
মেনুকয়েকদিন ধরে বৃষ্টি আর প্রায় থামছেই না | কখনো সপসপে নায়িকা ভেজানো স্টাইল, কখনো আবার ধজভঙ্গ বুড়োর হিসুর মত...টিপ টিপ টিপ টিপ | যে গলিটা বড়রাস্তা কে জুড়েছে, সেটা এই বস্তিকে ভুলে গেছে কবেই | সামনের পুরনো বাড়ীগুলোর কালচে লাল পাঁজর ফুঁড়ে আগে দিনের ঘন্টা দুএক রোদ পৌঁছাত | আস্তে আস্তে বাড়ীগুলো মরে ক্রমে ফ্ল্যাট হয়ে যাওয়ায় সে আলো কবেই বন্ধ | এখন এই বর্ষা কালে, কালো কালো তার জালি ঘেরা জানলায় শ্লেষ্মার মতো ধূসর পর্দা জড়িয়ে আছে | কোণের যে ফাটা জায়গাতে ছেলে ছোকরারা মুততো, সেই জায়গাটায় বৃষ্টি ... ...

রবীন্দ্রনাথ ও রাইটার্স ব্লকে তে ভুগেছেন জানতেন তো ় আরে না না, ওনার কোনো ফাইল লাল ফিতের চাপে আটকায় নি ় লেখা আটকে গেছিল ় উফ সেকি কষ্ট ় অমন শ্মশ্রুমন্ডিত ছিলেন, ছিড়তে ছিড়তে ( আপনাদের জন্য লেখাও যাবেনা মশাই। ।।।আরে দাড়ি ছেঁড়ার কথা হচ্ছে ) পুরো খন্ডিত অবস্থা ় গুরুদেবের এই শোচনীয় অবস্থায় এগিয়ে এলেন এক বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিত্সক ় তিনি সম্পূর্ণ প্রাচীন ভেষজ পদ্ধতি তে এর সমাধান করে দিলেন ় সেই বিশুদ্ধ পবিত্র ওষুধ সেবন করেই হড়হড় করে আবার জাগিয়া উঠিল প্রাণ উথলি উঠিল বারি, মানে ইমোশনাল আউটবার্স্ট ... ...

চীর্ণ সরিৎ চট্টোপাধ্যায় কলকাতা হাই কোর্ট। রোহণ ভার্সেস দ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল; অ্যাপট নং ১৫৪; ২০১৬।ইন্সপেক্টর ত্রিদিব চৌধুরী কোন খুনের মামলায় আদালতে এত ভীড় আগে কখনো দেখেনি। খবরের কাগজ আর টিভির সংবাদ চ্যানেলের কল্যানে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এই কেস। আজ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট শশধর সান্যাল হত্যাকাণ্ডের শেষ শুনানি। রায় আজই বেরোতে পারে। রোহণের ডায়েরিটা ও যেদিন খুঁজে পায় কেউই বোধহয় ভাবতে পারেনি যে ওটা এই কেসে এতটা প্রভাব ফেলবে। কোর্টরুমে টানটান উত্তেজনা। ... ...

দ্রোণ পর্ব ***************ভীষ্ম নিহত হলে, কুরুক্ষেত্র যুদ্ধের দশম দিনের রাত্রে, রণাংগন থেকে রাত্রি হলে সঞ্জয় কুরুক্ষেত্র থেকে হস্তিনাপুরে পৌঁছালেন ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করলেন ভীষ্মের মৃত্যু হলে দুই পক্ষে কে কী রকম আচরন করেছিলো?সঞ্জয় জানালেন ভীষ্মের নিধনের পরেই পান্ডবেরা প্রচন্ড হতোদ্যম কুরুসেনাকে ছাড়খাড় করে দিচ্ছিলো। কৌরব পক্ষের রথীরাও নিরাশ হয়ে পড়েছিলেন। বোঝাই যাচ্ছে কেনো ভীষ্মের মৃত্যুবার্ত্তা শুনেই দ্রোণ তখুনি যুদ্ধ বন্ধে ঘোষণা করেছিলেন। কৌরবের ... ...

দোতালার রান্নাঘরের জানালা দিয়ে হাত বাড়ালেই ছোঁয়া যায় পিয়ারা গাছের ডালটাকে। তার লালচে কচিপাতা সাদা সাদা ফুল আর তীব্র সবুজ গুটিগুটি ফলগুলি আমাদের সামনেই বেড়ে ওঠে। শহরে বড় গাছের জন্য জায়গা আর কোথায়? শহর উপকন্ঠে দু-তিন কাঠা জমিতে যে মধ্যবিত্ত বাড়ি বানায়, কর্পোরেশন এর সিলিং মেনে আর না মেনে হোক.... সে আর গাছ লাগানোর জন্য কেন মাথা ঘামাবে! যদিও বেঁচে থাকতে অক্সিজেন লাগে আর অক্সিজেন এর জন্য গাছ লাগে এ তাদের বাড়ির ছেলে মেয়েরা দুলেদুলে মুখস্ত করে কিন্তু নিজের বাড়ি বানানোর সময় সে একটু ... ...

অন্ধকারে দাঁড় করানো ভ্যাকুয়াম ক্লীনার। ধাক্কা লাগতেই ভোঁতা শব্দ করে উল্টে যায়। অন্ধকারেই হাতড়ে সোজা করে রাখে অসীম। বাঁদিকে টেবিল তারমানে। জল খায়। আরও জল। রান্নাঘরের অন্ধকারের দিকে হাঁটতে থাকে। বাসন পড়ার শব্দ। আদি জেগে ওঠে এবার। ফ্যাকাসে ডিম লাইট জ্বলে ওঠে। জল ভরে ঘরে ঢোকে অসীম। কীসের আওয়াজ ? অসীম উত্তর দেয় না। চোখ বন্ধ করেই জল ঢালে গলায়। বিছানায় এসে শুয়ে পড়ে। অদিতি জলের বোতল নিয়ে বাকি জল অসীমের গায়ে মাথায় ঢেলে দেয়। বিছানা ভিজে যায়। নিজে উঠে গিয়ে সোফা তে শুয়ে প ... ...

"না উড়ে থেমেছো পাখি, সমস্তটা ওড়োকীভাবে উড়ছো তুমি, কীরকম বন্ধ হয়ে আছোএভাবে পালকে ওড়োনানান আকারে একবার....."(হাজারদুয়ার- স্বদেশ সেন)--------------------------------রাতের বেলা সুর যেন একটু অন্যভাবে কাছে আসে। নৈঃশব্দ্যের ফ্রেমে বাঁধানো থাকে সোনার রেখায় ফুলকারির আঁকিবুকি। মনে পড়ে কি শংকর জয়কিশনের স্প্যানিশে অমোঘ স্ট্রোকের পেলব মায়া। ধানি সারেগামাপা... ধা পা... রাজ কাপুর নেমে যান স্টুডিয়োতে সাজানো চাঁদজাগা ছায়াময় গাছগাছালির আঙিনায় হ্যামকটিকে দুলিয়ে দিয়ে... নর্গিস তাঁর দীর ... ...

এই সপ্তাহটাতেও মেয়েটার কথা কেউ বললো না। অথচ ঈদ ছিলো, ঈদের চাঁদ ছিলো, ছিলো,দাওয়াত ছিল, উৎসবের আমেজ ছিলো।আমার আশা ছিলো হয়তো আল্লার বান্দাদের হৃদয় পরিবর্তন হবে।কিন্তু না, ফেসবুকের পাতা জুড়ে ব্রেক্সিট আছে, হিন্দু মুসলমানের লেঙ্গী মারামারি আছে, দিদির প্রশংসা, বিরোধীর মুন্ডুপাত, ইতিহাস, পরিবেশ, সওওওওব আছে, শুধু মেয়েটা নেই !!কিন্তু মেয়েটা হাসলে গালে টোল পড়তো, ঘাড় অব্দি উজ্জ্বল ঘন চুল ছিল। বুদ্ধির দীপ্তি ছিল। ত্রিশের কোঠাতেই বয়স আটকে ছিল। আর ছিল দুরন্ত সাহস, মানুষের ভালো করার অদম্য ইচ্ছে ... ...

