এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • প্রবাসে ও বিদেশে বাঙলার মেধা পাচার পালা - দ্বিতীয় অঙ্ক

    pi
    নাটক | ১৩ অক্টোবর ২০১১ | ৩২২২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | ১৫ অক্টোবর ২০১১ ০২:১০494780
  • ট্যাক্সের সাথে এর কি সম্পর্ক???
    আই আই এম থেকে পড়ে যে ম্যানেজার সে যা ট্যাক্স দেয়, আই এস বি থেকে পড়ে যে ম্যানেজার
    একই ট্যাক্স দেয়। পড়ার সময়ে দুজনে এক সাবসিডি পেয়েছিলো নাকি?
    তাহলে তো আমি দাবী করব, যারা যাদবপুর থেকে পড়েছে, তাদের বেশী বেশী ত্যাক্স দেওয়া উচিত।

    নন রেসিডেন্টদের অনেক দেশই ট্যাক্স করে। আমেরিকাই মনে হয় করে। নন রেসিডেন্টদের ট্যাক্স
    করতেই পারে সরকার। কিন্তু এর সাথে এডুকেশন সাবসিডির কোনো সম্পর্ক নেই। যে চাষ করে, কোনোদিন
    সরকারী স্কুলেও যায়নি, সেও ট্যাক্স দেয়।

    হায়ার এডুকেশন সাবসিডাইজ করা হয়েছিলো অন্য কারণে। দেশের প্রয়োজনে যাতে ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরী করা
    যায়। তো আই আই টি থেকে পাশ করে যে বম্বেতে জি এসে চাকরী করছে, তাকেও ফেরত দিতে বলে উচিত একই টাকা।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০২:১১494782
  • সেদিন একটা মজার ব্যাপার দেখলাম। ক্লাসে সবাই নিজেদের ই®¾ট্রাডিউস করছিল।

    ইন্‌স্‌ট্‌রাক্টর জিগেস করছিলেন, কে অরিজিনুআলি কোথা থেকে। সবাই খুব উৎসাহ নিয়েই হোম কাϾট্রর কথা বলছিল। অনেকে জানতে না চাইতেই নিজের থেকেই বলছিল।

    ব্যতিক্রম দুজন। ঘটনাক্রমে দুজনেই ভারতীয়। ডাক্তার কাম ফ্যাকাল্টি।

    ভারতীয় বলাটা বোধহয় ঠিক হল না, কারণ এক তো তাঁরা এখন আর ভারতীয় নন। সে ঠিক আছে। কিন্তু, ভারত থেকে আসছি, সেটা বলতেই তাঁদের আপত্তি !
    একজন বল্লেন, ২০ বছর ধরে এদেশে আছি। এখন এই প্রশ্নের উত্তর দিতে কেমন একটা লাগে, কোথা থেকে এসেছি। মনে হয় সারাজীবন এখানেই আছি।
    দ্বিতীয়জন প্রশ্নটাতে রেগেই গেলেন। বল্লেন, এই প্রশ্নটা বর্ন আমেরিকানদের ( মানে, সাদা চামড়ার আমেরিকানদের মিন করছেন, সেটাও বললেন) ক্যানো করা হয়না। এদেশে তো সবাই আদতে মাইগ্র্যান্ট, তাদেরকে কাϾট্র অব অরিজিন জিগেশ করা হয়না, তাহলে আমাদের ক্যানো ?
    আমরাও তাদেরি মত আমেরিকান। এটাই পরিচয়। এরকম প্রশ্ন বেশ অপমানজনক ইত্যাদি :)

    এদেশে সেটল করা প্রথম প্রজম্নের মধ্যে এরকম প্রতিক্রিয়া আমি আগে এখানে দেখিনি। সবার মধ্যেই প্রায় ঐ নস্টালজিয়া, সফ্‌ট কর্নার একটা থাকেই, অন্তত কথাবার্তায় বেশ ভালো মতন থাকে। সেটা হয়তো জাস্ট অভ্যেসবশে বলা।

