শালকিবুড়ি ম্যাজিক জানে। কবিতার থেকে ভালো করে আর কেউ সেটা জানেনা। আজ অবধি কবিতার দিকে কেউ কখনও তাকায়নি। বিয়ের আগে যখন ফরসা সুজাতা, চাপাফরসা কাকলি, ঘষাফরসা সুমিতারা কোলেকাঁখে দুটো একটা বাচ্চা নিয়ে সেই বারো-তেরো-চোদ্দো থেকেই ঘুরছে, তখনো কবিতাকে কেউ চিঠি দেয়নি, কেউ ওর ওড়না ধরে টানেনি, কেউ ইস্কুলের পেছনের রাস্তায় নিয়ে যেতে চায়নি। তার ওষুধ জানত কেবল শালকি ... ...
================================= "এক যে ছিল বন। রূপকথার বন যেমনটি হয়। গহন। নির্জন। সেই বনে থাকে কোয়েৎজাল পাখি। গহীন বনের গাঢ়সবুজ স্বপ্নে ছোপানো তার শরীর, বুকের পালক সূর্যের অরুণরাগ। লোকে বলে, সৃষ্টির রস ছেনে তৈরি কোয়েৎজালের নরম গা, বুকে তার সূর্যের আদর, পালকে তার চাঁদের
আজ রবিবার। দীনবন্ধু এ সপ্তাহে বাড়ি যায়নি। অঞ্জলি পিসীর বাড়িতে এসেছে। খাসির মাংস রান্না হচ্ছে। জিভে জল আনা গন্ধ ম ম করছে।অঞ্জলি দীনবন্ধুকে বলল, ' কিছু ঠিক করলি ... ওই যেটা বলেছিলাম ... তোর মার সঙ্গে কথা বলব ? '------ ' কি ব্যাপারে বল তো ? '----- ' কি ব্যাপারে আবার ... ওই সেদিন বললাম না ...----- ' কি ? '----- ' আরে হাঁদা ... তোর বিয়ের কথা রে ... '----- ' ও আচ্ছা ... তাই বল ... সে তো বললাম তোমাদের যদি শান্তি হয় দেখ না ... দেখ ... কে বারণ করছে ? 'নিতাইবাবু লুঙ্গি পরে আনন্দবাজার পড়ছিলেন চোখে ... ...
বই পড়তে না পারলে তোমার, কষ্ট হতো চিরকাল কাজ আর কাজ; শিল্পই ছিল জীবনের অভিযান সাংসারিক সমস্যা গুলো নাছোড়বান্দা বেতাল! লাগাম ছিল শক্ত মুঠিতে
কাবেরী বলল, ' জানিস সুমনা, নিখিল স্যার দারুন টিচার ... সিলেবাসের বাইরেও কত কিছু বলেন। সব বুঝি না ... কিন্তু শুনতে দারুন লাগে ... ' ----- ' তাই নাকি ... কি বলেন ? ' ----- ' ওই সব ... সায়েন্স, ফিলজফি, হিস্ট্রি নানারকম সাবজেক্ট ... সব কথাই খুব লজিক্যাল অ্যান্ড ইন্টারেস্টিং ... তুই গেলে তোরও ভাল ... ...
বরফহীন কাশ্মীর ও কিছু প্রশ্ন তাপমাত্রা শূন্য ডিগ্রির ঘরে পৌঁছে গেলেই টলমল জল জমে বরফ। এই খবর চাউর হতেই পদযুগলও চলচল করতে থাকে টহলদারির জন্য। আর টহলদারের আনাগোনা বাড়লেই ফুলেফেঁপে ওঠে অর্থনীতি, বাণিজ্য। এমনটাই যে সম্পর্কের সহজ সমীকরণ। এই সহজ হিসেবনিকেশের ওপর ভর করেই এতদিন বহাল তবিয়তে চলেছে মর্ত্যলোকে বিরাজমান বেহেস্তের মানুষজনের অর্থনীতি সমাজ ও সংস্কৃতি, এমনকি রাজনীতিও। এমনিতেই ... ...
ভাবতে ভাবতে বিকেল হয়ে গেলসকালের দিকে একটা মালা কিনেছিলাম গন্ধটা তার যেন নিমেষেই গেল হারিয়ে ফুলগুলো ছড়িয়ে দিয়ে টেবিলের উপর গুনতে থাকলাম একটা দুটো তিনটে ....... কিন্তু আমার মালায় আস্তো চারটে ফুল ছিলো, সহসা গুমরে যাওয়া বাতাস বললো কানে সেতো ঝরে গ্যাছে কোন
নস্টালজিয়া-র বাংলা অর্থ হলো, স্মৃতিবিধুরতা বা স্মৃতি-রোমন্থন বা আবেগপ্রবণ হয়ে পড়া বা অতীতে ফিরে যাওয়ার ইচ্ছে। আবার বিধুরতা বলতে বোঝায় কাতরতা, দুঃখ, বিহ্বলতা ইত্যাদি। আর ব্যুৎপত্তিগত অর্থ বলতে গেলে বলতে হয়, "নস্টালজিয়া" শব্দটি গ্রিক ভাষার "নোস্তোস" (νόστος), যার অর্থ বাড়িতে ফিরে আসা এবং হোমারসৃষ্ট একটি শব্দ "আলগোস" (ἄλγος), যার অর্থ ব্যাথা বা বেদনা–এই দুইয়ের সমন্বয়ে গঠিত হয়েছে। বয়সের কারণেই ... ...
বইয়ে ১০% ছাড় নিয়ে অনেক কথা চলছে। আমরা, গুরুচণ্ডা৯, গিল্ডের কোনো নির্দেশ পাইনি, ফলে সত্যাসত্য জানা নেই। কিন্তু একটা কথা বলা যায়ই, যে, পাঠকদের কাছে এই ছাড়ট ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ বইয়ের দাম। আজকাল অনায়াসে একটা দেড়শো পাতার বইয়ের দাম হয় ৫০০ টাকা। ১০০০ টাকা বা তার অতিরিক্ত দামের বইও একেবারেই দুর্লভ না। সেখানে ১০% অতিরিক্ত ছাড় মানে ১০০ টাকা। সেটা পাঠকের কাছে একেবারেই কম কিছু না। পাঠকের এই দুর্বলতা ... ...
অনেকক্ষণ ধরে অনেকগুলো দোকানে ঘুরে বেড়াচ্ছিলেন। অবশেষে যেরকমটি চাইছিলেন, ঠিক সেরকমটি নাহলেও কিছুটা কাছাকাছি ধরনের পেলেন। সেই সস্তার যুগ তো আর নেই ! এখন সবই অগ্নিমূল্যের বাজার। তাই ভাবনার চেয়েও বেশ কিছু গুণ বেশিই পকেট থেকে খসলো। তা কি আর করা যাবে...! এখন মূল্যেও উচ্চ আর গুণমানে নিম্ন, এটাই ভবিতব্য বলে মেনে নিতে সকলেই একপ্রকার বাধ্য। বস্তুটিকে পরম যত্নে হাতের ছোট্ট ব্যাগটিতে ভরে শালের আড়ালে ... ...
এ শহরেরই একপ্রান্তে প্রতি বছর নিয়মমাফিক আন্তর্জাতিক বইমেলা হয়। আর অপর প্রান্তে শতাধিক বছর পুরনো গ্রন্থাগার তিলেতিলে ধ্বংস হয়। শত শত লেখকের স্বপ্নের বইগুলো সরকারি খরচে গ্রন্থাগারে আজও আসে। কিন্তু পাঠকদের ধরাছোঁয়ার বাইরে তারা তাকবন্দী হয়েই রয়ে যায়। কালের পরিবর্তনে এখন টিভির গায়েও শ্যাওলা জমছে। মুঠোফোনের ইউটিউবে দুর্নিবার আকর্ষণ। আট থেকে আশির যাবতীয় জ্ঞানগম্যি ... ...
আজ মকর সংক্রান্তি। মকর ক্রান্তিরেখা ছুঁয়ে সূর্যদেব আবার তাঁর উত্তরমুখী চলন শুরু করবেন। উত্তর থেকে দক্ষিণ,কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত সীমাবদ্ধ রবিচলন পথ বা রবিমার্গ। এই চলন পথ ধরে সূর্যদেবের আসা যাওয়ার ফলেই ঋতু চক্রের পরিবর্তন। এবার একটু করে উত্তর গোলার্ধে বাড়বে উষ্ণতার অনুভব। এই দিনে দেশের সমস্ত প্রান্তে পালন করা হচ্ছে ফসল কাটার উৎসব। নানান নামে ... ...
বাবা শাহজি তাঁর বিশ্বস্ত অনুচর দাদাজি কোনদেবকে নিয়োগ করেন পুনের জাগির দেখভাল করতে। শিবাজির সতেরো বছরেই মারা যাচ্ছেন দাদাজি। তিনি বেঁচে থাকতেই শিবাজি পুনের জাগিরের আশপাশের এলাকায় ছাপামারি করতে শুরু করেন আর সেভাবেই কোন্দানা কেল্লা দখল করে নাম দেওয়া হল সিংহগড়। দাদাজি কোনদেব মারা যান ষোলোশো সাতচল্লিশে আর শিবাজি বিজাপুরের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমে ... ...
অপালার পাড়ায় বাড়ি ভাড়া নিয়েছি। রাস্তায় একদিন দেখা। বলল, নতুন বাড়ি, ধম্মো-কম্মো-গৃহপ্রবেশ করিসনা, ঠিক আছে, কিন্তু ডেকে চা খাওয়া একদিন। ওদিকে লজ্জার কথা হল, বাড়িতে আমার কিছুই নেই, গ্যাস-ওভেন-ফ্রিজ দূরস্থান, চেয়ার-তোশক-বালিশ পর্যন্ত না। অপালা বলল, যত বাজে ঢপ। আমি বললাম, আরে, সব হলেই তোকে নেমন্তন্ন করব একদিন। শুনে বলল, হ্যাঁ, যেরকম ঢোঁড়াই চরিত মানসটা পড়তে দিয়েছিলি। এসবের আর কী উত্তর দেবে লোকে। মুখে বলে তো বোঝানো ... ...
Philosophy of life বা জীবন দর্শন একটি বহুল প্রচলিত শব্দ। বিশেষ করে মহাপুরুষ বা সমাজের প্রতিষ্ঠিত লোকেদের সম্পর্কে কথাটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। মানুষের জন্ম থেকে মৃত্যু - এই বৃত্তটাকেই জীবন বলে আখ্যা দেওয়া হয়। আবার এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি থেকে আজ অব্দি বিবর্তনের যে বৃত্ত, সেই বৃত্তকেও জীবন বলে আখ্যা দেওয়া যায়। জীবন অর্থে সচল, একটি প্রাণ যেমন মৃত্যুর আগে অব্দি সচল, তেমনি প্রাণীকুলও সচল। প্রাণীকুলেরও জন্ম ... ...
নিখিল ব্যানার্জী অঙ্কের অসাধারণ শিক্ষক। কিন্তু কাবেরীর মনে হল তিনি ফিলজফির টিচার হলেই ভাল হত। তিনি সেদিন বললেন, ' আমাদের এই ইউনিভার্সের বাইরে আমরা খুব একটা কিছু জানি না। এই মহাকাশে এমন তারা আছে আমাদের এই পৃথিবী থেকে যার দূরত্ব এক কোটি আলোকবর্ষ। মানে, ওই তারার আলোকরশ্মি ওখান থেকে বেরোবার ... ...
মাননীয় পাঠক, আপনি কি শহরতলির বাসিন্দা? আপনার বাড়িতে কি এক চিলতে জমি বা বাগান আছে? সেখানে আপনার যত্নে বা অযত্নে ডালপালা মেলে বেড়ে ওঠা ঝোপঝাড় আর গাছগাছালিও নিশ্চয়ই আছে? তাহলে আপনি অশেষ ভাগ্যবান। ভাবছেন, কেন বলছি এমন কথা, তাইতো? এমনটা যদি সত্যি হয়, জানবেন আপনি জীববিজ্ঞানের এক আশ্চর্য প্রয়োগশালার কর্মমুখর পর্যবেক্ষক তথা গবেষক। একখণ্ড জমি, গুটিকয়েক গাছ, একটু ভালোবাসা ... ...
১৪৮৮ খ্রিস্টাব্দে বার্থোলিমিউ দিয়াজ নামে একজন পর্তুগীজ এক্সপ্লোরার প্রথম ইউরোপিয়ান হিসেবে সমুদ্রপথে আফ্রিকা মহাদেশের সর্ব দক্ষিণ প্রান্তে উপস্থিত হন।এই এলাকার বিশাল বিশাল ঢেউ, তীব্র বাতাস, ঘন কুয়াশা, ও ঘন ঘন ঘূর্ণিঝড়ের প্রকোপের কারণে তিনি এর নাম দেন কেপ অফ স্টোর্মস। সুয়েজ ক্যানেল উদ্বোধনের আগ
ছোটবেলায় একটা প্রবাদ পড়েছিলাম, "Man proposes, God disposes"। আক্ষরিক অর্থ করলে দাঁড়ায়, মানুষ প্রস্তাব করে আর ঈশ্বর সেই প্রস্তাবের মীমাংসা করেন। যদিও একই শীর্ষকে এডউইন ল্যান্ডসিয়ার-এর ১৮৬৪ সালে আঁকা একটি চিত্রও আছে, তবে আমরা সেই আলোচনায় না গিয়ে শীর্ষকটিকে প্রবাদ হিসেবে ধরে নিয়েই এগিয়ে যাবো। মানুষ প্রস্তাব করে অর্থে মানুষ যা চায়। আমাদের চাওয়া পাওয়া সবটাই কিন্তু আত্মকেন্দ্রিক ... ...