তুমি সেদিনও ভাবতে চাইতে সন্ধ্যে হওয়ার আগে দূর থেকে কেউ তিস্তা নামে ডাকে, শুধু কোনও অভিঘাতে এটুকু জানতে পারনি বধিরত্ব তোমার জন্মগত অধিকার। তার সাথে সাথে অনুরণন আসে, এমন ভাবে, যেন, নামান্তর বহুরূপীর সমার্থ বয়ে বেড়াবে। চিরকাল। Compassionate fallacy, সেজন্য নির্নিমেষে দাহ শেষ করে আবারও তুমি বলবে, '' আমি মানুষ হতে চাই, আমায় মানুষ জন্ম দাও। ''অথচ সব বিস্মৃতি সমান্তরাল হলে, কত অনায়াস, অধিকার ছেড়ে আসা। তাহলে হয়তো তুমি শুনতে পেতে বিনি সুতোর হার ভেসে যেতে যেতে তোমায় তিস্তা বলে ডেকেছিল। ... ...
প্রতিদিনের মত ভাবতে বসি। কী যেন লিখতে হত। মনে পড়তে পড়তে তালগোল পাকিয়ে লেখা হয়ে ওঠেনা। নিয়ম মেনে অসুখী দুপুর গড়িয়ে যায়।মায়ের আজ বুঝি স্নান করতে বেলা হয়ে গেল। দূর থেকে শুনেছি শাঁখ বাজল। তিনবার বাজল? গুনতে ভুল হয়ে যায়। দুবার শুনেছি আজ। রোদে পুড়ে যেতে যেতে মনে পড়ে যায়, কেউ বলছিল, "I gazed—and gazed—but little thought" এমন তীব্র হলদে আলোয় হয়তো কোনও চোখে প্রতিফলিত হচ্ছে মায়াবী স্বপ্ন; দেখতে দেখতে ঘোর লেগে যায়।'ড্যাফোডিল?' 'না, সূর্যমুখী।'একটু পরে বৃষ্টি নামবে। পুকুর ছাপিয়ে জল উঠছে। সূর্যমুখীর ক্ষেত ডুবতে থাকে। একসময় ওদের ছোঁয়া যায় না। ভয়ে জল থেকে হাত সরিয়ে নেই। কে যেন বলল, ... ...
জলের স্মৃতির মত, কত কত প্রখরতা, উৎসমুখী হয়ে, ফিরে যেতে চেয়েছিল শুধু। লেখক যেমন : আমাদের থেকে যাওয়া সেই যে বসত ভিটে, এইতো উপত্যকা, এক দৌড়ে পেরিয়ে গেলাম বলে পারাবার; বাকী থাকে কিছু নদী-পাড়, আলো-আলো হয়ে থাকে যদি; পারানির শেষ কড়িটুকু দিয়ে, উপোসী পথ যেন ঘরে ফিরে যায়। এসবই মনে পড়ে। এসবই মনে থাকে।All water has a perfect memory and is forever trying to get back to where it was. Writers are like that: remembering where we were, that valley we ran through, what the banks were like, the light that was there and the route back to our original ... ...
Katha Haldar আপনি দেশপ্রমী না দেশবিরোধী থিংক ট্যাংক? ... ...
Katha Haldar আঁতেল হতে পারলেননা। তাঁর পড়ার উপযুক্ত বইঃ কলকাতায় অ্যাটম বোম ... ...