এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ৩৯১৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২৪ জুন ২০০৯ ১১:০৩405193
  • অ্যাল!
  • a x | ২৫ জুন ২০০৯ ০১:২৩405194
  • এখন কি হচ্ছে কেউ কি বলতে পারবে? মানে মাওবাদীদের অনেক কে অ্যারেস্ট করেছে শুনলাম। বাকিরা কি জঙ্গলে? অনেক আদিবাসী এদিক ওদিক চলে গেছেন, কেউ কেউ রিলিফ ক্যাম্পে। পুলিশ থানাগুলোতে। গ্রামে কি আদিবাসীরা আছেন? সিআরপিএফ কতটা এগিয়েছে?
  • h | ২৫ জুন ২০০৯ ০৮:০৩405195
  • প্রতিটা গ্রামওয়াইজ তো খবর দেওয়া সম্ভব নয়, আর তিনটে থানা বড় এলাকা বস। প্লাস আমার ধারণা দু ধরণের রিপোর্টিং হচ্ছে। একটা হল যেটা যৌথ বাহিনীর সঙ্গে থাকা লোকরা করছেন। আরেকটা হল ছত্রধর কে যারা কভার করছেন। এখানকার কাগজ আর মিডিয়া তুমিও যা ইন্টারনেটে বা টিভিতে দেখতাছো, আমরাও তাই দেখতাছি। কিছু রিলিফ ক্যাম্পে এসেছে মানুষ। আদিবাসীরা সহ। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন, যেখানে নিজেদের নিরাপদ মনে করছেন সেখানে, অ্যাপারেন্টলি, অনেক বড় রাস্তার লাগোয়া গ্রামে লোক জন নাই। এগুলো খবরে বলছে, সব চ্যানেলেই। ত্রাণ বন্টন হচ্ছে, পরিবার প্রতি ৬ কিলো চাল ইত্যাদি, দেওয়ার মত চাল ফুরিয়ে যাওয়ার পরে, লোকজন কে খিচুড়ি খাওয়ানো হয়েছে। লালগড় হাসপাতাল টা খুলেছে। মুখ্য সচিব দেখলাম, ঘোষণা করছেন, আরো ত্রাণ পাঠানো হবে। কিন্তু গতকাল টিভি দেখিনি, তাই জানিনা, আরো ত্রাণ এসছে কিনা।

    যৌথ বাহিনী, লালগড় থানার পরে আর কোথাও ক্যাম্প তৈরী করে নি। অন্তত স্টার আনন্দে কোন খবর নাই। লালগড়ে আসার রাস্তাটা বোধ হয় সিকিওর্ড নয় পুরোটা, বড় অফিসার রা সকলেই হেলিকপ্টারে লালগড় থানায় যাচ্ছেন দেখলাম, টিভিতে। কোন কম্ব্যাট অভিযান-ও হয় নি। গত চারদিন কোনো অ্যাম্বুশের খবর ও বেরোয় নি। একটা ব্রিজ, কোন রাস্তার মনে নেই, ওড়ানোর চেষ্টা হয়েছিল, ওড়েনি, ক্ষতিগ্রস্ত হয়েছে।

    এই মুহুর্তে সংবাদমাধ্যম, মমতা কি বল্লেন সেটা নিয়ে ব্যস্ত থাকায়, আর কোনো খবর পাচ্ছি না। আরেকটা কারণ হল আমি তাজা খবরেঁ সংগ্রহ করছি, মেয়ের কার্টুন হেজেমনির বিরুদ্ধে লড়তে লড়তে :-)
  • pi | ২৫ জুন ২০০৯ ১১:৫৮405196
  • এটা ঠিক এই টই এ যাবার নয়। আবার একেবারে ঠিক যায় না ই বা বলি কিকরে !

