
জনপ্রিয় পাক্ষিকের ধারাবাহিক উপন্যাসে বাউল সাধনত্ত্বের বিশদ কিছু বিবরণে বিব্রত, বিরক্ত পাঠককুল। মাঝপথে উপন্যাস পাঠ বন্ধ করেছেন অনেকেই। শুনতে পাই। নিজে যখন পড়ি, একটি ক্ষীণতনু পুস্তকের কথা মনে আসে। অনেকদিন আগে পড়া। একযুগ? তা' হবে হয়তো। খুঁজে বার করে আনি বইটি। জখম শিরদাঁড়া, পাতাগুলি ঈষৎ হলদে। 'গভীর নির্জন পথে'। লেখক সুধীর চক্রবর্তী। প্রথম সংস্করণ ১৯৮৯। প্রকাশক -আনন্দ। সে'সময় চল্লিশ টাকা দাম ছিল বইখানির। ... ...

অনেক কেলেঙ্কারীর মাঝে সরকার আমাদের আলোচনার টপিক বাড়ানোর জন্য কিছু কিছু সার্ভেও করে থাকে। এই রকমই একটি সার্ভে, যা সম্প্রতি ভারত সরকার এবং দুটি সহযোগী এনজিও একসাথে করেছিল ভারতে শিশুদের সামাজিক অবস্থান জানতে, তুলে এনেছে কিছু চমকপ্রদ তথ্য। ... ...

২০০১ এর জানুয়ারীতে এক আমেরিকান সাংবাদিক হিসেবে এলাহাবাদের মহাকুম্ভে আসেন আসরা। দলাই লামা কে দ্যাখেন সে-খানেই, অযুত তীর্থযাত্রীর সঙ্গে এক মন্ত্রোচ্চারণে অংশ নিতে। বৌদ্ধ ধর্মগুরুর হিন্দু মন্ত্রোচ্চারণের তীব্র স্পিরিচ্যুয়াল অভিঘাতে, ভারতে জন্ম হওয়া ( জন্ম : ১৯৬৫ ) এই মুসলিম মেয়েটির ভিতর-আত্মা ছাপিয়ে ওঠে একটি প্রবল স্রোত--- তাকেও হাঁটতে হবে একটি তীর্থযাত্রায়, অমন-ই অযুত মানুষের প্রার্থনার মাঝখানে... সে ঠিক করে ফেলে, সে হজ-যাত্রিণী হবে। ... ...

আমরা পশ্চিমবঙ্গবাসীরা অনেকেই কলকাতার "মেট্রো সংস্কৃতি'র সাথে পরিচিত। ঝকঝকে তকতকে ট্রেন, ঝকঝকে স্টেশন, পরিচ্ছন্ন সাবওয়ে, ট্রেনে ওঠার জন্য সুশৃঙ্খল কিউ ইত্যাদি, যা অনুপস্থিত হাওড়া, শিয়ালদা ও অন্যান্য সাবার্বান স্টেশনে। অন্যান্য রেলওয়ে স্টেশান মানেই যেন বিশৃঙ্খলার সংজ্ঞা। অথচ একই উপভোক্তারা মেট্রোয় উঠতে গেলে অনেকটাই শৃঙ্খলার পরিচয় দেন। কলকাতা মেট্রো, ভারতে প্রথম, চালু হয় ১৯৮৪র অক্টোবর মাসে। তবে পনেরো কুড়ি বছর আগের সেইসব সোনালী দিন আর নেই। ... ...

এই সিনেমাটা আসলে আমেরিকায় যাওয়া বিভিন্ন কিসিমের ভারতীয়দের জীবনের টুকরো টুকরো কোলাজ। সিনেমাটা সম্ভবত স্লোডাউনের সময়ে বানানো। একটা অ্যাপার্টমেন্টে কিছু ব্যাচেলর ছেলে থাকে, ঐ বডি শপিংয়ের মাধ্যমে আমেরিকায় চাকরি করতে এসেছে, এবং সফ্টওয়্যারের চাকরি। স্লো ডাউনের জেরে তারা চাকরি খোয়ায়। ভুলভাল কিছু ফান্ডা দিয়ে তাদের চাকরি খেয়ে নেয় বস। এর মধ্যে দুটো ছেলে একদম বিন্দাস টাইপের, চাকরি গেছে তো কি হয়েছে, আমাদের ট্যালেন্ট আছে, ওর'ম চাকরি আবার পাবো টাইপের। ইন্টারভিউয়ের জন্য কল এলেও বেজায় রোয়াব দেখায়, কত মাইনে দেবেন, কিসের ওপর কাজ, টিম সাইজ কত বড়, ক্লায়েন্ট দেসি না আমেরিকান, এই সব জিজ্ঞেস করে ফোন কেটে দেয়। ... ...

এবার একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটি খতিয়ে দেখা যাক। বছরটা বাস্তিল পতনের, আগেই বলা হয়েছে। ইংল্যান্ডে তখন "পাগলা' রাজা তৃতীয় জর্জের রাজত্ব। ব্রিটেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধে হার স্বীকার করেছে কয়েক বছর আগে। বছর পনেরো আগে, ১৭৭৫ সালে এসে গেছে জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন। গ্রেট ব্রিটেনে শুরু হয়ে গেছে বহু আলোচিত শিল্পবিপ্লব। লন্ডন, লোকসংখ্যার বিচারে, বিশ্বের বৃহত্তম শহরে পরিণত হতে চলেছে। অষ্টাদশ শতকের শুরুতে, লন্ডনের জনসংখ্যা ছিল ছয় লক্ষ, আর ১৭৫০ সালে সাত লক্ষ। এই সংখ্যা ১৮০০ সালে যা পরিণত হয় দশ লক্ষে, এবং ১৮৫০ সালের মধ্যে কুড়ি লক্ষ ছাড়িয়ে যায়। অথচ, অষ্টাদশ শতক ইংল্যান্ডের ইতিহাসে চিহ্নিত হয়ে আছে ... ...

এক মুরগি এবং এক শুয়োরের ভেতরে খুব বন্ধুত্ব। মুরগি ও শুয়োর হাঁটছে পথ দিয়ে, আর আলোচনা করছে দেশের ও সমাজের উন্নতির কথা। বলাবলি করছে, সারা দেশের লোক এখন উন্নয়নের চেষ্টায় কতটা আত্মত্যাগ করছে, কত বড় বড় কাজ করছে সবাই, কত স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। মুরগি বলে ওঠে হঠাৎ, চলো বন্ধু, দেশের জন্য, লোকের জন্য আমরাও কিছুটা আত্মত্যাগ করি। রোজ সকালে আমরাও কিছুটা খাদ্য জুগিয়ে দেশের মানুষকে উন্নয়নের কাজে সহায়তা করি। ... ...

ইরাক ও তার দুরবস্থা নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে, যে সেগুলো ইদানিং বড়ো একটা পড়া হচ্ছে না, মানে চোখে পড়ছে না। এমনিতেই কেস হোপলেস, সুতরাং তা নিয়ে বেশি উচ্চ বা নীচ কোনো বাচ্যই না করা বিধেয়। বছরখানেক আগে ডক্টর সালাম ইসমায়েলের সাথে আমার কিছু কথাবার্তা হয়। কথা শেষে আমার সাথে হাত মিলিয়ে উনি বলেন আমি আজকে আপনার সাথে হাত মিলিয়ে গেলাম বটে, কিন্তু পরের মাসে ইহলোকে থাকবো কিনা সেইটা একটা বিরাট বড়ো প্রশ্ন। ... ...

রিলায়েবিলিটি - ওপেন সোর্স সফটওয়্যারের কোন সমস্যা হলে GNU-এর মতন সংস্থা থেকে সাপোর্ট পাওয়া যায় কি? ছোট উত্তর - না। অবশ্যই কমার্শিয়াল প্রোডাক্টের মতন টেকনিক্যাল হেল্পলাইন বা কলসেন্টার পাবেন না। কিন্তু মনে রাখতে হবে ওপেন সোর্স একটা কমিউনিটির মতন। প্রতিটা প্রোডাক্টের অসংখ্য ইউজার আছেন, এবং তাঁদের নিয়েই প্রতিটি প্রোডাক্টের নিজস্ব কমিউনিটি তৈরী। ... ...

"ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ - ১৮৫৭-৫৯" - লেখক মার্ক্স ও এঙ্গেল্স। মার্ক্স বা এঙ্গেলস - কেউই কখনো সিপাহী বিদ্রোহকে ভারতের স্বাধীনতা সংগাম বলেন নি। ১৯৫৯ সালে সোভিয়েত রাশিয়ার ইনস্টিটুট ওব মার্ক্সিসজম লেনিনিজম, এই দুজনের ভারতবর্ষ সম্পর্কে সংবাদ প্রবন্ধের সংকলন ঐ শিরোনামায় বার করেন। ... ...

গ্রিংগো - স্প্যানিশ ও পর্তুগীজ ভাষায় ব্যবহৃত এই শব্দটি আমেরিকান হেরিটেজ ডিক্সনারীর মতে একটি অফেনসিভ স্ল্যাং। লাতিন আমেরিকার বহু দেশে "বিদেশী', প্রধানত: আমেরিকার লোক, এছাড়াও কানাডা, ইউ কে বা অস্ট্রেলিয়ার নন-হিস্প্যানিক লোককে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। তবে শব্দটি "অফেনসিভ স্ল্যাং' কিনা, তা অনেকটাই ব্যবহারের ওপর নির্ভর করে। মেক্সিকোতে (এবং আরো অন্য জায়গায়ও) অনেকসময়ই সাধারণভাবে বিদেশী অর্থে ব্যবহার হয়। ... ...

১৭৮৯ সালের কথা, অর্থাৎ, যে বছর ফ্রান্সে বিপ্লব হল। জানুয়ারি মাসের ১৪ তারিখে লন্ডনের ওল্ড বেইলি কোর্টে তোলা হল এক গরীব লন্ডনবালিকাকে। তার নাম মেরি ওয়েড। কোর্টে তোলার সময় তার বয়স ছিল দশের কিছু বেশি। মেয়েটি রাস্তায় ভিক্ষে করত। যদিও তার মা আদালতে জানান, যে, মেয়েকে ভিক্ষে করতে তিনি শেখাননি। অন্য বড়ো মেয়েদের পাল্লায় পড়ে মেয়ে নিজেই বখে গিয়েছিল, আর মা পিছন ফিরলেই সে তাদের সঙ্গে বেরিয়ে পড়ত ভিক্ষের কাজে। ভিক্ষা করার জন্য অবশ্য তাকে গ্রেপ্তার করা হয়নি। হয়েছিল, অন্য এক অপরাধে, ওল্ড বেইলি কোর্টের আইনী দস্তাবেজ অনুযায়ী তার নাম, "থেফট উইথ ভায়োলেন্স : হাইওয়ে রবারি'। ... ...

কাল তো ওঁর জন্মদিন। কিসমিশ দিয়ে পায়েস রাঁধতে হবে। পেয়ারা গাছের নীচে বসে বাক্স হাতড়ে দেখতে হয় কজনের জন্য পায়েস হবে। কাল তো ওঁর একশো বছরের জন্মদিন, আমাদের ছোট থাকা, বড় হওয়া, বড় থাকা সব কিছু জুড়ে যিনি, সেই লীলা মজুমদারের। ... ...

রঙ্গকর্মীর প্রথমদিকের নাটক যখন ঊষা গাঙ্গুলী পরিপূর্ণভাবে ঊষা গাঙ্গুলী হয়ে ওঠেন নি, বা রঙ্গকর্মীও পুরোপুরি রঙ্গকর্মী হয়ে ওঠে নি। শিশির মঞ্চে টিকিট দেখিয়ে ঢোকার মুখে দেখি বাইরের নুড়িবাঁধানো চত্বরে একদল দেহাতী মানুষ পোঁটলাপুঁটলি নিয়ে বসে। গ্রীনরুম থেকে এ পালার নটনটীরা বেরোয় না। বাবুদের এ সি হলের বাইরে বসে অপেক্ষা করে। নাটক শুরু হলে আস্তে আস্তে স্টেজে ওঠে। নাটকের গল্প বিহারের গ্রামের চিরাচরিত শোষণের গল্প। ... ...

মেয়েদুটি পাশাপাশি দাঁড়িয়ে।ব্যাকগ্রাউন্ডে বালি, সমুদ্র। খোলা চুল, স্কার্ট,টপ। বছর বারো বয়স হবে হয়তো। কিম্বা তারও কম।অথচ তাদের চোখ, ঠোঁট, সামান্য তেরছা করে ঈষৎ এগিয়ে রাখা বাঁ পা নিশ্চিত মনে করাবে কোন তরুণীকে।অন্তত: এই মুহূর্তে অনেককেই সেরকমই মনে করাচ্ছে। তাঁদের একজন এমা রাশ, অস্ট্রেলিয়ান ফেমিনিস্ট, অ্যাকাডেমিক।গত অক্টোবরে এখানকার বামঘেঁষা "থিঙ্ক ট্যাঙ্ক' দ্য অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট থেকে এমা প্রকাশ করেছেন একটি অ্যাকাডেমিক পেপার,যার শিরোনামটি-ই প্রবল বিতর্কিত-করপোরেট পিডোফিলিয়া। ... ...

যদিও ১৯৬২তে ডি এন এ অণুর গঠন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেলেন জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক আর মরিস উইলকিন্স; সাধারণের কাছে, ক্রিক,ওয়াটসন আর ডাবল হেলিক্স যেমন অঙ্গাঙ্গী, মরিস একেবারেই তা নন। তার সঙ্গে এক অকালমৃতাও রয়ে যান কাব্যে উপেক্ষিত-রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। ... ...

"কেন এসেছেন আবার আপনারা? কি করবেন? কিছু করতে পারবেন? ঐ হারামজাদাগুলোর ফাঁসি দিতে পারবেন? এখোনো যে দিনরাত গুলি বোমা চালাচ্ছে ঐ হারামীগুলো' -- শীর্ণকায়া বৃদ্ধা, লম্বা আঙ্গুল নেড়ে নন্দীগ্রামে আমাদের অভ্যর্থনা জানালেন। তাঁর অর্ধোন্মাদ তীক্ষ্ম গলা আরো একবার শুনলাম প্রজিত-অমিতাভ-সিতাংশুর তথ্যচিত্র "উন্নয়নের জন্যে'র শেষে। কেন গেছিলাম? কেন যাচ্ছি এই প্রশ্ন বার বার করেছি নিজের কাছে। তিন সপ্তাহের কোলকাতা ভ্রমণ, প্রতিবারের মত আত্মীয় স্বজনের বাড়ি নেমন্তন্ন, কিছু নাটক, সিনেমা, কেনাকাটা, বন্ধুর বাড়ির বারান্দায়ে রাত ভোর মদ/সিগারেট, বাইরে খাওয়া, কিছু দায়িত্ব, সামাজিকতা এই দিয়েই তো শেষ হতে পারত। আর বার বার মনে হয়েছে এ কি মিউজিয়াম দেখতে যাওয়া? ... ...

সাতাশ বছর জেলে কাটানোর পরে ছাড়া পেয়ে নেলসন ম্যান্ডেলা চেয়েছিলেন ফিদেল কাস্ত্রোর সাথে দেখা করতে। কিউবা সম্পর্কে ম্যান্ডেলার একটি মন্তব্য বিখ্যাত হয়ে আছে - " Long live the Cuban Revolution. Long live comrade Fidel Castro... ... ...

"বইপত্তর" সেকশনে একটা বইয়ের কথা আছে - "গ্নু লিনাক্স ইশকুল" - মধ্যমগ্রামের "জি-এল-টি" অর্থাৎ "গ্নু লিনাক্স ঠেক"-এর প্রচেষ্টা - যাঁরা সদ্য সদ্য কম্পু ব্যবহার করতে শুরু করেছেন বা যাঁরা বেশ কিছুদিন ব্যবহার করছেন সকলেই টার্গেট। ... ...

অবধারিত পরনিন্দা পরচর্চা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যার সরল সমাধানসূত্র নির্ণয় এবং আপৎকালে পিঠটান ছাড়াও আমরা আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকি - বিজ্ঞান গবেষণা। সবাই নয়, কয়েকজন (বাকিরা অবশ্যই মতামত রাখেন)। এবং আমাদের অর্থাৎ কিনা গবেষকদের সংখ্যা ক্রমবর্ধমান। আহা, আর কিইবা চাইতে পারো? ভারতবর্ষের ন্যাজে খেলানো রাজনীতি ছেড়ে তুমি পেয়েছ গবেষণা ... ... ...