প্রাণের সঙ্গে জমে এ প্রাণের খেলা। আলোছায়া হাসি রাগ কান্না অভিমান --- সময়ের তন্তুতে গাঁথা সেই মালা--- দ্বি কোটিক বিভাজন করেনা আহ্বান। ... ...
প্রসন্ন এ প্রাতে ----- তোমার করুণা পথ উঠিতেছে জাগি। বাদ্য নিষিদ্ধ এই পথে --- শব্দহীন শিশিরের লাগি। ... ...
বেচা কেনা সাঙ্গ করে বন্ধ চোখ দোকানের ঝাঁপ নিতে চায় নীরব এ বিশ্রামের স্বাদ --- ফিরতি পথে --- মাতৃ পথে-- পাড়ি দিতে চায় আজ যত পুণ্য পাপ --- সেই পথ ঘিরে রাখে সে আদিম অনাহত নাদ। ... ...
রূপটি ছাপিয়ে সে যে অরূপিণী আলো! অন্ধজন তাই বুঝি দেখে তারে কালো ... ...
হৃদ গগনের বুকে দণ্ডনীতি খুঁজে নেয় মানে। অশ্রুহীন বিচারক অনিকেত হন সবখানে! বেঁচে থাক সুখে থাক যাপিত এ হর্ষ বিষাদ। ছোট ছোট চুপ কথা,অযাচিত দায়িত্বের স্বাদ! ... ...
দিলদারে স্বপ্নগুলি যায়নাতো ফাঁকি। ঘটে যাওয়া সত্যিগুলি ফিরে ফিরে বলে যায় --- জীবনের আছে আরো বাকি ! ... ...
ঘাসের উপর দেখো শুয়ে আছে গোলাপী শাড়িটি, ফুল, পাখি,লতাপাতা, পথ ধারে ছা পোষা বাড়িটি। বাড়িতে গল্প আছে, পথে ঘাটে গল্পের ধুয়ো --- দিলদারে মুক্তি বলে : মায়া --- তুমি আমারেও ছুঁয়ো ! ... ...
পান্থজনের সখা নামেন ধুলায়? এলোমেলো দুঃখগুলি জমাতে জমাতে --- কেউ কেউ কবে যেন আলো হয়ে যায়। ... ...
ঘটমান বর্তমান ঘটেনাতো পিছনের কথামুখ ভুলি। দিলদরিয়াতে নেমে একে একে খুলে যায় -- এ ‘আমির’ আবরণ গুলি।। ... ...
ঘরে এলে নাকি গেলে দেহলীটি ছুঁয়ে? নিশ্চিত না জানি। যেই পথে তুমি গেলে সাগরের ঢেউয়ে --- সেই পথে আমি তো উজানী ! ... ...