এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • guru te likhate samasyaa: braaujaar,sel ityaadi prabhRiti...


    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১২ | ১৪৭৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ekak | 69.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১৯:০০571754
  • এল্সিয়েম একটা কাজের কথা বলেছেন।
    গুরুর পক্ষ থেকে আসা সমস্ত উত্তর "গুরুচন্ডালি" আই দি থেকে পোস্ট করা হলে উভয়ত ঝামেলা ইরান যাবে। মানুষ তো আফটার অল মানুষ। তাই ব্যক্তি - গুরু -এডমিন এত ভাগ মাথার মধ্যে রেখে রিয়াক্ট করা বেশ চাপের।

    তাই যখন ই এরকম আলোচনার জায়গা আসবে "গুরুচন্ডালি" নাম দিয়ে লিখুন। অনেক কম সমসস্যা তৈরী হবে। ব্যক্তি আক্রমন এর জায়গা থাকবে না।

    এল্সিয়েম কে এই প্রস্তাব তির জন্যে অনেক ধন্যবাদ। জোর গলায় সেকন্ড করে গেলুম।
  • 4z | 209.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১৯:০৪571755
  • ইরানে কি ঝামেলা কম পড়েছে যে গুরুর সমস্যাকেও ইরানে পাঠাতে হবে ঃ-)

    সোসেন আর রিমিদিকে ক।
  • /etc/hosts | 24.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ২০:২৫571756
  • ডেকোরাম বলে সোমনাথ প্যাঁক দিলো কিনা জানি না, দিলে দুচাট্টে গাঁট্টা প্রাপ্য। পাট্টিকুলার কোনো ঘটনার দিকে ইঙ্গিত দিয়ে থাকলে কিন্তু এখনো আমি সেই স্ট্যান্ডেই স্টিক করে আছি, এবং থাকবো।
  • siki | 24.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ২০:২৮571757
  • আইডি বলে তো কিছু এক্সিস্ট করে না এ তল্লাটে। আমি যদি আজ গুরুচন্ডালি নাম নিয়ে জ্ঞান বিতরণ শুরু করি তো লোকে সেটা বুঝবে না, ভুল বোঝাবুঝির চান্স আরও বাড়বে। যে কেউই গুরুচন্ডালি নাম নিয়ে লিখতে পারে তো এখানে।
  • গুরুচন্ডালি (আগমার্কা) | 24.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ২০:৩১571758
  • নাম, ছবি ও সই মিলিয়ে নেবেন;-)
  • সিকি | 132.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ২০:৩৪571759
  • আমিই আসল সিকি। উপরের সিকিকে আসল সিকি ভেবে ভুল বোঝাবুঝি বাড়াবেন না। আমি এই মুহুর্তেও আমার মোবাইল ফোনের উপর বসে গরম করছি।
  • Ishan | 214.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ২১:২৮571760
  • এক। এ কথা বহুবার ক্লিয়ার করেছি, না জানার কিছু নেই। আরেকবারও করি। আমি এই ফোরামের একজন ব্যবহারকারী। আমার নিজের "ব্যক্তিগত" বক্তব্য রাখার ও আক্রমন প্রতিহত করার একশবার অধিকার আছে। সেটা কীভাবে করব, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভাবে "সম্পাদক"কে জড়িয়ে ফেলা হবেনা, আশা করব।

    দুই। বিবিকে। আপনার "নাম" সংক্রান্ত পোস্টটি ব্যক্তি আক্রমন এবং অভব্যতা হিসেবেই নিয়েছিলাম। দুঃখপ্রকাশ করার জন্য ধন্যবাদ। ভদ্র ও নম্র ব্যবহার করলে নিশ্চয়ই তা ফেরত পাবেন। আলাদা করে উপদেশ দেবার প্রয়োজন থাকবেনা। ধন্যবাদ।
  • Ishan | 214.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ২১:২৯571761
  • জনতার দাবীতে গুরুচন্ডালি নামক একটি আইডি সেট আপ করে ফেলা হবে। যতদিন না হচ্ছে, ততদিন পর্যন্ত কিছু লেখার থাকলে গুরুচন্ডালি নাম নিয়েই লেখা হবে। যদি প্রয়োজন হয়। ব্যাপারটি ফরমালই থাকবে। কোনোকিছু জানতে চাইলে "ঈশান" বা অন্য কাউকে নয়, ফর্মালি মেলে জানাবেন। সময়-সুযোগ মতো উত্তর দেওয়া হবে। আর সেট আপ না করা পর্যন্ত গুরুচন্ডালি নামটি নিয়ে রসিকতা না করার অনুরোধ জানাচ্ছি। আশা করা যায় গুরুচন্ডালি বিষয়ে এটিই "ঈশান" নাম থেকে শেষ পোস্ট। লাইনটি ধোঁয়াটে বলে কখনও সখনও কিছু কথাবার্তা হয়েও যেতে পারে। তবে সেগুলি ব্যতিক্রম।

    এটা অফিশিয়াল ঘোষণা। ভাটেও লিখে দিচ্ছি।
  • pinaki | 148.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ২৩:৩৩571762
  • এইটা মনে হয় ভালো হল। এখন থেকে ঈশান নাম থেকে যেকোনো পোস্ট ব্যক্তি ঈশানের পোস্ট, যে কিনা আর পাঁচজনের মতই একজন গুরু ব্যবহারকারী। আর আমার মতে অ্যাডমিনই হোক বা সম্পাদকমন্ডলী - এই ব্যাপারটা যদি সম্ভব হয় আর একটু ফর্মালাইজ করা উচিত। এগুলো মানে সাধারণতঃ বোঝায় একটা গ্রুপ অফ পিপল। কিন্তু এখানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে সমস্ত ক্যাচড়ার দায়িত্ব বেসিক্যালি ঈশান আর পাই এর ঘাড়ে পড়ছে। যার এক্সটেন্ট হল খসড়ার বিতর্কে ব্যক্তি ঈশান সরকার থেকে সুবিধা পাচ্ছে কিনা - এই জায়গায় অভিযোগটা চলে যাচ্ছে। এরকম ক্ষেত্রে একজন ব্যক্তির পক্ষে সারাক্ষন নির্বিকল্পভাবে ব্যক্তিসত্ত্বা আর অ্যাডমিন সত্ত্বাকে আলাদা রেখে রিঅ্যাক্ট করা সম্ভব নয়। এগুলো এভয়েড করতে আমার মত হল যত লুজলিই হোক না কেন গুরুকে একটা কাঠামো দেওয়া হোক। একটা ছোটোখাটো সম্পাদকমন্ডলী করা হোক, যার সদস্য কারা সেটা সবাই জানুক। সিদ্ধান্ত গ্রহণের দায়টা যাতে একজন দুজনের ঘাড়ে না পড়ে পাঁচটা কি দশটা লোকের ঘাড়ে পড়ে। অ্যাডমিন ইত্যাদির সমালোচনা করার সময়ও লোকের কাছে যাতে স্পষ্ট থাকে তিনি আসলে একজন কি দুজন ব্যক্তিকে (যাঁদের তাঁর হয়তো ব্যক্তিগতভাবে পছন্দ নয়) সমালোচনা করছেন না, সামগ্রিকভাবে অ্যাডমিনের সিদ্ধান্তকে সমালোচনা করছেন।
  • rimi | 178.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ০২:০৭571764
  • হ্যাঁ, এইটা খাসা সিদ্ধান্ত হয়েছে।

    এই ওয়েবসাইটটা তো পুরোপুরি ভলান্টিয়ার কাজের উপরে তৈরী। এই সাইটের টেক সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট যারা দেয় তাদের কোনো মেটেরিয়াল ইন্সেন্টিভ নেই, উপরন্তু নিজেদের রেগুলার কাজের বাইরে তাদের অনেক এক্স্ট্রা সময় দিতে হয়। সেদিক দিয়ে দেখতে গেলে টেক সাপোর্ট কিন্তু অভাবনীয় রকমের ভালো। ইআর্কি মেরে আমরা মামুর কল টল ইত্যাদি বলি বটে, কিন্তু মামুর কাজটা সত্যিই খুব কঠিন। এতকিছু সামলাতে গিয়ে মাঝে মাঝে ধৈর্য্যচ্যুতি হওয়াটা কিছু অস্বাভাবিক নয়।
  • h | 127.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ০৭:১৫571765
  • পিনাকির পোস্ট পড়ে, আগে এল্সিএম এর পোস্ট পড়ে, রিমি র পোস্ট পড়ে, আমি আমার মহান মতামত রেকর্ড করে যাই। বিষয় টা হল এক্স্ক্লুসিভিটি টা পৃথিবীর যে কোন ঠেকের আকর্ষণ, 'ভালো ব্যবহারের' দাবী টাবী র মূলেও সেটা, আড্ডা মারতে ভালো লাগা, একটা কমুনিটি কমুনিটি ভাব সেটাও ঐ এক্সক্লিসিভিটি র দাবী থেকেই আসা। যারা সারাদিন আপিসে, ব্যাংকে, হাসপাতালে, বাসে লাথ ও খিস্তি খেতে অভ্যস্ত, তারা হঠাৎ সইকত বা ইপ্সিতার বা শমিকের একটা ফোরাম এর ইন্টারেস্ট রিপ্রেজেন্ট করে কথা বলতে দেখলে খচে যাচ্ছি কেন? দাবী আসছে এক্সক্লুসিভিটি র দাবী থেকে। স্পেশাল ট্রিটমেন্টের দাবী, যে দাবী থেকে লোকে গেটেড কমিউনিটির ফ্ল্যাটে আইডেন্টিটি কার্ড করায় না, কিন্তু আপিসে না করালে টেনসনে থাকে ;-)

    উল্টো দিকে একটা কাগচ, যার আমারি মত অনেক মহান বক্তব্য আছে, সে অনেক মানুষের কাছে না পৌঁছলে তার কাজটা সম্পূর্ণ হবে না। অতএব সে বিভিন্ন বার্তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবে, যেটা এক্সক্লুসিভিটির দাবীর সঙ্গে কোথাও কোথাও মিলবে না।

    এবং ভলান্টারিজম কে আমরা গ্লোরিফাই করতে অভ্যস্ত, কিন্তু আই অ্যাম নট শিওর ইট ক্যান বি স্ট্রেচ্ড ফর টু লং? ডাস দ্যাট মেক সেন্স? আমি ভলান্টারি করে মনে করুন মনে করুন তাতে এমন্কি কাজে ফাঁকি দিয়ে বকুনি পজ্জন্ত খেলুম আপিসে বা বাড়িতে, কুড়িটা প্রবন্ধ লিখে দিলাম ইপসিতা কে, কিন্তু বাজে লিখলে ইপসিতা গাল দেবে না? ধরা যাক, কটু কথা কইতে না পেরে দিল না, কিন্তু তাতে কি জিসি র কোন উপকার হবে? এইবার এই সমস্যাটা হয়তো ঐ রোল ডিসটিংঅশন ইত্যাদি দিয়ে প্রফেসনালিজ করে কিছুটা মেটানো যাবে, বাট আই অ্যাম নট সিওর হোয়াত লাইজ দেয়ার।

    I am not sure this small mismatch will go away if an email id is created or there is a clear distinction in role between an insider and an outsider. I will confess that I have been a complete nuisance in gc, but I like this place, why because it is completely funny that established executives and scientists and all sorts of professionals and get sentimental about a poem or a book or a 'tone' of an one liner. I will also confess I am rather more comfortable to have the monopoly of bitter arguments and I do feel uneasy when others get into an unending spur. I feel whether it is I who have started this in last few days. It is a terrible feeling, particularly when one is not in the company of whiskey of acceptable quality;-)
  • h | 127.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ০৭:২২571766
  • সম্প্রতি এল আর বি সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট কে প্রফেশনাইজ করেছে। আমার সাবস্ক্রিপশন হ্যান্ডল করছে একটি কল সেন্টার। আমি হয়তো আর রাখবো না। তবে এই নিয়ে সম্পাদক একটা হিলারিয়াস চিঠি লিখেছে, সেটা খুঁজে পেলে দিচ্ছি। ডিবেট টা এই জাতীয়, পার্সোনাল না ইম্পার্সোনাল?
  • কল্লোল | 111.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ০৭:২৪571767
  • প্রথমেই, নিঃশর্ত ক্ষমা প্রার্থী "বাচ্চাদের মতো ঝগড়া" বলার জন্য।
    এই সিদ্ধান্তে কি যে ভালো হলো, আমার মাথায় ঢুকলো না। ঈশেন ঢপ মারছে না বলে গুরু/সম্পাদক/মন্ডলী ঢপ মারছে লেখা হবে। তাতে কি কিছু এসে যাবে? তাতে ঈশেন ও পাইয়ের বা আর যারা যারা ঐ সম্বোধনের আওতায় পড়বে তাদের গায়ে লাগবে না? যদি আমি লিখি এইত্তো সম্পাদকেরা/গুরুরা খসড়া লিখে দুসরা কামাচ্ছে, তাতে কারুর কিছুই কি এসে যাবে না? না গেলে ভালো।
    এর পরও ঈশেন বা পাই বা ওরকম কেউ কিছু লিখলে - যদি আমি বলি এইত্তো সম্পা/গুরু ফতোয়া দিচ্ছে - সেটা কি আটকানো যাবে, না, তাতে কারুর গায়ে লাগবে না। কি জানি।
  • | 24.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ০৭:৪৯571768
  • এহে ডিডির স্মৃতিভ্রংশ হয়েছে। তবে ওঁরই শেখানো 'সত্যের পথে অবিচল' থাকার জন্য আমি বলে যাই, শুধু পলিটিকাল তক্কো কেন, কোনওরকম তক্কো বা কিছু ছাড়াই 'সম্পাদক' অথবা 'সম্পাদকমন্ডলী' এবং তার সাথে ব্যক্তিবিশেষের সংশ্লিষ্টতা ধরে অকথ্য গালিগালাজ দীর্ঘকাল ধরেই চলছে। বহুউ পুরানো কালে, ধরেন সেই ২০০৬-২০০৭ থেকেই।

    যেমন ধরেন সেই খোয়াব পত্রিকাটির থ্রেডটা। সেখানে তো আমি একটা সাধারণ প্রশ্ন রেখেছিলাম, সেটাকে ছুতো করে স্বনামে ও বেনামে জনা তিন চার এসে আমাকে অকথ্য গালি গালাজ করে যায়। আমি কোনও উত্তর প্রত্যুত্তরে যাই নি, আরেকবার পোস্ট ডিলিটের ধুয়ো তুলে আমার নাম জড়িয়ে চাট্টি খেউড় হল --- সেও আমি কিস্যু বলি নি। অজ্জিত বোধহয় শেষে টাইমস্ট্যাম্প রেফার করে দেখিয়েছিল যে ডিলিট ফিলিট কিসু হয় নি। হ্যাঁ এই ডিলিট কেসটায় ব্ল্যাঙ্কিকেও নোংরাভাবে জড়ানো হয়েছিল।

    অথচ টই ভাটের নীচে পরিস্কার লেখা আছে প্রত্যেক ব্যবহারকারীর বক্তব্য তার নিজস্ব, এবং সাইটের বক্তব্যকে রিপ্রেজেন্ট করে না। তারপরেও কিছু লোক ফ্রাস্টেশান ভেন্ট আউট করতে ঐ অংশটুকু কনভিনিয়েন্টলি উপেক্ষা করে।

    তো, যাই হোক, ঈশান যেমন জানিয়েছে ব্যক্তি আক্রমণের মোকাবিলা ও ওর মত করেই করবে, আমিও এই সুযোগে জানিয়ে রাখি আমি ভবিষ্যতে আমার ওপরে এরকম আক্রমণ হলে আইনের সাহায্য নেব। ইতিমধ্যেই খোয়াবের টই রেফার করে হ্যারাসমেন্টের ইনিশিয়াল কমপ্লেন করে রেখেছি। ২০০৬ থেকে একটি নিক কারণে অকারণে এসে আমাকে খিস্তি করে গেছে, আমি কোনও রকম উত্তর না দেওয়া সত্ত্বেও পরের পর করে গেছে, সেক্ষেত্রেও আর একটি বা দুটি এরকম উদা দেখলেই আমি ফাইনাল কমপ্লেন করে দেব।
  • | 24.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ০৭:৫৯571769
  • এই গুরুচন্ডালি আইডি থেকে উত্তর দেওয়াটা দুই হাত তুলে স্বাগত জানালাম। এটা খুব ভাল সিদ্ধান্ত। আরো আগে হলেই ভাল ছিল।

    আমার মতে এই আইডিটার অ্যাকসেস ঈশান ছাড়া আরো দুই একজন কে দিয়ে রাখা উচিৎ, যাতে তারা জমা পড়া মেলগুলো পড়ে ঈশানকে সমস্যাগুলো সম্পর্কে জানিয়ে রাখতে পারে। কারণ কাজের চাপে ঈশান দুই চারটে মেল মিস করতেও পারে।

    সচলে যেমন contact@ সচলায়তন ডট কমে মেল করে সমস্যা জানান সবাই, যদিও টেক সাপোর্ট একা মাহবুব মুর্শেদই দেন। উনি একাই সচল আপগ্রেড থেকে শুরু করে নতুন ফীচার অ্যাড করা ইত্যাদি সবই করেন। কিন্তু যাবতীয় কমিউনিকেশান আসে মেলে সচলের অফিশিয়াল মেল থেকে আর সাইটে 'সন্দেশ' এর ব্লগ থেকে। এখানে সন্দেশে এর মত কিছু করাটা হয়ত ঠিক খাপ খাবে না, সেক্ষেত্রে টেক সাপোর্ট বা টেক আপগ্রেডের বিষয়গুলোর জন্য একটা করে স্টিকি টই করা যেতে পারে। এক সপ্তাহ মত টই টা টপে স্টিক করে থাকবে।
  • nobody | 69.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ০৯:১৬571770
  • ওঃ, তোমারে বলি নাই। মাস ইউজারবেস লিখলুম যে। গুরুতে যে কোনো আলোচনার ডেকোরাম এখন বিভিন্ন ব্লগ ফোরামের ঘোষিত ডেকোরাম দ্বারা নিয়ন্ত্রিত। সবার মাথায় সুস্পষ্ট রূপরেখা আছে ঠিক কীভাবে ইউজারেরা ইন্টার‌্যাকশন করিবেক। সব ফোরামের একটা "রুলস" শিরোনামের পাতায় যা লেখা থাকে। এই নির্দেশিত স্ট্রাকচারের বিরুদ্ধেই না নিয়ন্ত্রিত অ্যানার্কির (বা এয়ার্কির) যাত্রা ছিল?

    আমি কল্লোলদাকে উদ্বাহু সমর্থন জানালুম। আর ঈশানেরে কিংবা অধুনা গুরুচন্ডালিরে জনমতের চাপে মাথা নোয়ানোয় পোবোল দুয়ো। একটা মূলত রসিকতামুখর সাইটে এই বিশেষ ক্ষেত্রে রসিকতা না করার অনুরোধ আদতে একটি অ্যানার্কিস্ট রসিকতা কীনা, সেটা বুঝে নেওয়ার অপেক্ষা শুধু। তারপর ....
  • kc | 188.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ০৯:৪০571771
  • উপরের পোস্টকারি সোমনাথই তো? প্রবল প্রবল ক। একশো কেজি ক।
  • lcm | 34.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ১২:২৯571772
  • কন্ট্রোল্‌ড অ্যানার্কি, অব্লিগেটরি এক্সক্লুসিভিটি বজায় রাখতে গিয়ে ইনসিডিয়াস স্নবারি, সাট্‌ল এলিটিজ্‌ম ঢুকে না পড়ে ;)
  • kd | 69.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ১৫:১৩571773
  • বাপ্‌রে বাপ্‌ ! এতগুলো শক্ত শক্ত ইঞ্জিরি শব্দ দিয়ে ওয়ান-লাইনার!!!
  • ডিডি | 120.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ১৫:২৫571775
  • কনট্রোলড ইয়ারার্কি আর নন সিরিয়াস স্নবারি, বোধয়, চলতেও পারে।
  • Tim | 105.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ১৯:০৪571776
  • নোবডির কথাগুলো, বিশেষতঃ প্রথম প্যারার শেষ লাইনটা খুব ভালো লাগলো।
    গুরু যদি, একান্তই, একটি ললিতলবঙ্গলতা টাইপ ফোরাম হয়ে উঠতে চায়, তো তাই হোক।
  • lcm | 138.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ২১:৪২571777
  • আর এই হল এক ...
    সব সাইট যদি পেজের ওপরে (হেডার-এ) সাইটের নাম/ব্যানার রাখে তাহলে তোমাকে সাইটের বগলে রাখতে হবে, অনেক সাইটে যদি ন্যাভিগেশন মেনু বাঁ দিকে থাকে তাহলে তোমাকে পেজের মধ্যিখানে একটা সার্কল বানিয়ে তার মধ্যে লিংক গুঁজে দিতে হবে, অনেক সাইটে যদি কনট্যাক্ট করার জন্য অ্যাডমিন ইমেইল অ্যাড্রেস থাকে তাহলে তোমাকে অ্যানটার্টিকা-র অ্যাড্রেস দিতে হবে -- নইলে তোমার সাইট লবঙ্গলতিকা।

    একঘেঁয়ে গতানুগতিক মেইনস্ট্রিম মিডিয়ার গড্ডালিকাপ্রবাহে গা ভাসিয়ে সব্কিছুতেই হ্যা হ্যা ওয়াও ওয়াও - সময়বিশেষে যেমন দমবন্ধকর বিরক্তি নিয়ে আসে, ঠিক তেমনই এই একটানা প্রথাবিরোধিতা-র অবস্থান, গা-জোয়ারি আউট-অফ-দ্য-বক্স এর ঝোঁকও সমান বিরক্তিকর।
  • পল্টুদা | 69.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ২১:৫০571778
  • ব্যালেন্স, কমল কখনো ব্যালেন্স হারাসনি।
  • Tim | 105.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ২২:০৫571779
  • শুধু তফাৎ হলো, "প্রথাগত" সাইট বাজারে কম পড়ে নাই, আর "প্রথাবিরোধী" এই একটিই আছে (নাকি ছিলো বলবো?)।
    আশ্চর্যের বিষয় হলো, গুরুচন্ডালীর "প্রথাগত" পোস্টগুলোতে এলসিএমদাকে কখনও বিরক্তি প্রকাশ করতে দেখেছি বলে মনে পড়েনা। নাকি মিস করে গেলাম?
  • lcm | 138.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ২২:২৩571780
  • বোঝো! প্রথাগত পোস্ট কোনগুলি? বিরোধীই বা কোনটা? মুড়ি-মিছরি আলাদা করে বাছতে তো এখানে আসি না, তোমরা বাপু বাছো এসব, আমি মুড়ি মিছরি মিলিয়ে টাইম পাসের সরবৎ খেতে আসি। কিন্তু সরবৎ-এ যদি -- জল নেই, চিনি নেই, লেবু নেই, মিছরিও নেই - -শুধু মুচকুন্দ ফুল থাকে - তাহলে চোক্‌ করে যাবো রে ভাই।
  • riddhiman | 138.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ২৩:১৬571781
  • ওসব নাম নিয়ে লুকোচুরি খেলে কিছু হবে না, তিন চারটে ঈশান, তাদের আবার ব্যক্তি, সমষ্টি, সত্তা- এত ঝামেলায় গিয়ে লাভ কি? তিনটে ভাল দেখতে মেয়ের ছবি ঝপাঝপ সাটিয়ে দাও কোলাজ করে। বিপাশার মত চকলেট বোম না, ঐ গানের ওপারের মিষ্টু পুপে টাইপ। গুরুচন্ডালি পোস্ট কর্লেই, এই তিন্জনের ছবি। ঈশান' স এন্জেল্স। মোটামুটি টেকনিকাল ব্যাক্গ্রাউন্ড জানা। ছবিতে দেখাবে- এরা বেগুনী রঙ্গের ল্যালা লেখা টপ পড়ে কফি হাউসে বসে একটা প্যাচা কোলে নিয়ে আদর করছে। এনাফ। এরা হল সম্পাদকমন্দলী। নাও এবার সামলাও। আয় রে বিবি, আয় রে a আয়, কি করবি এবার কর।
    বিরোধিতা পান পসন্দের এড হয়ে যাবে। 'বাওয়াল অউর তুম্সে, কভি নেহি'।।
    আর খুব আন্রিয়াল্স্টিক প্ল্যান না। গুরুর যা বেস, তিন্জন রিক্রুট করাই যায়। আমি মেয়ে হলে তো এপ্প্লাই করতাম।
  • riddhi | 138.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ২৩:২৩571782
  • তবে এখানকার মেয়েরা যা লাজুক, কোন শালা আসবে না। সেই দুখে আকা, ঋদ্ধিদের ভাল করে শেভ তেভ করে লিপ্স্টিক মেখে কিছু একটা নামাতে হবে। গুরুর স্বার্থে।
  • lcm | 138.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ২৩:২৫571783
  • হা হা হা, ঋদ্ধি !
  • pi | 127.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ২৩:৪২571784
  • :D:D:D
  • pi | 127.*.*.* | ০৫ অক্টোবর ২০১২ ২৩:৪৫571786
  • কিন্তু রঙ্গটা বেগুনীই ক্যানো ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন