই ঘুরছে। <http://www.mirror.co.uk/news/world-news/angry-mob-hacks-alleged-rapists-> অন্ততঃ সোশ্যাল মিডিয়ায়। অনেকেই উচ্ছসিত, ধর্ষক মনে করে একজনের জননাঙ্গ কেটে নেওয়া হয়েছে। অনেকেই বলেছেন, বেশ হয়েছে, এরকমই হোক। ধর্ষকের জননাঙ্গ এভাবেই কেটে নেওয়া হোক। এই মর্মের পোস্ট এখানেও দেখেছিলাম। তাই দিলাম।

    এটা নিয়ে একটা পোস্ট।
    This is a post going viral on Facebook in which a man accused by the crowd for attempting to rape a girl was assaulted and had his penis cut off by the crowd. Lot of celebrities have also shared this post supporting the behavior of the crowd.

    In India, we have seen enough in public life, to know that the mob or the crowd is rarely correct and most of the time they impose their perception of what is right and what had happened on the world.

    No one knows for sure what had happened. Currently only amateur news sites and bloggers are reporting the incident. Now let's assume what could have happened.

    1) A hindu man could have attempted to speak or flirt with a muslim girl and the mob could have seen it as 'crossing-the-line' and decided to give a punishment.

    2) A muslim man could have attempted to speak or flirt with a hindu girl and the mob could have seen him as a girl-thief and decided to send a message to his community.

    3) Both the man and the girl could have been in love and the parents could have provoked the mob into believing that he is a rapist, to break their love.

    We live in a country where the khap panchayats and ulema councils have shown it time and again that crowds don't have the ability to think. Always insist on and promote legal solutions to social problems. Today they cut off a man's penis because the crowd thought he attempted rape. Tomorrow they will cut off your tongue for daring to speak against the crowd. This is how mob justice works.


    এনিয়ে কবিতা কৃষ্ণনের পোস্ট, একই সুরে।
    'Mob justice is, more often than not, injustice, ESPECIALLY when it comes to women's rights. In so MANY recent cases of mob action supposedly to avenge a woman who was molested, the supposedly victimized women were absent, silent, maybe non-existent. In some cases, it is even a case of consensual love, which mobs (like khap mobs) have held to be 'rape' and punished with death/maiming. So PLEASE dont circulate this awful thing as an instance of 'justice'

    এগুলোর সাথে সম্পূর্ণ একমত। তারই সাথে এটাও জুড়বো, যদি নিশ্চিতও হওয়া যায়, যে ইনি ধর্ষক, তাও এধরণের 'জনতার শাস্তি' র বিরুদ্ধে, শুধু তাই নয়, এধরণের শাস্তিরই বিরুদ্ধে, যদি তা আইনতঃ ও নেওয়ার দাবি ওঠে।
  • pi | ০৪ নভেম্বর ২০১৪ ২১:৪৭580744
  • In a recent reply to a Right to Information query on reasons behind rising incidents of rape in the state, Uttar Pradesh police caused outrage by saying that it was due to TV, mobile phones and women's clothing. But this is not an isolated view, as NDTV found when we went on the ground to speak to a cross section of policemen in different districts. Many of them share the same bizarre, regressive understanding of the reasons for sexual violence. We recorded some of these on record, others on hidden camera.

    Allahabad district recorded 103 cases of rape in 2013, second highest in the state. These are the views of its men in khaki.

    At the Bara police station, Station House Officer KP Rai told us "See decent clothes should be worn. Sometimes clothes are just for names' sake. When that happens then you may have to face trouble". A constable at the same police station said TV has caused an increase in sexual violence incidents. "More rapes cases are happening after television has come to every household, also mobiles."

    'Lack of Entertainment Options' Causes Rape, Say Uttar Pradesh Police
    How Crime Data Contradicts Communal Spin to UP Rape Cases
    Murder of 32-Year-Old in Lucknow: Forensic Report Confirms Rape
    Constable Deepak Shukla at the Tharwai police station said, "Dressing should be appropriate. Should be according to the Indian culture. Then such incidents will decrease."
    ..

