পাগলা গণেশ কে?
পাগলা গণেশ কী? বাপন যখন গিয়ে দিদির বাড়ি পৌঁছল, তখনও সব আমন্ত্রিতরা এসে পৌঁছাননি, কিছু কিছু সাজানোর কাজ এখনো চলছে। দিদিদের বাড়িটা সৌমালডিয়ার সিভিলিয়ান এলাকার প্রায় মাঝামাঝি। বেশ বড়ো বহুতল বাড়ি। দিদি-জামাইবাবু কম তো কামান না। বেশ সুন্দর সাজানো-গোছানো, আজকে তো আবার অনুষ্ঠান আছে, তাই আরো সুন্দর করে সাজানো হয়েছে। সবাই একটু আধটু সেজেছে। দিদি এমনিতে খুবই সুন্দরী, তার উপরে হালকা বেগুনী রঙের ... ...
পয়লা নভেম্বর, ২০১৩ "লোকে খ্যাপা বলছে মানে এই নয় যে সত্যিই সে খ্যাপা। খুব সম্ভবত সে ওদের মতো নয়। " আমার হাফ ইয়ারলি পরীক্ষার ফল বেরিয়েছে। অন্য কেউ হলে নিশ্চয় রেজাল্ট খারাপ হতো। কিন্তু আমার রেজাল্ট শুধু ভালো নয়, খুব ভালো হয়েছে। আমি যেটা এতদিন চেয়ে এসেছিলাম, সেটা আজ হয়তো পেতে পারতাম। যদি না আমার বাবা মারা যেতেন, যদি না সেদিন আমার অমানুষিক ক্ষমতা প্রকাশ পেত। আবার যদি না ঘটনাগুলো ঘটত, আমিও নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতাম না, এত ভাল রেজাল্টও হতো না। এখন আমি ... ...
তেসরা অক্টোবর, ২০১৩ "বাঁচা আর মরা এর মাঝে আর কোনো সত্য নেই, সবই দৃষ্টিভঙ্গি। " আমার জীবনে যদি কেউ জিগ্যেস সবচেয়ে প্রিয় মানুষ কে? আমি বলব, "আমার বাবা। " আবার যদি জিগ্যেস করে, "কোন ঘটনায় সবচেয়ে বেশি খুশি হয়েছ?" আমি বলব, "আমার বাবার মৃত্যুতে। " জানি পরস্পর বিরোধী কথা। আমাকে অনেকেই বলবেন পাগল। কিন্তু কথাটা শেষ পর্যন্ত না শুনে একটা ধারণা করে নেওয়া কি ভুল নয়? আমিও আমার বাবাকে ততটাই ভালোবাসতাম, যতটা বাসা সম্ভব। কিন্তু তাঁর মৃত্যুর ধাক্কা ... ...
সাতই সেপ্টেম্বর, ২০১৩ "আমি কি কোনোদিন স্বাভাবিক মানুষের মতো হতে পারব না?ভালোবাসা বোধহয় আমার কপালে নেই!" আজ থেকে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হল। বাবার মৃত্যু আমার ভেতরের সমস্ত স্নায়ুগুলোকে হঠাৎ প্রচন্ড ধাক্কা দিয়েছে। তার উপর সেদিনকার সবার দরজা ভেঙে ঘরে ঢুকে পড়া, আর তারপর প্রচন্ড গণপিটুনি। তারপরের দিন সকালে আবার ওই ঘটনার পুনরাবৃত্তি। অন্যরা কিছুটা হলেও আত্মরক্ষার চেষ্টা করেছিল, আমি কিছুই পারিনি ভয়ে। তাতে ভালোই হয়েছে, এখন বুঝতে পারছি। ওরা যখন আমাদের মারছিল, মা, দিদি ও দাদা কাকুতি-মিনতি করছিল ... ...
চোদ্দই আগস্ট, ২০১৩"নূরজাহান যদি না পোড়ে, তাহলে আনারকলি কী দোষ করেছিল?"বাবা আজ মারা গেলেন।মারা গেলেন বললে বোধহয় ঠিক বলা হবে না। তাকে খুন করা হল। তিনি নাকি থিওসের বিরুদ্ধে টেরাডাইটদের সাথে ষড়যন্ত্র করছিলেন।তিনি ভাবতেন, থিওস নাকি আমাদের সমস্ত সমস্যার জন্য দায়ী। তাই তাকে সরানো দরকার। এ চেষ্টা যে প্রথম তা নয়। আগেও অনেকে চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকেই মারা গেছে। এবং তাদের মৃতদেহ এনিগমা শহরের ... ...
বারোই আগস্ট, ২০১৩"আমি কিচ্ছু পেরে উঠব না। আমার মনে হচ্ছে মাটির সাথে মিশে যাই। "আজকে সকাল সকাল উঠে পড়তে হয়েছিল। ব্যায়ামের ভোর চারটা থেকে সেশন শুরু হয়। বেসিক ট্রেনিং দুঘন্টা করে। যদি কেউ আরো বেশি করতে চায়, করতে পারে। কিন্তু ওই দুঘন্টা সবার জন্যই বাধ্যতামূলক। এই সেশন তার দশটা পর্যন্ত চলতে থাকে। শুধু মাঝে বারোটা থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে। তার ... ...
পয়লা জুলাই, ২০১৩ "আমার মৃত্যু যদি হয় যেন আজকেই হয়, নয়তো কখনোই না। " স্কুলে ক্লাস পুরোদমে চালু হয়ে গেছে। পড়াও অনেকটা এগিয়ে গেছে। টিউশনেও বেশ খানিকটা এগিয়ে গেছে। এখনো কিছু নতুন ছেলেমেয়ে আসছে। তাই কিছু কিছু অংশ স্যারেরা আবার একবার করে রিভাইজ করে দেন তাদের জন্য। তাতে একটু পিছিয়ে যাচ্ছে। তবে মনে হয় মাসখানেকের মধ্যে এ অবস্থা আর থাকবে না। আমি নিজে স্কুলের এবং টিউশনের থেকে পড়া একটু এগিয়েই ... ...
মৃদু স্নিগ্ধ মনোরম মিউজিকের সাথে হালকা আওয়াজে বাজছে। রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে ॥ সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আঁধার আলোয় -- সেইখানেতে ঢেউ ছুটেছে এ পারে ওই পারে ॥ নিতলনীল নীরব-মাঝে বাজল গভীর বাণী, নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি। মুখের পানে তাকাতে যাই, দেখি-দেখি ... ...
তেরোই জুন, ২০১৩ মাথা যন্ত্রণা তো গেছে, কিন্তু এ কী? কালকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সকালে অঙ্ক টিউশন ছিল। সেখান থেকে ফিরে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে বাড়ি ফিরতে প্রায় পাঁচটা বেজে গেল। আমি ঘরে এসে হাত-পা ধুয়ে বসেছি। মা খাবার দিল। আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমার রুমে চলে এলাম। অনেক পড়া আছে। সেগুলো করতে হবে। অবশ্য সেগুলো পড়া দিতে হবে বলে নয়। কারণ আমি তো পড়া বলতেই পারি না। কিন্তু পড়তে খুব ভালো লাগে। আমি প্রায় সব বইয়ের ... ...
পয়লা জুন, ২০১৩গত কদিন কোনো ডায়েরী লিখিনি, কারণ আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। তার সাথে সাথে মনে হচ্ছিল যেন কে খুব মৃদু কিন্তু গুরুগম্ভীর স্বরে কী যেন বলছে! আমি ঘরে কাউকে বলিনি। ভয় হচ্ছিল, যদি বকে! তার উপরে আমার মায়েরও শরীরটা ভালো যাচ্ছিল না। খাবার টেবিলে বলছিল শুনলাম, যে গ্যাংলিয়ন সিস্ট না কি হয়েছে যেন। তাই সারাদিন তিনিও কিছু কাজ করতে পারছেন না, অথচ সাহায্য ... ...