পৃথিবীর ঘনায়মান খাদ্য সংকট বিপুল সংখ্যক মানুষের খাদ্য নিরাপত্তার বিষয়টিকে এক প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে বিশ্ব উষ্ণায়নের হাত ধরে নেমে এসেছে এক অনিশ্চিত জলবায়ু পরিবর্তন; অন্যদিকে হানাহানির রাজনীতি মানুষের জীবনে নূন্যতম খাদ্যের জোগানকে নিয়মিত অনিশ্চিত করে তুলেছে। আমরা কি দুনিয়াজোড়া এক খাদ্য সংকটের আভাস পাচ্ছি? ... ...
সরগমের সাতসুরের কথা মাথায় রেখে লেখা সাতটি গল্পের ডালি। আজ চতুর্থ সুর। ... ...
সরগমের সাতসুরের কথা মাথায় রেখে সাতটি গল্পের ডালি। আজ তৃতীয় সুর গা.... ... ...
সরগমের সাতসুরের কথা মাথায় রেখে সাতটি গল্পের ডালি। ... ...
বিশ্ব নাট্য দিবসকে সামনে রেখে এই নাটকটি লেখা। এখানেও মূল চরিত্ররা না মানুষী। ঈশপের গল্পের চরিত্ররা ছিল না মানুষ। তারাই গল্পের জাল বিছিয়ে দিয়ে আমাদের কৈশোরক মন জমিনের দখল নিয়েছিল। আমাদের পঞ্চতন্ত্রের কাহিনিতেও না মানুষীদের দাপাদাপি। গুরুর পাতায় লেখা আমার সাম্প্রতিক দুটি নাটিকাতেও সারমেয় আর উল্লুকদের কথোপকথন রয়েছে। দুই জাতশত্রু মার্জার এবং মুষিক এই নাটকের মুখ্য চরিত্র, ঠিক যেন টম অ্যান্ড জেরি। মতামত জানান। ওদের উৎসাহ দিন। ... ...
থোকায় থোকায় জ্বলতে থাকা জোনাই বা জোনাকির দেখা পাওয়া সত্যিই এক বিরল অভিজ্ঞতা। শহর প্রান্তিক এলাকার আবাসিক হবার কারণে এখনও এইসব প্রাকৃতিক সৌন্দর্যের অপার আনন্দ লাভের সুযোগ ঘটে যায়। এখনও মাঝে মাঝেই নিশুতি রাতের আঁধার চিরে আমার মশারির ওপর নেমে আসে এই আলোকবর্তিকাবাহী পতঙ্গেরা। তখন এক আশ্চর্য তৃপ্তি ও আনন্দের স্রোত বয়ে যায় শরীরে ও মনে। আপনাদের অভিজ্ঞতা শোনার জন্য কান পেতে রইলাম। ... ...
দারিদ্র্য দহন ও দূষণ পরস্পর পরস্পরের সঙ্গে আন্তর্সম্পর্কিত। ভোগবাদী সমাজে দারিদ্র্যের হার বাড়ছে দ্রুত গতিতে। এই অসমতার বিষয়টি অনপনেয়। খেটে খাওয়া মানুষের কাছে কোনো রকমে সংসার প্রতিপালন করাটাই এখন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। এই অবস্থায় পরিবেশের শুদ্ধতার বিষয়টি একটি নির্মম পরিহাস। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন এইসব মানুষের জীবনের ওপর গভীর ছাপ ফেলছে। সব নিয়মকে সরিয়ে এইসব মানুষেরা বাধ্য হচ্ছে এক বিষময় পরিস্থিতিকে বরণ করে নিতে। এই নিবন্ধটি সেই বিষয়ে কিঞ্চিত আলোকপাতের প্রচেষ্টা মাত্র। ... ...
আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে লেখালেখির জন্য আপনার সবচেয়ে প্রিয় বিষয় কী? আমি একবাক্যে স্বীকার করে নেব মানুষ হলো আমার সবথেকে প্রিয়। মানুষের মনোজমিন ঠিকঠাক আবাদ করলে সত্যিই সোনা ফলবে। এমনই কিছু মানুষের কথা নিয়েই আমার এবারের লেখালেখি। ... ...
হায়দ্রাবাদ নিয়ে ধারাবাহিক লেখার আজই অন্তিম পর্ব। এতটা পথ অতিক্রম করতে পারবো বলে শুরুতে কখনও মনে হয়নি। তবে ধীরে ধীরে ডানা মেলে উড়ানের পর্ব শুরু করতেই ডানায় ভর করে অনেকটা পথ পাড়ি দিয়ে এলাম। লেখাটা লিখতে পেরে বেশ ভালো লেগেছে। এখন পাঠকদের নেক নজর পড়লে তবেই স্বস্তি পাবো। মনে রাখবেন এখানে হায়দ্রাবাদ একটি প্রতীক। তার আয়নায় অন্যদের দেখার আয়োজন। ... ...