Malay Roychoudhury
গ্রাহক হন
বিশ্বকর্মার সঙ্গে গভীর-ফণী মনসার আঁতাত ;কুটির ছিদ্র করে ফকির কান্ত নিশি তো স্যাঙাত!আদার রস কে ছিনিমিনিমাকড়সার জাল আঠালো;হঠাৎ করেই মৌ বনে'তে -মায়াবী জ্যোৎস্না আলো!? ... ...
- ও মশাই,একটু তাপ পাই কোথায় বলতে পারেন? সকাল থেকে বুড়িটা নিজের চরকায় তেল দেয়া বন্ধ করে বাটি হাতে তাপের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে আর চেঁচাচ্ছে, - কোথায় সেই আবাগীর বেটা ?একবার তার দেখা পাই, তারপর হিসেব নিকেশ হবে ; তার ই একদিন কি আমারি একদিন। দারুন ঠান্ডায় বাছাদের একবারে যমের দখিন দুয়ারে রেখে ... ...
অটো এক বড় শিক্ষক। কত কী দেখি। শিখি। ভিড় ট্রেনের কামরায় যত কল্পনার বিস্তার হয়েছে অকল্পনীয়। সহযাত্রী বন্ধুর পিঠে কাগজ রেখে ২০০৪-১০ কত লেখা লিখেছি। আজ অটোয় আলাপ হল এক মূর্তি শিল্পীর সঙ্গে। বয়স ৮৫। রঙ ভরা শ্যাওলায় থুয়ো পরা জামা। খেটো ধুতি। হেমন্ত মুখোপাধ্যায় স্টাইলের ... ...
উনিশ শতকীয় বাঙালি ভদ্দরনোক লবণকে লুণ বলা বন্ধ করে নুন করলেন।সবকিছুতেই ভদ্র অভদ্র আনতে গিয়ে লাড়ু নাড়ু হল।জল পানি আলাদা হল।তবে এখানেও 'গুরুচণ্ডালী' ... ...
উনবিংশ শতকের গোড়ার কথা। তখনও প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়নি। সেই সময় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার আকাশে এক রহস্যময় পেঁচার আবির্ভাব, সঙ্গিনী ছাড়াই! তবে প্রথমেই সে উড়ে এসে বসে ছিল - গোঁড়া ক্যাথলিক চার্চের মাথায়। সে কি আঁকা না সঙ্গীত শিক্ষা ... ...
অতিরিক্ত ভদ্রলোক হয়ে গেলে যা হয় আর কি -অপমান, অসম্মান, উপেক্ষা, হেনস্থা এসব তো আছেই, চোখে চোখ রেখে তোমাকেই কোনোদিন কিছু বলা হয়ে ওঠে নি ! অথচ আমার অপদার্থতা জেনেও তুমি সেই ভোরবেলায় ফুল দিয়ে বসলে।আর আমি নিমকহারাম বিড়ালের মত শিকে ছিঁড়তেই দে ছুট... পালিয়ে এসেছিলাম!কি দিতাম বলতো তোমাকে?ফুলের বদলে একটা ফুল? একটা বই? কিম্বা এক তাড়া গানের ডালি?সে সব বড় ক্লিশে হয়ে যেত না? আর কিই বা দিতাম তোমায় এই আঁস্তাকুড় খুঁজে?তোমার একমাথা কোঁকড়ানো চুল, ছোট্ট কপাল আর সাঁওতালি সুন্দরীদের মতো মিষ্টি পুরু ঠোঁটে হারিয়ে যেতে চেয়েছিলাম -পারিনি তাই ছুট... ছুট... ছুট...কোনো বেশ্যা যেমন পয়সা জমায় তার ভালোবাসার লোকের জন্য ... ...
আজ থেকে বেশ কিছু সময় পিছিয়ে। সত্তর দশকের গোড়ার কথা। সময়টা রাজনৈতিক পটভূমিতে অত্যন্ত সঙ্কটময়। তবুও বাংলার জেলায় জেলায় তখন গ্ৰুপ থিয়েটারের রমরমা। চতুর্দিকে একাঙ্ক নাটকের সাজ সাজ রব। এককথায় এলাহি ব্যাপার। বিভিন্ন সংস্থার একাঙ্ক নাট্য প্রতিযোগিতার আয়োজন এবং তাতে স্বতস্ফূর্তভাবে বাঙলার দূরদূরান্ত থেকে অনেক নাট্য দলের সাড়া এবং যোগদান। আর ছিল তৎকালীন প্রশাসনিক সন্ত্রাস। কারন বেশীরভাগ নাটকের বিষয় বস্তু ছিল তৎকালীন সামাজিক ও রাজনৈতিক দুর্নীতির ব্যাখ্যা এবং বিরোধিতা। সুতরাং প্রশাসন তো আর চিনির পানা নিয়ে বসে থাকে না। যথারীতি গুন্ডা লেলিয়ে দেয়া, বাহান্ন নং পুলিশের গাড়ির আচমকা হানা, আয়োজকদের ধরপাকড়, নাটক চলাকালীনই, ছিল আতঙ্কের পরিবেশ! সেইসব উপেক্ষা করেই চলতো মহড়া এবং ... ...
এই বাংলায় ভাষা আন্দোলনের কিছু কথা। বাংলা ভাষা নিয়ে আন্দোলন নানা সময় হয়েছে।১৯৬১ তে সত্যেন্দ্রনাথ বসুদের উদ্যোগে।সরকারি ভাষা বাংলা করার দাবিতে।নীতিগতভাবে বিধান রায় সরকার মানলেও কাজে করেনি। ১৯৯৮ - এ ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে বাংলা ভাষা আন্দোলন নতুন গতি পায়।১৯৯৮এর ১২ এপ্রিল থেকে আনন্দবাজার প্রথম পাতায় ছয় কলম জুড়ে খবর করে। টানা ছয়দিন। অন্নদাশঙ্কর রায় অশোক মিত্র অমিতাভ চৌধুরী সন্দীপন চট্টোপাধ্যায় ... ...
একালের প্রবন্ধ সঞ্চয়ন। কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৯২-এ বইটি প্রকাশ করে আবশ্যিক বাংলা বইয়ের পাঠ্য হিসেবে। পাঠক্রম নির্মাতাদের এতদিন পর অভিনন্দন জানাতে হচ্ছে, অসাধারণ কিছু প্রবন্ধ সেখানে সন্নিবেশিত করায়। যা ৩১ বছর পর অসম্ভব প্রাসঙ্গিক।ইতিহাস ও সংস্কৃতি -- সুনীতিকুমার চট্টোপাধ্যায়মার্কসবাদ ও মনুষ্যধর্ম--নীরেন্দ্রনাথ রায়রামকথার প্রাক-ইতিহাস -- সুকুমার সেনযে দেশে বহু ধর্ম বহু ভাষা-- অন্নদাশঙ্কর রায়কৃষি সমস্যা ও আমরা-- অশোক মিত্র এছাড়াও ছিল ... ...
তোমার মহিমা বোঝা দায় সংখ্যা ঘুঘুযে বিড়াল ছিল বাঁধা সে তো মধ্যযুগে।প্রশ্ন হলো সে বন্ধন আজো কেন লাগুমতান্তরে ফতোয়া জারি কোন হুজুগে? ... ...