এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ ই: নির্মোহ (তিন)

    Samik
    অন্যান্য | ৩১ জানুয়ারি ২০১২ | ৬৪৯০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ... | ১৭ জুলাই ২০১৩ ১০:৩৬513275
  • বাঃ, এইটা পড়ে Date:17 Jul 2013 -- 10:32 AM ভালো লাগল। স্ববিরোধীতা নয়, সমগ্রতা। এই যে, সমগ্রতা আর সমন্বয়-এর কথাটা ন্যাড়ার একটা উদ্ধারের কল্যানেই বুঝলেন, এই জন্য আপনাদের দুইজনকেই অভিনন্দ্ন।
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১০:৩৭513276
  • "যাক গে নরেন মোদির সঙ্গে নরেন দত্ত -র ম্যাপিং করবেন না, ওটা প্রমান করে বিবাদ সম্পর্কে অজ্ঞতা" - সে আপনি নরেন মোদীকে বলুন গিয়ে। ঐ ম্যাপিং আমি করিনি।
  • Sibu | ১৭ জুলাই ২০১৩ ১১:০৭513277
  • এইসব টই প্ড়ার কুফল।

    টিভি দেখতে দেখতে একটু তন্দ্রা এসেছিল। দেখি বিবুদা পাগড়ি আর কৌপীন পরে শীর্ষাসন করছে, আর নিজের মনে বলছে - রাজযোগ আর রানীবিয়োগ, রাজযোগ আর রানীবিয়োগ।
  • dukhe | ১৭ জুলাই ২০১৩ ১১:১৫513278
  • 'If you want to know India, read Vivekananda In him everything is positive and nothing negative.' - এইটা দাড়িদাদু রোলাঁকে বলেছিলেন। সোর্স খুঁজছি।

    আবার বিবুদা ওকাকুরাকে দাদুর কাছে পাঠিয়েছিলেন। বলেছিলেন - আপনি রবীন্দ্রনাথের কাছে যান, উনি এখন জীবনের মধ্যে আছেন।
  • T | ১৭ জুলাই ২০১৩ ১১:২২513279
  • @দীপ,
    কথাটা গুগুলে টাইপ করে দেখুন না কি রেজাল্ট পাওয়া যায়। 'দাড়িবাবা' কবে কাকে বলেছিলেন পেয়ে যাবেন।
  • dukhe | ১৭ জুলাই ২০১৩ ১১:৩৫513280
  • "নেগেটিভিটির চর্চা আমাদের চালু প্র্যাক্টিস - তা সে বিবুদাও একটু আধটু করে ফেলেছেন।

    বিদ্যাদার একটা উদাহরন আগের পাতায় দিয়েছি"

    - কোনটা নেগেটিভিটির চর্চা? বাচ্চাদের জন্য "ঈশ্বর নিরাকার চৈতন্যস্বরূপ" চলবে না বলা? বিকল্প বইয়ের প্রস্তাব দেওয়া?

    এবার এট্টু গোটালে হ'ত না?
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১১:৩৬513281
  • "মাইরি, এই লাইনে এগোলে বলতে হয় বিদ্যাসাগর 'কৌশলে' বিধবাদের বিবাহবন্ধনেই ঠেলে দিচ্ছেন, বিবাহ ছাড়া মেয়েদের তিনি কোনো হিল্লে দেখেন না। এসব প্রলাপকে হুঃযাঃ ক'রে উড়িয়ে দেওয়াই যথার্থ" - দুখে (15 Jul 2013 -- 06:25 PM)

    "যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করিতে পারে না অথবা অনাথ শিশুর মুখে একমুঠো খাবার দিতে পারে না, আমি সে ধর্মে বা সে ঈশ্বরে বিশ্বাস করি না।" - সন্দেশ

    "ভাল মন্দ সব দেশেই আছে। আমার মতে সমাজ সকল দেশেই আপনা আপনি গড়ে। অতএব বাল্যবিবাহ তুলে দেওয়া, বিধবাদের পুনরায় বে দেওয়া প্রভৃতি বিষয় নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে স্ত্রী পুরুষ-সমাজের সকলকে শিক্ষা দেওয়া। সেই শিক্ষার ফলে তারা নিজেরাই কোন‍্‍টি ভাল, কোন‍্‍টি মন্দ সব বুঝতে পারবে এবং নিজেরা মন্দটা করা ছেড়ে দেবে। তখন আর জোর ক’রে সমাজের কোন বিষয় ভাঙতে গড়তে হবে না। ধর্ম, শিল্প, বিজ্ঞান, ঘরকন্না, রন্ধন, সেলাই, শরীরপালন—এ-সব বিষয়ের স্থূল মর্মগুলিই মেয়েদের শেখানো উচিত। নভেল-নাটক ছুঁতে দেওয়া উচিত নয়। মহাকালী পাঠশালাটি অনেকটা ঠিক পথে চলছে; তবে কেবল পূজাপদ্ধতি শেখালেই হবে না; সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে। আদর্শ নারীচরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে। সীতা, সাবিত্রী, দময়ন্তী, লীলাবতী, খনা, মীরা, এঁদের জীবনচরিত্র মেয়েদের বুঝিয়ে দিয়ে তাদের নিজেদের জীবন ঐরূপে গঠিত করতে হবে।" - মন্ডা

    "ভারতের সাধারণ বিধবাদের বিস্তর প্রতিপত্তি, কারণ সে দেশে সম্পত্তির বড় অংশ বিধবাদের করায়ত্ত। বস্তুতঃ বিধবারা এমন একটা স্থান অধিকার ক'রে আছে যে, মেয়েরা এবং হয়তো পুরুষেরাও পরজন্মেরাও পরজন্মে 'বিধবা' হবার জন্য সম্ভবতঃ প্রর্থনাও ক'রে থাকে! বালবিধবা বা যে-সব মেয়ে বিবাহের পূর্বেই মৃত বালকদের সঙ্গে বাগ‍্দত্তা, তাদের প্রতি করুণা-প্রদর্শন সাজতো তখনই, যদি বিবাহই জীবনের একমাত্র বা মূল উদ্দেশ্য হ'ত। কিন্তু হিন্দু চিন্তাধারা অনুসারে বিবাহ বরং একটি কর্তব্য, কোন বিশেষ অধিকার ও সুযোগ নয়; এবং বালবিধবাদের পুনর্বিবাহে অনধিকার বিশেষ একটা কষ্টকর ব্যাপার নয়।" - দৈ

    "বিলিগিরির দুটি বিধবা কন্যা আছেন। তাঁদের শিক্ষা দিবে এবং তাঁদের দ্বারা ঐ প্রকার আরও বিধবারা যাহাতে স্বধর্মে থাকিয়া সংস্কৃত ও ইংরেজী শিক্ষা পায়, এ বিষয়ে যত্ন সবিশেষ করিবে। কিন্তু এ সব কার্য তফাত হইতে। যুবতীর সাক্ষাতে অতি সাবধান। একবার পড়িলে আর গতি নাই এবং ও অপরাধের ক্ষমা নাই।" - টক দৈ
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১১:৪১513282
  • দুখে (17 Jul 2013 -- 11:35 AM) 17 Jul 2013 -- 10:04 AM এ দেওয়া অন্য কোটটা দেখতে পান নি না এড়িয়ে গেলেন?
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১১:৪৭513283
  • "কথাটা গুগুলে টাইপ করে দেখুন না কি রেজাল্ট পাওয়া যায়" - উঁহু, পাইনি বলেই তো গুরুর জ্ঞানপীঠের শরণাপন্ন হলাম। সবাই বলচে দাড়িদাদু নাকি রোলাঁকে বলেছিলেন। রোলাঁর সোর্সটা চাইছি। সিরিয়াস রিকুয়েস্ট।
  • dukhe | ১৭ জুলাই ২০১৩ ১১:৫৭513285
  • দীপ কি আমার প্রশ্নটা দেখতে পাননি নাকি এড়িয়ে গেলেন?
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১১:৫৯513286
  • "এবার এট্টু গোটালে হ'ত না?" - এটা প্রশ্ন?
  • dukhe | ১৭ জুলাই ২০১৩ ১২:০৩513287
  • এটাই মূল প্রশ্ন। তার আগে দু-একটা খুচরো প্রশ্নও ছিল।
    অবশ্য আপনার জনতাকে 'বাণী ও রচনা' পড়ানোর প্রকল্পটা ভালোই।
  • T | ১৭ জুলাই ২০১৩ ১২:০৮513288
  • সিরিয়াস রিকোয়েস্ট যখন তখন ফ্রেঞ্চ শিখে নিন, রোঁলা পড়ে ফেলুন।
  • চান্দু মিঁঞা | ১৭ জুলাই ২০১৩ ১২:১৪513289
  • সকলকেই বলছি, ব্যক্তিগত খোঁচা না দিয়ে কথা বলা কি নিতান্তই অসম্ভব?

    আমি বিবেকানন্দের বাণী ও রচনা সেভাবে পড়িনি, তাই অনেক কিছু জানতে পারছি। আবার যাতে ভুল ধারণা না করে বসি তাতেও অনেকেই কন্ট্রিবিউট করছেন কিন্তু খালি সেটুকুই থাক। এখন নয়েস ফিল্টার করে পড়তে অসুবিধে হচ্ছে।
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১২:১৬513290
  • আমি তো আগে জিগাইছি - 17 Jul 2013 -- 10:04 AM। লাইনে দাঁড়ান মশাই।
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১২:২৯513291
  • "সিরিয়াস রিকোয়েস্ট যখন তখন ফ্রেঞ্চ শিখে নিন, রোঁলা পড়ে ফেলুন" - যেমন আপনেরা জাপানী শিখে ওকাকুরা পড়লেন? যত্তসব ফচকেমি!
  • dukhe | ১৭ জুলাই ২০১৩ ১২:৩৫513292
  • ধুর, বিদ্যাসাগরের পোস্ট ওর আগে।
    একে একে আসুন।
  • T | ১৭ জুলাই ২০১৩ ১২:৩৮513293
  • সেকি মশায়, এত অধ্যবসায় দেখিয়ে কোট করছেন, আর মূল সোর্স পড়তে বললেই দোষ। ওঁর লেখা সব বইয়ের ইংরেজী অনুবাদ পাওয়া যায়? গেলে সেগুলো ট্রাই মারুন না। না হলে ফ্রেঞ্চ তো আছেই। মোটমাট আটকাবে না। লেগে পড়ুন।
  • কৃশানু | ১৭ জুলাই ২০১৩ ১২:৪০513294
  • চান্দু মিঁঞা ১২:১৪। সাপোট।
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১২:৪৩513296
  • "ও তো বিলাতী ঢং-এ হচ্ছে। ...আমার ইচ্ছা কতকগুলি ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী তৈরী করব। ব্রহ্মচারিণীরা মেয়েদের মধ্যে শিক্ষাবিস্তার করবে। কিন্তু দেশী ধরনে ঐ কাজ করতে হবে। শিক্ষিতা ও সচ্চরিত্র ব্রহ্মচারিণীরা ঐ সকল কেন্দ্রে মেয়েদের শিক্ষার ভার নেবে। পুরাণ, ইতিহাস, গৃহকার্য, শিল্প, ঘরকন্নার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি শিক্ষা দিতে হবে। ছাত্রীদের ধর্মপরায়ণ ও নীতিপরায়ণ করতে হবে, কালে যাতে তারা ভাল গিন্নি তৈরী হয়, তাই করতে হবে।" - বিবাহ ছাড়া ইনিও মেয়েদের কোনো হিল্লে দেখছেন না, অ্যাট লিস্ট এই মন্তব্যে। অন্য জায়গায় অবশ্য বলেছেন, সে আমি অস্বীকার করি না। কিছু সন্দেশ, কিছু টক দৈ।
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১২:৫৩513297
  • "ওঁর লেখা সব বইয়ের ইংরেজী অনুবাদ পাওয়া যায়? গেলে সেগুলো ট্রাই মারুন না।" - ট্রাই মারব বলেই বইটার নাম জানতে চেয়েছি। কিছু কন্ট্রিবিউট করতে না পারলে চেপে বসে থাকেন। বড়রা কথা বলছে, অযথা পিড়িং পিড়িং করবেন না।
  • T | ১৭ জুলাই ২০১৩ ১২:৫৭513298
  • http://www.amazon.com/Life-Vivekananda-Romain-Rolland/dp/8185301018

    সবসময় ইউনিকোডের ভরসায় বসে থাকবেন না। পড়ে দেখুন যদি কিছু পান। না পেলে পরেরটা ট্রাই মারুন, এভাবেই হবে একদিন।
  • :-D | ১৭ জুলাই ২০১৩ ১৩:০০513299
  • "বড়রা কথা বলছে", 17 Jul 2013 -- 12:53 PM
    "বলছেন" লেখা উচিত, না? কিন্তু,
    বড়রা কত বড়? বিবেকানন্দের চেয়েও? বিদ্যাসাগরের চেয়েও? রবিবাবুর চেয়েও?
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১৩:০৭513300
  • 'If you want to know India, read Vivekananda In him everything is positive and nothing negative', 'আপনি রবীন্দ্রনাথের কাছে যান, উনি এখন জীবনের মধ্যে আছেন' - এবার আমার পালা - ফুল কন্টেক্সট দিন মহায়, নইলে মিসকোট-হাফকোট বলে কাটিয়ে দেব। "Remember, that family has poured a flood of erotic venom over Bengal" - তারপরে আবার ভেনমের মধ্যে জীবন খুঁজে পেলেন? কতই রঙ্গ দেখি দুনিয়ায়!
  • দীপ | ১৭ জুলাই ২০১৩ ১৩:১৮513301
  • "পড়ে দেখুন যদি কিছু পান। না পেলে পরেরটা ট্রাই মারুন, এভাবেই হবে একদিন" - T এতদ্বারা প্রমাণ করলেন যে কোন বইয়ে আছে তা উনি জানেন না। এখন দুখেবাবুই ভরসা।

    "কিন্তু, বড়রা কত বড়?" - যতটা চান্দু মিঁঞা ১২:১৪ তে চেয়েছেন।
  • T | ১৭ জুলাই ২০১৩ ১৩:৩০513302
  • লে হালুয়া, প্রমাণ করার কি ছিল? জানি না তো। উইকিতে যা রেফারেন্স আছে তাই লিখেছি। এরপর আরো লিখিত আকারে সোর্স হিসেবে চাইলে রোঁলার বই পড়ে দেখুন না। আর আমি জানি কি না জানি তাতে কি যায় আসে, আপনাকে তো জানতে হবে। দায়টা তো আপনার, ভূল বা মিথ্যে ইত্যাদি প্রমাণ করার। গন্ধমাদন খুঁজুন। সমগ্র রোঁলা পড়ে নিশ্চিত হয়ে নিন না যে কোত্থাও এমন কিচ্ছু ঘটে নি। পরিশ্রম করতে চাইছেন না, নাকি স্রেফ ইউনিকোড কপি পেস্টে ভরসা রাখেন। আর ঐ বইতে যে নেই বুঝলেন কি করে? এর মধ্যেই উল্টিয়ে দেখা হয়ে গেল?
  • dukhe | ১৭ জুলাই ২০১৩ ১৩:৩৬513303
  • দীপ Date:17 Jul 2013 -- 12:43 PM
    "ব্রহ্মচারিণীরা মেয়েদের মধ্যে শিক্ষাবিস্তার করবে। " -এর পরেও লিখলেন - "বিবাহ ছাড়া ইনিও মেয়েদের কোনো হিল্লে দেখছেন না, অ্যাট লিস্ট এই মন্তব্যে। "
    বিবাহিতা ব্রহ্মচারিণী? ইন্টারেস্টিং। সবাই মা সারদা বলছেন?

    "'আপনি রবীন্দ্রনাথের কাছে যান, উনি এখন জীবনের মধ্যে আছেন" - এর সোর্স খুব সম্ভব নিবেদিতার ডায়রি। আমাদের এখানে তো মৃত্যু নিয়ে কারবার, আপনি শিল্পী মানুষ, এখানে কী করবেন - কনটেক্সটটা এই। তবে সব তো আর অনলাইন খুঁজে পাব না। সত্যিই লাগলে বলবেন, অকারণে খাটাবেন না।
  • T | ১৭ জুলাই ২০১৩ ১৩:৪৯513304
  • আচ্ছা আপনার জন্য কাজ আরেট্টু সহজ করে দিলাম। অমিয় চক্রবর্তীর সম্পাদনায় এ টেগোর রিডার বইতে এই বিষয়ের উল্লেখ পেতে পারেন। রোঁলা এবং রবীন্দ্রনাথের বিস্তারিত কথোপকথন প্রকাশিত হয়েছিল এশিয়া নামক জার্নালের মার্চ ১৯৩৭ সংখ্যায়। এছাড়া দেশ পত্রিকার ২৯শে ভাদ্র ১৩৬৯ বঙ্গাব্দ দেখতে পারেন। ওতেও রবীন্দ্রনাথে প্রায় একই কথা বলেছেন।

    আর এই সমস্ত গুগুলেই খুঁজলে পাওয়া যায় :).

    ওই জার্নাল এবং ওই বই আমি পড়ে দেখিনি। তবে তাতে কি? আপনি পড়ে টড়ে দেখুন না।
  • T | ১৭ জুলাই ২০১৩ ১৪:০০513305
  • আর আশা করি আপনি শুধুমাত্র বিবেকানন্দের উপর আপনার কৃপাদৃষ্টি বর্ষণ করেই থেমে থাকবেন না। ট্রানসিটিভিটি রিলেশন অনুযায়ী এর পর রবীন্দ্রনাথ, রোঁলা, নিবেদিতা, সুভাষ, গাঁধী ইত্যাদি একের পর এক মহীরুহকে মূল সমেত উপড়ে ফেলুন।
  • /\ | ১৭ জুলাই ২০১৩ ১৪:১৫513307
  • T মুক্তমনা সাইট বিশেষ দেখেনি মনে লয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন