অভিভাবকতা -- খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সন্তানকে গড়ে পিটে সবদিক থেকে উপযুক্ত করে গড়ে তুলতে। আমরা যে কালে এই সময়ের মধ্যদিয়ে গিয়েছি, সেই সময়ের সঙ্গে একালের বিস্তর ফারাক। এখন সময় হলো পরীক্ষা নিরীক্ষার। এখন অভিভাবকরা তাঁদের সন্তানদের নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করেন বা বলা ভালো এমনটা করতেই ভালোবাসেন। ছেলেমেয়ে চৌকস হোক, সর্বগুণে গুণান্বিত হোক এমনটা সব অভিভাবকই চান। এই চাওয়ার পেছনে এক গভীর উৎকন্ঠার তাড়না রয়েছে যাকে শিক্ষা মনোবিদরা চিহ্নিত করেছেন FOMO PARENTING হিসেবে। এই নিবন্ধ সেই উৎকন্ঠিত অভিভাবকতা নিয়ে। পড়ুন মনখুলে, মতামত দিন হাতখুলে। ... ...
আইনের রক্ষাকবচ - কথাটা একালে খুব ক্লিশে হয়ে পড়েছে। সরকারি বক্তব্যকে অনুসরণ করে দেশের উচ্চতম আদালত পাহাড়ের এক নতুন সংজ্ঞা দিয়েছেন গতমাসে।যাকে নিয়ে এতো কথা, এতো হৈচৈ, এতো সওয়াল জবাব সেই আরাবল্লি পর্বত এখন চিরকালের জন্য লোপাট হয়ে যাবার অপেক্ষায়। ভাবছেন তো কেন? পড়েই ফেলুন ঝটপট। ... ...
স্কুলছুটদের নিয়ে ধারাবাহিক আলোচনার তৃতীয় তথা অন্তিম পর্ব।আজ কার্তিকের কথা। ... ...
স্বপ্ন কখনো মরেনা। নতুন লড়াইয়ের কথা। ... ...
স্কুলছুট - এই কথাটার মধ্যে এক গভীর অন্ধকারের আভাস আছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এ এক গভীর সমস্যা। কেন শিক্ষার্থীরা স্কুলের নির্দিষ্ট পাঠবর্ষ শেষ করার আগেই স্কুলছুট হয় তা নিয়ে অনেক অনেক অনুসন্ধান ও গবেষণা হয়েছে।কারণ বহুবিধ। এমন সব স্কুলছুটদের স্কুল ছাড়ার পেছনের কাহিনি নিয়েই এই নিবন্ধ। ... ...
কড়ি দিয়ে কিনলাম - এক সাড়া জাগানো উপন্যাস। কড়ির মহিমা সব যুগেই অপার। কড়ি নিয়েই কাড়াকাড়ি এই কারণেই। কড়ি থাকলে আপনি সব কিছুই করায়ত্ত করতে পারবেন -- শিক্ষা, স্বাস্থ্য, সেবা, আনুগত্য, মায় ভালোবাসা পর্যন্ত। আমার অবশ্য মোল্লার মতো মক্তব পর্যন্তই দৌড়ানোর ক্ষমতা। এই নিবন্ধে তারই সুলুক সন্ধানের চেষ্টা। ... ...
এই নিবন্ধটি পূর্ব প্রকাশিত শূন্য এ বুকে নিবন্ধটির অন্তিম পর্ব। এই নিবন্ধে সরকার পরিপোষিত বিদ্যালয়গুলোর অধোগামীতার কারণ খোঁজার চেষ্টা হয়েছে। যেকথা এখানে বলার চেষ্টা করেছি সেগুলোই শেষ কথা নয়। সকলে মিলে উত্তর খোঁজার কাজে নেমে পড়লে কাজটা ভালো হয়, সহজ হয়। বিশ্বাস করি ফিনিক্স পাখির মতো একদিন আবার ফিরে আসবে সেই হারিয়ে যাওয়া সোনালী দিনগুলো। ... ...
একালের শিক্ষার্থীরা স্কুলের ব্যাগে করে কী নিয়ে যায়? ... ...
লিখবো না লিখবো না মনে করেও শেষ পর্যন্ত লিখেই ফেললাম দেশীয় শিক্ষার এক ভয়ঙ্কর রকমের শূন্যতা নিয়ে। এই মুহূর্তে সরকার পরিপোষিত স্কুলগুলোর সামনে এক ভয়াবহ পরিণতির হাতছানি। সেই কবে এক আশ্চর্য প্রাগদর্শী মানুষ বলে গিয়েছিলেন - আমরা শিক্ষাকে বহনই করিলাম,বাহন করিলাম না। সর্বস্তরের উদাসীনতা ও উপেক্ষার কারণেই হয়তো আজ এই দশা। এই অবক্ষয় আমাদের উপেক্ষা ও পাপের অনিবার্য পরিণতি। ... ...
মাত্র কিছুদিন আগে অন্য একটি পত্রিকায় ঈশিতকে নিয়ে একটা নিবন্ধ লিখেছিলাম। তখনই মনে মনে আরভ, আতিশীদের সমস্যা নিয়ে নতুন করে কিছু লেখার ইচ্ছেটা চাগাড় দিয়ে উঠেছিল। উৎসবের মরশুম চলছে।তার মধ্যে আমাদের চেনা পারিবারিক আবহের এমন সমস্যা নিয়ে আলোচনা করতে মোটেই ইচ্ছা করছিল না, পাছে উৎসবের আলো ফিকে হয়ে যায়। এই নিবন্ধে অভিভাবকত্বের এক উদীয়মান সমস্যা নিয়ে সামান্য আলোচনার প্রয়াস করা হলো। পড়ুন, ভাবুন, আপনার মতামত দিন। ... ...