    http://www.ndtv.com/article/india/in-up-which-records-8-rapes-a-day-this-is-what-cops-say-615862
  • s | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩০580749
  • উফ্‌! এদের শুট এট সাইট হওয়া উচিৎ।
  • কল্লোল | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:১৬580750
  • আবারও সকলকে।
    বোঝাই যাচ্ছে ধর্ষনকারীদের মৃত্যুদন্ড (সে ফাঁসীই দিন বা গুলি করুন বা আরও আরও যন্ত্রনা দিয়ে মারুন) সমাধান নয়।
    যে যেখানে পারেন মেয়েদের নিয়ে রুচিহীন কথাবার্তা (নির্দোষ ঠাট্টা মনে হতে পারে হয়তো) শুনলেই প্রতিবাদ করুন। বোঝানোর চেষ্টা করুন মেয়েদের অনেক বেশী (যা দেওয়া হয়, তারচেয়ে) সম্মান প্রাপ্য। হয়তো খিল্লিত হবেন। সহ্য করুন, কিন্তু শান্তভাবে সেটা বুঝিয়ে যান।
    তাতে কালকেই ম্যাজিক হবে না। কিন্তু আজ যেমন মেয়েদের পড়াশোনা নিয়ে বা চাকরী করা নিয়ে মধ্যবিত্ত পরিসরে কথা হয় না, একদিন তেমনি ম্যাজিক হবে, হবেই।
    আমার আপনার সাধ্য খুব কম। সেই কমটুকুই করুন।
  • মৌ | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩২580751
  • সুনিতা কৃষনান মিডিয়ার সাহায্য নিয়েছেন কিছু রেইপিস্টদের খুজে বার করবার জন্য। ওয়াটসঅ্যাপে একটি গ্যাং রেপের ভিডিও ছড়িয়ে পড়েছে। কয়েকজন কুড়ির কোঠায়ে পৌঁছানো বীর পুং ক্যামারার সামনে পোজ দিয়ে একটি মেয়েকে নিয়ে নিছক খেলা করছে। মেয়েটি কাঁদছে, তাকে ছেড়ে দেবার জন্য অনুরধ করছে আর বীর পুংদের মুখে অদ্ভুত হাঁসি। ভিডিটি বোধহয় মাস ছয়েক পুরনো, ইউটিউবে এখনো আছে সুনিতার আকাউন্টে।
    এরা কেউ মানসিক রোগী নয়, তাপস পালের মতন 'সরি' বলে ছাড় পেয়ে যাওয়া ছোট ছোট জ্ঞান ভাণ্ডার এদের অদ্ভুত হাঁসির উৎস।
  • সে | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০১:২৬580752
  • মেয়েদের রেসপেক্ট করার কথাটা বলে নিজেই বহুবার খিল্লিত হয়েছি এই গুরুচণ্ডালীতে, এমনকি মেয়েদের দ্বারাই। এখানে তো প্রচুর ইন্টেলেকচুয়াল লোকজন। বাইরে বললে (যেখানে ইন্টেলেকচুয়ালের অনুপাত এখানকার চেয়ে কম) কীরকম রিয়্যাকশান হবে সেটা সহজেই অনুমেয়।
    আরেকটা বাংলা সাইটেও অনুরূপ দেখেছি। মুখে খুব বড়োবড়ো কথা, কিন্তু কাছে পেলে নোংরা কমেন্ট করে। ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমার লেখায় আবার সুন্দর কমেন্টও করে যায় কখনো। অথচ আসল রূপ চিনি। এরা তথাকথিত শিক্ষিত, ডিগ্রীধারী, রীতিমতো সাহিত্যচর্চাও করে, মেয়েদের ব্যাপারে সহানুভূতিসূচক গল্প/নভেল/ধারাবাহিকও লিখে চলেছে, অথচ আড়াল পেলেই নোংরা কথা উগরে দেয়। বাড়ীতে গোলগাল ফর্সা সুন্দরী বউ আছে, বাচ্চা আছে। তবু। এদেরকে শিখিয়ে কিছু হয় না। কড়া শাস্তি দরকার। একদম শ্রীঘর।
  • 4z | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩৭580753
  • শাস্তি তাদেরও হওয়া উচিৎ যারা হোয়াটস্যাপে ক্লিপিংসটা শেয়ার করেছে অথচ পুলিশকে জানায়নি। তারাও সমান অপরাধী।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩৮580754
  • সে এর প্রতিটি কথায়, প্রতিটি অক্ষরে একমত জানিয়ে গেলাম। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাও হুবহু এক।
  • সে | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩৯580755
  • এরা কেউ ই মেয়েদের রেসপেক্ট করে না। দে ডু নট রেসপেক্ট উইমেন।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৪৩580756
  • রেসপেক্ট তো দূরের কথা, মহিলাদের যে সমান কোনো প্ল্যাটফর্ম পাবার অধিকার কোথাও ই আছে, সেটাও স্বীকার করে না। সমানে সমানে তো তর্কেবিতর্কে বা রাজনৈতিক সমাজনৈতিক বা অন্য কোনোরকম লড়াইতে যখন মহিলারা এগিয়ে যান, এরা তখন স্রেফ তাদের সঙ্গে "কুরুচিকর অস্ত্রগুলো" বার করে হারাবার চেষ্টা করে।
  • কল্লোল | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৯580757
  • সে আর আতোজ। আপনাদের ক্রোধের কারন কিছুটা বুঝি। পুরোটা না কারন দিনের শেষে আমি একজন পুরুষ। তাই, যা যা আপনাদের সইতে হয় তা আমায় সইতে হয় না।
    তবু, ভেবে দেখবেন। শ্রীঘরে পাঠানো ইঃ আছে। বেআইনী কাজ করলে সেখানে যেতে হবে। কেউ সেক্সিস্ট চুটকি বল্লে সেটা আইনত অপরাধ নয় বোধহয়। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। খিল্লিত হতে হবে। সেটাকে অগ্রাহ্য করে ঠান্ডা মাথায় প্রতিবাদ করুন।
  • common | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ১২:৫৬580759
  • মেয়েদের মেয়ে হিসেবে 'সম্মান' করা আর মেয়েদের সমান প্ল্যাটফর্ম পাবার অধিকার স্বীকার করা দুটো প্রায় পরস্পরবিরোধী ধারণা, একসঙ্গে চাওয়া উচিত বলে মনে হয় না। তবে মানুষ হিসেবে স্বাভাবিক সম্মানটুকু পুরুষ-মহিলা সকলেরই পাওয়ার অধিকার আছে।

