
রাজর্ষি জনকের নক্ষত্র সভায় আমন্ত্রিত একজন ব্রহ্মজ্ঞ বিদূষী হয়ে - ব্রহ্মের পরে আর কোন প্রশ্ন থাকতে পারে না - এ তত্ত্ব তাঁর অজানা থাকার তো কথা নয়! উত্তরে ঋষি যাজ্ঞবল্ক্য সাধারণ ভাবে বলতেই পারতেন, ব্রহ্মের পরে আর কিছু জিজ্ঞাস্য থাকতে পারে না। তা না বলে “মাথা দেহচ্যুত” হওয়ার (নাকি করার?) ধমক দিতে হল কেন? তিনি কি বিদূষী গার্গীর প্রশ্নে ব্রহ্মতত্ত্বের প্রতি সন্দেহের আভাস পেয়েই এমন কঠোর উত্তরে, প্রকাশ্য সভায় সম্ভাব্য সকল বিরোধী প্রশ্নকে সমূলে বিনাশ করলেন? কে জানে? ... ...




ব্যক্তিগত। আশির দশকের যাদবপুর।মেয়ে হস্টেল ... ...


কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক কণ্ঠরোধের নানান আগ্রাসী প্রয়াস ... ...

ব্যক্তিগত অভিজ্ঞতার ঝুলি। যাদবপুর। আশির দশক। ... ...

বেচারা সরকার বাবু, গন্ধ সাবান আর কানাই ভ্যারাইটি স্টোর্সের গপ্পো.... ... ...


"....মানুষটি ছিলেন হাওড়ার বাসিন্দা। দ্বিতীয় হুগলি ব্রিজ ধরে হাওড়ার দিকে গেলে ওনার বাড়ি পড়বে ডান দিকে। শোনা যায়, দ্বিতীয় হুগলি সেতু তৈরি হবার আগেই উনি জানতে পারেন যে ওনার সাধের বাড়িখানা ভাঙা পড়বে। সে সময় বাঙলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। গল্প ভেসে বেড়ায় এখনো যে উনি সরাসরি জ্যোতি বসুকে কালো টেলিফোনে ডায়াল করেই বলেন – হাওড়া থেকে আমি ডাক্তার শেতল ঘোষ বলছি। আপনি কি চান আমি আমার এখানকার বাড়ি বিক্রি করে দিয়ে চিরকালের জন্যে বিলেত চলে যাই ? জ্যোতি বসুর প্রশ্নের উত্তরে তিনি জানান যে দ্বিতীয় হুগলি সেতুর যে নকশা তৈরি করা হয়েছে তাতে ওনার বাড়ি সম্পূর্ণ ভাঙা পড়ছে। অবশেষে সেই রাস্তাকে একটু তেরছা করে বেঁকিয়ে সে যাত্রা ডাক্তারবাবুর বিলেত যাওয়া আটকানো হয়েছিল।" ... ...

ব্যক্তিগত হোস্টেল জীবন। যাদবপুর। আশির দশক। ... ...


আমষ্টারডামে শহরে রাজ করে কারা জানেন? যদি ভেবে থাকেন কপি শপের গাঁজাখোররা – তাহলে ভুল ভাবছেন। এই শহরে জুড়ে দাদাগিরি করে বেড়ায় সাইক্লিষ্ট-রা। এদের জন্য রাস্তায় হাঁটা দুষ্কর হয়ে হয়ে ওঠে – ইন্দোনেশীয়ার জাকার্তা শহর যেমন বাইক বা মোপেডের শহর, তেমনই আমষ্টারডাম শহর ভ্যান গগ, রেমব্রান্ট বা আনা ফ্রাঙ্কের নয় – এই শহর সাইকেলের। ... ...

আসলে, পণ্ডিতদের পাণ্ডিত্য প্রদর্শনই যখন মুখ্য উদ্দেশ্য হয়ে ওঠে, তখন সহজ কথাগুলিও অস্পষ্ট হয়ে ওঠে। তাতে অবশ্যই ষোল আনা লাভ হয় পণ্ডিতদের – মাঝের থেকে, তাঁদের দুর্বোধ্য মধ্যস্থতায় আমাদের মনের মানুষটি অনেক দূরের মানুষ হয়ে পড়েন। বিশ্বের সব ধর্মতত্ত্বেই মধ্যস্থ এই পণ্ডিতরা যদি না আসতেন, সাধারণের জীবনযাপন অনেক রম্য হয়ে উঠতে পারত। ... ...

হেমন্ত মুখোপাধ্যায় যেমন জনাদৃত, সংস্কৃতির উচ্চকোটিতে তেমনই ছিছিকৃত। হেমন্তর গান বাঙালির সংস্কৃতির পরিপন্থী, হেমন্তর ক্লাসিকাল বেস নেই, হেমন্তর রবীন্দ্রসঙ্গীত রাবীন্দ্রিক নয়, হেমন্ত রবীন্দ্রসঙ্গীতে স্বরলিপিতে থাকেন না, হেমন্ত সুরে গভীরতা নেই - নেই আর নয়। এই ধারাবাহিকে এই 'নেই আর নয়' পেরিয়ে দেখার চেষ্টা করেছি হেমন্ত কেন জনাদৃত, এই 'নেই আর নয়'-গুলো কতটা সুপ্রযুক্ত। ... ...


ক্লাসে আমি তখন তিন-চারটে নলওয়ালা চৌবাচ্চার জলে হাবুডুবু খাই। পিতা আর পুত্রের বয়েস গুলিয়ে পুত্রের থেকে পিতার বয়েস কম হিসাব করি। আর যে কোন সরল অঙ্কের সমাধান ২২ পূর্ণ ৩২৮ ভাগ ৮৩৭ করে অংকের মাষ্টারমশাইয়ের কানমলা খাই। ... ...

ইতিহাস ও ধর্মচর্চা করতে করতে খুব ক্লান্ত? তাহলে ছোটদের গল্প (ছো-গ) পড়ুন। ছুটির সময় স্কুলের গেটের সামনে দাঁড়ানো বিহারি বিষুণদাদাকে মনে আছে? বাঁশের সরু কাঠি দিয়ে বানানো বিশাল ডুগডুগির মতো স্ট্যাণ্ডের ওপর সাজিয়ে বন-কুল, বিলিতি আমড়া, তেঁতুল বা কুলের আচার বেচতেন? আমাদের পছন্দ ছিল, বিট-নুন, কারেন্ট-নুন, আর মিঠে-গুঁড়ি ছেটানো বন-কুল। তার প্রধান কারণ ছিল বৃদ্ধ বিষুণদাদা - আমাদের ছোট্ট হাতের তালুতে একটুস খানি কারেন্ট-নুন ফাউ দিতেন। অবিশ্যি বনকুলের বীজ "ফুঃ" করে বন্ধুর কান টিপ করে ছোঁড়াতে আমি তেমন নাম করতে পারিনি কোনদিন। সেই বনকুল আর সেই ফাউ কারেন্ট-নুনের আমেজ পেতে পড়তে থাকুন "ছো-গ" ... ...

ইউরোপের বাগী দেশগুলোকে টাইট দেবার বাসনায় পুতিন খুড়ো গ্যাসের কল খোলা বন্ধ করার খেলাটা খেলে যাচ্ছেন মাস চারেক ধরে। এবার পুরো দশ দিনের জন্য নরডস্ট্রিম পাইপলাইনে কুলুপ লাগালেন - মেরামতির কাজ চলবে বলে। ইতিমধ্যে বুলগারিয়া পোল্যান্ড সহ তিন বালটিক দেশ বলেছে চাই নে তোমার গ্যাস। জ্যাঠার দোকানে যাবো। কিন্তু কিছু দেশ হামলে পড়ে আছে। তাদের গাড়ি সারানো থেকে বানানো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজে খুড়োর গ্যাস লাগে, নইলে দ্যাশ প্রায় অচল। ইউক্রেনে খুড়ো বিশেষ সামরিক পদক্ষেপ নিয়েছে বলে গ্যাস কিনব না ? এই সব অর্থনীতির আকার এতো বড়ো যে তারা হাঁচলে বাকি ইউরোপের সর্দি লাগার আশঙ্কা। অন্যদিকে গণতন্ত্র, ইউরোপিয়ান ভ্রাতৃত্ব বোধ ইত্যাদি যুক্তির ঠেলায় কতটা কম রাশিয়ান গ্যাসে জীবন যাত্রা নির্বাহ করা যায় তার কসরত শুরু হয়েছে জার্মানিতে। ভু রাজনীতিক ভাবনা বিজ্ঞ জন ভাববেন – আপাতত আম জনতা কি করতে পারে? ... ...