লেকি চলে যাওয়ার পর, আমি দরজি’র দিকে ফিরলাম, “এটা কি বেশ অদ্ভুত একটা ব্যাপার না? লেকি’র পক্ষে এটা কি করে না জেনে থাকা সম্ভব? তার বন্ধুটি কোথায় আছে, কি করছে – সে কিছুই জানবে না? লেকির কথাটা, মানে, স্যানগে যে লেকির সাথে কোন সাথে যোগাযোগই করছে না – সত্যি হলে কিন্তু ভয়ের যথেষ্ট কারণ রয়েছে … এই এত বড় শহরে যেকোন কিছু ঘটতে পারে স্যানগে’র সাথে, ” আমি বললাম টিভি সংবাদে আসা নিখোঁজ মহিলাদের দুর্ভাগ্যজনক কাহিনীগুলোকে মাথায় রেখে। দরজিকে খুব একটা বিচলিত মনে হল না, বরং সে মনে হয় আমার এই উদ্বেগে এক প্রকার আমোদই অনুভব করল। “তুমি খুব বেশী টিভি দেখছো ইদানিং” সে বলল। ... ...
বাবার বয়েস হয়েছে; কিন্তু তার চেয়ে বেশী বয়েসীরাও তো হেসে-খেলে, ঘুরে-ফিরে জীবন যাপন করছে, সমাজ-সেবা, ওরশ-মাহফিলে মশগুল থাকছে। কিন্তু বাবা আরো বছর পাঁচেক আগে থেকেই যেন কবর দেখতে পাচ্ছেন সামনে! তার কোথায় কি আছে, আর কিভাবে সেগুলো ভাগ হবে, তা নিয়ে আমাদের ভাইবোনদের সাথে বেশ কয়েকবার বসা হয়ে গেছে ইতিমধ্যে। গেল বছর, যত দেনাপাওনা আছে, তাও চুকিয়ে ফেললেন। শুধু এক পাওনাদারকে নিয়েই ঘটে গিয়েছিল বিপত্তি। প্রায় তিরিশ বছর আগে বিপদে পড়ে সামান্য ক’টা টাকা হাওলাৎ করেছিলেন; কিন্তু দিনের পর দিন খুঁজেও পাওয়া গেল না লোকটিকে। পরে যখন জানা গেল, তিনি মারা গেছেন, আর তার কোন ওয়ারিশও নেই, তখন কিছু অভাবী মানুষ খুঁজে নিয়ে তাকে দান করে দিতে হল সেই টাকাটা! ... ...
কতক্ষণ এভাবে পড়েছিল মনে পড়ে না। হঠাৎ ক্ষুদে জানালাটা দিয়ে ভেসে আসে আযানের সুর, আর সঙ্গে সঙ্গেই তার হুঁশ ফেরে। বাথরুমটা থেকে বেরিয়ে মিতু সোজা নামাযে বসে পড়ে আর দু'হাত তুলে খোদাকে ডাকতে থাকে, ‘হে পরওয়ারদিগার, এই বিপদ থেকে আমায় পরিত্রাণ দাও! ষড়যন্ত্রকারীদের ধ্বংস করে দাও! আমি তোমার অসহায় বান্দী! তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নাই!’ ... ...
‘বলেন স্যার, এইডা হয়? চলে কোথাও?’ ম্যানেজারের দরাজায় দাঁড়িয়ে শুনতে পেল ডেইজি, তেমনি মিহি গলায় যেন কুঠার ঠুকে যাচ্ছে লোকটা। অথচ সে আর তার ইনচার্জই শুধু জানত ব্যাপারটা, ম্যানেজারকে এসব ছোটখাট বিষয় কখনো জানায় না তারা। সে যে বকা শুনার ভয়ে, তা নয়। আসলে এমন দৈনন্দিন খুঁটিনাটিগুলো নিয়ে ম্যানেজারের মনোযোগ ভঙ্গ করার রেওয়াজ নেই ব্যাংকে। ... ...
হঠাৎই সভাকক্ষে হাসির মৃদু ঢেউ বয়ে গেল! কিন্তু সেই হাসি থামতে না থামতেই এক কম বয়সী লোক, বোধ করি, সভার তরুণতম আলোচক, উঠে দাঁড়ালেন। মুহূর্তেই সব চোখ তার দিকে ঘুরে গেল। লোকটির চোখে-মুখে খেলে যাচ্ছিল অলৌকিক এক আভা, বিজ্ঞানীরা একে ভাল করেই চেনেন; তাদের ভাষায় এ হচ্ছে ইউরেকা লাইট। আস্তে আস্তে বোমাটা বের করতে শুরু করলেন সেই তরুণ তার শ্মশুমন্ডিত মুখের গোপন দুয়ার থেকে, "একটা চিন্তা এসেছে আমার মাথায়! জানি না আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, তবে আমার মনে হচ্ছে, কাজে দেবে। ওদেরকে আবার এক জায়গায় দাঁড় করিয়ে দিতে হবে আমাদের। আবার আগের মত স্থবির, আনত করে দিতে হবে। “ ... ...
প্রথম দোকানটিই গাট্রাগোট্রা ছিল, কিন্ত নতুন মামিকে কেন যেন আকৃষ্ট করতে পারে না, ‘বেশী ভীড়, কিছুই দেখা যায় না ঠিকমতন।‘ কিছুক্ষণ পর মোরসালিন একটি শুকনো দোকানের দিকে দৃষ্টি আকর্ষণ করলে নতুন মামি প্রথমে দ্বিধায় ভুগলেও কি মনে করে ঢুকে পড়েন। কাতান, বেনারসি, জামদানি - সব জাতেরই ছিল। কয়েকটি তো বেশ লাগলো মোরসালিনের। কিন্তু মামি ওগুলো ধরেন, টিপেন, সুতো মাপেন, ফুল-পাতা-নক্ষত্র-নকশার লাইন ঘাট পরীক্ষা করেন মন দিয়ে, জ্যামিতিক সূত্র অনূসরিত হয়েছে কিনা খালি চোখের স্কেলে মেপে নিতে চান, এভাবে অনেকটা সময় পেরিয়ে গেলে মোরসালিনের দিকে ফিরে বলেন, “চল অন্য কোথাও।“ ... ...
তার দিকে কিছুক্ষণ তাকিয়ে হাতটা সরিয়ে রেখে বললাম, ‘কই যাবেন ঘুরতে? আছে তো ঐ এক নদীর পাড়!’ সত্যি বলতে কি, আমাদের গাঁয়ের নদীটা অসুন্দর নয়; স্নিগ্ধ, ছোট্র নদী। কিন্তু স্বয়ং বিধাতাও এক জায়গায় দিনরাত পড়ে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেন নিশ্চিত, না হলে বিশ্বজুড়ে এত রং,রূপ ও রসের বৈচিত্র্য কেন গড়তে গিয়েছেন তিনি! ... ...
ওদিকে শামুক বারবার দৌড়ে বাবার কাঁধে উঠে পড়তে চাইছে, কিন্তু নাগাল পাচ্ছে না। আজ দুপুর থেকেই তার মাথায় একটা ঝোঁক চেপেছে, ফলের খালি সাজিটা বাবার মাথায় পরিয়ে দেবে। এক সময় হতাশা জেগে উঠে তার অন্তরে, “কবে যে ছোট হবে নানাটা!” ... ...
স্মৃতির সিড়ি দিয়ে নামতে নামতে চলে গেলাম সেই শৈশবের কোন এক ঈদে, আব্বা সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, মামারা ইতোমধ্যে ঈদের শার্ট, প্যান্ট কিনে দিয়েছেন, খালা কিনে দিয়েছেন জুতো, কিন্তু এরপরও আমি কাঁদো কাঁদো, আমার যে অন্য সবার মত দুই সেট জামা চাই, সকাল ও বিকালে বদলে পরার জন্য। ... ...
পুলসিরাত পার হয়ে যখন শেষমেষ তারা ঢুকলো অফিসটাতে, তখন দেখা গেল সেলিম ভিজলেও তার বসের মত কাকভেজা হয়নি, ফ্যানের বাতাসে একটুখানি বসলেই চলছে। ওদিকে বসের সামনে মেলে ধরা হয়েছে দীপুর টি-শার্টটা। ... ...