এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বু বু ভা

    Biplob Rahman
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০১০ | ৫০৯০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 59.*.*.* | ২১ জানুয়ারি ২০১১ ০০:০৭464779
  • বেদের মেয়ে জোস্না পড়ে আমি ফিদা পুরো। এই ভদ্রলোক ই কি জর্জ বুশ !! নাকি মমতা ব্যান্রাজী। নিজের মতন প্রতিপক্ষ খারা করে তাই নিয়ে ভাট বকে গেছেন এতো। উফ্‌হ্‌হ্‌হ্‌হ্‌হ ...
  • Blank | 59.*.*.* | ২১ জানুয়ারি ২০১১ ০০:১১464780
  • ফ্যাক্ট ফাইন্ডিং পড়ে আমি মুগ্‌ধ। ম্যাগো, নির্মল আনন্দ এসব কোথায় !! সৌমিত্র বসু কই !!!
    গুরুর পারফর্মেন্স পরে গেছে। খাই দুই কবিতা আর একটা এই রিপোর্ট !! ভোট তো এসে গেলো !!!
  • Blank | 59.*.*.* | ২১ জানুয়ারি ২০১১ ০০:১৪464781
  • ঠিক ই, এত মিথ্যে নিয়ে চিল্লালে আগে দিদি, তারপর তার ভায়েরা, তারপর তথাকথিত মাওধিকার সংগঠনগুলি এবং তাদের মিডিয়া গুলির আগে জেল হওয়া উচি১ত।
  • ranjan roy | 122.*.*.* | ২১ জানুয়ারি ২০১১ ০১:৫৪464782
  • ব্ল্যাংক,
    সত্যিটাই বলে দাও।
  • siki | 155.*.*.* | ২১ জানুয়ারি ২০১১ ০৯:৪৬464783
  • তবে ব্ল্যাংকির সঙ্গে আমি অনেকাংশে একমত। এবারের প্রকাশিত বুলবুলভাজারা যে কী স্ট্যান্ডার্ডের হয়েছে তার প্রমাণ এই টই। সোমবার প্রকাশিত হবার পরে প্রথম কমেন্ট পড়ল শুক্রবার ভোরে।

    আর ক্ষী বলব! চারটে টুকরো ইউটিউবে দেখে যে বিরক্তি জন্মায় নি অটোগ্রাফ সম্বন্ধে, এই ইন্টারভিউটা পড়ে তার দশগুণ বিরক্তি জন্মে গেল সিনেমাটার ওপরে।
  • dukhe | 122.*.*.* | ২১ জানুয়ারি ২০১১ ১১:১৭464784
  • আম্মো একমত। মরূদ্যানে আবার গুলি চলে নাকি ? যত্তসব গাঁজাখুরি।
  • tatin | 70.*.*.* | ২১ জানুয়ারি ২০১১ ১২:৩৫464785
  • সিকি, প্রবীরের লেখাটা পড়েছো?