    সে কে ঃ সম্মান ও শ্লীলতার ধারণা অনেকটাই অপেক্ষিক ও ব্যক্তিগত। ছেলেরা বন্ধুদের মধ্যে যে ধরণের কথাবার্তা অনায়াসে চালায় তা সাধারণত অপরিচিত কারুর সামনে বা মেয়েদের সামনে চালায় না। মনে পড়ে কিছুদিন আগে মেয়েদের গালি দেওয়ার / নোংরা কথা বলার অধিকার নিয়ে আপনিই সরব হয়েছিলেন। অর্থাত শুধুমত্র নোংরা কথা শুনে আপনি বিচলিত হওয়ার মনুষ নন বা কেউ আপনার সামনে নোংরা কথা বললে অন্য অনেক মহিলার মত আপনি সেটাকে প্রথাবিরোধি মনে করেন না। তাহলে কি ধরে নেব যে নানা ইঙ্গিতে আপনি যার কথা বোঝাতে চাইছেন তিনি আপনার প্রতি কোন ইঙ্গিতবাহী কথা বলেছিলেন ? না হলে আপনি এত বিচলিত হলেন কেন, যে একেবারে শ্রীঘরে পাঠাবার কথা মনে হল ! সেই রকম কথা কেউ বল্লে আপনি তাকে ছেড়ে দিলেন কেন ? আর আপনার বিস্তৃত ও বিচিত্র অভিজ্ঞতাপূর্ণ জীবনের প্রেক্ষাপটে ঐ বৌ-বাচ্চার বিবরণ ও রেফারেন্সটাও বড্ড বেমানান। কারণ বৌ-বাচ্চার থাকা-না-থাকার সঙ্গে অসভ্যতার কোনো সম্পর্ক থাকা উচিত নয় বলেই আমার ধারণা।
    তবে যাই হোক, খোলাপাতায় এইভাবে নিজেকে বাঁচিয়ে ইঙ্গিতমূলক কথাবার্তা বলা কতটা উচিত হচ্চে সেটা ভেবে দেখবেন। এটা একধরনের আডভানটেজ নেওয়া যা তসলিমা নাসরিন হরদম করে থাকেন। যেহেতু আপনি নিজেই ব্যক্তিগত অভিজ্ঞতা বলে জানিয়েছেন এবং নানারকম রেফারেন্স দিয়েছেন যার থেকে অনেকের প্রতিই ভুল ধারণা তৈরী হতে পারে তাই এই টুকু না বলে পারলাম না।

    মেয়েরা শুধুমাত্র মেয়ে হিসেবে যে বৈষম্যের শিকার হয় আমি তার প্রতিবাদ করি। কিন্তু নিজেকে সমান ভাবতে গেলে মেয়েদেরও কিছু বিষয়ে সচেতন হতে হবে আর কিছু ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, এটাও ঠিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন