জীবন তরঙ্গ পর্ব ৩৮ হাঁড়ি পুকুরের ধারে তখন প্রচুর লোক। খবর পেয়ে থানা থেকে পুলিশ এসেছে। এমন ভয়ানক ঘটনা এই চত্বরে কখন ঘটেনি। পুকুরে এক তরুণীর দেহ ভাসছে। নেপালি ধরণের মুখের গড়ন। পুলিশ এসে পুকুরের চারধারে তল্লাশি করে একটা পেন আর একটা রুমাল পেয়েছে। এমনই কপাল, সেগুলো পাওয়া গেছে, নয়নরা যেখানে বসে আড্ডা মারে সেইখানে। মানে পুকুর ঘাটের চাতালের ঠিক ... ...
জীবন তরঙ্গ পর্ব ৩৭ কচিদার বাড়ি থেকে বেরিয়ে নয়ন রাস্তায় একটু এদিক ওদিক দেখছিল।--কি খুঁজছিস?--দেখছিলাম, যদি একটা রিক্সা পাওয়া যায়। --চট করে পাবি না। এদিকটায় সব আমার মত ভি আই পি লোকজন বাস করে। খুব ঠেকায় না পড়লে এরা হেঁটেই যাতায়াত করে। চিন্তার কিছু নেই, চল আমি তোকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। ---আরে না না, তুমি এই একটু আগে বাড়ি এলে। আবার একবার যাবে ... ...
জীবন তরঙ্গ পর্ব ৩৬ চাকরিতে ঢোকার পর নয়নের আড্ডা দেওয়াটা অনেক কমে গেছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় দিনই আটটা নটা বেজে যায়, ফলে রবিবার ছাড়া সময় হয় না। এক রবিবার ফুল হাউস আড্ডা চলছে। সিগারেট ফুঁকতে ফুঁকতে শোভন এসে বলল—জানিস, কাল কচিদাকে দেখলাম।সমস্বরে প্রশ্ন এল—কোথায় ?---বজবজ লোকালে। কি যেন একটা ফিরি করছিল।নয়ন বলল—তুই ... ...
জীবন তরঙ্গ পর্ব ৩৫ নয়নের কোলকাতাতেই পোস্টিং। জয়েন করার জন্য কোন সময় লেখা ছিল না। নয়ন বাবার সাথেই খাওয়া দাওয়া করে ট্রেন ধরল। দশটা বাজার কিছু আগেই অফিসে পৌঁছে গেল। সরকারি দফতর হলেও মোটামুটি পরিচ্ছন্ন। লোকজন তখনো আসেনি। মেন গেট থেকে একটু ভেতরে ঢুকে দেখে একজন মেঝে মুছছে। নয়নকে দেখে এগিয়ে এসে জানতে চাইল কি চায়। নয়ন নতুন জয়েন করবে শুনে সামনে একটা ... ...
জীবন তরঙ্গ পর্ব ৩৪ বুড়োদার চায়ের দোকানে দুজন মাঝবয়সী লোক মাঝে মাঝে এসে বসত। একজন কানু দা আর অন্যজন হলেন হরিদা। কিছু কিছু লোককে অনেক সময় পরিচিতজনেরা সন্তর্পণে এড়িয়ে চলার চেষ্টা করেন। সব সময় না হলেও বিশেষ কিছু সময়ে তো বটেই। এঁরা হলেন সেই ক্যাটাগরির লোক। কানুদাকে ভাল মানুষ আখ্যা দেওয়া না গেলেও হরিদা কিন্তু নিপাট ভাল ... ...
জীবন তরঙ্গ পর্ব ৩৩ একদিন ইউনিভার্সিটিতে ক্লাস কম ছিল। অন্য কোথাও না গিয়ে নয়ন সোজা বাড়ি ফিরে এল। বাড়িতে ঢুকে দেখে, মায়ের চোখটা ছলছল করছে।--কি হয়েছে গো মা? দেখে মনে হচ্ছে তোমার মনটা ভাল নেই।আহেলি চোখের জল মুছে বলল—দুপুরে ছোড়দা ফোন করেছিল, ছোট কাকিমা আর নেই।নয়ন চুপ করে বসে পড়ল। খবরটা যে অপ্রত্যাশিত এমন নয়, তবু খুব খারাপ লাগছে। দাদু দিদা বলতে নয়ন ঐ দুজন মানুষকেই ... ...
জীবন তরঙ্গ পর্ব ৩২ পিসির বাড়ি থেকে নয়নের কাছে জরুরি তলব এল। একটা শনিবার বিকেলের দিকে নয়ন পিসির বাড়িতে এল। ঢোকার মুখেই নেহার সাথে দেখা।--দাদা, আমরা ধরা পড়ে গেছি। বাবা আমাদের দুজনকে দেশপ্রিয় পার্কে দেখে ফেলেছে।--কাকুর কাছে ধরা পড়েছিস, আবার বড় মুখ করে বলছিস!--মা ওর সম্বন্ধে জানতে চাইতে, সব বলার পর বলেছি যে ... ...
জীবন তরঙ্গ পর্ব ৩১ কুণাল ছেলেটাকে বার দুয়েক মত ইরার বাড়িতে দেখেছি। বোনের কাছে শুনলাম, ও বাড়িওয়ালার ভাগ্নে। ওদের আচরণে আমার একটু সন্দেহ হয়। সদ্য পরিচিত বাইরের একটা ছেলের এত আপন হওয়ার কথা নয়। আমি ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ভয় হয়। একদিন ইরাকে ডেকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করি। ইরা প্রথমে খোলসা করে কিছু বলতে চাইছিল না। একটু চেপে ধরতে বাস্তবটা জানাল। বুঝলাম যে ... ...
জীবন তরঙ্গ পর্ব ৩০ চিঠিটা পড়ে নয়ন দৃশ্যতই ভেঙে পড়ল। সে বিশ্বাস করত যে, পরিস্থিতি যাই হোক না কেন ঈজা সব সময় তার পাশে থাকবে। চিঠি পড়ে বুঝতে পারছে যে, ঈজাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। নয়নকে জানতে হবে, কি এমন বাধ্যবাধকতা যা তার ভালবাসার ওপর রোলার চালিয়ে দিল! ভালবাসার মানুষের থেকে মামার ইচ্ছে-অনিচ্ছেই ঈজার কাছে বড় হল।নয়ন চিঠিটা মামার দিকে এগিয়ে দিল। নন্দ একটু ইতস্তত ... ...
জীবন তরঙ্গ পর্ব ২৯ খবরটা শুনে নয়ন আর দেরি না করে ঈজার সাথেই নিচে নেমে এল। ইরা কিছু একটা রান্না চাপিয়েছিল। ওদের বসতে বলল। একটু পরে ওদের কাছে এসে বসল।--দাদা তোমাদের ব্যাপারটা খানিকটা আন্দাজ করেছে। আমার কাছে জানতে চেয়েছিল। আমি প্রথমে এড়িয়ে গিয়েছিলাম। পরে ভেবে দেখলাম ব্যাপারটা লুকোচুরির মধ্যে না থাকাই ভাল। তুমি তো জানই, দাদা আমাদের সংসারের জন্য কত করে। এ ছাড়াও ও ঈজার মামা। ঈজার বিয়ের ব্যাপারে স্বাভাবিভাবেই ... ...