    তাও এঁদের কথার ধরণ দেখে একটু অবাকই লাগলো।
    কুড়ি বছরে মূল পুরো উপড়ে ফেলা যায় ?
  • Moloy | ১৫ অক্টোবর ২০১১ ০২:১২494783
  • ভালবাসার রিটার্ন চাওয়া তা স্বার্থপর নয়? শাহরুখ খান তাহলে এতদিন ধরে কি বললেন ?
  • rimi | ১৫ অক্টোবর ২০১১ ০২:১৪494784
  • রিদ্ধি দেখছি আমার সাহেবপ্রীতির শোক (নাকি শক?) ভুলতেই পারছেন না? :-)))

    বাবা মার দায়িত্ব না নেবার কথা বা রিটার্ন চেয়ে অন্যায় করার কথা তো বলা হয় নি কোথাও? পৃথিবীতে সব সম্পর্কই আদতে দেওয়া নেওয়ার উপরে দাঁড়িয়ে আছে। এমন কি মা এবং সন্তানের সম্পর্কও। কিন্তু সেই বেসিক ব্যপারটা খোলাখুলি বললেই তাকে স্বার্থপর অকৃতজ্ঞ বলে দাগিয়ে দেওয়াটা এক ধরণের হিপোক্রিসি বলে মনে করি আমি। আর হ্যাঁ, "পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমং তপ:" এই দর্শনে আমি আদৌ বিশ্বাস করি না। বরং আমার খুব বিরক্ত লাগে বাবা মা প্রসঙ্গে কোনো কথা হলেই এইসব গদগদ সেন্টু দেওয়াতে। বাপ মা সন্তানের জন্যে যা করেন, তা জীবনের স্বাভাবিক ধর্ম, মানুষের বেসিক ইনস্টিংটগুলোর মধ্যে একটা। এই নিয়ে এত বাড়াবাড়ি দেখলে জাস্ট বিরক্ত লাগে।

    বাবা মা আমাদের জন্যে যে দায়িত্ব পালন করেছেন, আমরাও নিজেদের সন্তানের প্রতি একই দায়িত্ব পালন করে জীবনের ধারা অক্ষুণ্ন রাখতে চেষ্টা করছি। সিম্পলি এটুকুই।
  • SC | ১৫ অক্টোবর ২০১১ ০২:১৬494786
  • আচ্ছা সাহেবরা অমুক করে, আমরা তমুক করি, এরকম সাদা কালো দিয়ে ডিমার্কেট করে রাখা আছে নাকি।
    মানে আমি কিলিমাঞ্জারো গেলে রবিঠাকুর প্রিয় কালচার কাকুরা আর আমায় দেখে কথা বলবেন না।
    এগুলো একটু প্রাগৈতিহাসিক হয়ে যাচ্ছে না?
  • riddhi | ১৫ অক্টোবর ২০১১ ০২:১৬494785
  • শাহরুখ খান একটা বিশ্ব বা:|
  • rimi | ১৫ অক্টোবর ২০১১ ০২:১৭494787
  • পাই, মূল উপড়ে ফেলা যায় কি না সেটা নির্ভর করছে মূল কতটা শক্ত তার উপরে :-)
  • rimi | ১৫ অক্টোবর ২০১১ ০২:১৯494788
  • আরে না, সেসব নয়, আমি সাহেবদের ভালোবাসি বলায় রিদ্ধির খুবই দু:খ হয়েছে। এই কিলিমাঞ্জারোর ব্যপারটা তারই রিঅ্যাকশন :-))
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০২:২২494789
  • না ভাই রিমি রাগ নেই। দাদা বলে ডেকেছ যখন তুমি করে বলি?
  • riddhi | ১৫ অক্টোবর ২০১১ ০২:২৩494791
  • রিমি আপনি সাহেবকে ভালবাসুন না লাঠি মারুন, আমার কোন মাথাব্যথা নেই |
    আমি তো তাই বললাম | স্বার্থপর বলে দাগিয়ে দিচ্ছেন কেন? কেকে তো সেটাই করলেন |
  • T | ১৫ অক্টোবর ২০১১ ০২:২৫494793
  • মাঝখান থেকে শাহরুখ বেচারা খিস্তি খেয়ে গেল।
  • riddhi | ১৫ অক্টোবর ২০১১ ০২:২৫494792
  • এস সি, আমার ২) নিয়ে পরে ব্যাখ্যা করব | আগে ১) দেখুন |
  • SC | ১৫ অক্টোবর ২০১১ ০২:২৭494795
  • রিমিদিকে আবার বড় করে ক।
    পাইদি, ইমিগ্রেশন খুব সেন্সিটিভ ইস্যু।
    অনেকেই ট্রাই ট্যু হার্ড টু মিঙ্গল।
    দেখবে ভারতীয় বংশোদ্ভুত রাজনীতিবিদদের মধ্যে (নিকি হেলি, ববি জিন্দাল) আমেরিকার ভ্যাল্যুস ইত্যাদি নিয়ে
    অতিরিক্ত বাড়বাড়ন্ত। সত্যিকারের আমেরিকার এটা প্রমাণ করতে হবে।
    উল্টো হচ্ছে দেশের নাম শুনলেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছি, অতিরিক্ত দেশভক্তি।

