আফতাব হোসেন কী? এবার মনে হয় পার্থক্য করার সময় এসেছে। সময় এসেছে ‘সেলিব্রিটি’ আর ‘আইডল’ এর মধ্যে ফারাক খোঁজার। বলতে বাধ্য হচ্ছি না, বাধ্য করছেন আইডল থুড়ি সেলিব্রিটিরা। অন্তর্জাল বলছে খ্যাতি, যশ, ডাক, কীর্তি ও যশস্বী যুক্ত এমন কেউ যিনি কোন বিশেষ কারণ, ঘটনা, রটনা বা গুনবশত খ্যাতির চূড়ান্ত সীমায় পৌঁছেছেন, যাদের ওপর সবসময়ই প্রচার মাধ্যমের নজর থাকে বা তিনি নিজে প্রচারে থাকেন, তিনি সেলিব্রিটি। ... ...
বাদ দিন দিকি…বাদ দিন ... চুপচাপ মাথা ঝুঁকিয়ে প্রনাম টা সেরে ফেলুন… #যারা রোজ বাঁকা চোখে দেখে আপনার ভবিষ্যৎ নিয়ে হেব্বি চিন্তায় ছিলেন...আর এখন আপনার ভবিষ্যৎ দেখতে পেয়ে চোখ বাঁকিয়ে নিয়েছেন ... টুক করে মাথা নামিয়ে তাদের প্রনাম টা করে ফেলুন... #আপনার ঠোঁটের কালো ছোপ দেখে যারা শুধু ধোঁয়ার দোষ দেখে গেল, মনের ভূমিকম্প দেখতে পায়নি, যারা আপনার চোদ্দগুষ্টির সব্বাই কে চিনলেও আপনার মতন বখাটে আর কাউকে বাপের জন্মে দেখেননি, টুক করে মাথা নামিয়ে তাদের প্রনাম টা করে ফেলুন... #যারা সারাজীবন ধরে অমুকের ছেলের চাকরির বেতন,আর তমুকের মেয়ের ইঞ্জিনিয়ার বরের খবর কিম্বা দূরসম্পর্কের মাসতুতো বোনের ভাইয়ের IIT এর রাঙ্ক জানলেও আপনার অঙ্কের নাম্বার জানার প্রয়োজন বোধ ... ...
চাষাগুলোকে পিষে দিয়েছে। বাঙালি মিডিয়া শাহরুখের পেছন পাকা ছেলে নিয়ে খুব ব্যস্ত... ... ...
মুখ্যু সুখ্যু মানুষ। বেশি কিছু বুঝি না। জটিল জিনিস তো একবারই না। এর মাঝে আবার ইস্কুল মাস্টার, দেদার ছুটি। হিজিবিজি কাজ গুলোকে এত জটিল মনে হয় যে সরল কাজগুলো এমন করে হিজিবিজি হয়ে যায় বুঝতে পারি না। এদিকে ভুলভাল লোকের সঙ্গে মিশে আজকাল বড্ড খিস্তি বেরোচ্ছে মুখ দিয়ে। শুনেছি ইনসিকিওরিটি থেকে নাকি মুখে খিস্তি বেরোয়। কে জানে। ভেবে দেখি নি। ... ...
বইমেলার তারিখ ঘোষণা হল দেখলাম। কলকাতা ছাড়া অন্য কোথাও বইমেলা হলে এখন আর যেতে ইচ্ছে হয় না। সামনাসামনি যে সব বইমেলাগুলো হয় তাদের স্টক খুব কম। বাজার চলতি 'হিট' বই ছাড়া অন্য কিছু পাওয়া খুব দুষ্কর হয়। তেমনই কোন এক বইমেলার অভিজ্ঞতা রইলো। গেরামের বইমেলা। ... ...
গত বছর লিখেছিলাম চাষাদের নিয়ে। অবশ্যই পশ্চিমবঙ্গের চাষা রা নয়। পশ্চিমবঙ্গে কৃষকরা হয় খুব রাজনীতি বোঝে, না হয় রাজনীতি চাষাদের খুব বোঝায়।বিশ্বাস করুন কৃষকদের নিয়ে লেখার ইচ্ছে একদম নেই। এই শ্রেণীর মানুষরা খুব স্বার্থপর বুঝলেন। শুধু নিজের কথা ভাবে। শুনুন ..এরা নেশা করে না। মদ খেয়ে বাওয়াল করে আন্দোলন করে না। চক্রবর্তীদের মেয়ে বা রাজপুতদের ছেলে নিয়ে এদের মাথাব্যথা নেই। এরা তৈমুর এর হাগুর গন্ধ জানতে চায় না কিম্বা কাশ্মীরের RDX নিয়ে মাথা ঘামায় না। দুধ থেকে সোনা বেরোনো নিয়ে এদের মাথাব্যথা নেই। হাইড্রক্সি ক্লোরোমুনন্ন আর জামাতি নিয়ে এরা নিস্পৃহ। এমনকি মন্দির মসজিদ কোথায় হবে সেটা নিয়েও রক্ত গরম করে ... ...
যাচ্ছেতাই ...আরবে কেউ নাই আমার। ঘরের লোক বেছে বেছে ইয়া বড় মুসলমান নাম কিকরে রাখলো তা আজ অবধি বুঝিনি। নামের আগে আবার শেখ আছে আমার। আধার, রেশন, ভোটার সব ভুলের বাধা টপকে যখন সরকারি খাতায় ঠিক নাম দেখি তখন একটু জিরান আসে মনে। তাও শান্তি নাই। ইদিকের পঞ্চায়েত মেম্বার হেব্বি খাতির করে বলে কিনা আপনে মুরুব্বি মানুষ। জীবনে কিচ্ছু গোছাতে পারিনি। তাই কয়েক বছর ধরে নিজের ইমেজ গোছাচ্ছি। পলিটিক্যাল ইমেজ। নন পলিটিক্যাল নাকি আ পলিটিক্যাল জানি না। তবে দুটোই গোছাচ্ছি। ... ...
আমাদের সময় বর্ষা আসতো, বড্ড লাজুক হয়ে ... / সকালে ছেঁড়া পরোটা আর ঘুগনি কিম্বা ... ...
ব্যথাগুলো ফেরত চাই... পিটিয়ে পিঠের ছাল তুলে নিলেও ঘরের লোকগুলো যারা বলতেন বেশ করেছেন, আরো দু চার ঘা দেবেন, বড্ড বাঁদর হচ্ছে দিন দিন, আর আমরা ব্যথার চোটে বড় হবার অপেক্ষা করতাম, সেই ব্যথা গুলো ফেরত চাই.. ... ...
তখন ছোট ছিলাম, শুনতাম শিবুদা অমাবস্যায় শ্মশানে ভূতের সাথে গল্প করে। সদ্য জোয়ান তখন। চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। সেই শিবুদাও লোকলজ্জায় নাকি আত্মশ্লাঘায় মাঝে মাঝে শ্মশানে যেত ঠিক বুঝিনি। ... ...