গত মাসের মাঝামাঝি সময়ে একটি সুপরিচিত সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের পাতায় গ্রীন হিউমার বা সবুজ রসিকতা শিরোনামে একটি কার্টুন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ব্যঙ্গচিত্রীরা তাঁদের চিত্রভাষ্যের মধ্য দিয়ে খুব জটিল কোনো বিষয়কে হালকা চালে প্রকাশ করেন। যে কার্টুন প্রতিবেদনটির কথা দিয়ে কথকতা শুরু করেছি সেই কার্টুন মালা খুব জটিল ... ...
( নেপথ্যে গানের সুর ভেসে আসে -- ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস ...। মঞ্চের আলো জ্বলতেই দেখা যায় একটি ছয়ছোট্ট চেহারার ছেলে পিঠে এক ঢাউস ব্যাগ নিয়ে কোনোমতে পা টেনে টেনে চলছে টলমল, বেসামাল পদক্ষেপে। গানের শব্দ একটু বাড়তেই দু হাতে দুই কান চেপে ধরে চিৎকার করে ওঠে ছেলেটি। পরম বিরক্তিভরা কন্ঠে সুতীব্র স্বরে চিৎকার করে ওঠে ..... )আ আ! কেন ডাকছো আমায়? তোমাদের না বারণ করেছি, খবরদার আমাকে ওভাবে ডাকবে না। দেখছো না, বই খাতার পাহাড় পিঠে বয়ে নিয়ে সান্ধ্য পাঠশালায় যাচ্ছি। দু দণ্ড দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা কইবার সময় নেই আমার। আমাকে যে এখন এই ... ...
(মাননীয় পাঠক, আপনি কি শহরতলির বাসিন্দা? আপনার বাড়িতে কি এক চিলতে জমি বা বাগান আছে? সেখানে আপনার যত্নে বা অযত্নে ডালপালা মেলে বেড়ে ওঠা ঝোপঝাড় আর গাছগাছালিও নিশ্চয়ই আছে? তাহলে আপনি অশেষ ভাগ্যবান। ভাবছেন, কেন বলছি এমন কথা, তাইতো? এমনটা যদি সত্যি হয়, জানবেন আপনি জীববিজ্ঞানের এক আশ্চর্য প্রয়োগশালার কর্মমুখর পর্যবেক্ষক তথা গবেষক। একখণ্ড জমি, গুটিকয়েক গাছ, একটু ভালোবাসা আর প্রবল অনুসন্ধিৎসা থাকলে আপনি খুব সহজেই এক অক্প্পল্পনীয় প্রাণময় জগতের খোঁজ পেয়ে যাবেন। জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবর্ধনের ... ...
(১) রোজকার অভ্যাসমতো সকালে বাগানে পায়চারি করছি এমন সময় দেখা মিস্টার নেউল ও তার পরিবারের সদস্যদের সঙ্গে। নরম আলোয় মাখা সকালের এই সময়টা ওদেরও ব্যস্ততার সময় --এদিক সেদিক পরিক্রমা করে বেড়িয়ে বেড়ানোর পাশাপাশি নিজেদের আহার্য টুকিটাকি সব খুঁজে নেবার তাড়া থাকে এই সময়ে।চলনে বলনে সেই ব্যস্ততারই আভাস। মিস্টার নেউলকে সুপ্রভাতী সম্ভাষণ জানাতেই প্রত্যাভিবাদন ফিরে আসে। প্রায় সঙ্গে সঙ্গেই কানে ভেসে আসে আরও কিছু কচিকাঁচার ... ...
( ফাঁকা ঘর। একটা বন্ধ জানালা। বইয়ের শেল্ফ,একটা টেবিল ও চেয়ার।)ও মা! তোমরা সবাই এসে গেছ? একটা কবিতা লিখেছি তোমাদের জন্য। দাঁড়াও। পড়ে শোনাই। আজ যে আমি এক্কেবারে একা ঘরেতে আজ নেই রে গো ভাই কেউ, গরম ছুটি কাটবে এমন ফাঁকা! তাই, মনসায়রে দুখ-জাগানি ঢেউ। ভিডিও গেম আর কার্টুন চ্যানেল খুলি একলা ঘরে থাকবো কতক্ষন ? ইচ্ছে করে মনের ডানা মেলি, নিই খুঁজে নিই পরম আত্মজন। কেমন হয়েছে বলতো কবিতাটা? ভালো হয়েছে? কী বলছো একটু দুখ-ভাবনার আভাস রয়েছে? একটুখানি গুরুচন্ডালির দোষ আছে? এসবই যে খুব স্বাভাবিক। এতো বড়ো একটা ... ...