    এছাড়াও ঐ দ্বিতীয় জন যেটা বলেছেন, ওটাও খুব সত্যি। আমেরিকান ড্রিম তো আসলে ইমিগ্‌র্‌যান্ট ড্রীম।
    অন্য দেশ থেকে কপর্দকশূন্য হয়ে এসে এদেশে নিজেকে প্রতিষ্ঠিত করাটা।
    সেখানে আমেরিকার আইডেন্টিটির একটা বড় অংশ কিন্তু নিজের পুরোনো আইডেন্টিটি মুছে ফেলার উপরে নির্ভ্র করছে।
    আমরা সেভাবে এটা কোনোদিন ফেস করিনি। বা কিছুটা করেছি।

    আইডেন্টিটির প্রশ্নটা দেশকালের সাথে সাথে ভীষণভাবে বদলে যায়।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০২:২৭494794
  • আরে sc তুই পড়ে দ্যাখ। এরা হিসেবের মধ্যে পড়ার সময়ের সাবসিডির উল্লেখ ই তো করেনি।

    এখানে বক্তব্য হল স্কিল অনুযায়ী টাকা রোজগার করছে।
    এবার স্কিল বিল্ডিং এর জন্য সাবসিডি এসে থাকলে আর সেই স্কিল অনুযায়ী রোজগারের কোন অংশ দেশে ট্যাক্স হিসেবে না গেলে, সাবসিডাইজড এডুকেশনকে কেন পুরো লস হিসেবে দেখা হবেনা ?

    দেশে থেকে যে কাজ করছে, এই হিসেব অনুযায়ী বেশি স্কিল হওয়াতে তারা বেশি রোজগার করছে, আর বেশি ট্যাক্স ও দিচ্ছে।
    হ্যাঁ, দেশের আইবিএম
    আর আইএস্বি থেকে পাশ করে এক ই রোজগার করলে এক ই ট্যাক্স দিচ্ছে। কিন্তু সাবসিডাইজড এডুকেশনের কল্যাণে আই বি এমকে কম টাকা দিতে হয়েচে।
    সেটার কারণ ও তো তুই বলেই দিলি, ঐ কেন সাবসিডি দেওয়া হয়েছিল। তো, সে সেটা ফুলফিল করছে বলে ছড়টা পাচ্ছে।

