
এই লেখার যা পটভূমিকা বেশ দীর্ঘ, জটিল, এবং মোটেই সরলরৈখিক নয়। এই মুহূর্তে ভারতে রাজনৈতিক অস্থিরতা জেএনইউ তে ঘটে চলা ছাত্র আন্দোলন ও তার অভিঘাতে তুঙ্গে। একই সঙ্গে নানা স্তরে রাজনৈতিক চাপানউতোর চলছে, এবং তার মোটের ওপর নানান ডাইমেনশন পাওয়া যাচ্ছে। এক, অবশ্যই যে ছাত্র সংগঠনেই আন্দোলনের পুরোভাগে। দুই, শাসক বিজেপি এবং তার অনুগত দলগুলি। তিন, ভারতীয় মিডিয়া। চার, এবং এরাই ক্রমশ বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বিপুল সংখ্যক মানুষ, যারা আপাতদৃষ্টিতে অরাজনৈতিক। যদিও আমি মনে করিনা অরাজনৈতিক মানুষ হতে পারে, কিন ... ...

যে কোনও ‘সম্পর্ক’ গুঁড়ো করতে, সম্ভবত, দুটো জিনিস যথেষ্ট – বেরহম খিদে আর বেশুমার যৌনতা। খুনের মিথ্যে দায়ে জেলে যায় স্বামী আর মাঝবয়েসি স্ত্রী ফেঁসে যায় খুনি মালিকের শরীরী প্রেমে (থ্রি মাঙ্কিস, ২০০৮, নুরি বিলগে চিলান)। বেরোজগার শ্রমিক আফশোস করে বন্ধুর কাছে, যদি তার রোগা বউটা কারও কামনা কাড়তে পারত, হয়ত ক’টা রুটি জুটে যেত একবেলা পেট চালানোর (সিটি অফ গোল্ড, ২০১০, মহেশ মঞ্জরেকর)। প্রসবের সঙ্গে সঙ্গে শিশুকন্যার শরীরে সংযুক্ত হয় ডাক্তার, মায়ের সামনেই; পর্দায় তখনও খোলা-জন্মনালী মায়ের স্মিতমুখ; মানুষে ... ...

সেইদিনই কলকাতা থেকে ঘুরে গেলেন ব্যাটম্যান ও সুপারম্যান। ঝতিটি সফরে, চেষ্টাই ছিলো এ ব্যাপারে কাক, পক্ষী, ফেসবুক কাউকেই না জানতে দেওয়া। কিন্তু ধরা পড়ে গেলেন আমাসের স্টিং অপারেশনে। দুই বন্ধুর বার্তালাপ হুবহু তুলে দেওয়া হলোব্যাটঃ কিরে? এখানে?সুপাঃ আর বলিসনি ভাই। লুইস বায়না ধরেছে একটা মোবাইল চাই। তাই মরতে এখানে আসা।ব্যাটঃ উরে কি ভালোবাসা। পারিনা, পারিনা।সুপাঃ পারোনা সেটা না বললেও চলে। সাধে কি বাদুড় “ঝোলা” বলে! (ফ্যাঁকাক্রিত হাসি)ব্যাটঃ উহ বীর এলেন আম ... ...

আজ নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে সদ্য পাওয়া আইবি রিপোর্ট অনুযায়ী হাজারে হাজারে আইসিস জঙ্গী জেএনইউ এবং জেইউ এর ক্যাম্পাসে প্যারাসুটে করে নেমেছে গত কয়েকদিনে। তারা ছাত্রছাত্রীদের দেশপ্রেমিকদের মুন্ডু কাটার শিক্ষা দিচ্ছে বলে রিপোর্টের দাবি। এও জানা গেছে তারা এই ট্রেনিং এর জন্য কুমড়ো ব্যবহার করছে এবং ব্যাকগ্রাউন্ডে “কদ্দু কাটেগা তো সবমে বাটেগা” গানটি চালানো হচ্ছে। বিশিষ্ট অভিনেতা ও এফটিটিআই এর প্রধান গজেন্দ্র চৌহান গান এবং সংশ্লিষ্ট সিনেমাটি ব্যান করার আবেদন জানিয়েছেন স ... ...

(এই লেখার মূল অডিয়েন্স গুরুর জনতা নয়, মূলত গুরুর বাইরের জনতাকে উদ্দেশ্য করেই লেখা। ব্লগের লেখা, এখানেও তুলে দিলাম। বিশেষ ধন্যবাদ রৌহিনকে, আর শাক্যজিৎকে)(১)লেখা শুরু করার আগে ডিসক্লেইমার দিয়ে রাখা ভালো, যা দিনকাল চলছে। কে কখন কোথা থেকে সিডিশন চার্জ ফার্জ লাগিয়ে দেবে, জানা তো নেই, দিল্লি ঘেঁষে বাস করি, বহুকালের চেনাশনা বন্ধুরাও আজকে কেমন কিছু ইস্যুতে পোলস অ্যাপার্ট হয়ে যাচ্ছে, ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছি – আর পিছু হঠবারও জায়গা নেই। পাকিস্তানে যাবার হুমকি বেশ কয়েকবার পে ... ...

বিশেষ প্রতিবেদনঃ অবশেষে আমেরিকা, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং আরো নাম জানাতে অনিচ্ছুক আটটি দেশের গোয়েন্দা বিভাগ ছাত্রদের দেশদ্রোহমূলক কাজের প্রমাণ দিয়েছে। কিন্তু আমেরিকার প্রমাণ গ্রহণযোগ্য নয় কারণ তারা প্রথমত ভারতের ঐতিহ্য সম্পর্কে উদাসীন এবং দ্বিতীয়ত নারীস্বাধীনতা বস্তুটিকে অতীব তোল্লাই দেয়, এই কারণে এবিভিপি এই প্রমাণ দাখিল করতে চায়না। চায়নার প্রমাণও গৃহীত হয়নি, কারণ তারা কমিউনিস্ট। এই প্রসঙ্গে এক জনসভায় মেক ইন ইন্ডিয়ার মডেল চায়নার থেকে টোকা কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী মিঃ জেটলী আবেগে কেঁদে ফেলেন ... ...

হ্যাঁ, মিছিল হাঁটার গপ্পো। আমি তো চিরদিনই রাজনীতি থেকে দূরে থাকা পাবলিক, মিছিলে কখনও হাঁটি নি, স্লোগানও দিই নি, তাই কে ভাই কে দুশমন - জানাটাও হয়ে ওঠে নি সময়মতো। যদিও সমসাময়িক রাজনীতির খবরাখবর ঠিকই রাখি-টাখি, এবং নিজের মত করে তার একটা ইন্টারপ্রিটেশনও করে থাকি। তো, সেই ইন্টারপ্রিটেশন আমাকে জোর করে ঠেলে দিল কালকের মিছিলে, জেএনইউ সলিডারিটি মার্চ। কবিতা কৃষ্ণণ জানিয়েছিলেন দুপুর দুটোয় জমায়েত, আর আড়াইটেয় মিছিল শুরু হবে। আমি সেইমত সাড়ে বারোটার সময় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। যে হেতু মিছি ... ...

“Cinema is a foreign language, a language created for those who need to travel to the other sides of life.”আখাম্বা একটা বাড়ি, যেখানে বেড়ে উঠছে একটি শিশু। সে খুব গম্ভীর, চুপচাপ পৃথিবী জরিপ করাই যেন তার কাজ। ‘পৃথিবী’ বলতে ওই বিশাল বাড়ি, তার যুবতী মা, পঙ্গু প্রৌঢ় বাবা, আর এক প্রাচীন চাকর। জন্ম-ইস্তক বাবা তাকে মেরে ফেলতে চায়। বড় হতে হতে সে জানতে পারে, মায়ের স্বামী, যাকে সে ‘বাবা’ ডাকে, লোকটা আদতে ধ্বজভঙ্গ; অতএব যোগ্যতাহীন। মা বোঝায়, ওই চাকরটিই তার প্রকৃত প্রেমিক; স্থানীয় প্রথামাফিক যে ... ...

অতঃপর দ্রৌপদী একশো লেঠেল লইয়া ভ্যানিটি ভ্যানে চড়িয়া যাদবপুর আক্রমণ করিয়া বসিলেন। পথিমধ্যে নগরকোটাল পথ আটকাইয়া কহিল ভদ্রে এ বড় অবিবেচকের কার্য হইবে। যাদবকুল নেশাড়ু ও আক্রমণাত্মক তাহাদিগের সহিত যুদ্ধে আপনি কেন? সেনাপতি তপনভানু কই? দ্রৌপদী হুঙ্কার দিলেন কাহারেও লাগিবে না যাদবকুলের রক্ত দিয়া কেশবিন্যাস করিব। নগরকোটাল তবু রাজি নন দেখিয়া দ্রৌপদী পথ অবরোধ করিয়া বসিলেন। শকটযাত্রীরা শকট হইতে দ্রৌপদীকে ফ্রেমে রাখিয়া সেলফি তুলিতে উদ্যত হইলেন। বেগতিক দেখিয়া নগরকোটাল দ্রৌপদীকে বলিলেন যাদবকুল অশালীন বিদ্রোহী ... ...

নিজস্ব সংবাদদাতাঃ রতন টাটার পরেই এক বিশেষ টুইট ঘোষণায় জেএনইউয়ের ছাত্রদের নিয়োগ করতে অস্বীকার করেন অ্যাপল আবিষ্কর্তা স্টিভ জোবস। জোবসের এই ঘোষণার পরে সাংবাদিক সম্মেলন করে তাঁকে বিরাট হিন্দু বলে দাবী করেন আদিত্যনাথ এবং (বিজয়)বর্গী। এইসময় জোবসের বায়োলজিক্যাল পিতা মধ্যপ্রাচ্যের লোক এই তথ্য উপস্থিত সাংবাদিকরা জানানোয় বর্গীরা উদাসীন হয়ে পড়েন। এরপর তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে যত্রতত্র ফ্রি সেক্সের কুফল সম্পর্কে আলোচনা করতে দেখা যায়।মার্ক জুকারবার্গ ঘোষণা করেন দেশভক্তিহীনদের ফেসবুক ... ...

এদের পাংচুয়ালিটি নেই, দেশোদ্ধার করতে এয়েচে। সেই ১০টা থেকে অপেক্ষা করছি, চাড্ডিরা এসে পৌঁছল ১.৩৫ নাগাদ, থানার মোড়ে। হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গার পর সাকুল্যে ১২০জন চাড্ডি, সাথে ১০টি বাইক, নেতাজি স্বামিজী রবীন্দ্রনাথের প্ল্যাকার্ডও আছে, সঙ্গে ২০জন এবিভিপির দাদু। দাদুরা বোধহয় অটলবিহারীর ব্যাচমেট। আমরা কয়েকজন থানার মোড়ে অপেক্ষা করছিলুম। ৫০০জন আশা করেছিলাম। কিন্তু এ কী!!!পুলিশ CGCRI এর সামনে তাঁদের আটকে দিল। একজন সবুজ পাঞ্জাবি-জহরকোট-সানগ্লাস-টীকা পরা বানরসেনা ডিভাইডারে উঠে তার একটি গাছে চড়ে ... ...

এমন করেই ছড়িয়ে গেছে মাটির থেকে জলেসমুদ্র তার স্রোতের পথে অজানা অঞ্চলে,মানুষ দিয়ে জড়িয়ে রাখে আমার দেশের টানসেইখানেই তো নদীর তীরে মাটির থেকে ধান-সোনার মতন আকাশ, নীচে ঘর খুঁজে পায় লোকতখনও তার বনদেবতার হস্তীর মস্তক।এমনি করেই নগর এবং বন্দর সভ্যতাযে সভ্যতায় কেউ ভাবেনি অস্ত্রশালার কথা-আবার যখন মরুভূমি মুছল নগর, নদীনতুন করে শিখছে শ্রুতি সন্তান সন্ততি,আমার দেশে সব মানুষই দেবতা হয়, একা-সেই জেনেছে একান্তকে অনেকভাবে দেখা।বিশ্বজয়ী গ্রিক সেনানীর রক্ত ... ...

ঈশ্বর ও পৃথিবী নামক মননের দুই মেরুর মাঝখানে যে বিপুল নদী, বন, উপত্যকাময় মানুষের জটিল সেরিব্রাল উপনিবেশ, মধ্য সাম্রাজ্য ঠিক তার কেন্দ্রে। এই কারণেই প্রাচীনতম জীবিত সভ্যতাটি এখনও সারা পৃথিবীর মনস্কতার লক্ষ্য, কৌতূহলের উৎস। রাজনৈতিকভাবে চীন ( পুরোনো বানানটাই লিখি) একটা নেশন, কিন্তু প্রকৃত পক্ষে এটি একটি মহাদেশ। তার দক্ষিণপ্রতিবেশী ভারতবর্ষের মতো'ই। ব্যপ্তির দিক দিয়ে অধিক, জটিলতার দিক দিয়ে হয়তো একটু কম হতে পারে। তবে এতো সাধারনীকরণ করা যায়না হয়তো। কারণ চীন ইতিহাসপূর্ব কাল থেকে এক উদার গ্রহীতা। সব অস ... ...

গোলান পাহাড় ঃআরব ইস্রায়েলের কুরুক্ষেত্রগোলান পাহাড় খুব বড় একটা কিছু মালভূমি নয়। ম্যাপ দেখলে দেখবেন মাত্র সাড়ে চারশো বর্গ মাইলের মতন। খুব চওড়া যেখানে সেখানে সাতাশ মাইল আর দৈর্ঘ্যে সবচে বেশী ৪৫ মাইল। সবথেকে উঁচু যায়গা ১৭০০ ফীট। তবে এই উপত্যকার সেই অর্থে কোনো নিদৃষ্ট সীমান্ত নেই - তাই আয়তনের রকমফের আছে। চারিদিকে উষর সমতলের মাঝে একটা আখাম্বা - যাকে বলে টেবল টপ মাউন্টেইন।আসলে পাহাড় কিছু নয়, টিলা বলাই ভালো। ইংরাজীতে তাই সব সময়েই এই অঞ্চলকে গোলান হাইট বলে। গোলান হিল নয়।তবে এটি য ... ...

ফোন- সদ্য প্রেমে পড়াদের চুমু খাওয়ার যন্ত্র।প্রেম- সালমান খানের ডাকনামডাকনাম- চন্দ্রবিন্দুর যে কাজের জন্য মার্কেটিং এর দরকার পড়েনি।মার্কেটিং- সারা বছর কর্পোরেট ও সেক্টর ফাইভ, পুজোর সময় মধ্যবিত্ত ও গড়িয়াহাট।গড়িয়াহাট- যে জায়গাটা বাংলা অভিধান কে “হাল্কা বিপরীত”- এর মত শব্দ দিয়েছে।বাংলা- যেটা ইউনিয়নে চলে কিন্তু রি-ইউনিয়নে চলেনাইউনিয়ন- যে ভদ্রলোকের ছেলে হলে আপনি কলেজে যা খুশি তাই করতে পারেন।কলেজ- আপনি খারাপ রেজাল্ট করলে আপ ... ...

হাওয়াই চটির স্ট্র্যাপ সেফটিপিনে লাগানো হয়েছে। উঠোনের ঝাঁটপাট শেষ হয়ে বেড়ার কঞ্চি মেরামত সেরে কলতলায় হাত পা ধুয়ে আসেন নগেনবাবু। জামগাছের তলাটা আজ আর পরিষ্কার করা হলোনা, সন্ধ্যে নেমে আসছে। কলতলায় আলো নেই, সেখানে জোনাকি ওড়াউড়ি করে, অন্ধকার জাঁকিয়ে বসার আগে সামান্য কিছু সরলরেখা তৈরী হয়। শাঁখ বাজে, পাশের বাড়িতে হারমোনিয়াম বেরোয়, আর অলকেন্দু মাইতি বাড়ির ঠিক বাইরেই, দেওয়াল ঘেঁষে পেচ্ছাপ করতে বসেন, প্রায় একইসঙ্গে। নগেনবাবু ঘরে আসেন, পরনের গামছাটাতেই হাত মুছে লুঙ্গি পরে মেঝেতে বসে হাতপাখায় হাওয়া খান, এবং ... ...

আমার কি হয়েছিল আমি জানি না। হয়ত ছিনতাইকারী ধরেছিল অথবা হয়ত আমি খপ্পরে পড়েছিলাম মলম পার্টির। অথবা এমনও হতে পারে আমার কোন পুরনো শত্রু দলের মুখোমুখি হয়ে পড়েছিলাম এবং তারা আমাকে নির্জনে একা পেয়ে সুযোগের সদ্ব্যবহারই করেছে। পাঞ্জাবীটা ছিঁড়ে গেছে বুকের কাছে, পড়েছিলাম মাটিতে দীর্ঘক্ষণ তাই ধুলোবালি লেগে অবস্থা একেবারে খারাপ। কনুইয়ের কাছের অংশ বেশ জ্বালা করছে, হয়ত উঠে গেছে চামড়ার অংশ খানিকটা। কিন্তু আধো অন্ধকারে কনুই দেখতে ইচ্ছে করছিল না। পকেটে হাত দিয়ে দেখলাম মোবাইল, মানিব্যাগ কিছুই নেই। অর্থাৎ এই শহরে আ ... ...

কিছু কালো গড়িয়ে পড়ে, পড়তে পড়তে ভাবে এতক্ষণ কেউ ছিলনা এইখানে, রাজা-টাজা, রবীন্দ্রনাথ, গান গায় বাথটবে। কিছু পাতা উড়ে গেলে হইহই করে স্কুলছুটির কিশোরীরা মিশে যায় মাঠে, সেইসব উপেন্টি বায়োস্কোপ লিখতে কেটে যায় তিরিশটি বছর, কয়েকটি সাদা পাতা তুলেই রেখে দেব পরিবর্তনের হলুদে আশা, বার্ষিক স্পোর্টসের স্মৃতির কমলালেবু চুনদাগে। কিছু দাগ টানা, মিউজিক স্কোর হয়ে ট্রামটারে কাকেরা আর খেলার কোর্টগুলি জুড়ে উড়ে উড়ে পাতারা দিনশেষে হারমোনিয়াম রীড কিছু ফ্ল্যাট বাড়ি হয়ে যায়,কিছু প্লট, কিছু জট, চল্লিশের নিয়মিত জীবন। চোখ গে ... ...

"STD বুথ পেয়েছিস?" বর্তমানে এটা ব্যালেন্সওয়ালা বন্ধুর হতাশা প্রকাশের ভাষা হলেও এককালে ছিলো বেসিক নিডগুলোর একটা। ছোট্ট ঘর, হালকা কাঁচ আর, ডায়ালটোন। এখন যেমন প্রতি দু-ম্যানহোল-ঢাকনার দুরত্বে একটা করে টপআপ-মোমোর দোকান, তখন ছিলো STD বুথ। এখন যেমন কয়েন খোঁজা হয় কার্ড স্ক্র্যাচ করতে, তখন কয়েন খোঁজা হতো তা ফেলে মিনিটখানেক কথা বলবার জন্যে। কিন্তু এতেই বাগবানের রাজ মালহোত্রা সাতমিনিটের গান গেয়ে বিশ্বরের্কড করেছেন। একটা পাড়াকে কেন্দ্র করে এক বা একধিক বুথ গড়ে উঠতো। কোনোটা ছোট কোনোটা বড়। অফ ... ...

আর এস এস, বিজেপি ও হিন্দুত্ব : ইতিহাস থেকে বর্তমানেযে বছর ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়, সেই ১৯২৫ এই (মতান্তরে ১৯২০ সনে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম বিদেশের মাটিতে) বিজয়া দশমীর দিনে মহারাষ্ট্রের নাগপুরে জন্ম নিয়েছিল আর একটি সংগঠন। ভিন্ন লক্ষ্য নিয়ে, সম্পূর্ণ ভিন্ন মেরুর আদর্শ নিয়ে। সংগঠনটির নামকরণ হয় পরের বছর, রামনবমীর দিনে। হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জন্ম নেওয়া সংগঠনটির নাম রাখা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আর এস এস)। জন্ম মুহূর্তেই এই সংগঠনের তৎকালীন মূল কর্ণধার ও অন্যতম প ... ...