ঝরা শিউলির গন্ধ – ১আমাদের সাবেক পাড়ার ঠিক মাঝখানে একেবারে মধ্যমণি হয়ে অবস্থান করতো বেশ বড়োসড়ো চেহারার একটা পুকুর। আশপাশের এলাকার মানুষজনের কাছে তার পরিচয় ছিল তেলিপুকুর নামে। পুকুরের নাম এমন হলো কেন তা নিয়ে নানান লোকশ্রুতি চালু থাকলেও আমরা সবাই সেই বিষয়ে খুব মাথা ঘামানোর প্রয়োজন তখন অবশ্য সেভাবে কখনও অনুভব করিনি। সকাল বিকেল মাঠ দাপিয়ে ... ...
হানসের কথা আমাদের অনেকেরই জানা। সমুদ্রের ধারে থাকা নেদারল্যান্ড দেশটার গড়ন অনেকটা চ্যাটালো। তাই সমুদ্রের জল কুল ছাপিয়ে ঢুকে পড়ে একেবারে দেশের ভেতরে। এরফলে উপকূল ঘেঁষে বসবাস করা মানুষজনের কাছে বিষয়টি খুব উদ্বেগের ও বিড়ম্বনার। কূলের ঠাঁই ছেড়ে অন্যত্র চলে যাবার উপায় নেই, কারণ এখানে বিপদের ঝুঁকি নিয়ে থাকা মানুষজনের অধিকাংশই হলো মেছুয়া। সমুদ্রের পশরা নিয়েই তাঁদের বেঁচে থাকার লড়াই। উপকূলের মানুষেরা তাই দরিয়ার সাথে দোস্তি করেই টিকে আছে। কীভাবে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায় তা নিয়ে নানান আলোচনা চলে ভুক্তভোগী মানুষজনের। অনেক ভাবনা চিন্তা করে শেষে ঠিক হয় উপকূল ঘিরে টানা বাঁধ দেবার। দীর্ঘ সময় ... ...
তিস্তা ফুঁসছে। উন্নয়নের শিকল ছিঁড়ে নিজের আনন্দে বয়ে চলার বার্তা পাঠাতেই সব ছারখার, সব বিধ্বস্ত। বিপুল অর্থ খরচ করে নদীর শরীর জুড়ে তৈরি চুঙথাঙ্ বাঁধ ভেঙে তিস্তা যেন ফিরে পেতে চাইছে তাঁর হারিয়ে যাওয়া যৌবনের উচ্ছল স্মৃতিকে। খুব সম্প্রতি ঘটে যাওয়া হিমাচল, উত্তরাখণ্ডের বিপর্যয়ের কাহিনি সম্পূর্ণ অতীত হবার আগেই সিকিমের এই ঘটনা আবার প্রকৃতি পরিবেশের ওপর মানুষের খবরদারি করার ভয়ঙ্কর পরিণতির দিকে যেন নতুন করে ... ...
শরৎ এলেই শিশির ঘাসে, শিউলি ফুলের আলপনা। শরৎ এলেই মনের ভেতর, হাজার খুশির - জালবোনা। শরৎ এলেই ... ...
আমার না-মানুষী সহবাসীরা - ৩(মাননীয় পাঠক, আপনি কি শহরতলির বাসিন্দা? আপনার বাড়িতে কি এক চিলতে জমি বা বাগান আছে? সেখানে আপনার যত্নে বা অযত্নে ডালপালা মেলে বেড়ে ওঠা ঝোপঝাড় আর গাছগাছালিও নিশ্চয়ই আছে? তাহলে আপনি অশেষ ভাগ্যবান। ভাবছেন, কেন বলছি এমন কথা, তাইতো? এমনটা যদি সত্যি হয়, জানবেন আপনি জীববিজ্ঞানের এক আশ্চর্য প্রয়োগশালার কর্মমুখর পর্যবেক্ষক তথা ... ...
নদী আপন বেগে পাগলপারা …… আজ বিশ্ব নদী দিবস। প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার, সারা বিশ্বে এই দিনটিকে নদীর কথা মাথায় রেখে উদযাপন করা হয়। নদীকে ঘিরে আমাদের এমন উচ্ছ্বাস কেন? আসলে নদীকে ঘিরেই আবর্তিত হয় আমাদের জীবন, আমাদের অর্থনীতি, সমাজ, সাহিত্য, সংস্কৃতি, ধর্মীয় আচার অনুষ্ঠান সংস্কার, সার্বিক লোকজীবন। এই আন্তরিক যাপন যে কেবল ভারতবর্ষেই সীমাবদ্ধ তা তো নয়। পৃথিবীর ... ...
আয়রে ভোলা, দুয়ার খোলা, আয়না মোদের ঘরে আয়। শতেক বছর পরেও যে মন সেই সে মজায় মজতে চায়। দেশ ভরেছে হুঁকো মুখোয় ... ...
গণপতি গজানন আখ্যানসুযোগটা হঠাৎ করেই এসে গেল। ঠিক যেন মেঘ না চাইতেই জল। আমার কন্যাকে একটা বিশেষ কাজের জন্য মুম্বাই যেতে হবে। একজন চরণদার দরকার। তাই আমি হুলো বেড়ালের মতো কোমর বেঁধে অন্যদের টা টা বাই বাই করে একেবারে উড়ানপথে মুম্বাই চললুম। জরুরি কাজ ঠিকঠাক মিটিয়ে আসার উত্তেজনার পাশাপাশি মনের ভেতরে আরও একটা বাড়তি টান বেশ টনটনিয়ে উঠেছিল আর তা হলো - গণেশ চতুর্থী উদযাপনের জন্য মুম্বাইকরদের ... ...
আজ ১৬ সেপ্টেম্বর। আজ ওজোন দিবস। আজ পৃথিবীর মাথার ওপরে থাকা গ্যাসীয় ছাতাটাকে টিকিয়ে রাখার শপথ গ্রহণের দিন। এই গ্যাসীয় স্তরটির সুস্থতার ওপর আমাদের ধরিত্রী বাসীর অস্তিত্ব ও সুস্থতার প্রশ্নটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কী ভাবে? তাহলে একটু খোলসা করে বলি। আমরা জানি, পৃথিবীর বায়ুমণ্ডল কতগুলো গ্যাসের এক আশ্চর্য ... ...
তুষার ধবল হিমালয় উষ্ণায়নের প্রভাবে হিমশূন্য হলে ভারতের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এক চরম বিপর্যয় নেমে আসবে। হিমালয় থেকে নিঃসৃত জলধারাগুলো হিমবাহ পুষ্ট। ফলে নিত্যবহ। এই সব নদীর জলে পূর্ণতা পেয়েছে ভারতীয় কৃষি। নদীর পলিবাহিত গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র অববাহিকার বিস্তীর্ণ প্লাবন সমভূমিকে আশ্রয় করেই গড়ে উঠেছে ভারতের কৃষি অর্থনীতির বনিয়াদ। হিমালয়ের হিমবাহরাজি, যারা যুগ যুগ ধরে ভারতীয় জনজীবনের ... ...