    দেশে থাকবে উদ্দেশ্য নিয়ে সাবসিডি দেওয়া হলে, এই না ফেরার জন্য ক্ষতির হিসেবে সাবসিডি কেন আসবে না ?
    যে উদ্দেশ্যে সাবসিডি দেওয়া হল, সেটা ই সারভড হলনা ! সেই ক্ষতিটা তো 'অর্থনৈতিক' ভাবে পরিমাপযোগ্য নয়।
    এবার ফিরলো না যখন,ছড়ের ব্যাপরটাও আর এদের জন্য রযোজ্য নয়। তাই ক্ষতির হিসেবে আসাই উচিত।
  • Tim | ১৫ অক্টোবর ২০১১ ০২:২৮494799
  • শিকড়ের গভীরতা, পারষ্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদি যুগের সাথে বদলায়। নইলে এখন দেশে থেকেও লোকে বাবা মা কে দেখেনা কেন? পিটি এর আগে বৃদ্ধবৃদ্ধাদের ধুঁকতে ধুঁকতে পেনশন নিতে যাওয়ার কথা বলেছেন। খুবই সত্যি। কিন্তু খোঁজ নিলে দেখা যাবে ওঁদের অনেকেরই ছেলেমেয়েরা দেশেই থাকেন। আমি নিজেই অন্তত চারজনকে চিনি যাঁদের সুস্থ, সফল পুত্রকন্যারা দেশে থাকে। তবু তাঁরা নিজেরা না গেলে তাঁদের পেনশন বা ব্যাঙ্কের কাজ হয়না। অনেক ক্ষেত্রেই অন্য পরিচিত লোকজন করে দেন।
  • kk | ১৫ অক্টোবর ২০১১ ০২:২৮494798
  • ভাই ঋদ্ধি। আমি কিছুই দাগাই নাই। শুধু জিজ্ঞেস করেছিলাম যে ভালো থাকতে চাওয়াকে লোকে স্বার্থপরতা বলে দাগালে সেটা উভয় পক্ষতই হওয়া উচিৎ কিনা। যাক গে, আপনার যা মনে হয় আপনি বলেছেন, এবং বলবেন ভবিষ্যতেও। আমার যা মনে হয় তা আমি বলেছিলাম।
  • rimi | ১৫ অক্টোবর ২০১১ ০২:২৮494797
  • এবারে ম্যাক্সিমিন, পটদা বিবি ইত্যাদিদের আমি অন্য একটা প্রশ্ন করি: আপনাদের সন্তান বড় হলে যদি তারা বিদেশে ভালো কাজের সুযোগ পায় বা দেশের চেয়ে বেশি ভালোভাবে জীবন কাটাতে পারে, তাহলে আপনারা কি বাধা দেবেন? ছেলে মেয়ের কথা তো অনেক হল, এবার একটু বাবা মার কথাও হোক।

    আমার কেমন যেন মনে হয় যে পট, বিবি ইত্যাদিদের এই রিঅ্যাকশন আসলে একটা ভয় থেকে, যে নিজেদের সন্তান যদি "স্বার্থপর" হয়ে বিদেশে থেকে যায়, এঁদের বৃদ্ধ বয়সে কে দেখবে। তাই এঁরা প্রাণপণে বিদেশে চলে যাওয়াটা যে খারাপ এইটা বিশ্বাস করতে থাকেন, আর দুশ্চিন্তাজনিত কারণে সবগুলো দিক খতিয়ে দেখার কথা ভাবতেই পারেন না।

    এমন বাবা মা কিন্তু দেশে আছেন, যাঁরা নিজেরাই ছেলে মেয়েদের বিদেশে থাকতে উৎসাহ দেন (মেয়ের বাবা মাই সংখ্যায় বেশি অবশ্য), আর এঁদের মধ্যে অনেকেই স্বার্থহীনভাবে শুধু ছেলে মেয়েদের ভালো জীবন কাজের সুবিধা ইত্যাদির কথা চিন্তা করেই উৎসাহ দেন।

    আমারো একটি ছেলে আছে। আমি ভাবতেও পারি না যে সে ভালো জায়গায় ভালো কাজের বেশি পয়সা উপার্জনের সুযোগ পেলে, তাকে আমি "আমাকে বুড়ো বয়সে কে দেখবে" এই সেন্টু দিয়ে আটকে রাখব। এইটা ভাবলে আমি শিউড়ে উঠি।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০২:২৮494796
  • গুগল ক্রোমে বাংলা আসছে না। কীসব বানান লিখছি :(
  • rimi | ১৫ অক্টোবর ২০১১ ০২:৩৩494800
  • SCর ২টো ২৭ এর পোস্টে ক। আইডেন্টিটির ব্যপারটা খুব গোলমেলে। পুরোনো ইতিহাস না জেনে এই ব্যপারটা জাজ করা যাবে না।

    ব্যক্তিগতভাবে আমি অবশ্য নিজের রুটকে জানা এবং জানানোতে ভীষণভাবে বিশ্বাস করি। ছেলেকেও সেভাবেই বড় করছি, যাতে বড় হয়ে ও যে ইন্ডিয়ান অরিজিনের, সেইটা স্বীকার করতে ভয় না পায়।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০২:৪৬494804
  • sc, হ্যাঁ, ওদুটৈ এক্সট্রীম তো।
    কিন্তু তুই ও যে এখন একটা এক্সট্রীম স্টেটমেন্ট দিয়ে ফেল্লি !:)সকল আমেরিকান ড্রিম = ইমিগ্র্যান্ট ড্রিম = কপর্দকশুন্য অবস্থা থেকে প্রতিষ্ঠা করার ড্রিম নয়।

