Manab Mondal কী? শীতলার পালা গান এখনো কতটা প্রাসঙ্গিক? সমাজতান্ত্রিক দেশের এক বৈশিষ্ট্য যে আমাদের জীবনের শিরা উপশিরা রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত। এরা নতুন নতুন তত্ত্ব আমদানি করে নিজেদের স্বার্থে। মাঝে মাঝে শোনা যায় বহিরাগতদের জন্য বাংলা ও বাঙালি সমাজ ধ্বংসের মুখে। আসলে বহিরাগতরা এর জন্য বোধহয় দায়ী নয়। শহরের ভাষাটি খিচুড়ি ভাষায় পরিণত হয়েছে - এর জন্য পেটের দায়ে বাংলায় কাজ করতে আসা মানুষগুলো দায়ী নয়। ভারতবর্ষের বাইরে বহু শহরে কাজের বাজার এখন বাঙালিদের দখলে ... ...
ঈশ্বর কী বুড়া হয় নাকি?? শুনবেন কী বুড়া মায়ের গল্প?? তখন বোধহয় বয়সটা অনেক কম, গালে গোঁফ দাড়ি তেমন ভাবে ওঠেও নি। ভীষণ প্রতিবাদী, কবিতার প্রতিটা লাইন যেনো বিস্ফোরণ ঘটাতে পারে, উল্টে পাল্টে দিতে চাইতো সমাজকে, ঈশ্বরকে কটু কথা বলতে ছাড়তাম না, আজ সেই সময়কার কবিতার কিছু লাইন মনে পরে গেলো, কেউ যেন আঘাত না পান, লাইনগুলো ছিলো নিতান্তই ... ...
ধুনো পড়া কি? ধুনো শব্দের বাংলা অর্থ গন্ধদ্রব্যবিশেষ যা শালগাছের নির্যাস। রাজা কৃষ্ণচন্দ্রের সমকালীন, জনপ্রিয় বনেদি বাড়ির পুজো জলেশ্বরীর পুজো প্রসঙ্গ এলেই ‘ধুনো পোড়া’-র কথা আসে যায়। এই পুজোর ঐতিহ্যে এক বিশেষ আকর্ষণ ‘ধুনো পোড়া’। ভক্তরা দেবীর কাছে মানত করেন ধুনো দেওয়ার, আর মানত পূরণ হলে দেবীকে ধুনো অর্পণ করেন। কৃষ্ণনগরের মালোপাড়ার মা জলেশ্বরীর পূজাতে এই বিশেষ রীতি ... ...
গ্রাম বাংলায় শিবের ভক্তদেরা চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাস নেন এবং চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে গাজন উৎসবের সমাপ্তি হয়। গাজনের ভক্তরা বা সন্ন্যাসীরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা দিয়ে কৃচ্ছসাধনের মধ্যে দিয়ে ইষ্টদেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। গাজনের সময় শোভাযাত্রা করে দেবতার মন্দিরে যান। বাংলায় তিনটি গাজন চালু আছে। শিবের গাজনে দু'জন প্রধান সন্ন্যাসী শিব ও পার্বতী সেজে আর অন্যান্যরা নন্দী, ভৃঙ্গী, ভূতপ্রেত, দৈত্যদানব প্রভৃতির সং সেজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এই শোভাযাত্রায় শিবের নানা লৌকিক ছড়া আবৃত্তি ও গান করা ... ...
অরন্ধন উৎসব বাঙালির একটা ঐতিহ্য।যদিও পশ্চিমবঙ্গে বছরে দু'বার 'অরন্ধন' উৎসব পালিত হয়। একবার মাঘ মাসে শ্রীপঞ্চমী তথা সরস্বতী পূজার পরের দিন শীতলষষ্ঠীতে। কোথাও কোথাও শিলনোড়া পূজা বলে। তবে রান্না পূজা বলতে আমরা ভাদ্র সংক্রান্তিতে মনসা পূজার দিনকে বুঝি। মনসা পূজার অবিচ্ছেদ্য অংশই হল - 'অরন্ধন' উৎসব বা রান্না পূজা। তবে পশ্চিমবঙ্গের স্থানভেদে বঙ্গাব্দের ভাদ্র মাসব্যাপী যে কোন শনিবার বা মঙ্গলবারে এবং নাগপঞ্চমী হতে প্রতি পঞ্চমী তিথিতে মনসাদেবীর পূজা শুরু হয় এবং ভাদ্র সংক্রান্তিতে মনসাদেবী ও অষ্টনাগপূজা সমাপন ও ভাসান হয়। সেই উপলক্ষে সংক্রান্তি দিন পালিত হয় 'অরন্ধন'। যেহেতু ভাদ্র মাসের শেষ দিনে রান্না করা হয়তাই অরন্ধন উৎসবকে ভাদ্রে রেঁধে আশ্বিনে ... ...
মর্নিং ওয়াক করে ফিরে, কৈলাস এর গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিব ঠাকুর ভাবছেন। এইখানে একদিন শিব ঠাকুর লিখে রেখেছিলেন my sweet home। এখন লিখে রেখেছেন ওম শান্তি ওম। আসলে বিয়ে পর থেকেই শিব বুঝতে পেরেছেন কিভাবে পিরীতি হতে হয় স্বামীদের। কারন অকারন ঝগড়া করে দূর্গা তার সাথে। জোর করে খাইয়ে খাইয়ে ভুড়ি করে রেখেছে তার যাতে তার দিকে কোন মহিলা না তাকায়। এখন যেই দেখলো বৌশাখী অর্পিতারা ভুড়ি ওয়ালা পার্থ শোভনের সাথে প্রেম করেছে, অথচো, সালমান খানের পাত্রী জুটেছে না ওমনি দৃর্গা ওকে জিমে পাঠালো মেদ কমাতে।শিব ঠাকুর হাঁড়ে হাঁড়ে টের পেয়েছেন বিয়ে করে তিন কি ভুল করেছেন। ... ...
রামায়ণে পড়েছি, কোন এক সময় এক জোড়া জুতো দেশ শাসন করেছিল, কিন্তু আজ জুতোর কোন সম্মান নেই। এই কারণে জুতোর জন্য আমার বড়ো কষ্ট হয়। জুতো ছাড়া আপনি চলতে পারবেন না, অথচ তাকে আপনি আপনার ঘরে ঢুকতে দেন না। অন্যের ঘরে ঝগড়াঝাটি বাঁধাতে আপনি ঐ জুতো উল্টে দিয়ে ... ...
আমি বারবার বলার চেষ্টা করছি যে ধর্ম আসলে একটা সমাজ বিজ্ঞান। সমাজকে সুস্থ ভাবে চালানোর জন্য বিভিন্ন রীতিনীতি চালু হয়। দূর্গা প্রতিমা বানতে বেশ্যা পল্লীর মাটি লাগে। ভাবুন সমাজ যাঁদের দূরে ঠেলে দিয়েছে, অবজ্ঞা আর বঞ্চনার পাহাড়সম দেওয়াল তুলেছে, ঘৃণা আর নোংরা দৃষ্টি ছাড়া যাঁদের কিছুই জোটে না, তাঁদের ঘরের মাটি দেবীমূর্তির অপরিহার্য ... ...
মিছিল আন্দোলন, উৎসব আড্ডা, যানযট, বীর বিপ্লবীদের গাঁথা, সব মিলে ব্যাস্ত শহর, আমাদের গর্বের কোলকাতা। মসজিদ, মন্দির, গির্জা, সবকিছু থাকে মিশিয়া মিলিয়া, আছে ট্রাম আছে ভিক্টোরিয়া, আছে ডেঙ্গু ... ...
আমি ভুলেই গিয়েছিলাম আজ আমাদের স্বাধীনতা দিবস। হঠাৎ আমার এক পাকিস্তানি বন্ধু Happy Independence Day বলে জড়িয়ে ধরলো। তখন মনে পড়লো আজ স্বাধীনতা দিবস। তারপর যখন ঘরে এসে মোবাইলটা ঘাটলাম তখন দেখলাম একদল লোক, নিজেদের ডিপিতে ভারতের পতাকার ছবি দিয়েছেন। আর এক দল লোক কিছু দেশপ্রেমিকের ছবি দিয়েছেন। আর একজন দেখলাম লিখেছেন, ডিপি বদলে স্বাধীনতা দিবস পালন করে লাভ নেই ... ...