    আর, ব্ল্যাংকবাবুর জোন্যে:
  • amit | 128.*.*.* | ২১ জানুয়ারি ২০১১ ২০:৪৪464786
  • তাতিন, ব্ল্যাঙ্কি কে এটা কি দিলে মাইরি!! গুরু কি পুরো তিনোমুল হয়ে গেল!!
  • Arpan | 122.*.*.* | ২১ জানুয়ারি ২০১১ ২০:৫৭464787
  • মন্ত্রটা বেশ পছন্দ হল।
  • bb | 117.*.*.* | ২২ জানুয়ারি ২০১১ ০০:২৭464789
  • পশ্চিমবাংলার রাজ্যপাল একটি অন্তত: নিন্দনীয় মন্তব্য করেছেন 'বিনায়ক সেনের হাজতবাসের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন তাঁরা মাওবাদীদের প্রশ্রয় দিচ্ছেন"।
    আস্তে আস্তে দক্ষিনপন্থীদের মুখোশ খুলছে।
  • aka | 24.*.*.* | ২২ জানুয়ারি ২০১১ ০৪:৪৫464790
  • অটোগ্রাফের পরিচালকের সাক্ষাতকার পড়ে বিরক্তি জন্মালো কেন? দিব্যিতো পরিচালক নেক্সট ডোরের মতন ইন্টারভিউ ভালই লাগল। ইনফ্যাক্ট সিনেমাটায় নন্দনার জায়গায় অন্য কেউ থাকলে সেটাও খুব ভালো হত। এমনিতেও খারাপ লাগে নি।
  • siki | 122.*.*.* | ২২ জানুয়ারি ২০১১ ১১:৫৪464791
  • বিস্তারিত লিখছি, কেন বিরক্তি লাগল। একটু সময় দাও ...
  • Biplob Rahman | 202.*.*.* | ২২ জানুয়ারি ২০১১ ১৬:১৩464792
  • ফরহাদ মজহারের 'বেদের মেয়ে জোসনা' একটি মারাত্নক রকমের জোস লেখা। এটিই সম্ভবত এপর্যন্ত গুরুতে প্রকাশিত সবচেয়ে দীর্ঘলেখা। এটি একটি অবশ্য পাঠ্য রচনা। :)
    তবে মৌলবাদী দৈনিক ন দিগন্তের নিয়মিত কলামিস্ট ফ..র রাজনৈতিক দর্শন এরই মধ্যে একাধিকবার বিতর্কের ঝড় তুলেছেন। ১৯৭১ এর মুক্তিযোদ্ধা কবি ফ.ম প্রেসক্লাবে যখন এক আলোচনা সভায় তালেবানদের 'মুক্তিযোদ্ধা' হিসেবে সমর্থন করেন, তখন অনেকে ঘৃণায় থুতু ছিটাতেও ঘৃণাবোধ করেছেন। একদা মার্ক্সিস্ট তাঙ্কিÄক কবির হায় রে ডিগবাজীর খেল!! :(
  • a x | 99.*.*.* | ২২ জানুয়ারি ২০১১ ২০:৪৭464793
  • সিনেমাটা (অটোগ্রাফ) তো বেশ বিরক্তিকরই। কাস্টিং থেকে শুরু করে গডফাদারের সুর ব্যবহার করা, সবই এত ক্লিশে। এবং বড় বেশি রেফারেন্সিয়াল, সেল্ফ-রেফারেন্সিয়াল। তবে ঐ আর কি অন্তহীন ইত্যাদির থেকে বোধহয় বেটার।
  • aka | 24.*.*.* | ২২ জানুয়ারি ২০১১ ২১:০৫464794
  • হ্যাঁ হ্যাঁ ঐ আর কি। গানগুলো ভাল, আর হাজার হোক কলেজ দেখাল। :))

    একটু অন্যরকম। তবে অন্যগুলো যেমন বসে দেখাই মুশকিল এটা একটু হলেও দেখা যায়। নন্দনার জিভের আড় ভাঙে নি। ওর বদলে যদি অন্য কাউকে নিত। আর ইন্দ্রনীলকে ভাল লাগল।
  • Paramita | 122.*.*.* | ২২ জানুয়ারি ২০১১ ২২:২১464795
  • এখনও আমি অটোগ্রাফ খুঁজে পেলাম না।
  • kallol | 220.*.*.* | ২৪ জানুয়ারি ২০১১ ১৬:১৯464797
  • ব্ল্যাঙ্ক আর রাজ্যপালের মাওবাদী নিয়ে বক্তব্য একদম পঞ্চার বাপ।
    বেদের মেয়ে পড়ে ভালো লাগলো। কৃষক চৈতন্য নিয়ে গৌতম ভদ্রের ইমান ও নিশানের পর এই লেখাটি বেশ ভালো।
    এপিডিআরের রিপোর্ট-এ নতুন কিছু নাই। এসব তো কাগজে বের হয়েইছে।
  • Guruchandali | 122.*.*.* | ২৪ জানুয়ারি ২০১১ ১৬:৩৮464798
  • প্রকাশিত হল এই সোমবারের বুলবুলভাজারা

    আজ কা শোলে: পবিত্র ভট্টাচার্য
    টুকরো খাবার-- সাদার্ন সানডে : নিয়ামৎ খান
    অপার বাংলা-- খুনী পড়োশ : রহনুমা আহমেদ
    ধারাবাহিক -- বাঙালবাড়ির কিস্‌সা : রঞ্জন রায়
  • vikram | 83.*.*.* | ২৪ জানুয়ারি ২০১১ ১৭:৩২464801
  • নিয়ামত খানের লেখাটার মতো কনসিস্টেন্ট আর ভালো লেখা কম বেরোচ্ছে। অত্যন্ত ভালো। এব'ম আনন্দদায়ক।

