
এই বই নিয়ে কোনো আলোচনা বা সমালোচনার স্পর্ধা আমার নেই। এমনকি প্রায় এক হাজার তিনশ পাতার বইটির এক-চতুর্থাংশ মাত্র পড়ে উঠেছি। কাজেই এই লেখাটা আমার পড়ার সমান্তরালে গড়ে উঠবে। লেখাটার একটাই মানে হতে পারে। পড়তে পড়তে নিজের মুগ্ধতা, সংশয়, চিন্তা বা জিজ্ঞাসা অন্য অনেকের সাথে ভাগ করে নেওয়া। যে বেইরুটবাসী সাংবাদিক নিজের জীবনের প্রায় পুরোটাই পশ্চিম এশিয়াকে বুঝতে চাইছেন, যিনি আফগানিস্থানের পুশ্তু থেকে আরবের ঠেঁট আরবী ভাষায় সমান দক্ষ, যাঁর তিরিশ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সূত্রে তৈরি প্রায় সাড়ে তিন লক্ষ ডকুমেন্ট ও ফাইলের ভিত্তিতে এই বই গড়ে উঠেছে ... ...

মনে আছে সেই ছবিটা? সেই যে দুই হাত জড়ো করা, দুচোখ দিয়ে জল পড়ছে, প্রাণভিক্ষা চাইছেন, আমাদের কাছে যিনি গুজরাট দাঙ্গার মুখ বলে পরিচিত। কুতুবউদ্দিন আনসারি -- যাঁর ছবি সর্বভারতীয় মিডিয়ায় তুমুল প্রচারিত হওয়ার সাথে সাথে এই খবরও প্রচারিত হয়েছে যে পশ্চিমবঙ্গে তাঁকে ডেকে আশ্রয় দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এতে সরাসরি জড়িত না হলেও, প্রধানত: যে রাজনৈতিক দলটি সরকার চালান তাঁদের বহু হোমরাচোমরা ব্যক্তিই এই পূনর্বাসনের প্রক্রিয়াটির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ... ...

যুদ্ধ এখন আর ঘোষিত হয় না, বরং চলতেই থাকে। এরকমই বলেছিলেন এক জার্মান কবি। বিশেষত গালফ যুদ্ধের পর থেকে দুনিয়ার ভরকেন্দ্র নানা ইক্যুয়েশানে অদল বদল হওয়ায় ক্ষমতা আর আধিপত্যর গল্পটা অনেকটাই অন্যরকম হয়ে গেছে। ঠান্ডা যুদ্ধের অনি:শেষ দশা এখন পৃথিবীর নতুন অবসান দূর্ভাবনা। রাসায়নিক যুদ্ধ, জীবাণু যুদ্ধ, জল ও তেল যুদ্ধ, মহাকাশ যুদ্ধের নিত্যনতুন ফর্মূলা বের হচ্ছে। টেকনোলজিক্যাল বুমের দৌলতে সেই ফর্মূলাকে ডিকোড করা, ভাইরাস ছড়ানো, গোপনে তছনছ করে দেওয়া তথ্যজাল বন্দোবস্ত আজ নতুন নতুন সব যুদ্ধের মধ্য দিয়ে রাজায় রাজায় যুদ্ধের ফর্মূলাকে চ্যালেঞ্জ করেছে। ... ...

তবে বলি কি, এইসব ঝামেলায় গিয়ে লাভ কি,একটু "আমাদের" মতো হোনই না। চুলের রঙ করে ফেলুন বাদামী। চোখে পরুন কনট্যাক্ট। ইংরিজি ফরাসী বা জার্মানে কথা বলুন, উচ্চারণে আনুন ঠিকঠাক অ্যাকসেন্ট। চামড়ার রঙ নিয়ে কি করবেন শিওর না, তবে "সন্দেহজনক" নাম একদম রাখবেন না। মধ্যপ্রাচ্যে থাকবেন না। পারলে মুসলিম হবেন না। সবচেয়ে ভালো হয় বোম মেরে প্রিএম্পটিভ মেজার হিসাবে গোটা মধ্যপ্রাচ্যটাই উড়িয়ে দিতে পারলে। চেষ্টা চলছে, তবে সেটা যতদিন না হচ্ছে, একটু কষ্টে কাটান। প্লিজ বেয়ার উইথ আস। ... ...

আবার শ্রাবণ এলো। ঠিক যেমনটি আসে প্রতিবার। বাজারে সব্জি অগ্নিমূল্য। এদিক-ওদিক কাগজে বন্যার ছবি দেখে একেটু আহারে বলে নিশ্চিন্ত হওয়া। ত্রাণ পৌছনো আর তার অপর্যাপ্ততা নিয়ে চাপানউতোরে ভ্যাপসা চরাচর। দু-একটা খুচরো রেনি ডে পার হয়ে পরের দিন কাজে বেরোতে গিয়ে রাস্তায় নতুন গজিয়ে ওঠা গর্ত বাঁচিয়ে চলে মানুষ। হিন্দিবলয়ের এই প্রান্তে শ্রাবণের অনুষঙ্গে আসে কাঁওয়ারিয়ার দল। কাঁওয়ারিয়া - শব্দটা অচেনা হলেও আমাদের তেমন অপরিচিত নয় কিন্তু এঁরা। আমাদের তোমাদের চেনা অঞ্চলে দেখিনি কি বাঁকে করে জল নিয়ে যাওয়া মানুষের দল? তারকেশ্বর অভিমুখে? এরা তাঁরাই। একটু পার্থক্য আছে। ... ...

এখন সবাই 'মিসির আলি' পড়ছেন। কাজেই এই বইটির আলোচনা বেশ প্রাসঙ্গিক হবে মনে করলাম। সত্যি বলতে কি মিসির আলির কোন এক উপন্যাসে এই বইটির কথা আছেও। লেখিকা টোরি এডেন একজন এডুকেশন্যাল সাইকোলজিস্ট। 'বিশেষ যত্ন নেওয়া দরকার' এমন বাচ্চাদের ক্লাস নিতেন উনি। এই 'ঘোস্ট গার্ল' সেরকম এক বাচ্চারই ঘটনা। সত্যি ঘটনা। ... ...

রোমে গেলে রোমান হতে হয়। এই আপ্তবাক্যের জন্ম কবে হয়েছিল সে সমাজতাত্ত্বিকেরা গবেষণা করবেন। আমরা নিপাট বঙ্গীয় ভদ্রলোকেরা যারা সমসত্ত্ব দ্রবণে অণু পরমাণু হয়ে মিশে থাকি তার রোজকার জীবনচর্চায় জানি এর মহিমা। মালদা থেকে জগন্নাথ দে নামের যে ছেলেটি কেরিয়ারের টানে কলকাতায় এসেছিল সে হয়ত যথেষ্ট সময় পায়নি এই জীবনদর্শনবোধে পরিণত হতে। হয়ত সত্যি তাকে কেউ বলে দেয়নি বাসভর্তি লোকের সামনে এক তরুণীর শ্লীলতাহানি হতে থাকলে মন দিয়ে জানলার বাইরে প্রকৃতি পর্যবেক্ষণ করাই দস্তুর। ... ...

ফ্রান্সে একজন নতুন লেখকের কমিক্স অন্তত: দশ হাজার কপি বিকোয়, এদিকে আমাদের এখানে হাজার পাঁচেক মেরেকেটে বিক্রি হলে সেই কমিক্স বেস্ট সেলার হয়ে যায়। আমরা কখোনো তেমন ভালো কমিক্স পাইনি, শুধু তাই নয় এই পুরো কনসেপ্টটাই দেশে অনেকটা নতুন। আগে পুতুল নাচ কি রেডিও এইসবের মাধ্যমে জনচেতনার (এই ধরি বার্থ কনট্রোল ইত্যাদি) জাগরন করার চেষ্টা চলতো, এখন কমিক্সে কিছু কিছু হচ্ছে। গন্ডগোলটা ঠিক এইখানে, যে আমাদের ধারনা কমিক্স পড়তে গেলে আঁতলামো কি প্রচেষ্টা এগুলো কম লাগে। যেটা ভুল। ... ...

"লালবাতির নীল পরিরা' -- কৃষ্ণা দত্ত -- আনন্দ পাবলিশার্স। "আলো-আঁধারি' -- বেবী হালদার -- রোশনাই প্রকাশন। মানবীবিদ্যার পাঠে আগ্রহীরা এই বই দুটি নেড়েচেড়ে দেখতে পারেন। দুটি বইয়েরই আখ্যানভাগ গড়ে উঠেছে প্রান্তবাসী নারীদের জীবনযাপন, তাদের হাসিকান্না, সংগ্রাম, দৈনন্দিন খুঁটিনাটি নিয়ে। একটিতে সুপ্রতিষ্ঠিত লেখিকা বারনারীদের কথা তুলে ধরেছেন তাদের ভাষায়। আরেকটিতে প্রান্তবাসী লেখিকা স্বয়ং জানাচ্ছেন তাঁর গল্প। ... ...

ভারতবর্ষের প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত ছত্তিসগড়ের রাজধানী রায়পুরে গত মে-জুন থেকে একটা খবর "নবভারত", "দৈনিক ভাস্কর", "হরিভূমি" ইত্যাদি প্রায় সমস্ত খবরের কাগজে যথেষ্ট প্রাধান্য দিয়ে ছবিশুদ্ধু প্রকাশিত হয়েছে -- "ড: বিনায়ক সেন নকশাল নেতাদের লিংক সন্দেহে গ্রেপ্তার" ; "পি ইউ সি এল এর ছত্তিসগড় রাজ্য কমিটির সেক্রেটারি নকশাল সন্দেহে পুলিশ কর্তৃক ধৃত"; "মানবাধিকার সমিতির রাজ্য সেক্রেটারি নকশাল চর -- বিলাসপুর শহরে পুলিশের ফাঁদে"। ... ...

গ্রিয়েট নামের মেয়েটি আনাজপাতি কেটে গুছিয়ে রাখছিলো। পেঁয়াজ, লাল-বাঁধাকপি, লীক, গাজর, শালগম। সব্জির টুকরো রঙ মিলিয়ে চক্রাকারে সাজিয়ে রাখে সে। শালগম আর পেঁয়াজের মৃদু সাদার পাশে, লাল-বাঁধাকপির সান্দ্র বেগুনি। চক্রের মাঝখানে চাপা আগুন রঙের গাজরের চাকতি। ... ...

ভয়। সর্বজনবিদিত একটি ভয়ংকর ভাইরাস। জন্মের পূণ্যলগ্নে (মানুষের, কারণ পুণ্যের আবছা ঠিকাণা একমাত্র তাদেরই আছে) "হবে" কী "হবে না" এই আশঙ্কার পিঠে চেপে এটি মানবদেহে প্রবেশ করে। এরপর এক দীর্ঘ প্রক্রিয়ায় একটু একটু করে নিজের অঙ্গ-প্রত্যঙ্গ বিস্তার করতে থাকে এবং অবশেষে একসময় তা পূর্ণমাত্রায় প্রকাশিত হয়। এই ভাইরাস সামাজিক ও দৈহিক সমস্ত রোগ্প্রতিরোধক ক্ষমতাকে দূর্বল করে দেয় এবং তার ফল স্বরুপ মানব দেহে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। তিনশ তেত্রিশ কোটী ভয়রোগ আছে। তবে জনপ্রিয়তার নিরিখে সবচেয়ে এগিয়ে আছে ম্ত্যু, যা কিনা সব সময়, সব কালে, সব প্রানীদের মধ্যেই দেখা যায়। আর দ্বিতীয়টি বউ-এর ভয়। তবে র্যাঙ্কিং-এ এটি দ্বিতীয়, কারণ এই রোগটি কেবলমাত্র বিবাহিত পুরুষদের মধ্যেই লক্ষ্য করা যায়। খুব সম্প্রতি না হলেও অরো একটি রোগ এই মূহুর্তে ভয়াবহ আকার ধারন করেছে - তা হল লেখা ও পড়ার ভয়। ... ...

জানিনা এরকম ব্যক্তিগত অস্থিরতার সময়ে এই অস্থির বইখানা নিয়ে কিছু লিখে ওঠা সম্ভব হবে কি না। তবু, লিখতে ইচ্ছে হল। বামনের ছায়াও দীর্ঘ হয়, যখন সূর্যাস্ত আসে। সেকারণে। অর্থাৎ কিনা এখন সূর্যাস্ত। ঘড়িতে দেখাচ্ছে ৮টা ৫৭,এখন গ্রীষ্মকাল। আমার কি বোর্ডের পাশে নিরীহভাবে শুয়ে আছে কালো মলাটের রোগা বইটি, Life & Times of Michael K ক্রীম রংয়ে লেখা। তার কিছুটা ওপর দিয়ে, সূর্যাস্তের গাছ-গাছালিঘেরা নির্জন রাস্তার ওপর দিয়ে আমার থেকে দূরে চলে যাচ্ছে যে, সে একজন একলা মানুষ। তার গভীর, নির্জন পথ। ... ...

আমরা দেখেছি এবং প্রবলভাবে সুনির্দিষ্ট বৃত্তের মধ্যে দাঁড়িয়েই যথাসম্ভব শির ফুলিয়ে বলে গেছি এর কথা। তা সে নিষিদ্ধ ওষুধ বিষুধ বিদেশ থেকে নাম পালটে নয়া মোড়কে আমাদের পাড়ার দোকানে আসুক কিংবা তেজস্ক্রিয় বর্জ্য সমেত জাহাজ এসে পশ্চিম উপকুলে ভিড়ুক। আদার কারবারিরা আবার ভিড় বাসে গলদঘর্ম হতে হতে একে ওপরকে শুনিয়েছে কিভাবে কাল তার ছেলেটা বাজার থেকে পুরোনো তারিখের বিস্কুটের কৌটো এনে ফেলেছে নয়তো কিভাবে সে প্রবল প্রতাপে দোকানদারের এহেন অপচেষ্টা প্রতিহত করেছে। ... ...

জানিনা জিড্ডু কৃষ্ণমূর্তি (জে কে) কে নিয়ে এখানে কোনো আগ্রহ আছে কিনা। অনেকেই পড়েছেন হয়তো, কেউ কেউ পড়েননি। যাঁরা পড়েছেন তাদের প্রাসঙ্গিক লেগেছে কিনা, কিভাবে দেখেন তাঁরা জে কে . র দর্শন আমার তা জানার ইচ্ছে প্রবল। কারন, জেকে আমাকে যেরকম প্রভাবিত করেছে আর কোনো ব্যক্তিই বোধহয় ততোটা করেনি। কেমন করে করেছে বা কেন করেছে সেসব বলার আগে, ছোটো করে জে কে র জীবন। ... ...

১৬ই এপ্রিল ২০০৭। ভার্জিনিয়ার ছোট্ট শহর ব্ল্যাক্সবার্গে মারা গেল ৩২ জন; আহত ২৫। অনেক খবর, ভিডিও ফুটেজ, বক্তৃতা আর শোকবিবৃতিতে ভরে গেল সবকটি মাধ্যম। খবরের ফলো-আপ, ভিডিও ফুটেজ বিতর্ক, সংসদে হুল্লোড় সামলে শুরু হল অশ্রুমোচন। অত:পর আরো শোকবিবৃতি এবং চোখের জলে পৃথিবী টইটম্বুর। ঘাতক চো খবর হল। চো যাদের মারল সেইসব হতভাগ্যও বঞ্চিত হলনা। এবং যারা ঘটনার পর প্রায় একমাস ধরে শোকসভা করল, তারাও। শুধুই খবর। তারপর একসময় হ্যারি পটার, আসন্ন নির্বাচন ও মহাকাশবিজ্ঞানের মত জরুরি বিষয়ের চাপে হারিয়ে গেল ব্ল্যাক্সবার্গ ট্র্যাজেডি। ... ...

ইতালির টাসকানিতে চতুর্দশ শতাব্দীতে তৈরী হয়েছিল বারবিয়ানা চার্চ। ছবির মত উপত্যকাকে সাক্ষী রেখে পাহাড়ের মাথায় গড়ে ওঠা এই গীর্জায় ১৯৫৪ সালে বদলি হয়ে আসেন ফাদার মিলানি। পুরো নাম ডন লোরেঞ্জো মিলানি। এই অল্পবয়স্ক যাজকের শিক্ষাব্যবস্থা নিয়ে মাথা ঘামানোর বাতিক ছিল। ফ্লোরেন্সের যে গীর্জা থেকে তাঁকে বদলি করা হয় সেখানে তিনি একটা নৈশ বিদ্যালয় চালু করেছিলেন, অচিরেই যা প্রভূত জনপ্রিয়তা লাভ করে। এহেন মিলানি বারবিয়ানাতে এসেও খোঁজ-খবর করতে শুরু করেন সেখানকার প্রথাগত শিক্ষাব্যবস্থা সম্পর্কে। এবং যা দেখেন তাতে তাঁর চোখ কপালে উঠে যায়। বারবিয়ানায় ছড়িয়ে থাকা কুড়িটি খামারের বাচ্চা ছেলেমেয়েদের শিক্ষার অবস্থা তখন শোচনীয়। ... ...

নাতাশা স্টট, সেনেটর, ডেমোক্র্যাট; ক্যারল ব্রাউন, সেনেটর, লেবার; জুডিথ ট্রোথ, সেনেটর, লিবারাল; কেরি নেটল, সেনেটর, গ্রীন। অস্ট্রেলিয়ার এই মহিলা সেনেটররা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতাকে সরিয়ে রেখে আপাতত: একজোট দুটি বিলের সমর্থনে। অ্যাবরশন পিল RU 486 এর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য একটি বিল, অন্যটিতে প্রেগনেন্সি কাউন্সেলিংএর বিজ্ঞাপনে সত্যভাষণের দাবী। চারটি মেয়ে, দুটি বিল-বিষয় অ্যাবর্শন। নিছক মেয়েলি প্রসঙ্গ? আসুন, দেখা যাক। ... ...

ডটার অফ ফরচুন লিখেছেন ইসাবেল আলেন্দে। ফ্লেমিঙ্গো প্রকাশন। ১৯৯৯। স্প্যানিশ থেকে অনুবাদ করেছেন মার্গারেট সেয়ার্স পেডেন। লাইব্রেরী'র র্যাকে এক একটি বই এর মেরুদণ্ড স্পর্শ করতে থাকি -- আঙ্গুল সরে যেতে যেতে হঠাৎ তুলে আনে এই ছোট্টো পেপারব্যাক। মলাট সিপিয়া রঙের একটি মেয়ে -- ভিক্টোরিয়ান পোশাকে লেস কলার, তাতে একটি সুন্দর ব্রুচ আটকানো। কানে ঝোলা দুল, কালো ফাঁপানো চুলে খোঁপা আর খুব বড় বড় কালো চোখ। আমি তুলে আনি বই টি -- বই এর নাম ডটার অফ ফরচুন। ইসাবেল আলেন্দে চিলেয়ান লেখক, বর্তমানে ক্যালিফোর্নিয়াবাসী। ... ...

আজ আমাকে শহরের বৃষ্টি বড় কাহিল করেছিল। পাঁচতারা হাসপাতালটি থেকে বেরিয়ে যাকে দেখলাম, তাকে হুমায়ুন আহমেদ বলেন ঝুম- বৃষ্টি। ঝুম জলেরা সরু-মোটা নালে আকাশ থেকে নামতে নামতে মাঝ-আকাশে অথবা মাটির মধ্যস্থতায় একে-অন্যে মেশে নিলাজ। এই জল-চালাচালিতে বাহিরদেয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেলে আকাশজল মাথায় নিয়ে আমি কেন যে ছুটে যাই, বোধের অগম্য। ... ...