

১৩ ই নভেম্বর। / রাত্রিটা এমনিভাবেই কেটে গেল / প্রশ্ন চিহ্নরা ছোটাছুটি করতে করতে কখন যেন ক্লান্ত, নিরিমিষ / প্রাগৈতিহাসিক যুগ থেকে তোতাপাখির বুলির মত ... ...

আওয়াজ তার - আকা কাই আকা কাই / খালি কাই খালি কাই ... ...

অরণ্যের গহীনতা থেকে তুলে আনা কয়েকটি কবিতার লাইন ... ... ...

অন্যরকম আঁকিবুঁকিতে ভরা এক পাগল কবির কাব্যপ্রলাপ ... ...

দৃশ্য কবিতা ... ...

এলোমেলো আঁকিবুকি / চাপাচুপি ঢাকাঢুকি / হিজিবিজি জোখালেখা / মিল্মিশ্? একা একা? ... ...

কবির গোপন ডায়েরি থেকে উঠে এল জীবনের প্রতিটি ধাপে যাপনের অসহ্য বেদনার গোপন ও গম্ভীর শিলালিপি। গম্ভীর, কারণ নিষিদ্ধ কামনা ও প্রত্যাখ্যানের উপাখ্যান ব্যতিক্রমহীনভাবেই সিরিয়াস। গোপন, কারণ, কবি লিখেছেন, 'প্রণয় প্রকাশ হলে হয় লোকনিন্দা / রাধার প্রণয় আছে প্রকাশের বৃন্দা'। ... ...

এইখানে ধূসর পাঠে মগ্ন ছিল নষ্ট দেবতা / সন্তানের হাত ধরেছে সে পিচ্ছিল পৃথিবীতে / মায়াময় প্রতিবিম্বটি ফেরে তার পিছন পিছন / প্রাকৃত সংলাপ লিখে গেছে অস্থির বালকে - ... ...

সন্ধ্যার ভিতর শুনি তার গল্প, বাতাসের গায়ে / অষ্টাদশ শতকের ঘাট, তার পুরাতনী কথা / ধূসর ক্রেনের ছায়া পড়ে / মন, যেন লক্ষকোটি বছরের দীর্ঘশ্বাস, নিজেকে বাজায় ... ...

চা যখন খেয়েই-ছি, থ্যাংক ইউ বলাই দস্তুর / এভাবেই পরম্পরা মেনে নিয়ে ক্রিয়া ও বস্তু-র / ভাঁড় ভেঙে হেঁটে গেছি, ঝাঁঝরির ফাঁকে পোড়া মাটি ... ...

ফার্নান্ডো পেসোয়ার নির্বাচিত কবিতা থেকে অনুবাদ করেছেন মিঠুন ভৌমিক ... ...

কথা ছিলো সব নেওয়া যাবে একটাই বাক্সতে / ধার দেনা আলোচাল যার যেটুক আছে এই যাত্রা / মাটির রাত্রি ধরে তেষ্টা চুমুক দেয় আলগোছে ... ...

অবিরাম বৃষ্টি আজ অনসূয়া পকেটের কাছে নীল ভেজা ভেজা দাগ / রেখে গেছে লোকমুখে সারি সারি কথা যারা বাড়ি ফিরে একেবারে চুপ / হট করে নিয়ে ফেলা ধুপ ভিজে একশা হয়ে শুনে নেবে অলিগলি জল্পনা ... ...

তোমার ভিতরে এক ছলনার ভাষা শুনতে পাই / কোথায় যে কতো দূরে আছো ... / আমার জীবন থেকে বহুদূরে ভেসে যায় দুএকটি পালক / যেখানে কোথাও কিছু নেই আমি চলে যাবো সেখানে একদিন ... ...

বৃষ্টিস্নাত কলকাতা সন্ধের মুখোমুখি থমকে দাঁড়িয়ে। অদূরে টালিগঞ্জ রেলব্রিজ - আলো আঁধারি আর ঝিরঝিরে জলপতনের মধ্যে কিছুটা অশরীরী। ছায়ার মতন দাঁড়িয়ে। ক্রমাগত ছুটে আসতে থাকা গাড়ির হেডলাইটের ধাঁধানো হলদেটে আলোর এক বিস্তীর্ণ মাকড়সাজাল সারাটা শহরের আনাচে কানাচে। কোথাও এককোণে ধুঁকতে থাকা নেড়িকুকুর, গত কয়েকদিনের একনাগাড় বৃষ্টিতে ভিজে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে বড় বাড়ির সিঁড়ির তলায় আশ্রয় নিতে গিয়ে ব্যর্থ, মনোরোগী দারোয়ানের লাঠির গুঁতো খেয়ে শেষমেষ চায়ের দোকানের আবর্জনার ঝুড়ির পাশে ... ...

তোমাকে প্রেরণ করি আমার নষ্টতা, কেরো¢সন / ঝালস্বাদ, তিতকুটে, ধুলেও-হাত-থেকে / না-যাওয়া-বিচ্ছিরি-গন্ধগুলো ... ...

লস্করে হিংসে পাকাক / কী বা যায় আসে তাতে- / ওরে মন বক-রূপকে / মৌজ রাখো গঞ্জীকাতে। ... ...

তবে কি আমিই হারি? বারবার? শত্রুহীন এই পৃথিবীতে / ধর্মাধর্ম ভুলে গিয়ে মেতেছে উল্লাসে আজ আমাদের সেনা / আমি কেন পরাজিত তবে / মধ্য হেমন্তঋতু স্যমন্তপঞ্চকে? ... ...

জীবিকা হাতড়ে এখনো যারা ঘুরে মরে / প্রতিদিন কবরে যেতে চায়, অন্তিম শুয়ে পড়বে বলে; / আবার উঠে আসে, পেতে দেয় বুক / উদগ্রীব অস্ত্রগুলির সামনে ... ...