  • rokeyaa | ২৫ জুন ২০০৯ ১৫:২৭405197
  • আজকের একদিনে সুমিত চৌধুরীর লেখাটা বেশ।
  • ranjan roy | ২৬ জুন ২০০৯ ০১:১৩405198
  • অক্ষ,
    স্পষ্টত: লালগ্‌ড় থেকে রামপুর অব্দি যৌথবাহিনীর
    আগামী কালের অভিযান বেশ গুরুত্বপূর্ণ।
    কিন্তু আমার অনুমান কালকের সংগঠিত অভিযানের ওপর মিডিয়ার আশার বিপরীত কোন হামলা হবে না। হামলা হবে ছোট ছোট কুম্বিং অপারেশন করতে থাকা বিচ্ছিন্ন দলের ওপরে, যারা চট করে রি-এনফোর্সমেন্‌ট্‌পাবে না।
    আর আরও দশ কোম্পানী সি আর পিএফ ও তিন কোম্পানী বি এস এফ এসে গেছে।
    আমি আদৌ ইরাকের সঙ্গে তুলনা করছি না, কিন্তু বস্তারের সঙ্গে তুলনা করে বলছি কেন্দ্রীয় বল আসতেই থাকবে, আসতেই থাকবে। ওখানেই ডেপ্লয় হয়ে থাকবে, ফিরে যাবে না। মাঝে মাঝেই সরকারী গলা জোর গলায় বিরাট সাফল্যের কথা বলবে, আবার ক'দিন পরেই আরো ফোর্স চেয়ে পাঠাবে।
    ক্রমশ: ল্যাজেগোবরে হবে প্রথমে সি পিএম( একনম্বরী করার জন্যে, তারপর দিদি, দু'নম্বরী করার জন্যে।)
  • Ishan | ২৬ জুন ২০০৯ ০১:৫৭405199
  • আমারও রঞ্জনদার মতই মনে হয়।

    http://www.indianexpress.com/news/Cops-claim--liberation---metres-away--Maoists-roam-freely/481461

    The fact remains that out of 280 villages in the Lalgarh block, security forces have command over only three right now while of the 453 villages in Goaltore, they control only two. Maoists hold sway in the rest.

    এরকম হলে তো সব গ্রামে একটা করে সি আর পিএফ থানা বসাতে হবে। স্থানীয় লোকের চেয়ে মিলিটারি বেশি হয়ে যাবে।
  • kallol | ২৬ জুন ২০০৯ ১০:৩৮405200
  • সে আর নতুন কি। নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুরে তো একসময় তাইই ছিলো। মোট লোকসংখ্যার থেকে পুলিশ-মিলিটারী-আধা মিলিটারী বেশী ছিলো।
    আমার আশংকা। যেহেতু জায়গাটা জঙ্গল, আর পুলিশ-মিলিটারীর জঙ্গলে ভয় (আজই আবাপ-এ বর্ষা আসার আগে মাওবাদী সাফ করার কথা বলা হয়েছে)। তাই এখানেও নাগাল্যান্ড, মিজোরাম, মনিপুরের মতো জঙ্গলের ভেতরের গ্রাম উঠিয়ে নিয়ে সুবিধাজনক জায়গায় বসিয়ে দেওয়া হবে। যেটা এলটিটিও করেছিলো ওদের সুবিধার্থে। যথারীতি বাঁশ যাবে ঐ সব গ্রামের মানুষদের।
  • h | ২৬ জুন ২০০৯ ১০:৪৯405201
  • গোটা ব্যাপারটা কি অসভব ফার্স। যেদিন সিপিআই(মাওবাদী) নিষিদ্ধ ঘোষিত হল, তার পরের দিন টেলিগ্রাফে বেরোলো, মাওবাদীরা কত অত্যচার করছে আর তাদের ডেভেলপমেন্ট প্রজেকট গুলো কীরাকম বাজে লো টেক এবং অসফল এবং গোটাটাই লুঠের অস্ত্র আর তোলার টাকার উপরে নির্ভরশীল। অথচ এই অভিযান আরম্ভ হওয়ার আগে পর্যন্ত এই আনন্দবাজারেই আমরা মাওবাদী দের জনপ্রিয়তা নিয়ে, বিভিন্ন বিডিও কে কোট করে নানা ইউলোজি পেয়েছি।

    স্বাধীন দেশ স্বাধীন মিডিয়া সব ঠিক আছে, আর স্বাধীন খবর পাওয়ার কোন উপায় নাই।
  • r | ২৬ জুন ২০০৯ ১১:০৯405204
  • হেজিমনিহার আমায় নাহি......

