
"In future, everybody would be famous for fifteen minutes." --- Andy Warhol, 1968. উর্দ্ধলিখিত ভবিষ্যবাণীটির প্রবক্তা, পৃথিবীর প্রথম পপ-চিত্রকর অ্যাণ্ডি ওয়ারহলের খ্যাতি পনের মিনিটের অনেক বেশী সময় স্থায়ী হয়েছে। ওয়ারহলিয়ানা বা ওয়ারহল-তত্ত্বের ব্যবহার/ আলোচনা/ গবেষণার চলোর্মি তাঁর জীবিতকালে তো বটেই, ১৯৮৭-এ মৃত্যুর কুড়ি বছর পরেও প্রবহমান। বই, সিনেমা, শহুরে জনতার জামাকাপড়, পত্রপত্রিকার নিবন্ধে প্রায়ই দেখা যায় ওয়ারহলকে। যাঁর ছবির আইকনগুলি এতদিন এইভাবে দেখার পর বেশ চেনা আমাদের। ... ...

সম্ভবত: পালাটার নাম ছিলো "কারামুক্ত'' বা ওরকম কিছু। বরানগর রামকৃষ্ণ মিশনের হোস্টেলে থাকার সময় বার্ষিক উৎসবে দেখি। তখন মিশনের অলিখিত নিয়মে স্টেজের উপর নারীচরিত্র করতো শুধু পুরুষেরা। তবু চোখে পড়তো--স্টেজে নটীজাতীয় কোন চরিত্রের আবির্ভাব হলে অনিলমহারাজ( জুনিয়র স্বামীজি) হাতের পাতায় চোখ ঢাকতেন। পেছন থেকে কোন দুষ্টুছেলের গলা শোনা যেত,--দ্যাখ, দ্যাখ, মহারাজ হাতের ফাঁক দিয়ে দেখছেন। যাহোক, এই পালাটি আমি ভুলিনি। এটি আমার ক্লাস-সেভেনে-পড়া-সদ্য-পানামা-সিগ্রেট-খেতে-শেখা চেতনায় বিষম ঝাঁকুনি দিয়েছিলো। ... ...

পশ্চিমবঙ্গ যখন আসন্ন দুর্গাপূজা, নাছোড়বান্দা নিম্নচাপ ও রিজওয়ানুরের অস্বাভাবিক মৃত্যু নিয়ে নাজেহাল, দিল্লী ও সংলগ্ন অঞ্চল যখন নবরাত্রির প্রস্তুতিপর্বে ব্যস্ত, মহারাষ্ট যখন গণেশ উৎসব শেষ করে দেওয়ালির প্রস্তুতির আগে কদিন জিরিয়ে নিচ্ছে, ঠিক সেই সময়, ১২ই অক্টোবর একটি সংবাদপত্রে পুণে মিউনিসিপালিটি সম্পর্কে এমন একটা খবর বেরোয়, যা সাধারণত আমরা জানতে বা পড়তে খুব একটা আগ্রহ বোধ করিনা। খবরে প্রকাশ পুণে মিউনিসিপালিটির চতুর্থ শ্রেণীর সাফাইকর্মীদের মৃত্যুহার গত ২ বছরে অস্বাভাবিক বেশী। তাই বলে কেউ ভাববেন না যেন যে তার আগে কম ছিল, তা নয়, দুই বছর হল এই মৃত্যুগুলি নথিভুক্ত করা হচ্ছে। খবর অনুযায়ী ২০০৫এর অক্টোবর থেকে ২০০৭ এর সেপ্টেম্বর পর্যন্ত মোট ২২৭ জনের মৃত্যু হয়েছে। ... ...

নন্দীগ্রামের পরে শুনলে মনে হতে পারে ইয়ার্কি মারা হচ্ছে। কিন্তু একথা সত্য, যে, ১৯৭৭ এ ক্ষমতায় আসার পর সিপিআইএম এর প্রাথমিক রাজনৈতিক সিদ্ধান্তগুলির মধ্যে একটি ছিল, বিরোধী পার্টির কর্মী-সমর্থক-নেতাদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হবেনা। ৭২ থেকে ৭৭, সিপিআইএম এর মতানুসারে, লুটপাট দাঙ্গাহাঙ্গামা নয়, এ রাজ্যে চলেছিল "আধা-ফাসিস্ত" সন্ত্রাস। সিপিআইএম এর হিসাবে, এই সন্ত্রাসে রাজ্যজুড়ে তাদের ১১০০ কর্মী খুন হয়েছিলেন। ঘরছাড়া হয়েছিলেন আরও অনেক বেশি সংখ্যক মানুষ। ... ...

এটি একটা মেয়ের গল্প। যাকে আমি চিনিনা। বা যাকে আমি চিনি। যাকে চোখে দেখেছি, কিন্তু অন্ধকারে। চিনি, কিন্তু ছায়ামূর্তিকে যেভাবে চেনে মানুষ, সেইভাবে। জলতলে শুয়ে থাকা রোহিণীর মুখ যতটুকু চেনা যায়, ততটুকুই। ... ...

আজ মিডিয়ায় আবার বসেছে সালিশিসভা, হাত রাখুন সেলফোনে আর চোখ রাখুন টিভির পর্দায়। মনে রাখবেন আমার আপনার একটি এসএমএস কাঠগড়ায় দাঁড় করাতে পারে সমাজের শত্রুদের, বেআব্রু করে দিতে পারে অশুভ শক্তির আঁতাতকামী মুখগুলিকে। অথবা হাতে রাখুন জ্বলন্ত মোমবাতি। তদ্গত আলোকশিখায় শপথরক্ষার কাঠিন্যে শক্ত হয়ে উঠুক প্রতিটি মানুষের চোয়াল। পথ হাঁটুন সুশীল সমাজ গড়ে তোলার পবিত্র কর্তব্যে। দেউলিয়া হতে থাকা ঈশ্বর, পরম করুণাময় আমাদের ঈশ্বর শমিত হৃদয়ে শেষ বিকেলে সবার দিগন্তে বুলিয়ে দিয়েছেন তীব্র ম্যাজেন্টা রং। ... ...

Funny in Farsi by Firoozeh Dumas - একের পর এক জটিল ও গম্ভীর শব্দবন্ধে যখন প্রাণ আইঢাই, ঠিক তখনই লাইব্রেরির তাক থেকে হাতছানি দিল নীলরং এর ছোট্ট এক বই। যেন ডেকে বলল, "" কি হে! একবার উঁকি মেরে দেখবে নাকি? "" ভাবলাম, আহা বেচারা! কেউ বোধহয় পাত্তা দেয়না ""। টেনেটুনে বের করে আনলাম। ওমা! এ যে দেখি বেশ নামডাকওয়ালা এক স্মৃতিকথা। মলাট পড়ে জানা গেল অনেক প্রাইজ-টাইজও পেয়েছে। তৎক্ষণাৎ পড়তে লেগে গেলাম। পড়তে পড়তেই টের পাওয়া গেল, একে একে দরজা খুলে যাচ্ছে, পায়ে পায়ে আলো ছড়িয়ে পড়ছে। অন-এ-এ-ক দূরে কোথাও ঘন্টা বাজল বোধহয়। শুরু হল অবাক করা অতীত পরিক্রমণ। ... ...

আমি কখনো পোর্তুগাল যাই নি। আমার কোন পোর্তুগীজ বন্ধু নেই। পোর্তুগীজ বলতে চিনি শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর জোসে মোরিনহোকে। পোর্তুগীজ খাবার বলতে "নন্দুজ'-এর মুরগী ভাজা ছাড়া আর কিছু খাই নি। আমি পোর্তুগীজ ভাষার অ-আ-ক-খ - মানে তার পোর্তুগীজ ইকুইভ্যালেন্ট কি জানি না। কিন্তু আমি arguido মানে জানি। শুধু আমি নই, গোটা যুক্তরাজ্যের মানুষ যাঁরা খবরের কাগজ পড়েন, টিভি দেখেন, গুজব শোনেন, তাঁরা জানেন। এ ... ...

২৮ সেপ্টেম্বর ২০০৭। শিলিগুড়ি শহর প্রত্যক্ষ করল জাতিবিদ্বেষের বীভৎসতা। ইন্ডিয়ান আইডল প্রশান্ত তামাং-কে কেন্দ্র করে একটি এফ.এম চ্যানেলের কুরুচিপূর্ণ, বিদ্বেমূলক মন্তব্য; শহরের রাজপথে প্রতিবাদ মিছিল এবং সেই মিছিল চলাকালীন এক রোগীর স্বজনের সঙ্গে সংঘর্ষ --- এই ঘটনাগুলির পরম্পরায় আকস্মিকভাবে জাতিদাঙ্গার পরিস্থিতি শহর জুড়ে ছড়িয়ে পড়ার তাৎক্ষণিকতার পেছনে রয়েছে এক সচেতন রাজনৈতিক প্রচার ও প্রস্তুতি। ... ...

শনিবার বিকেলে ন্যাশনাল ফিল্ম থিয়েটারের বক্স অফিসের সামনে দাঁড়িয়ে আছি। এখন লন্ডন ফিল্ম ফেস্টিভাল চলছে দুই সপ্তাহ ধরে। আমার সামনে এক ভারতীয় ভদ্রমহিলা, তারও সামনে আলজিরিয়ায় জাত দুই ফরাসী, আরও আগে দুই ইজরায়েলি ছাত্রী। পিছনে বৃটিশ দম্পতি। আমি লাইনের পনেরো কি ষোলো নম্বর স্থানে। লাইনের একদম সামনে যারা তারা গ্যাঁট হয়ে মেঝেতে বসে বই পড়ছেন। বাইরে ঝিম্ঝিম্ বৃষ্টি। লন্ডনের তুলনায় বেশ জোরে। আমার পিছনে লেজের মতো লাইন বেড়েই চলেছে। অনেকেই উদ্বিগ্ন হয়ে ভলান্টিয়রদের জিজ্ঞাসা করছেন টিকিট আদৌ পাওয়া যাবে কি না। ... ...

এই বৃত্তটির নাম মাহে। ক্ষুদ্রাকৃতি বৃত্ত। তার ব্যাস মাত্র নয় কিলোমিটার। বৃত্তটি একটি জনপদ। ভিন্নতর জনপদ। কারণ, বৃত্তের বাইরে যে দেশটি, তার শাসক ইংরেজ। বৃত্তবাসীদের শাসক ফরাসি। পশ্চিমে আরবসাগরের তীরভূমি, পূর্বে ছোটো ছোটো পাহাড়ের ভাঙ্গা আবছা রেখা, আর একটি নদী। নদীটি বৃত্তটির পরিধির গায়ে গা লাগিয়ে। যার জলদর্পণে নারকেলকুঞ্জের জমাট ছায়া ... নদীর নাম মাইয়াঢ়ি। নদীটির নামে মিশে গিয়ে বৃত্তটির নামও মাইয়াঢ়ি। ফরাসিরা যাকে বলে মাহে। ... ...

এই সপ্তাহে মুখ চুলকানো খবরের অভাব নেই- টোটো কাপ হাতে বিশ্বজয়ী ভারত, রিজওয়ানুর রহস্যকান্ড ও পুলিশের অবৈধ জুলুমবাজি, রাহুল গান্ধীর রাজ্যাভিষেক, এবং কলিকাতা ডুবুডুবু, বঙ্গ ভেসে যায় রে। একের পর এক খবর, এক একটি খবর পরিশীলিত, অপরিশীলিত, লিবারেল, অ-লিবারেল, হুল্লোড়ে, গম্ভীর- যাবতীয় বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্তের নিস্তরঙ্গ জীবনে এক একটি আধলা ইঁট। জলতরঙ্গ জন্মায়, জল বুজ্কুড়ি কাটে, তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে, তারপর ঘরে ফিরে নিরালা নি:ঝুম অন্ধকার। ... ...

"বাংলা শিশুসাহিত্যের ছোটোমেয়েরা", লেখক শিবাজী বন্দ্যোপাধ্যায়, প্রকাশক গাঙচিল। নেহাৎ ঘটনাচক্রে বইটি প্রকাশ হবার দিন দুই আগেই হাতে আসে। চমৎকার প্রচ্ছদ ও মুদ্রণ পারিপাট্য। তখনও "অপ্রকাশিত" হওয়ায় বইটির প্রতি একটা কৌতুহল জাগেই, আরো বেশী হয় নামটি দেখে। কালো ও হলুদ প্রচ্ছদে হলুদ রঙে অর্ধবৃত্তাকারে লেখা "যখনই ঘুম ভেঙে যায় তখনই দেখি জেগে আছি"। রুমু বলেছিল না? হ্যাঁ রুমুই তো বলেছিল। মনে পড়ে যায় রুমুর মত আরো সব ছোটো ছোটো মেয়েদের কথা। দুর্গা, রাণু, আলি-ভুলি, মিচকিদের কথা। ... ...

শাঁওলী মিত্র গল্পকার হিসাবে খুব পরিচিত নন। কখনও সখনও কিছু কিছু শারদীয় সংখ্যায় তাঁর লেখা গল্প পড়েছি। মন্দ লাগে নি, আবার খুব যে নাড়া দিয়েছে তাও নয়। তাই সেরকম সচেতনভাবে তাঁর লেখা কখনও খুঁজি নি। কিছুদিন আগে হাতে এলো তাঁর এই গল্প সংকলনটি। এই বইটিই এখনও পর্যন্ত প্রকাশিত তাঁর একমাত্র গল্পসংকলন। ... ...

সম্প্রতি, এই ২০০৭ সালের জুন মাসে, গুগলের বড়োকর্তার এক বক্তব্য নিয়ে একটি খুচরো বিতর্ক হয়ে গেল। দূর পাল্লায় গুগলের লক্ষ্য কি, সেটা ব্যাখ্যা করতে গিয়ে গুগলের চিফ এক্সেকিউটিভ এরিক স্মিট বলেছিলেন, যে, এমন একদিন আসবে, যখন মানুষ আর শুধু ইন্টারনেট থেকে পড়া, দেখা, বা জানার বস্তু খুঁজে বার করার জন্য সার্চ করবেনা, বরং, আরও কিছু "অতি-ব্যক্তিগত" প্রশ্নের উত্তর খুঁজবে। ... ...

হিন্দুস্তান কথাটাই বেশ অস্পষ্ট। আরবেরা বলতেন অল হিন্দ, অর্থাৎ সিন্ধুর ঐ পার। অষ্টম খ্রীষ্টাব্দ। ইসলামও বেশ নবীন। কেরালার উপকূলে মালাবারে নিয়মিত আসত আরবেরা। স্থানীয় লোকেদের সাথে তাদের কোনো বিরোধ ছিল না। তাই না তাদের নাম ছিল মোপলা মানে জামাই বা শিশু। তারা তাদের ধর্ম মানতো, স্থানীয়রা তাদের। ... ...

খবরটা পড়েই বেশ চম্কে চমস্কি হয়ে গেলাম। সত্যিই তো, পাপ পুণ্য নির্ধারণ করবার তুমি কে হে? এই সেদিন মাত্তর গ্রাম দেশ থেকে কলকাতায় চাকরি করতে গেলে বামুনের বাচ্চাদের জাত যেত, ওখেনে চামড়ার কলে করে জল দেয় কিনা! তা সে সব ছুঁৎমার্গ আটকে রাখতে পেরেছে কাউকে কলকেতা যাওয়ার থেকে? কলকেতা তো কোন ছাড়, লোকে দিনে দুবার করে কালাপানি পার হচ্ছে আজকাল, প্রয়োজনের খাতিরে, অস্তিত্বরক্ষার তাগিদে নিয়ম চিরদিনই বদলায়। এ কি মোহাব্বতের গুরুকূল নাকি, যে নিয়ম অমোঘ, অপরিবর্তনীয় জিনিস? দরকার পড়লে অনিয়মকে নিয়ম, বেআইনীকে আইনি, পাপকে পুণ্য বানাতে কতক্ষণ? ... ...

সোমনাথের মন্দিরের তখন মাত্র একশ বছর বয়স। ঘাজনির সুলতান মাহমুদ মূলতানে হাজির করলেন ত্রিশ হাজার পেশাদারী অশ্বারোহী। এ ছাড়াও তার সাথী ভলান্টিয়ার বাহিনী। তাদের দেওয়া হয়েছে মাথা পিছু পঞ্চাশ হাজার দিনার। প্রতিটি সেনার সঙ্গেই দুটি করে উট- রসদ ও জল বইবার জন্য। ... ...

যদিও এখন শহরে এসে গেছেন জর্জ বুশ, কন্ডোলিজা রাইস কিম্বা হু জিনতাও, শিগ্গিরি এসে পড়বেন শিনজো আবে, স্টিফেন হারপার প্রমুখরা, যদিও এই মুহূর্তে সমস্ত অস্ট্রেলিয়া সিডনির দিকে তাকিয়ে, যদিও এই মুহূর্তে শুরু হ'তে চলেছে এশিয়া প্যাসিফিক ইকনমিক কো-অপরেশন ফোরামের সামিট, যদিও এখন মিডিয়া জুড়ে শুধুই নিরাপত্তার বিবরণ আর নেতাদের মুখ, ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে যাচ্ছে হলদে কেকের রাস্তা এবং ১২৩; আমরা যাব শহর থেকে দূরে, সঙ্গে থাকবে সম্পূর্ণ অন্য সংখ্যাত্রয় -৪৫৭। ... ...

কাল সারাটা দিন হাসপাতালে নানান ঝুট-ঝামেলায় কেটেছে। যেমন আর পাঁচটা কাজের দিন যায়, তার থেকে একটু বেশীই। সাঁঝের ঝোঁকে সোফাতে একটু গা এলালেই নয় যখন, ডক্টর"স রুমে ঢুকতেই কলকল করে বন্ধু ও সহকর্মীরা জানাল - আবার বাংলা বন্ধ। শুক্রবার। কে ডাকল? কে আবার, দিদি ছাড়া? কেন হে? নাকি নন্দীগ্রামে কিসব ঝামেলা-ঝঞ্ঝাট হয়েছে। ... ...