ফুটবলপ্রিয় বাঙালি এখন একইসঙ্গে মজে আছে কোপা আমেরিকা আর ইউরো কাপে। কিন্তু বাম মনস্করা কী সেভাবে খবর পাচ্ছেন ইউরোপ আমেরিকা জুড়ে বামপন্থার নতুন উত্থানের ? মুষ্টিমেয় কিছু মানুষ হয়ত পাচ্ছেন। কিন্তু বাকীরা সেভাবে নয়। কারণ ই এস পি এন যেভাবে ইউরো কাপ বা কোপার লাইভ সম্প্রচার করছে, এমনকী ধারা বিবরণী আসছে বাংলা ভাষাতেও, পশ্চিমের রাজনীতির দুনিয়ায় বাম প্রভাবের খবর সেভাবে এখানকার জনপ্রিয় টিভি চ্যানেল বা খবরের কাগজগুলিতে আসে না। গ্রীক সঙ্কটের সময় হয়ত সিরিজার দু এক চিলতে খবর এসেছে কিন্তু স্পেনের পোডোমস বা পর্তু ... ...

আপনি আমিষাশী? মাছ-মাংস-ডিম খান? তাহলে প্রোটিনের জরুরী খাদ্যগুণে শরীর পুষ্ট হওয়া তো দূর, আপনার মিথ্যে বলার, লোক ঠকানোর, যৌন সুড়সুড়ি দেবার এমনকি মানুষ খুন করার প্রবণতাও বেশী -বলছে ক্লাস সিক্সের সি.বি.এস.সি'র টেক্সট বুক। মহারাষ্ট্রের বছর ১৪'র ছেলেমেয়েরা পড়ছে, 'হাউসওয়াইফ'রা গাধার মত। সারাদিন শুধু খেটে মরে। তবে গাধারা একটু হলেও বেশী ভালো। অভাব অভিযোগ করে না, রাগ করে বাপের বাড়িও যায় না। ছত্তিসগড়ের 'সোশ্যাল সায়েন্স'র ক্লাসে ছাত্রছাত্রীরা শিখছে, দেশের ক্রমবর্ধমান বেকারত্বের কারণ মেয়েদের চাকরি করা। দিননা ... ...

স্কটিশ ক্যাফে*******************************(১)মহাযুদ্ধের ক্ষত তখনও ইউরোপের শরীরে শুকোয়নি, তার মধ্যেই বেজে উঠল আরো একটা যুদ্ধের দামামা। শক্তি বাড়িয়ে হিটলার তখন ইউরোপের সম্রাট হবার উচ্চাকাঙ্খা পোষণ করছে। কয়েক বছরের মধ্যেই মারা যাবে নয়-দশ কোটি মানুষ। কিন্তু সেই মহামৃত্যুমিছিলের পাশাপাশি একটা আলোর রেখাও ছিল। দুই যুদ্ধের সমসাময়িক সময়্টা সমস্ত দিক থেকেই ইওরোপে আইকনিক। জ্ঞানে-বিজ্ঞানে উর্বরতম সময়। গোটিঙ্গেনে তখন গাউসের সোনার তরী সোনার ফসলে ভরে ঊঠেছে। কেম্ব্রিজ-ইকোল পলিটেকনিক-কোপেনহেগেন- ... ...

.....এখন সকলে বোঝে, মেঘমালা ভিতরে জটিলপুঞ্জীভূত বাষ্পময়, তবুও দৃশ্যত শান্ত, শ্বেত,বৃষ্টির নিমিত্ত ছিলো, এখনও রয়েছে, চিরকাল.... (বিনয়)পঁচিশে বৈশাখ এখন একা আসেনা। অথবা একজন মাত্র মানুষের স্মৃতি নয় তা। রাজেন্দ্র চোলের মন্দির বা রাগ য়মনকল্যাণের মতো তা বহুদিন ধরে গড়ে উঠেছে তিলে তিলে। যে সব মানুষগুলি রবীন্দ্রছায়ার আশ্রয়ে থেকে, একের পর এক ইঁট গেঁথে, বাঙালির তথাকথিত সাংস্কৃতিক সৌধটি নির্মাণ করেছিলেন, পঁচিশে বৈশাখে তাঁরাও ফিরে আসেন। মৌন, উজ্জ্বল, অশরীর, স্মৃতির মুখ হয়ে।ধরা য ... ...

কৈশোরে 'দেবদাসী'। বয়:সন্ধি পেরিয়ে যৌবনারম্ভে ধর্মীয় আচার অনুষ্ঠানের হাত ধরে আত্মোৎসর্গের 'পবিত্রতা' অর্জন। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিসগড়, বিহারের বহু প্রত্যন্ত গ্রামে প্রচলিত এই প্রথার পোশাকি নাম -'উদিতুমবুভাদু।' রীতি অনুযায়ী নিচু-জাতের কোনও ‘ভূমিদাস’ বিয়ে করলেই, তাঁর নতুন স্ত্রী'কে ফুলশয্যার রাতে পৌঁছে দিতে হয় উঁচু-জাতের ‘ভূস্বামীর’ কোঠায়। তারপর সম্ভোগের মাধ্যমে নিচু-জাতের বৌ'কে ‘পবিত্র’ করার সম্পূর্ণ দায়িত্ব অবশ্য 'ভূদেব'রই। দলিত-আদিবাসী পুরুষরা ভূস্বামীদের জমিতে শ্রম দেবে, আর তাঁদের পরিব ... ...

পোলিওমাইলাইটিসের এফেক্ট-টা পল্টনের শরীরে এমন কিছু মারাত্মক নয়। ছয়মাস বয়সে ওর পোলিও জ্বর হয়েছিলো সেটা বাবা-মা-দিদিমার মুখে অনেক শুনেছে। তারপরে সারা জীবনের জন্য অবশিষ্ট প্রভাব বলতে একটা কমজোরি আর দৈর্ঘ্যে সামান্য খাটো ডান পা। খুব ছোটবেলার স্কুল জীবনে খেলাধুলো প্রায় বন্ধ-ই ছিল পল্টনের। ঐ কমজোরি পায়ের জন্য। দশ-বারো বছর বয়সে, পালঙ্ক-আলু জীবনে অভস্ত্য হতে হতে শরীরের ওজন-ও বেড়ে গেছিলো সাধারণের চেয়ে অনেক গুন। শেষে ওর বাবা ওকে ধরে নিয়ে গিয়ে, পাড়ার 'স্বাস্থ্য ও শক্তি' ব্যায়ামাগারে ভর্তি করে দেয়। সেখানে ... ...

তারপর একদিন আমরা জেগে উঠি দীর্ঘ নিদ্রার পর। রূপকথার মতো, নারীর মতো, প্রেমের মতো সেইসব প্রথম ভোরের আলোয় সত্যের মুখ দেখা যায়। সেই অনাস্বাদিত ভোরবেলায় আমি ফিরে আসি গন্তব্য ছেড়ে, লাস্ট ট্রেন মিস করে নিজের শিকড়ের কাছে। সে আমার নিজস্ব মাকন্দো। আমার দক্ষিণ কলকাতা। প্রথম প্রেমের মত যাকে লুকিয়ে রাখতে হয় টেস্টপেপারের পাতার ভাঁজে। সেই প্রেম তাত্বিকতার খবর রাখে না। তা ছিল নিতান্তই সমর্পণ। তাতে সরলতা ছিল।আমরা যারা গদার বর্ণিত মার্ক্স ও কোকাকোলার সন্তান, তাদের নব্বই দশকের প্রেমে তুমু ... ...

কিছুদিন আগে গত হয়েছেন হিন্দি সাহিত্যের বিশিষ্ট লেখক শ্রীলাল শুক্লা। তীক্ষ্ণ ব্যংগাত্মক দৃষ্টি আর সুগভীর জীবনবোধ তাঁর উপন্যাসগুলোয় আলাদা স্বাদ এনেছে। স্বাধীনতাপরবর্তী উত্তরভারতে সামাজিক মূল্যবোধের অবক্ষয় তাঁর রচনার বিষয়। তাঁর চলার পথ আলাদা। চাবুক চালিয়েছেন কিন্তু মুখে লেগে আছে হাসিটি। ১৯৬৮তে প্রকাশিত তাঁর "রাগ দরবারী" উপন্যাসটি সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপ্ত। ১৯৯১ এর মধ্যেই দশম সংস্করণ জনপ্রিয়তার বিরল উদাহরণ। পাঠক অনুভব করবেন প্রথম বা দ্বিতীয় অধ্যায় শেষ হতে না হতেই শিবপালগঞ্জ নামক গ্রামটি গো-বলয়ের সমগ্র গ্রামজীবনের প্রতিভু হয়ে দাঁড়িয়েছে। আমার আধখেঁচড়া অনুবাদে যদি কোন পাঠকের মনে মূল হিন্দি বইটি পড়বার আগ্রহ জাগে তাহলেই আমার শ্রম সার্থক। ... ...

২০ সে জুন ১৯৪৭ বাঙলার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাঙলা ভাগের পরিকল্পনা গৃহীত হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রোধে বাঙলার যে শিক্ষিত হিন্দু জাতীয়তাবাদী অংশ নেতৃত্ব দিয়েছিলেন মাত্র ৪ দশকের ব্যবধানে বাঙলার সেই শিক্ষিত হিন্দু জাতীয়তাবাদী অংশ দেশভাগের পূর্বে ধর্মের ভিত্তিতে প্রদেশকে ভাগ করার পক্ষে সংবদ্ধ আন্দোলন চালায় এবং প্রায় সর্বসম্মতিক্রমে বাঙলা ভাগ মেনে নেয়। সেই অর্থে আজকে ২০শে জুন পশ্চিমবঙ্গের জন্মদিবসের সূত্রপাত বটে কিন্তু একই সাথে নেহেরু, প্যাটেল, জমিদার শ্রেণী, মারোয়াড়ী লবি’র ক্ষুদ্র ... ...

কার্যকারণ সম্পর্ক জিনিসটা বেশ মজার। ধোঁয়া দেখলেই আমরা আগুনের অস্তিত্ব বুঝি, ভোরে উঠে রাস্তাঘাট ভিজে দেখলে আমরা আগের রাতের বৃষ্টি হয়েছিল কিনা মনে করার চেষ্টা করি, এ সবই কার্যকারণ সম্পর্কেরই খেলা। এবারে হয়েছে কি যে এই কার্যকারণ সম্পর্কের আইডিয়াটাকে আরেকটু বিস্তৃত করে যদি পদার্থবিদ্যার আঙ্গিনায় নিয়ে আসা যায়, তাহলে কি হবে? লাপ্লাস (যাঁর আবিষ্কৃত নানান সুত্র ও আঙ্কিক পদ্ধতি ছাত্রজীবনে অনেক অসুবিধার সৃষ্টি করেছে) ঠিক এই কাজটাই করলেন, মোদ্যা কথায় তিনি যা বললেন, তা হল এই, সকল বস্তু ও জীব আদতে পরমা ... ...

আচ্ছা, দুরদর্শনের সেই লোগোটার কথা সবার মনে আছে কি? সেই যে এবড়ো-খেবড়ো পাতার মত দুটো জিনিস ঘুরতে ঘুরতে ক্রমে মসৃণ হয়ে গোল লোগোটা তৈরি হত অার ব্যাকগ্রাউন্ডে বাজতো "সারে জাঁহাসে অাচ্ছা" -র সেই অদ্ভুত টিউন? শুধু তিনটে চ্যানেল অাসতো তখন টিভিতে - DD1, DD2 অার DD7. প্রতি রবিবার বিকেল চারটেয় DD7 -এ দেখা দিতেন উত্তম-সুচিত্রা অার দাদু-ঠাকুমারা এসে বসতেন টিভির সামনে। মোবাইল তখনো সাম্রাজ্যবিস্তার করেনি, ফেসবুক তখন প্রায় science-fiction -এর পর্যায়ে পড়ে, Reality Show -এর কথা তখনো বাঙালি শোনেনি। তখন কালবৈশাখী হ ... ...

১৯২৪ সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লাস নিচ্ছেন এক তরুণ অধ্যাপক। বিষয় কৃষ্ণবস্তুর বিকিরণ, কেন র্যালী জিনসের (Rayleigh-Jeans) তত্ত্ব চড়িচ্চুম্বকীয় বর্ণালীর অতিবেগুনী অংশে কেন কাজ করেনা (এই তত্ত্ব বলে যে তাপমাত্রা বাড়লে কিভাবে তার থেকে বিকিরিত তড়িচ্চুম্বকীয় বিকিরণের শক্তি ও কম্পাঙ্ক কিকরে পরিবর্তিত হবে)। হঠাৎ এক ছাত্র বলে উঠল-স্যার এখানটায় একটু ভুল আছেতরুণ প্রোফেসরটি একটু থমকে গেলেন, তাঁর অঙ্কে ভুল? কিছুদিন আগেই রেকর্ড নম্বর নিয়ে পাশ করেছে সে।-কি ভুল বল-আপনি যেভাবে দেখাচ্ ... ...