    District police records show that 111 West Medinipur residents have been killed by Maoist death squads since 2002. Most of the killings were concentrated in the twin blocks of Binpur and adjoining Salboni — the heartland of the Lalgarh violence.

    Seventy four of the dead were targeted because they were cadre or supporters of the Communist Party of India (Marxist). Twenty-three of the victims were police personnel; five were adivasis community elders; one belonged to the Congress; another was a former Maoist who had left the movement in disgust. Seventeen CPI(M) workers have been executed by Maoists since November alone.


    http://www.hindu.com/2009/06/25/stories/2009062559411000.htm
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১১:১২405205
  • আ:। হিন্দু লিকলেই হবে? বিদ্বজনেরা মনে করেন ওসব কর্মফল। অত্যাচারের প্রতিবাদে গণতান্ত্রিক আন্দোলন।
  • pi | ২৬ জুন ২০০৯ ১১:১৫405206
  • মাওয়িস্ট রা সিপিএম এর লোকজনকে মারেনি একথা বিদ্বজনেরা কোথায় কইলেন ?
  • r | ২৬ জুন ২০০৯ ১১:১৬405207
  • অথবা,

    কে প্রথম কাছে এসেছি?/কে প্রথম চেয়ে দেখেছি?/কিছুতেই পাই না ভেবে..... ;-)
  • Arjiit | ২৬ জুন ২০০৯ ১১:১৭405208
  • দিনকয়েক আগে টাইমস অব ইন্ডিয়াতে অপন্না সেন - যাহা কিছু হইতেছে সবই অত্যাচারের প্রতিবাদে। ইহার জন্যে দায়ী...
  • pi | ২৬ জুন ২০০৯ ১১:৫৪405209
  • তাই ? কিন্তু আমি তো এরকম কিছু স্টেটমেন্ট পড়লাম।

    “This was launched without exploring a negotiated settlement of genuine popular grievances and by blurring the crucial distinction between violent Maoists and peace-minded civilians,” its statement says...

    Bengal’s buddhijibis today appealed to the Centre and the state “not to unleash brute force” in Lalgarh, and to the “organisers and participants of this movement… to eschew violence at all cost”.

    “In spite of the rationality and ethics behind the mass uprising… wanton acts of violence committed under grave provocation would detract (from) the moral foundation of this popular and legitimate movement,” the Civic Society of West Bengal said.

    http://www.telegraphindia.com/1090620/jsp/bengal/story_11136375.jsp
  • pi | ২৬ জুন ২০০৯ ১১:৫৬405210
  • ওনারা যদি মাওয়িস্ত ভায়োলেন্সকে সমর্থন করে থাকেন তাহলে গিয়ে ছত্রধর মাহাতোর কাছে আবেদন ক্যানো রাখলেন, আন্দোলন কে মাওয়িস্টদের থেকে বিচ্ছিন্ন করার জন্য ?
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১১:৫৭405211
  • এর কয়েকদিন আগে টাইমস অব ইন্ডিয়া দ্যাখো, তিনের পাতায় - এখন তারিখ মনে নেই, আর খুঁজতেও পারছি না - সরি। সেখানে তিনজনের স্টেটমেন্ট ছিলো - এবং টোনটা একই - ইহা অত্যাচারের প্রতিবাদ - দুজন একটু মিউমিউ করে বলেছিলেন আমরা কোনো প্রকার ভায়োলেন্স সমর্থন করি না - তবে সেটা নেহাতই মিউমিউ করে। ক্লিয়ার কাট স্পেডকে স্পেড বলার অভ্যেস এঁদের নেই, বা শুধু স্পেডকে স্পেড বলতে পারেন, ক্লাবসকে ক্লাবস বলতে আটকে যান। এবং এটা বেশ কিছুদিন ধরেই এঁরা করে আসছেন।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:০০405212
  • ইন ফ্যাক্ট এখানেও আছে - moral foundation of this popular and legitimate movement - সিপিএম করার অপরাধে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে হাঁটানো লেজিটিমেট মুভমেন্ট? অত্যাচারে প্রতিবাদে গণতান্ত্রিক আন্দোলন? এগুলো কিন্তু ছত্রধরের সংগঠনই করিয়েছে - এবং সেটা ফলাও করে কাগজে বেরিয়েছে মাস কয়েক ধরে।
  • h | ২৬ জুন ২০০৯ ১২:০৫405214
  • আমার একটা অনুরোধ হল এই বিদ্বজনদের সম্পর্কে আদৌ আলোচনা না করা। কত গুলো লোক যা করেছে করেছে। মেনলি সিপিএম এর উৎখাৎ চায়। তো চায়। একটু নেকু নেকু ভাবে চায়। মাঝে মাওবাদী কেসটা আসায় কেউ ই কিসু ঠিক ঠাক বলতে পারছে না, এরাও পারেনি। তো কী আর করা যাবে। রাজনৈতিক ভাবে কিছু সেলিব্রিটি পোলারাইজ্‌ড হয়েছেন, ধন্য করেছেন, তাদের বক্তব্যের মধ্যে তো নতুনঙ্কÄ কিসু নাই। মানে এমনকি কিসু বলেছেন, যেটা যাঁরা সেলিব্রিটি নন তাঁরা বলেন নি? এত পাত্তা দেওয়ার কি হল। এতে আলোচনাটার খুব ই বোরিং হয়ে যায়। শেষে রোল কল করা ছাড়া কিসুই করার থাকে না। পশ্চিমবঙ্গে এ এক আজব উৎপাত।
  • h | ২৬ জুন ২০০৯ ১২:০৯405215
  • পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিকে আইডিয়োলোজিকাল ফ্রেমওয়ার্ক দিয়েছেন, সাংবাদিকরা আর বিভিন্ন মিডিয়া হাউসের ম্যানেজমেন্ট। এঁরা তো সেই লাইনেও কোন কϾট্রবিউট করেন নি, মাঝে মাঝে অনেক ক্যামেরা সহ একটু মাটিতে পা না হয় ফেলেইছেন, সিপিএম বিরোধিতা করেছেন, বেশ করেছেন। একটা লোক নাটক করতে পারলে কি আর সিপিএম বিরোধিতা করতে পারবে না নাকি। কি আপদ মাইরী। এঁদের কেউ ই রাজনৈতিক ভাবে কোন কাজের কথা কিসু বলেন নি। কতগুলো ঘটনায় রিয়াক্ট করেছেন। এতে চাপ কিসের।
  • pi | ২৬ জুন ২০০৯ ১২:১০405217
  • কেন ? বিদ্বজন হয়ে এনারা দোষটা কি করে ফেল্লেন ?
    সিপিএম এর উৎখাত চাওয়াটা যদি দোষের হয়ে থাকে, তাহলে সিপিএম এর পক্ষের বিদ্বজন দোষ কি করলেন ?
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:১০405216
  • আমার আপত্তি নেই - এম্নিতেই সেলিব্রিটি কালচার আমার বেজায় অপছন্দের। তবে মুশকিল হল এদের বাদ দিতে গেলে মিডিয়াকেও বাদ দিতে হয়, কারণ মিডিয়া চব্বিশ ঘন্টা এই নেকুপুষুমুনুদের পিছনে দৌড়য় আর বাইট দেয়, আর সেগুলো লোকে গেলে।