    যুদ্ধবিধ্বস্ত কি দাঙ্গাবিধ্বস্ত কি উপদ্রুত দেশ থেকে বাধ্য হয়ে যাঁরা চলে এলেন, কোন কারণে সম্পূর্ণ কপর্দকশুন্য হয়ে যাঁরা এলেন, তাঁদের সাথে একজন ডাক্তার, ইঙি্‌জনীয়ারের আরো বেশি টাকা রোজগারের জন্য এদেশে চলে আসাকে (সে আসা নিয়ে আমার কোন আপত্তি নায়, আগেও বলেছি। যার যা ইচ্ছা) আর যাই হোক, এক করে দেখতে পারলাম না।
    দ্বিতীয়জনেরাও প্রতিষ্টিত হবার জন্য পরিশ্রম করছেন, সেটার প্রতি সম্মান রেখেই বলছি।

    সে হিসেবে, দেশেও তো লোকে তাই করে যাচ্ছে। সে চেষ্টা আর কে না করছে ?

    স্ট্রাগলকে সম্মান দেওয়াই যায়, কিন্তু সেটা সর্বত্র ই হয়।
    এটা তার নিজের চয়েস। সম্পূর্ণ নিজস্ব বলেও সবসময় না ও হতে পারে। অন্য নানা ফ্যাক্টর ও থাকবে।

    কিন্তু সেটা যুদ্ধবিধ্বস্ত, দাঙ্গাবিধ্বস্ত দেশের লোকের বা কোন কারণে কপর্দকশুন্য হয়ে আসতে বাধ্য হওয়া লোকের মত ফোর্সড নয়।

    সেই ড্রিমপূরণকে আলাদা করে কোন আখ্যা দেবারও কোন প্রয়োজন দেখিনা।

    ( আমেরিকায় দশ বছর টই টা টাতে নানা মন্তব্য মনে পড়ে গেল, সেই প্রসঙ্গে বলা)
  • ridhhiman | ১৫ অক্টোবর ২০১১ ০২:৪৬494803
  • পি আপনি যে লোকগুলোর উদাহরন দিলেন - তার একটাই ব্যাখ্যা -পুর্কি | পুর্কি বোঝেন তো | তুর্কির আগের স্টেজ তা .| এদের দ্বিতীয় প্রজম্ন হাতে দিন | শালা একাকিত্ব যখন পেছন গুজে মুখ দিয়ে ফেনা উঠে বেরোবে সেই বয়স টুকু আসতে দিন | আমাদের মত হ্যা হ্যা পার্টি ছেড়ে দিন, কত ঘ্যাম তালেবর লোকদের দেখালাম যাদের বলে একটা রিচ ইনার লাইফ আছে, - মানে, সমাজ ফমাজ বেশি কে য়ার না করে বই তই নিয়ে থাকেন, তারাই ৫০ পেরোতেই ধুতির কচা সামলাতে সামলাতে ব্যাক তু প্যাভিলিয়ান | ইন্টিগ্রেশন ইউথ সোসাইটি? প্রথম প্রজন্ম ? বালের ইন্টিগ্রেশন| জন আর জেনিফার চা পার্টিতে ডাকল? কজন এখানে মেমসাহেব/সাহেব প্রেম করেছে হাত তুলুক.| আরে ভাই, ২২/২৩ বছর পার এখানে আসা পাবলিক | বন স্ট্রাকচার এর সাথে মন স্ট্রাকচার অলরেডি সেট | লিজ টেলার দশম নিয়ে কেন করেতে পারি না, সেই নিয়ে জেনুইন অনালিতিকাল পেপার নামতেই পারি, কিন্তু একটা ব্যথা কেটে গেলে, এক মাস শুয়ে থাকব বাড়িতে, বস কে বলব দিস্পেপ্সিয়া | আরে ঘ্যাম ঘ্যাম লোক, এই ধরুন সুনীল যাকে এত খিস্তি করি | তবু যা নামিয়েছে, অর যা অনুবুতির লেভেল এখানে খুব কম লোকই তার ধরে কাছে থাকতে পারবে| কবি তো | কবি মানেই, দার্শনিক স্তরে সেয়ানা | তো সাদা মেয়ে, মাল, সব কিছু পেতে পারত চাইলেই| তবু পেছনে কি গুজবে সেটা পার্সেপ্তিভ্লি তের পেয়েছিলেন, ঐ কবি বলেই | তাই আয়নার সামনে তার শরীরে কোন সুত ছিল না |
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০২:৫১494805
  • ইন্টিগ্রেশনের সমস্যার কথাটা আগে বোধহয় আসেনি। এটা কিন্তু অনেকের কাছেই সমস্যা ( তবে আমি এও মনে করিনা, সবারই সেটা হবে)। তবে ইউরোপের অনেক দেশে সেটা আরো বেশি হয়।
    লোকজন যতই ভদ্র হোক, সৌজন্যতা বোধ দেখাক, একটা লেভেলের পর নো এϾট্র। সে যতই নিজের রুট উপড়ে সেই দেশীয় বলে নিজেকে পরিচিত করতে চাক না কেন, গ্রহণযোগ্যতা পাবে না।
    তবে ঐ যা বল্লাম, যাদের মূল উপড়ে ফেলার সেরকম তাড়না নেই, তাদের ইন্টিগ্রেটেড হতে না পারা নিয়েও হয়তো তেমন দু:খ থাকবে না।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০২:৫৪494806
  • তবে, রিমিদির ঐ বক্তব্যের সাথে আমি একমত। মা বাবা যা করেন, সেটা তো বেসিক ইনি্‌স্‌টংক্ট থেকেই। সেটা করে তো তাঁরাও আনন্দ পান। তো, দায়িত্বপালনের রিটার্নের হিসেবই যদি কশাতে হয় তো ঐ আনন্দ বাবদ রিটার্ন টা ও হিসেবে রাখা উচিত :)
  • Tim | ১৫ অক্টোবর ২০১১ ০৩:০৩494807
  • পাই,
    যুদ্ধবিদ্ধস্ত বা দাঙ্গাবিদ্ধস্ত দেশেও তো অনেকে ""থেকে"" যায়। কেউ কেউ মরে যায়, কিন্তু অনেকেই ""বেঁচে"" থাকে। সেক্ষেত্রে চলে আসাটা কেন ফোর্সড? :-)
  • riddhi | ১৫ অক্টোবর ২০১১ ০৩:০৭494808
  • আমার ২:৪৬ পোস্ট তার সাথে ( আর যে প্রথম প্রজন্ম এখানে সাহেব মেম প্রেম করেছে ) যারা একমত তারা হাত তুলবেন প্লিজ | তাদেরকে 'মাই মেট' বলে বুকে টেনে নেব | কিন্তু ইন্তিউশান বলছে কোন শালা হাত তুলবে না |
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৩:১০494809
  • তবে হ্যাঁ, ঐ দুজন ডাক্তারই আবার ঘটনাচক্রে ডেন্টিস্ট। আমার মনে হয় লোকের দাঁতের মূল উপড়াতে উপড়াতে অভ্যাসবশে এঁরা নিজেদেরটাও উপড়ে ফেলেছেন :)

    আইডেন্টিটি সবার একরকম তো হয়না, কেউ এখানের আমেরিকান আইডেন্টিটিতে অনেক বেশি সহজ, স্বচ্ছন্দ হতেই পারেন, এটাই কাম্য হতেই পারে, আমার পরিচিত এক সিনিয়র, সে প্রচণ্ড মাত্রায় কোলকাতা, প:বঙ্গ, ভারতকে অপছন্দ করতো। সে এক তীব্র অপছন্দ। বারেবারে বলতো, আই ডু নট বিলং হিয়ার। বলেছিল, একবার বিদেশে গেলে আর কখনো দেশে আসবে না। আসেওনি। সেরকমও হতেই পারে। কোন কারণে রাগ থাক্তেই পারে। সে নিয়েও আমার তেমন অবাক লাগেনি।
    ওঁরা নিজেদের আমেরিকান মনে করেন, ভারতীয় অরিজিনের কথা মনে নেই, তাতেও তত অবাক হইনি।
    কিন্তু এঁরা তো প্রশ্নটার যৌক্তিকতা, যাথার্থ্য নিয়েই প্রশ্ন তুলেছেন। সেটা অবাক করেছে। ফার্স্ট জেনেরেশন মাইগ্র্যান্টকে, তার কাϾট্র অব অরিজিন কী, এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন। এতে রেগে যাবার কী আছে ? ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন তোলারই বা কী আছে !
  • Tim | ১৫ অক্টোবর ২০১১ ০৩:১২494811
  • রিদ্ধি,
    শালা গালাগালটির উৎপত্তি জানেন তো? না জানলে একটু কষ্ট করে গালিগালাজের টইটা পড়ে নেবেন। নইলে আবার কার কাছে কি মেসেজ যায়, বলা যায় না।
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০৩:১২494810
  • একটা clarification -- যেটা সংস্কৃততে লিখেছি সেটার মানে হল
    বিদ্যা দেয় বিনয়
    বিনয় দেয় ব্যক্তিত্ব
    ব্যক্তিত্ব দেয় ধন
    ধন থেকে ধর্ম
    ধর্মাচরণে সুখ।

    পাত্রত্ব মানে ব্যক্তিত্ব। বিদ্যার সঙ্গে বিনয় মিললে তবে না ব্যক্তিত্ব তৈরি হয়! ধর্ম বলতে মনুষ্যধর্মও ভাবা যায়।

    না শ্রদ্ধার সঙ্গে দান করা প্রসঙ্গে এটা বলি নি। এই টইতে যারা লিখেছেন তারা সকলেই বিদ্বান অথচ ভাবনা ও ভাষায় প্রচুর arrogance দেখলাম। যেমন এখানে কেউ জিমে যায় না, স্যালাড খায় না, ইত্যাদি কথাবার্তা। একজন আবার এটাও লিখেছেন যে বিদেশের মধ্যবিত্ত জনতারও টুক করে একটু বেড়িয়ে আসার টাকা থাকে। লেখার সময় একবার ভাবলেন না তিনি যখন ছোট ছিলেন তাঁর মধ্যবিত্ত মাবাবা কতবার তাঁকে নিয়ে টুক করে দীঘা কিম্বা দার্জিলিং ঘুরে এসেছেন? আর সেই মাবাবা যে তখন বৃদ্ধ ছিলেন না এটাও কি মনে পড়ল না?

    এই টই পড়ে বার বার মনে হয়েছে, এই যে এত বিদ্যা সেই বিদ্যা কেন একটুখানি বিনয়ও দিল না? বিনয় খুব দরকারি জিনিস কারন বিনয় না থাকলে ব্যক্তিত্ব আসে না।

    সব সম্পর্কই আদতে দেওয়া নেওয়ার উপরে দাঁড়িয়ে আছে এটা যেমন সত্যি তেমনি আবার টাকা নিলে সম্পর্ক ভালো থাকেনা এটাও সমান সত্যি। টাকা দেওয়া নেওয়াই প্রধান জায়গাটা নিয়ে নেয়।
  • maximin | ১৫ অক্টোবর ২০১১ ০৩:১৮494812
  • ছেলেপুলকে যে ভাবে মানুষ করে, সেটার সাথে আমদের পারিবারিক আদরের তুলনা??

    এটা কিন্তু রিদ্ধি একদম ঠিক বলেছে।
  • pi | ১৫ অক্টোবর ২০১১ ০৩:১৯494814
  • মাইগ্র্যান্টদের মধ্যেও অনেকে ফোর্সড। কিন্তু তাদের সবাই রিফিউজিদের মত ফোর্সড বলে মনে করিনা।

    এদের জন্য এজন্য আন্তর্জাতিক আইনও তো আলাদা।

    Migrants, especially economic migrants, choose to move in order to improve the future prospects of themselves and their families. Refugees have to move if they are to save their lives or preserve their freedom.

    It is this difference in motivation that led to their different status in law.


    choose আর have to লক্ষ্যণীয় :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন