



ইউক্রেনিয়ান হাব নামক একটি শরণার্থী সহায়তা কেন্দ্র খোলা হয়েছে নিকটবর্তী উওকিং শহরে। প্রতি সোম ও বুধবার সারেতে সদ্য আগত ইউক্রেনিয়ানরা সমবেত হন। তৈল তণ্ডুল লবণের প্রবন্ধ, স্কুলে ভর্তির ব্যবস্থা, ডাক্তারের খোঁজ, জাতীয় স্বাস্থ্য বিমা প্রকল্পে যোগদানের পন্থা, ইংরেজি আচার আচরণের ব্যাখ্যা সবই তাঁদের দেওয়া হয়। তার সঙ্গে চলে এক ঘণ্টার ইংরেজি শিক্ষার ক্লাস, বিশেষ করে মায়েদের জন্যে। দেখা যাচ্ছে অল্প বয়েসি ছেলে মেয়েদের ইংরেজির মান চলনসই, তাদের নতুন স্কুলে মানিয়ে নেওয়া খুব শক্ত হবে না। তবে হয়তো এক দু ক্লাস নিচে ভর্তি হতে হবে। এটাও জানানো হয় সব ছেলে মেয়ে কাঁধে ব্যাগ নিয়ে পদব্রজে পাড়ার স্কুলে যেতে পারবে এ আশা অবান্তর। স্কুলটা অন্য পাড়ায় জুটতে পারে। একটা সুবিধে এই যে সামনে গরমের ছুটি পড়ছে। বিদ্যাশিক্ষার ব্যাপারটা মুলতুবি রেখে ইউক্রেন ফুটবল টিমের অগ্রগতির তত্ব তাবাশ করাই শ্রেয়। হিথ হুকে এদেশের দীর্ঘদিনের অধিবাসী সাইমন এবং ইরিনার বাড়িতে এক সন্ধ্যায় ডজন দেড়েক ছেলে মেয়ে কাতারের বিশ্বকাপে যোগদানের যোগ্যতা অর্জনের পালায় ইউক্রেন বনাম স্কটল্যান্ডের খেলা দেখতে একত্র হয়। ইউক্রেন ১-০ গোলে জেতার পরে এক সমবেত উচ্ছ্বাস, আনন্দ অন্তত কিছুক্ষণের জন্য খারকিভ মারিউপোল খারসন লভিভের ধ্বংসস্তূপ, ঘরছাড়া হবার যন্ত্রণাকে ভুলিয়ে দিলো। ... ...


দীক্ষিতের প্রথম পাঠ নির্দিষ্ট মাপের ভিক্ষাপাত্র নিয়ে লোকালয়ে ভিক্ষা করা। ভিক্ষাপাত্র একবার পূর্ণ হলেই লোকালয় থেকে আশ্রমে ফিরতে হত। সেখানে সকলের সঙ্গে বসে সেই ভিক্ষালব্ধ খাদ্য নিবিষ্ট মনে আহার করতে হত। নির্দিষ্ট পরিমাণ ভিক্ষা গ্রহণের এই প্রাত্যহিক অনুষ্ঠান দিয়েই শুরু হত দীক্ষিতদের সাধনা। এই সাধনায় দীক্ষিতের অহংকার, লোভ ও ঔদ্ধত্য বিনাশ হয়, বাড়ে ধৈর্য এবং মানসিক স্থিতি। ... ...

[ এবারে প্রশ্ন হলো আমার শরীরে এই হেপাটাইটিস ‘বি’ এলো কোত্থেকে ? এই দুই নার্সিং হোমের মাঝের সময়্টায় আমি তো নিই-ই নি কোনো রক্ত, বা ফুঁড়তেও হয়নি কোনো সিরিঞ্জের ছুঁচ ! তাহলে ? এ তো আর হাওয়ায় বা জলে ভেসে আসার জীবানু নয়। একমাত্র সেই লখীন্দরের বাসর ঘরের ছ্যাঁদার মতো আমার শরীরে এই বিষ নিঃসন্দেহে এসেছিল ওই সেই দক্ষিণ কলকাতার বিশিষ্ট নার্সিং হোমের - সেই স্টকে থাকা বিশেষভাবে পরীক্ষিত রক্তের থেকেই। আর তো কোনো মাধ্যমই ছিল না হেপাটাইটিস ‘বি’ আগমনের।] ... ...

ঝটিকা দার্জিলিং সফরের টুকিটাকি ... ...


রাশিয়ান অর্থোডক্স গিরজের প্রধান মহান কিরিল এককালে কে জি বির পদাধিকারী ছিলেন তামাক ও অ্যালকোহলের ব্যবসা করে তিনি এখন বিলিওনেয়ার এবং পুতিনের সমর্থক। দু দিন আগে কিরিল এক বিবৃতিতে বলেছেন রাশিয়া এক বিশাল দেশ, শক্তিশালী দেশ। কিন্তু রাশিয়া কখনো কোন দেশ অধিগ্রহণ করে নি। পিটার দি গ্রেটের নবীন অবতার পুতিন আজ রাশিয়ার আপন ভাগ বুঝে নেবার সঙ্কল্পে ব্রতি। ন্যাটোর সদস্যপদ গ্রহণ করে কোন দেশ যদি তাঁর এই শুভ বাসনায় বাদ সাধে তাহলে মহামতি পুতিন নিতান্ত অপ্রসন্ন হবেন, গোলা গুলি ছুঁড়তেও পিছ পা হবেন না। এই সার সত্য আপামর জনগণকে তিনি জানিয়েছেন। ... ...



আনা আমাকে বলছিলেন, ’ মিশা আর আমি প্রতিরাতে শুনেছি উড়ো জাহাজের শব্দ। আমি কখনো ভাবিনি বাজ পড়ার আওয়াজে ভয় পাবো। আকাশে বিদ্যুতের ঝলকানি আর বজ্রপাত দেখতে শুনতে ভালো লাগত। বনিস্লাভের হবি ছিল আকাশে চমকানো বিদ্যুতের ছবি তোলা। এখন সব শব্দেই ভয় পাই। যে কোন আওয়াজে মিশা আতঙ্কে আমায় জড়িয়ে ধরে ‘। ... ...

পরশু, প্রায় কেউ জানতেন না, অবরোধ কেন, কী নিয়ে, কারা করছে। পরশু রাত থেকে প্রায় গোটা দেশ জানে এগুলো। কেন জানে, বলুন তো? কারণ সাধারণ মানুষের কষ্ট হয়েছে। তারা টের পেয়েছে যে এ বড় সুখের সময় নয়। আচ্ছে দিন আসলে গল্প। ... ...

শিবরাম কিন্তু আর এগোল না। নানুকে ফিরে আসতে বললেও সে ফিরছিল না। তবুও শিবরাম তাকে একা ফেলে যেতেও পারছিল না। অগত্যা দাঁড়িয়ে দুজন দুজনের সম্মতির অপেক্ষা করছিল। এমন সময় তারা দেখল ভাঙা থামের পাশ থেকে কেউ একজন উঁকি মারছে। শিবরাম ভয় পেল ঠিকই কিন্তু কাপুরুষের মত পালিয়ে গেলনা। সে ভাল করে দেখল। একটি মহিলা তার দিকে তাকিয়ে তাকে হাতছানি দিয়ে ডাকছে। তার রুপের ছটায় শিবরামের চোখ আঁটকে যাওয়ার জোগাড়। পড়নে দামী শাড়ি, সারা গা ভর্তি চকচকে গয়না। বেশ পরিপাটি করে সেজে সে এসেছে এখানে। ... ...


সোভিয়েত দেশের শেষ নাগরিক ও টাইম-ট্রাভেল ... ...

ঢেকুর তুললে সরকারকে ট্যাক্স দিতে হবে। গরু এবং ভেড়া ঢেকুর তুললে তাদের মালিকদের ট্যাক্স গুনতে হবে। ইয়ার্কি না - সত্যি। নিউজিল্যান্ডের সরকার এই বিল এর প্রস্তাব দিয়েছে। ... ...

স্বস্তি জোড় হাতে তাঁর দিকে এগিয়ে গেল, নিচু হয়ে প্রণাম জানিয়ে বলল, “গুরুদেব, আজকে আপনাকে একদম অন্যরকম লাগছে কেন?” গৌতম আরও এগিয়ে স্বস্তিকে কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করলেন, “তাই? ঠিক কী রকম লাগছে বল তো?” স্বস্তি গৌতমের মুখের দিকে তাকিয়ে বলল, “ঠিক কী বলতে পারব না, তবে একদম অন্যরকম। আপনি যেন কোন নক্ষত্রের মতো। সবে ফুটে ওঠা পদ্মফুলের মতো। কিংবা... কিংবা... গয়াশীর্ষ পাহাড়চূড়ার ওপরে পূর্ণিমার চাঁদের মতো”। ... ...

সার্কাসে তুলসীদা খেলা দেখিয়েছে কী দেখায় নি, এই নিয়ে পাড়ায় বিবিধ মত ছিল। আমার বন্ধুরা জোর দিয়ে না বলেছিল, অথচ শিবুদা, কেষ্ট কাকা হলফ করে বলেছিল, তুলসীদাকে এক চাকা সাইকেল চালাতে দেখেছে, কাঁধের ওপর সাদা কাকাতুয়া; তুলসীদার বুকের ওপর টান টান করে সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল। ... ...