    তবে একবার অন্তত: এদের মুখের ওপর এদেরকে নেকুপুষুমুনু বলতে পারলে খুশী হতাম। ঠোঁট কামড়ানো বা না কামড়ানোর শোক আমার নাই;-)
  • Arpan | ২৬ জুন ২০০৯ ১২:১৩405219
  • হনুর লাস্ট পোস্টের সাথে একমত। এঁরা আসায় মিডিয়ার টিআরপি বেশ বেড়েছে। অপর্না সেনের কমান্ডোছাপ পোশাক সবাই দেখতে পেল। এইটুকু বাদ দিলে কি খুনোখুনি কমেছে এতটুকুও? যে দলের পেছনে তারা নীরব সমর্থন জানাচ্ছেন তারাও সীমিত সুযোগে রাবণ হয়ে বসেছে।

    তাও এঁরা যদি নিজেদের মত কিছু করতে চান, করুন। আমি সাময়িকভাবে সিপিয়েমের উৎখাত চাই, তাঁরাও চান। তফাৎ হল এদের পেছনে মিডিয়ার দৌড়োদৌড়ি।

    একটু ঘুরিয়ে দেখলে মিডিয়ায় প্রচার পাওয়ার জন্য এঁরাও সমান ব্যাকুল। মিডিয়ার অ্যাটেনশন এঁরা অনেকেই পেয়ে এসেছেন, যখন "বামপন্থী' ছিলেন তখনো। সেই অভ্যাস যাবে কোথায়!
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:১৩405218
  • সব সেলিব্রিটিই এক ক্যাটেগরির। কিছু এক্সেপশন থাকে, বাকি সব সেল্ফ স্টাইলড বয়ে আকার ল-এর দল।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:১৫405221
  • অপ্পনের শেষ লাইনটা এক্কেরে পারফেক্ট। সব শালা রাখী সাওন্ত। কেউ স্বয়ংবর করে পাবলিসিটি চায়, কেউ...
  • pi | ২৬ জুন ২০০৯ ১২:১৫405220
  • কোন কোন ঘটনায় রিঅ্যাক্ট করতে পারাটাও কাজের কথা বৈকি।
    ওখানে গিয়ে ১৪৪ ধারার বাঁশ খেয়েছত্রধর মাহাতো কে বোঝাতে চাওয়াটা হয়তো ক্যামেরা সহ মাটিতে পা ফেলে সিপিএম বিরোধিতার একটু বেশি ই, আর অনেক মিডিয়া হাউসের বসে বসে ম্যানেজমেন্টের আইডিয়োলজিক্যাল ফ্রেমওয়ার্ক দেবার থেকে একটু বেশি কাজের।
  • pi | ২৬ জুন ২০০৯ ১২:১৮405222
  • সেইতো, যখন 'সরকারপন্থী' ( ইয়ে, সরকারকে 'বামপন্থী' লিখতে ঠিক কি বোর্ড সরলো না :( ) থাকার সময় ও এনারা মিডিয়া অ্যাটেনশন পেয়ে এসেছেন, তাহলে নিছক মিডিয়া অ্যাটেনশন পাবার জন্য নিশ্চয় সরকার বিরোধী হলেন না।:)
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:২১405225
  • ধেৎ আমার ধারণা এই ১৪৪ ধারার বাঁশটা আরেকটা পাবলিসিটি স্টান্ট। সবই এক হাত দো, এক হাত লো...

    এই অপন্নারা এত পাঁঠা, নাকি পুলিশ এত পাঁঠা, নাকি সরকার এত পাঁঠা যে যেদিন গেলো সেদিন কিস্যু হল না, এখন ১৪৪ ধারা নিয়ে বলছে...আমার ধারণা মিডিয়া হল সবচেয়ে বড় পাঁঠা কারণ ওরা জনতাকে পাঁঠা মনে করে।
  • Arpan | ২৬ জুন ২০০৯ ১২:২১405223
  • কিবোর্ড সরে না বলেই তো কোট আর আনকোট! ;-)

    আর মিডিয়া অ্যাটেনশনের জন্য এরা বিরোধীপন্থী হলেন, এই কথা তো বলিনি। কিন্তু মিডিয়া না থাকলে এঁরাও জলবিহীন মাছের মত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন