
আগামি ১৭ ফেব্রুয়ারি ২০১৭ বিজ্ঞান শহিদ জিওরদনো ব্রুনোর ৪১৭-তম মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে আমি ব্রুনো সম্পর্কে আমার একটি লেখা এখানে সকলের সাথে ভাগ করে নিতে চাই। যাঁরা ওই দিন বা ওই সময়ে ব্রুনো চর্চা করবেন, তাঁদের কাছে আনুষঙ্গিক এই সব তথ্য থাকা দরকার। যাঁরা এগুলো ইতিমধ্যেই জানেন, তাঁরা এটাকে স্বচ্ছন্দে অগ্রাহ্য করতে পারেন। আজ তুলে দিচ্ছি চতুর্থ কিস্তি ... ...

বিজাতীয় ভীমরতি ( বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বাবু' অবলম্বনে )ঝুমা সমাদ্দারজনমেজয় কহিলেন,হে মহর্ষে! আপনি কহিলেন যে, কলিযুগে রিয়্যালিটি শো নামে একপ্রকার জয়ঢাক পৃথিবীতে আবির্ভূত হইবেন। তাঁহারা কি প্রকার জয়ঢাক হইবেন এবং পৃথিবীতে আবির্ভুত হইয়া কি কার্য্য করিবেন,তাহা শুনিতে বড় কৌতুহল জন্মিতেছে। আপনি অনুগ্রহ করিয়া সবিস্তারে বর্ণন করুন। বৈশম্পায়ন কহিলেন, হে নরবর! আমি সেই বিচিত্রবুদ্ধি,হাস্যক্রন্দনকুশলী রিয়্যালিটি শো গুলিকে আখ্যাত করিব, আপনি শ্রবন করুন। আমি সেই বহুবর্ণঅলঙ্কৃত, অদ্ভুতচর ... ...

আগামি ১৭ ফেব্রুয়ারি ২০১৭ বিজ্ঞান শহিদ জিওরদনো ব্রুনোর ৪১৭-তম মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে আমি ব্রুনো সম্পর্কে আমার একটি লেখা এখানে সকলের সাথে ভাগ করে নিতে চাই। যাঁরা ওই দিন বা ওই সময়ে ব্রুনো চর্চা করবেন, তাঁদের কাছে আনুষঙ্গিক এই সব তথ্য থাকা দরকার। যাঁরা এগুলো ইতিমধ্যেই জানেন, তাঁরা এটাকে স্বচ্ছন্দে অগ্রাহ্য করতে পারেন। এবার এল তৃতীয় কিস্তি ... ...

বেশ কিছুদিন আগে গুরুচন্ডা৯ সাইটের একটা লেখার সূত্রে আলোচনা হচ্ছিল, সেনাবাহিনীর অত্যাচার নিয়ে আমরা এত কিছু বলি, কিন্তু তারা নিজেরা কী পরিবেশে থাকেন, কী সমস্যার সামনে দাঁড়ান, তা কখনোই তেমনভাবে আলোচিত হয় না। সেনাবাহিনীতে (পুলিশ, বি এস এফ বা বিভিন্ন আধা সেনাদের ক্ষেত্রেও প্রযোজ্য) মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হয় তা সম্ভবত: অন্য কোন ক্ষেত্রে হয় না। নিম্নস্তরের সেনাদের প্রায় বাধ্যতাম্যুলকভাবে উর্ধতন অফিসারের ব্যক্তিগত খিদমত খাটতে হয় – যা তাদের চাকরির শর্ত বলেই মেনে নিতে হয়, অথচ কোথাও তাদের নিয়োগপত্রে এর উ ... ...

আমার আকাশঝুমা সমাদ্দারএক টুকরো আকাশ ছিল আমার। দূ..উ..রে, ওই যে মাঠ…. মাঠের ও পারে সেই যে গাছটা …. কি যেন নাম ছিল সে গাছটার ….কি জানি…. কোনো নাম ছিল কি গাছটার ? কোনোদিন জানতাম কি তার নাম ? ….না, জানতাম না বোধহয়। জানতে চাই-ই নি কোনো দিন…. ওটা তো আমার গাছ ছিল…. তার নাম ছিল না তো ! সে..ই নাম-না জানা গাছটার ছোট ছোট পাতা গুলো যেখানটায় হেলান দিয়ে দোল খেত, তার ফাঁক দিয়ে দেখা যেত আমার আকাশটাকে। সেখানে কখনও উঁঁকি দিয়ে যেত, বর্ষার পরে নীল আকাশে সাদা তুলোর 'শ্বেত ভল্লুক' …... কখনও কোনোও গরমে ... ...

আগামি ১৭ ফেব্রুয়ারি ২০১৭ বিজ্ঞান শহিদ জিওরদনো ব্রুনোর ৪১৭-তম মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে আমি ব্রুনো সম্পর্কে আমার একটি লেখা এখানে সকলের সাথে ভাগ করে নিতে চাই। যাঁরা ওই দিন বা ওই সময়ে ব্রুনো চর্চা করবেন, তাঁদের কাছে আনুষঙ্গিক এই সব তথ্য থাকা দরকার। যাঁরা এগুলো ইতিমধ্যেই জানেন, তাঁরা এটাকে স্বচ্ছন্দে অগ্রাহ্য করতে পারেন। এবার দ্বিতীয় কিস্তি ... ...

অ-খাদ্য ভীমরতিঝুমা সমাদ্দারযত্ত আদিখ্যেতা আর ন্যাকামো। যেন চা দিয়ে পরোটা খেতে এতই খারাপ, হোলোই বা তা একখান পরোটা। আমাদের গরিব বেচারা দেশ, কতো কতো লোকের বলে এ-ই জোটে না। কি চাই ? না বাটার, জ্যাম, আচার ! আহা ! আল্হাদে মরে যাই। আবার দুপুরে ডাল-রুটি দেওয়া হচ্ছে বলে কথা, তারও আবার কত না বাহানা ! আরে বাবা, চাকরি করতে এসেছিস, জমিয়ে বসে বিরিয়ানি খেতে থোড়াই না এসেছিস ! মাইনে পাবি, কাজ করবি। কি খেতে পেলি, ক'ঘন্টা ঘুমোতে পেলি, ঠান্ডায় নাকি গরমে মরতে বসেছিল ... ...

মুকুলমামার পক্ষীপ্রেমঝুমা সমাদ্দার“আ..আ.. আঃ ! ওইর'ম কইরা কেউ চাটনি খায় ? কিসুই শিখে নাই মাইয়াডা। চাটনির মইধ্যে গন্ধরাজ লেবুখান চিইপ্যা 'ল, হঁ, এইবার লবন দে, আরও দে, এক্কেরে বোগ্দা মাইয়াডা। এইবার একটুখানি আঙ্গুলে লইয়া সাইট্যা খাইয়া দ্যাখ, কেমন ? ” এক চোখ বন্ধ করে মুখে টকাস শব্দ করেই ঝপাৎ ঘাড় কাত বনির। 'না' বলে কোন সাহসে ? টনি, বনির চেয়ারের ঠিক পেছনটিতেই ঘাড়ের কাছে ব্যাঘ্র ঝম্পনের স্টাইলে ওত পেতে রয়েছেন মুকুলমামা। প্রতিটি আইটেম পাতে পড়তে না পড়তেই 'বিধিবদ্ধ সতর্কীকরণের সহিত খাদ্যা ... ...

আগামি ১৭ ফেব্রুয়ারি ২০১৭ বিজ্ঞান শহিদ জিওরদনো ব্রুনোর ৪১৭-তম মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে আমি ব্রুনো সম্পর্কে আমার একটি লেখা কয়েকটি ভাগে এখানে সকলের সাথে ভাগ করে নিতে চাই। যাঁরা ওই দিন বা ওই সময়ে ব্রুনো চর্চা করবেন, তাঁদের কাছে আনুষঙ্গিক এই সব তথ্য থাকা দরকার। যাঁরা এগুলো ইতিমধ্যেই জানেন, তাঁরা এটাকে স্বচ্ছন্দে অগ্রাহ্য করতে পারেন। আজ শুরু হল প্রথম অংশ ... ...

নীলমাধব বৃদ্ধ হয়েছেন। নিজে গোলযোগ সইতে পারেন কি না, জানিনা। তবে তাঁকে নিয়ে অভ্রভেদী কোলাহল শুরু হয়েছিলো সেই কবে। উনিশ বছর পরে কায়াপলট হবে দেবতার। তাই গত বছর তিনেক ধরে সাজো সাজো প্রস্তুতি চলেছিলো চারদিকে। পুরীর জগন্নাথদেবের নবকলেবর হলো গত বছর রথযাত্রার সময়। যে শহরের স্থায়ী লোকসংখ্যা পঞ্চাশ হাজারও নয়, সেখানে পঞ্চাশ লাখ লোক এসে পুণ্য করে গেলেন। কোনও বড়োসড়ো দুর্ঘটনা হলোনা। পণ্ডাসমাজ বনাম ব্যুরোক্রেসি, নানা নাটকনবেল, মুর্গি লড়াই হলো। নবীনবাবুর আশীর্বাদে বাবুরা জয়ী হলেন। জনতাও বাবুদের সঙ্গে ছিলো। একুশ ... ...

হার্টলেসসরিৎ চট্টোপাধ্যায় / অণুগল্পমানসীর খোলা বুকদুটো অনিমেষের চোখের জলে ভেসে যাচ্ছিল। অরগ্যাজম ব্যাপারটা যে প্রায় পুরোটাই মানসিক ব্যাপার। তিনবছর আগে দু'জনে এই সময়টুকু শুধু বরাদ্দ করে রেখেছিল। হলে হবে, নাহলে অ্যাডপশন। ডাঃ কৌস্তভ মিত্রের ফার্টিলিটি সেন্টারের আট বাই আটের ঘরটার মেঝেতে কাঁদতে কাঁদতে বসে পড়ল অনিমেষ। কাউন্ট নর্মাল কিন্তু নব্বই পারসেন্ট ইমমোটাইল। বাকি দশ শতাংশকে নিয়ে আজ তিনবছরে বার তিরিশ চেষ্টা করেছে ওরা। কিন্তু ...: হবে না মানসী। : আরেকটু চেষ্টা কর। ... ...

কর্ণফুলীর কান্না, মধুপুরে মিশে গেছে, চলেশ রিছিলের তাজা রক্তে….’- এমনই শাণিত কথামালা আর সুর-ঝংকার নিয়ে সারাদেশে পাহাড় থেকে সমতলে ছুটে বেড়াচ্ছে আদিবাসীর গানের দল ‘মাদল’। যেখানেই আদিবাসীর ওপর জুলুম চলে, সেখানেই সংগ্রামী গণসংগীত নিয়ে হাজির হয় এই গানের দল। ‘জেগে উঠুক মানবতার জয়োগান’ — এই হচ্ছে তাদের ‘মাদলের’ আহ্বান।এই লেখকের সঙ্গে আলাপচারিতায় ‘মাদলের’ তরুণেরা বলেন, গানই আমাদের সংগ্রামের হাতিয়ার। আর আদিবাসী জাতিগোষ্ঠীকে আমরা দেখাতে চাই নতুন দিনের স্বপ্ন।‘মাদলের’ একাধিক কন ... ...

রেড রাম অ্যান্ড ডার্বিসরিৎ চট্টোপাধ্যায় / থ্রিলারঈগলের চোখের দৃষ্টি মানুষের চেয়ে অনেক বেশি প্রখর। কিন্তু মৃত্যুভয় মানুষের প্রতিটা ইন্দ্রীয়কে যেন আরো বেশি তীক্ষ্ণ করে তোলে। যেমন শাহনাজের। অসম্ভব সুন্দরী। বয়স তিরিশের নিচে। হাতে হাতকড়া। দু'পাশে কড়া পাহারায় দুই লেডি পুলিস। আলিপুর কোর্ট চত্তরে বেমানানভাবে কোথাও একটা রেডিওতে রফিসাহেবের গান বাজছে, রুখ সে, নকাব উঠা..দো, মেরে হুজুর!শাহনাজ দোতলার বারান্দায় প্রহরীদের নজরবন্দী হয়ে একটা লম্বা কাঠের চেয়ারে বসেছিল যখন মেয়েটা আলিপুর কোর ... ...

সোনার মতো উজ্জ্বল হলুদ আঙ্গুলে লাল টুকটুকে চাটনী বিন্দু বিন্দু লেগে আছে যেন মাদার ফুলের পাপড়ির ছেঁড়া কুচি। অঞ্জনের চোখ ফিরতে চায় না। এই চাটনি অন্যরকম, টকটকে লাল লঙ্কার ঝালে রান্না শুঁটকিমাছের শুকনো শুকনো একটা আইটেম, পাহাড়ী পথের হোটেল গুলোর ডেলিকেসি, অন্য সব খাবারের সঙ্গে ফ্রী, যার যেটুকু চাই। অঞ্জন অনিচ্ছাসত্বেও চোখ ফিরিয়ে নিলো। ভদ্রতা তার মজ্জায়। ডেভিড আর একটু চেয়ে নিল। সাম্পারীকে হোটেলের বৃদ্ধ পরিবেষক সাধলো -- নিতায়নি গো মাই একটু, ঘাড় নেড়ে সম্মতি জানালো লাল সবুজ পাছড়া আর সবুজ কাঁচের ... ...

"....অনেকদিনের মনের মানুষ যেন এলে কেকোন ভুলে যাওয়া বসন্ত থেকে...."-------------------------------চার দশক আগের কথা। সদ্য কলেজ ছেড়েছি। চাকরিতে তখনও ঢোকা হয়নি। একটা পরীক্ষা দিতে গিয়েছিলুম রাঁচি। বি আই টি, মেসরায় ছিলো পরীক্ষাকেন্দ্র। ফেরার পথে একটু দিক বদলে বুটি রোড ধরে মোরাবাদি। ভাঙাচোরা রাস্তা। কিছু ট্রেকার, কিছু রিকশা। বাকিটা এগারো নম্বর। যাবো নিশ্চিন্দিপুর, অর্থাৎ ঠাকুর পাহাড়। মোরাবাদি ধরে যেতে যেতে বাঁদিকে ছোটো খাপরা, খড়ের প্রাসাদ। ডানদিকে মস্তো বাগানঘেরা বাংলোবাড়ির সারি। দেউড়ি ... ...

কথা দুখানা।১। শীত এসে গেল, তাই গুরুর মোচ্ছবও শুরু হয়ে গেল নিয়মমাফিক। ২৪শে ডিসেম্বর, শনিবার, ক্যাফে কবীরায় গুরুর ঠেক। ঠিক দুক্কুর বেলা। হিসেব মতো উপলক্ষ একটা আছে। বিপুল দাসের নতুন বই, "কামান বেবি" র উদ্বোধন হবার কথা ওই দিন। হবে শাক্যজিৎ ভট্টাচার্যের ততটা-নতুন-নয় বই "অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত" নিয়ে আলোচনা। এছাড়াও টুকটাক পোস্টার টোস্টার বাজারে ছাড়ার ফলে অনেকেই জেনে গেছেন, যে, গুরু প্রকাশ করতে চলেছে একটি বইয়ের সিরিজ, "এক ব্যাগ নব্বই"। অন্য কিছু না, শাক্য রচিত নব্বইয়ের নস্টালজিয়ায় ... ...

হাঁকাটুহ্যাঁ, এটা একটা ইতিহাস বই? রাজ্যের ভুলভাল কথা সব। এক একটা লোক যা নয় তাই লিখে রেখেছে। সব ব্যাটার মাথা খারাপ – আচ্ছা যাদের মাথার গোলমাল তাদেরই কি লেখালেখির কাজ দেওয়া হয়? উফফ… ইচ্ছে করছে সব কটা বই নিয়ে গিয়ে বাইরে ফেলে আসি, যা গরম বাইরে এমনি কিছুক্ষণ থাকলে পুড়ে ঝামা হয়ে যাবে। আর ওই বিতিকিচ্ছিরি ছবিগুলো – ওগুলো নাকি পোশাক। ওই পোশাকে বাইরে বেরোলেই সঙ্গে সঙ্গে ঘামাচি হয়ে মরে যেতে হবে। পারেও বটে এরা। এইসব শিখতে স্কুলে যেতে হয়। ক্লাসে এমন একটা ব্যাঙের বই, বাইরেও আবার ফুটকড়াইয়ের মতো ... ...

গত তিনদিন ধরে ফেসবুকের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেই অমোঘ বানী – অমর্ত্য সেন বলেছেন তালাকের ফলে মাত্র ১.৩% মুসলিম মহিলা বিচ্ছিন্না এবং ক্ষতিগ্রস্ত, অতএব তিন তালাক কোন সমস্যাই নয়। অমর্ত্য বামপন্থী (পড়ুন বামৈস্লামিক) বুদ্ধিজীবি বলেই এমন অসংবেদী কথা বলতে পারেন। এতেই প্রমাণ হল বামেরা কেবল মুসলিম তোষণকেই ধর্মনিরপেক্ষতা বোঝেন। তারা সিউডো সেকুলার। ইত্যাদি, প্রভৃতি।প্রথমে একটু বিষয়টা বোঝা প্রয়োজন। কতটা সত্যি, কতটা জল, ইত্যাদি। ঘটনা হল প্রাতীচী ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্টাডি লিঙ্কটি নেই। সে ... ...

বেজায় গরম। অ্যান্টার্কটিকার একটা ইগলুর ভেতর দিব্যি চুপচাপ খালি গায়ে শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। পাশে হযবরল বইখানা রাখা ছিল, একটু পড়বার জন্যে যেই তুলতে গেছি; অমনি বইটা বললো, ‘হাহা’। কি আপদ! বই হাহা করে কেন ?চেয়ে দেখি বইয়ের বদলে ফোনখানি হাতে নিয়েছি, আর সেখান থেকে হযবরলর জায়গায়, একশোটা লাইক আর কুড়িটা ‘হাহা’ রিয়াকশনে পুষ্ট বড়সড় একটি প্যারোডি আমার দিকে তাকিয়ে খ্যাঁকখ্যাঁক করে হাসছে। আমি বললাম, ‘কি মুশকিল! ছিল হযবরল, হয়ে গেল একটা প্যারোডি।’ অমনি প্যারোডিটা বলে উঠলো, 'মুশকিল আবার কি ? ছিল বঙ্ক ... ...

কষ্টে আছি। গতকাল বিকেল থেকে জ্বর। কেউ কথা বলার নেই। বা কথা বলার বিস্তর মানুষ আছেন। কিন্তু আমি সোসালাইজেশনে ব্যর্থ হচ্ছি ইদানিং। সোশাল মিডিয়া ভালো লাগছে না। চারপাশের মানুষজনও না। বইয়ের কাজ চলছে একটা। হয়ত বেরোবে। হয়ত বেরোবে না। জানিনা। আমার বাড়ির কেউ সবিশেষ জানেন না আমার লেখালিখি বিষয়ে। কেউ আগ্রহী নন বড় একটা। অনেকদিন হল একা একা লিখি। কাউকে পড়াই বা পড়াই না। সেসব ছাপা হয় অথবা হয়না। টাকা পাই কিংবা পাইনা। মাঝে মাঝে মনে হয় লেখা বন্ধ করলে ভালো হত। মা বলেছিল- একটা ফ্ল্যাট একটা চাকরি একটা বাচ্চা, ব্যস আমি ... ...