    বিক্রম
  • sabuzbagh | 27.*.*.* | ২৪ জানুয়ারি ২০১১ ২৩:০৬464802
  • তত্‌ব্‌বকতার পুটকি মারছে হালায়। সিনামা না দেকলে যা হয় আরকি। কত আশা কইরা আইছিলাম, ইলাশ কাঞ্চন আর অঞ্জু ঘুষরে নিয়া দুই চাইরডা ভালো কতা হুনুম। চেষ্টা করলে তারা চিদেবি আর মিঠুন চক্কোত্তিরে ডিফিট দিবার পারব। তা না, হালায় পুরা লেকা জুইড়া রবীন্দ নাত কপচাইছে।
  • tatin | 70.*.*.* | ২৪ জানুয়ারি ২০১১ ২৩:২০464803
  • অ বাগের পো, তুমি ল্যাহো না দিহি
  • ranjan roy | 122.*.*.* | ২৫ জানুয়ারি ২০১১ ০০:১১464804
  • রহনুমা আহমেদের লেখাটি আমাকে আমার এই অজানা বিষয়টি নিয়ে গভীর ভাবে ভাবতে বাধ্য করেছে। এ নিয়ে আমি কিছুই জানতাম না।
  • debu | 170.*.*.* | ২৫ জানুয়ারি ২০১১ ০৩:০০464805
  • রন্‌জ্‌নদা আপনার লেখা তো আপডেট হলোনা
    এটা তো পুরানো এপিসোড এর লেখা
  • Guruchandali | 59.*.*.* | ২৫ জানুয়ারি ২০১১ ০৩:৫২464806
  • দু:খিত, ভুলক্রমে পুরানো লেখাটি প্রথম পাতায় চলে এসেছিল।

    ঠিক করে দেওয়া হয়েছে।
  • tatin | 130.*.*.* | ২৫ জানুয়ারি ২০১১ ১০:৩৩464807
  • নিয়ামৎ সাহেবের লেখা পড়ে ভর বৃষ্টির মধ্যে গিয়ে জাম্বালায়া কিনে আনলাম- খেয়ে শান্তি!
    খাঁসাহেব এটুফের কথাও লিখলে পারেন একবার- ক্রফিশ বিনে কেজান কেরামতি কমপ্লিট হয় কি?
  • kallol | 220.*.*.* | ২৫ জানুয়ারি ২০১১ ১১:০১464808
  • এই সুযোগে একটু রেহনুমার ঢাক পেটাই।
    রেহনুমার পড়াশোনা অ্যানথ্রপলজি নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রপলজি পড়াতো। তারপর সব ছেড়ে ও আর ওর সাথী শহিদুল ""দৃক বাংলাদেশ"" গড়ে তোলে। ""দৃক"" একটি বানিজ্যিক সংস্থা যারা ফোটোগ্রাফি নিয়ে কারবার করে। সংস্থাটি প্রতি দুবছর অন্তর ঢাকায় ছবি মেলার আয়োজন করে।
    - এখানে বিস্তারিত পাবেন।
    এছাড়া রেহনুমা একজন সক্রিয় সমাজকর্মী ও লেখক। বাংলাদেশের নানান সংবাদপত্রে নিয়মিত লেখে। সম্প্রতি বাংলাদেশ গারমেন্ট ওয়ার্কাস ইউনিয়ানের অন্যতম প্রধান সদস্য মোশেরফা মিশু-র বেআইনী গ্রেপ্তার ও পুলিশ হেফাজতে তার উপর অত্যাচারের প্রতিকার ও প্রতিবাদ নিয়ে কাজ করছে।
    রেহনুমার একটা অসাধারন কাজ আছে ""ইসলামের পুনর্পঠন""। সারা পৃথিবীর ইসলামে সক্রিয়ভাবে বিশ্বাসী মানুষেরা কিভাবে ইসলামী মৌলবাদকে মোকাবিলা করছেন, তাই নিয়ে সাক্ষাতকারভিত্তিক একটা অসাধারণ কাজ। এছাড়াও বাংলাদেশের গারমেন্ট শিল্পে নিযুক্ত মেয়েদের নিয়ে ও বাংনাদেশের কিশোরীদের যৌন চেতনা নিয়ে দারুন কাজ আছে।
  • dd | 124.*.*.* | ২৫ জানুয়ারি ২০১১ ১১:৩০464809
  • ঐ "ইসলামের পুনর্গঠন" কিতাব খানি কোথায় পাওয়া যায়? অ কল্লোল, পড়াতে পার্বে ?
  • kallol | 220.*.*.* | ২৫ জানুয়ারি ২০১১ ১১:৫৩464810
  • দীপ্তেন -
    আমার কাছে আছে ব্যাঙ্গালোরেই। আমার মাসের শেষের চাপটা যাক। আমি ৫ বা ৬ ফেব্রু তোমার বাসায় দিয়ে আসবো।
  • kallol | 220.*.*.* | ২৫ জানুয়ারি ২০১১ ১১:৫৪464812
  • তবে ওটা পুনর্গঠন নয় পুনর্পঠন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন