এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ ৩

    rokeyaa
    অন্যান্য | ২৬ নভেম্বর ২০০৯ | ৪৫৮৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৮ ডিসেম্বর ২০০৯ ২০:৩৩427763
  • entero quinol নিষিদ্ধ? east-india pharmaceuticals করে খাচ্ছে এই ওষুধের জন্য:
    http://www.eastindiapharma.org/31.html
  • Samik | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২১427764
  • এট কতটা পরীক্ষিত সত্য আমি জানি না, যে মোবাইলের সিগন্যাল চড়াই শালিখদের প্রায় শেষ করে এনেছে। এত জায়গায় লেখা হয় যখন, তখন সত্যি হতেই পারে। তবে আমার নিজের চোখের অভিজ্ঞতা, দিল্লিতে মোবাইল ডেনসিটি ব্যান্ডেলের থেকে অনেক বেশি। আর দিল্লিতে চড়াই শালিখ কাঠবেড়ালির চাষ হয়। আমাদের সোসাইটিতে সাড়ে পাঁচশোর ওপর ফ্ল্যাট, কিছু না হোক, হাজার কি পনেরোশো মোবাইল তো আছেই এখানে। অথচ যতজন বাসিন্দা, ঠিক ততগুলো চড়াই শালিখ এখানে রোজ ঘুরে বেড়ায়।
  • a x | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৯427765
  • ইয়েস, PT এ®¾ট্রাকুইনল ব্যানড। চোখ খারাপ হয়। বহু লোকে বহুভাবে করে খাচ্ছে।
  • PT | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:০৭427767
  • ভারতে নিষিদ্ধ?
  • a x | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:১৩427768
  • সেটাই তো পয়েন্ট মশাই। কল্লোলদার ১) নং দেখুন।
  • dd | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:২৬427769
  • এ®¾ট্রাকুইনল? সে তো একেবারে দিশী মায় বাঙালী কোম্পানীর তৈরী। ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল তো ?
  • aka | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:৩৩427770
  • ভারতে নিষিদ্ধ বস্তু ভারতে চলে তারজন্য আম্রিগাকে গাল পেড়ে কি হবে?
  • Ishan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:৩৬427771
  • আমি একটু কনফিউজড।

    আমেরিকায় নিষিদ্ধ -- বুইতে পারছি।

    কিন্তু ভারতে নিষিদ্ধ? না নিষিদ্ধ নয়? নাকি অন্য কোনো ক্যাচ আছে?
  • Ishan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:৩৭427774
  • পাই যা বলল, আমারও সেরকমই ধারণা ছিল।
  • pi | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:৩৭427773
  • ভারতে নিষিদ্ধ কোথায় ? বাকি সর্বত্র নিষিদ্ধ তো।
    লিংকটা দ্যাখো : drugs that have been banned in the EU and/or USA, but continue to be sold in India.
  • aka | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:৩৮427775
  • ও অক্ষর লিস্টি দেখলাম। এ®¾ট্রাকুইনল ভারতে ব্যানড নয়? সেকি আমাদের ডাক্তার মামু যে বলেছিল ভারতে ব্যানড।
  • PT | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:৪৩427776
  • কোথাও একটা ভুল হচ্ছে মনে হয়। entero-quinol ভারতে নিষিদ্ধ নয়।

    আমি আসলে একটা অন্য বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম। আমরা যেহেতু কিছুই আবিষ্কার করিনি (entero-quinol থেকে পরমাণু-বিদ্যুত পর্যন্ত), সেজন্য বিদেশের ওপর নির্ভর করা ছাড়া আমাদের অন্য কোন উপায় নেই-অন্তত: short-term-এ। সেক্ষেত্রে বিদেশীরা তাদের কষ্ট করে আবিষ্কার করা সর্বাধুনিক প্রয়ুক্তি এমনি এমনি দেবে কেন?
  • aka | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:৪৭427777
  • এই লিংকে যে বললে এ®¾ট্রাকুইনল ব্যানড। সেটা কোথায়?

    http://www.expresspharmaonline.com/20051115/market01.shtml

    মূলত অনেক ওষুধ পত্তর যা অন্যদেশে ব্যানড তা ভারতে চলে। কেন তার জন্য আমেরিকার সিআইএ কে গাল দিয়ে কি লাভ। ওটা ভারতের সমস্যা। আমেরিকা সরকার ভারতের ডাক্তারকে দিয়ে এসব ওষুধ প্রেসক্রাইব করায় না।
  • Ishan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:৪৯427778
  • পিটি। কল্লোলদা, অক্ষ এইটাই বলতে চাইছে। বিদেশে যা "ক্ষতিকারক' বলে বর্জনীয় বা নিষিদ্ধ, সেগুলো অনেকক্ষেত্রেই উন্নত দেশগুলো "আধুনিক' প্রযুক্তি বলে তৃতীয় বিশ্বে চালান করে। যেসব ওষুধ পশ্চিমে ব্যবহার করলে ডাক্তারের বা ফার্মাসির লাসেন্স যাবে, জেল হওয়াও বিচিত্র নয়, সেগুলো তৃতীয় বিশ্বে "বৈধ' সার্টিফিকেট নিয়ে রমরমিয়ে ব্যবসা করে। পশ্চিমের বাতিল প্রযুক্তি তৃতীয় বিশ্বে চালিয়ে ব্যবসা বাড়ানোর এটি একটি আদর্শ উদাহরণ।
  • Ishan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:৫৪427779
  • আর্যকে। কিন্তু এর পিছনে একটা রাজনীতি তো আছেই। ভারতে যাতে এই সব ওষুধ বেচা যায়, সে নিয়ে অনেকেই চাপ দেয়। যেমন ভূপালের ঐ কেসের সেটলমেন্টের জন্য আন্ডার দা টেবল অনেক কিছু হয়েছিল নির্ঘাত, যার খবর আমরা রাখিনা।

    তবে ঐ একটা ব্যাপার ঠিক। চাপটা ভারত সরকারকেই দেওয়া উচিত। কিন্তু এই উন্নয়নের বাজারে তাতে মাওবাদী আখ্যা পাবার একটা চান্স আছে। যা দিনকাল। :)
  • a x | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:৫৫427781
  • মাথা গেছে। WHO এল কোদ্দিয়ে?! World Bank বলতে চেয়েছিলাম।
  • a x | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:৫৫427780
  • আর্য, ব্যপারগুলো অনেক ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকে। তোমাকে এইটার জন্য পয়সা দেব, তাই তুমি এইটে করবে। WHO যেমন NREGA তুলে নেবার জন্য চাপ দিচ্ছে। atomic waste dump যেভাবে হয়। এই পার্টিকুলার কেসে এরকম না, কিন্তু বহু ক্ষেত্রেই পরোক্ষ ও প্রত্যক্ষ ইকনোমিকাল চাপ কি অস্বীকার কর?
  • aka | ০৮ ডিসেম্বর ২০০৯ ২৩:০৫427782
  • না না এই ছোটখাটো ওষুধ বিক্রির ব্যপারে সিআইএর কালো হাত একেবারেই নেই। অনেকক্ষেত্রেই কোম্পানিরা ওয়ার্ল্ড ওয়াইড রিকল করে। ভারত থেকে কেউ কিছু ফেরত টেরত দেয় না। তারজন্য কোম্পানি আর কি করবে? আমেরিকা সরকারের তো কিছুই করার নেই। হ্যাঁ ভারত সরকারের অনেক কিছুই করার আছে।

    তাই বলছিলাম এর সাথে সরকারে সরকারে যে চুক্তি হচ্ছে তা কি তুলনীয়? মানে তক্কোটা দুটো আলাদা ভাবে হোক। এই দাবী।

    বিটিডব্লু এনট্রোকুইনল ভারতেও ব্যানড। আমার লিস্টি দেখে নিন। আমার ডাক্তার মামু বলেছেন।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২৩:১৬427785
  • এইটা পড়ে যা-পর-নাই অবাক হলাম। আমি আজ অব্দি জানতাম না এ®¾ট্রাকুইনল ব্যানড। পাতলা জলের মত হলে অব্যর্থ কাজে দেয়।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২৩:১৭427786
  • এবং খুব সহজলভ্য।
  • PT | ০৮ ডিসেম্বর ২০০৯ ২৩:২৪427787
  • এটা পরিষ্কার হোক। entero quinol ভারতে নিষিদ্ধ আর East India Pharmaceutical Works Ltd সেটা বানিয়ে বাজারে বিক্রী করছে? সেটাও আবার web-site-এ জানান দিয়ে? বোর্ড অফ ডিরেক্টরের লিস্টটা দেখুন। Dr. Samir Bhattacharya কিছুদিন আগেও IICB (কেন্দ্রীয় সরকারের সংস্থা)-র ডিরেক্টর ছিলেন। ভারতবর্ষে চোরের অভাব নেই কিন্তু আইনের অবস্থা এতটা খারাপ হয়নি এখনো।
  • Ishan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৩১427788
  • আম্মো। যাকে বলে বাকস্তব্ধ।
  • d | ০৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৫427789
  • আমাকে এক ডাক্তার বলেছিলেন ওটা ব্যানড। সেই থেকে নিজের ডাক্তারি করার সময়ে আমি নরফ্লক্স কিনে খাই।
  • Blank | ০৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৮427790
  • ২) কোলাঘাট তাপবিদ্যুৎ নিয়ে শ্রাবনী দি অনেক আগেই লিখেছিলো, ফের একবার লিখলেও পারে। আজ অব্দি কোনো MNC কে শুনিনি বাজে টেকনলজি বিক্রি করতে (অন্তত টেকনলজি দেবো না বলে)। ব্যপারটা হাস্যকর। ক্রেতা বুদ্ধু হলে সবাই চাইবে সস্তার জিনিস দিতে।
  • dig | ০৮ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৮427792
  • উচ্ছেদ করা মানুষদের "ন্যায্য" পুনর্বাসন বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না, কিন্তু আমার কাছে এটাই সবথেকে ডিসপিউটেড। ধরা যাক কোনো ১০০০ একর জমিতে কোনো শিল্প স্থাপন হবে। এখন আমার জমি হয়ত পড়বে তালুকের মধ্যে আর আমার প্রতিবেশীর জমি পড়বে বাইরে। তার মানে প্রতিবেশী তার জমি খোলা বাজারে বিক্রি করতে পারবে আর আমাকে বিক্রি করতে হবে সরকার নির্ধারিত রেটে।

    ধরা যাক ঐ জায়গায় স্বাভাবিক জমির দাম ১০,০০০ টাকা একর। ঐ দামেই কেনাবেচা হচ্ছে জমি। এখন শিল্প হবে শুনেই জমির দাম ঊর্ধগতিতে ছুটে ১০০,০০০ টাকা একরে পৌঁছে যাবে। গুজব ছড়াবে অচিরেই জমির দাম ৫০০,০০০ তে পৌঁছে যাবে। এখন সরকার বাহাদুর যতই আমাকে বলুক আপনাকে ন্যায্য দামের দ্বিগুণ দিচ্ছি, আপনি খুশী হবেন না আর দাবী জানাবেন - শিল্প হোক, কিন্তু আমার জমি বাইরে রেখে হোক।

    দ্বিতীয়ত, আপনার বাপ-ঠাকুর্দা থেকে সবাই এই জমির ওপর ভরসা করেই খেয়ে এসেছে। আপনি ততটা পড়াশোনাও করেননি যে এককালীন টাকা নিয়ে সম্পত্তি বেচে ব্যবসা করে খাওয়ার সুযোগ করে নেবেন। ধরে নিন, আপনার কাছে ১০ লাখ টাকা এককালীন দিয়েই দেওয়া হল, বাজার সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে তা দিয়ে আপনি কি করে খেতে পারবেন? পারবেন না। শুধু না পারার জন্য নয়, তিনি evaluate ও করতে পারবেন না যে এককালীন টাকা ভাল না জমির ওপর নির্ভর করে থাকা ভাল। তাই ভয় পাবেন আর এর সাথে যোগ হবে মানবাধিকার কর্মী ও বিরোধী দলের বক্তব্য। জুজু কাজে আসবে। আপনি বলবেন শিল্প হচ্ছে হোক - কিন্তু আমার জমিটা বাইরে রেখে - যাতে আপনি দেখেশুনে পরে সিদ্ধান্ত নিতে পারেন যে জমি আপনি রাখবেন না বেচবেন।

    সুতরাং যথেষ্ট সংখ্যক লোকের ন্যায্য পুনর্বাসন হবে না।

    সুতরাং মানবাধিকার কর্মী ও বিরোধী দল একটা ক্রিটিকাল পপুলাশন ঠিকই পেয়ে যাবেন যারা জমি দিতে ইচ্ছুক নন।

    সুতরাং জমি দেওয়াকে নিয়ে আন্দোলন হবেই - সে যে দলই ক্ষমতায় থাকুক।

    সরকার বাহাদুর "ন্যায্য" পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া সঙ্কেÄও তাহলে আন্দোলন হবেই। কারণটা পারসেপশন। জমির কোনো নির্ধারিত মূল্য হয় না - যে জমি থেকে মানুষ মনে করে এ থেকে বেশী আয় আসবে, সেই জমির দাম তত বেশী - বাজার এভাবেই দাম নির্ধারণ করে জমির। এখন শিল্পের/ব্যবসার তুলনায় কৃষির উৎপাদনশীলতা অনেক কম - তাই শিল্পের/ব্যবসার/রিয়েল এস্টেটের জন্য জমির দাম স্বাভাবিকভাবেই অনেকগুণ বেশী হবে। আর এখানেই সরকার বাহাদুর ধরা খেয়ে যাবেন বিরোধী আর মানবাধিকার কর্মীদের হাতে।

    এবার আরো প্রশ্ন আসতে পারে - তাহলে আর রাজ্যগুলো কি করেছে? তারা কি ভাবে শিল্প বানাচ্ছে? এটার বেশ কয়েকটা উত্তর আছে - যেগুলো স্থানভেদে ভিন্ন। প্রথমত, ভারতের সর্বত্র পশ্চিমবঙ্গের মত কৃষি-নির্ভর নয়। দক্ষিণ ভারতে অনেক জায়গাতেই কোনো চাষবাস হয় না(যারা বিজয়ওয়াড়া থেকে হায়দ্রাবাদ ট্রেনে গেছেন কখনো তারা দেখবেন বিস্তীর্ণ ফাঁকা জায়গা পড়ে আছে)। দ্বিতীয়ত, ভারতের সর্বত্র ভূমিসংষ্কার ততটা হয় নি - অর্থাৎ জমির মালিক এখন বড়লোক ও শিক্ষিত হয়ে গেছে। তার কাছে জমিটা যতটা না Asset তার চেয়ে বেশী Burden। সে জমি বেচে দিলেই খুশী, আর সেখানে কিছু টাকা ভাগচাষীরাও খুশী। তৃতীয় কারণ আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, ভারতে অন্যান্য জায়গায় মানুষ বিদেশে মাইগ্রেট করে এককালীন টাকা হাতে আসলে। যাদের কিছু শিক্ষা-যোগ্যতা আছে তারা উন্নত দেশগুলোতে, যাদের সেটা কম তারা যায় মধ্যপ্রাচ্য বা মালয়েশিয়াতে। একই ঘটনা বাংলাদেশেও ঘটে। এই ট্রেন্ডটা অবশ্য শুরুই হয়েছে জমির ওপর নির্ভরশীলতা কমানোর জন্য। সুতরাং, বাঙালী চাষী জানে না সে ১০ লাখ টাকা দিয়ে কি করবে - কিন্তু বিশেষত দক্ষিণে লোকজন ঐ টাকা নিয়ে মধ্যপ্রাচ্যে চলে যাবে - তার আত্মীয়স্বজনের কাছে থাকবে আর কিছুদিনের মধ্যেই হয়ত স্বাভাবিক জীবনযাপনও করবে।

    যতদিন না পশ্চিমবঙ্গে কৃষির বাইরে অন্য কিছু জীবিকার চল হচ্ছে - ততদিন এই পুনর্বাসন ন্যায্যভাবে করা সম্ভব হবে না। শুধু তাই নয়, ন্যায্য পুনর্বাসন ন্যায্য কিনা সেটা evaluate করাও সম্ভব হবে না। বিতর্ক থেকে ততদিন আমি দূরেই থাকছি। এটাই আমার মত।
  • ranjan roy | ০৯ ডিসেম্বর ২০০৯ ০০:২৭427793
  • আমার যদ্দূর মনে আছে বিশ বছর আগেই WHO এন্টারো কুইনল নিষিদ্ধ করে। তখন ভারতে এটি একটু বদলে এন্টারোভায়োফর্ম, এন্টারোজাইম এইসব নামে বিক্কিরি হতে থাকে। মোড়ক ও তার রং একইরকম, ট্যাবলেটগুলো ও একই রকম। তবে আবার এন্টারোকুইনল নামেই বিক্কিরি হচ্ছে কি না কাল দেখে জানাবো। আমি খাই, সস্তায় কাজের জিনিস বলে। যেমন বিড়ি ও গাঁজা।
  • Arpan | ০৯ ডিসেম্বর ২০০৯ ০০:৪০427794
  • এ®¾ট্রাকুইনল হলুদ মোড়কে ধূসর ট্যাবলেট তো? এখনো দিব্যি পাওয়া যায়।
  • ranjan roy | ০৯ ডিসেম্বর ২০০৯ ০০:৪২427796
  • dig কে,
    জমির অধিগ্রহণ, বাজার --এসবের মধ্যে সরকারকে টানছেন কেন? ওটাই তো গড়বড়।
    ছত্তিশগড়ের মত পশ্চাদপদ হিন্দিবেল্টে সমানে পেরাইভেট পাওয়ার কোম্পানী কৃষিজমি নিয়ে শিল্প বানাচ্ছে। মাঝখানে দরদামের ব্যাপারে কোন সরকার নাক গলাচ্ছে না। চাষীরা প্রচূর দাম বাড়িয়ে কিনছে। শিল্পপতিরা দিচ্ছে। এর মধ্যে সরকার শুধু লজিস্টিক সাইড গুলো দেখছে। কোন মানবাধিকার-এনজিও গ্রুপ য়ের মধ্যে নেই।
    আপনি আসল জায়গাটা দেখছেন না। বঙ্গে সরকার টাটার সঙ্গে গোপন দর ঠিক করে চাষীদের সঙ্গে অন্য দর দিচ্ছে। এখানের উৎপাদকতা বেশি। ৩৬গড়ের একফসলী জমিতে চাষীরা বাজারের নিয়মে বেশি দাম পাচ্ছে।
    আমার কট্টর সিপিএম কাকার ছেলে TOI এর তরফ থেকে হরিপুর ঘুরে এসে একটি রিপোর্ট লিখেছে। সেটা "সংহতি''র শুক্লা সেন অনেক জায়গায় সার্কুলেট করছেন।
    ভাইটি কিন্তু আদৌ মাওবাদী নয়। বড়জোর লিবারেল বাম। ওদের গোটা বাড়ি এবারও সিপিএম কে ভোট দিয়েছে।
    অর্থনীতির ছাত্র।
    উৎসাহীরা গুগল্‌ এ haripur+achintyarup টাইপ করলে রিপোর্টটি দেখতে পাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন