এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বুলবুলভাজা (৩)

    Guruchandali
    অন্যান্য | ০১ জুলাই ২০১১ | ৩৬৩৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandali | ০৫ জুলাই ২০১১ ০২:৪১478505
  • --------------------------------------------------------

    প্রকাশিত চারটি বুলবুলভাজা :

    আলোচনা: গাণ্ডু- একটি বঙ্গীয় ওভারডোজ, লিখেছেন প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়

    টুকরো খাবার : বাউনের খাদ্যপ্রেম (প্রথম কিস্তি), লিখেছেন রামকৃষ্ণ ভট্টাচার্য

    অপর বাংলা - আসামের বাংলা কবিতা চর্চা ( প্রথম কিস্তি), লিখেছেন অমিতাভ দেব চৌধুরী

    ধারাবাহিক: মহাভারত- ষষ্ঠ পর্ব, লিখেছেন শুদ্ধসঙ্কÄ ঘোষ

    ---------------------------------------------------------
  • i | ০৫ জুলাই ২০১১ ০৮:০৯478616
  • বিষয় ও কলমের বিপুল বৈচিত্র্যে সোম্বারের এই সব বুলবুলভাজা ব্যক্তিগত নীলিমাসমূহের যথার্থ টোটকা। এবং ইঁদুরপনারও। সম্পাদক কে অশেষ ধন্যবাদ।
  • byaang | ০৫ জুলাই ২০১১ ০৯:২৩478712
  • প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখায় কিছু অতিরিক্ত যুক্তাক্ষর ঢুকে পড়েছে। খুব চোখে লাগছে। :-((
    আর ওটার নীচে এই লেখা সম্পর্কে মতামত দিনে ক্লিক করলে পুরানো বুলবুলভাজা দুইয়ের টইয়ে নিয়ে যাচ্ছে।
  • Surojit Sen | ০৫ জুলাই ২০১১ ২২:১৬478723
  • আমি কিউ এর সঙ্গে যুগ্ম ভাবে গান্ডুর গল্পটা লিখেছি। এটা পরীক্ষামূলক ছবি তো বটেই, আসলে এই সিনেমা দেখাটাই একটা অভিজ্ঞতা হয়ে উঠুক দর্শকের কাছে। এটাই চেয়েছিলাম আমরা। আর দর্শকও নিজের মতো করে গল্পোটা ভেবে নিক এটাও চেয়েছিলাম। তাই একটা ওপেন এন্ডেড গল্প লেখা হয়েছে। যার নির্দিষ্ট শেষ নেই।
  • madhumita bhattacharya | ০৫ জুলাই ২০১১ ২৩:৪৩478734
  • অনেকেই আসামের বাংলা চর্চা নিয়ে অবগত নন। প্রবন্ধটি নি:সন্দেহে সত্যের নির্যাসে জারিত মনোগ্রাহী পরিবেশন। শুভেচ্ছা.....
  • G | ০৬ জুলাই ২০১১ ০৭:০০478745
  • প্রবীরের লেখা ভাল্লাগলো। ছবিটা দেখার ইচ্ছে প্রবলভাবে বেড়ে গেল। এখন কিভাবে, কোথায় দেখতে পাবো সেটাই চিন্তা।
  • gandu | ০৬ জুলাই ২০১১ ০৭:২৯478756
  • দেখলে হবে খর্চা আছে?
  • siki | ০৬ জুলাই ২০১১ ০৯:০৭478767
  • কাল রাতে অনেক লড়ে নেটের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘেঁটে গান্ডুর একটা ট্রেলার নামালাম। ছাব্বিশ এমবি।

    ছবিটা কীভাবে পাওয়া যাবে, যাদের হল্‌এ গিয়ে দেখার উপায় নেই?
  • i | ০৬ জুলাই ২০১১ ১৭:৫৭478395
  • আসামের বাংলা কবিতা চর্চার বিষয়ে সেরকম কিছুই জানা ছিল না। অসমীয়া কবিতা পড়েছি যেটুকু, মূলত: অনুবাদ। সম্প্রতি সমীর তাঁতি, বিপুলজ্যোতি শইকিয়া, নীলিম কুমার, ইসমাইল হোসেন, অজিৎ গগৈ, অনুপমা বসুমতারী, গঙ্গামোহন মিলি, নগেন শইকিয়া অর্চনা পূজারীর কিছু কবিতার অনুবাদের মধ্যে বাংলা কবিতা চোখে পড়েছিল -অতনু ভট্টাচার্যের।
    বুলবুলভাজার এই প্রথম কিস্তির লেখাটি যে আশ্চর্য ভূগোল চেতনাকে কেন্দ্র করে নির্মিত, সেই গোত্রের অথচ অন্যরকম একটি কবিতা পড়েছিলাম বিপুলজ্যোতি শইকিয়ার-মাতৃভূমি। অনুবাদ বোধ হয় বাসুদেব দাসের। মূল অসমীয়া থেকেই। কটি লাইন উদ্ধৃত করি:
    ' এই মানচিত্রটির এতটুকু পর্যন্ত তোমার রাজত্ব, ওপাশে
    ওখান থেকে আমার,
    নদীর উত্তর দিকটা তোমার, দক্ষিণ দিকটা আমার,
    গাছের ডালগুলি তুমি কেটে নাও, পাতাগুলি আমার,
    দা-টা তোমার, কুঠারটা আমার,
    লাঠিটা তুমি নাও, বর্শাটা আমি...'

    আমার মত বহু পাঠকের কাছে এযাবৎ অগম আসামের বাংলা কবিতা- অমিতাভবাবুর কলম তাঁদের হাত ধরবে, চিনিয়ে দেবে আসামের বাংলা কবিতার ধারাটি-এই আশায়, অমিতাভবাবুর পরবর্তী কিস্তিগুলির অপেক্ষায় রইলাম।
  • Sounak Mukhopadhyay | ০৬ জুলাই ২০১১ ২০:০৩478406
  • প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়-এর লেখা বেশ বিস্তৃত। অভিনন্দন।

    আমার বক্তব্য ওনার একটি মন্তব্য নিয়ে: "পরিচালক নির্ভরশীল"।
    আমি জানিনা উনি কিভাবে এটার বিচার করলেন, অনুব্রত যা করেছেন তা পরিচালকের শেখানো আর অন্যান্যরা নিজের 'স্পর্শ' দিয়ে মুগ্‌ধ করলেন। একটা সিনেমা দেখে সেটা কি সত্যি বলা সম্ভব? যদি অনুব্রত তা করেই থাকেন, সেটাই তো কাম্য! একজন অভিনেতা তাঁর পরিচালকের অঙ্গুলিহেলনে প্রতি অভিব্যক্তি নির্দিষ্ট করবেন - সেটাই তো তাঁর কাছ থেকে কাঙ্ক্ষিত! সিনেমা পরিচালকের মাধ্যম। অতএব, এক্ষেত্রে কৌশিক (কিউ)যা চেয়েছেন তাঁর অভিনেতারা তাই করেছেন, সেটাই আমার মনে হয়। সেটা যদি না হয়ে থাকে, তাহলে তো কিউ-এর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে!
  • debu | ০৬ জুলাই ২০১১ ২০:৩৪478417
  • সিকি, লিন্‌ক টা পাঠাবে?
  • pobi | ০৭ জুলাই ২০১১ ০১:৫৬478428
  • @debu বাবু, একটা লিঙ্ক গতো ওপরেই দেওয়া আছে। সুরজিৎ বাবুকে অভিনন্দন। ছবিটা কলকাতায় দেখা যায় কিভাবে?
  • debu | ০৮ জুলাই ২০১১ ১০:৫৪478439
  • Q কে মেল করা যেতে পারে পুরো সিনেমা টা দেখার জন্য
  • Sushanta Kar | ০৮ জুলাই ২০১১ ১৯:১৩478450
  • অমিতাভ নিজেই একজন উঁচু দরের কবি, গল্পকার এবং প্রাবন্ধিক। তাঁর আরো কিছু লেখা এবং অন্যদের লেখা লেখি পড়তে পাবেন এখানে:http://kathernouko.blogspot.com/
  • deboeeta | ০৯ জুলাই ২০১১ ০৮:৩৭478461
  • সুদ্ধসত্ব বাবু র মহাভরত পড়তে খুব ই ভালো লাগছে। ক্ষুরোধার বুদ্ধি সম্‌পন্ন ব্যসদেব কি ভাবে ক্ষাত্রশক্তি কে সনচালন manipulate করছেন বোঝা যায়।
    কুন্তি র জেষ্ঠ পুত্র যুধিষ্ঠির বিদুরের ঔরস জাত- ঈরাবতী কার্ভে এর লেখা 'যুগান্ত' এও সেই উল্লেখ আছে। এই উপন্যসের ক্ষেত্রে সেকালের পরিপ্রেক্ষিতে এই সম্ভবনা একটি যথার্থ ঘটনা- এই আঙ্গিকে মহাভারতের বিপুল কাহিনী সম্ভারের বিন্যাস ও উপস্থাপনা খূব ই মনোগ্রাহী।
  • deboeeta | ০৯ জুলাই ২০১১ ২২:০৯478472
  • প্রবীরেন্দ্র র বিসৃত review টি পড়ে এখুনি 'গান্ডু' ছবি টি দেখতে ইচ্ছা করছে।
    youtubetrailerQ এর একটি ছোটো সাক্ষাত্‌কার এ দেখলাম Q আসলে আমাদের সাউথ পয়েন্ট হাই স্কুলের senior, commerce এর কৌশিক মুখ্যার্জ্জি। এই কারণেই এখন ছবিটির প্রতি আগ্রহ আরো বেড়ে গেছে।
  • Guruchandali | ১০ জুলাই ২০১১ ০৬:৫১478483
  • গুরুচণ্ডা৯ র ফেসবুক প্রোফাইলে সোমবারের বুলবুলভাজার লেখাপত্তর নিয়ে কিছু কমেন্টপত্তর :

    http://www.facebook.com/#!/guruchandali.kolikaal?sk=notes
  • Sougata | ১০ জুলাই ২০১১ ১১:০৪478494
  • ঠিক বলেছেন। তবে প্রাইভেট টিউশন নিয়ে আমার দ্বিমত আছে। কলেজে সো কলড রাজনীতি বন্ধ করতে হবে। লেখপড়াএ আবার রাজনীতি কিসের? যত্ত সব।
  • M | ১০ জুলাই ২০১১ ২২:৪৬478506
  • ইসে, বলবো বলবো করেও বলা হয় না, মহাভারত খুব ভালো লাগছে।

    আর বাউন ও খুব মজার লেগেছে।
  • til | ১১ জুলাই ২০১১ ০২:১৬478517
  • মহাভারত আমারও। তবে আর একটু বিস্তারিত হলে ভাল হতো।
  • Sushanta Kar | ১১ জুলাই ২০১১ ২১:০৮478528
  • সম্পদাক সুচরিতেষু,পূর্বোত্তর ভারতের বাংলা কবিতা নিয়ে লেখাটার দ্বিতীয় কিস্তিতে লেখকের নাম ভুল রয়েছে। হবে অমিতাভ দেব চৌধুরী। একটু দেখুন।
  • Guruchandali | ১১ জুলাই ২০১১ ২২:১৪478539
  • প্রকাশিত হল একটি গল্প:

    বিজ্ঞাপন-বিরতির পর ... শৌভ চট্টোপাধ্যায়
  • Guruchandali | ১১ জুলাই ২০১১ ২২:৩০478550
  • -----------------------------------------------
    প্রকাশিত এ সোমবারের বুলবুলভাজায় চারটি লেখা :

    গপ্পো - বিজ্ঞাপন বিরতির পর, লিখেছেন শৌভ চট্টোপাধ্যায়

    টুকরো খাবার - বাউনের খাদ্য প্রেম - শেষ কিস্তি, লিখেছেন রামকৃষ্ণ ভট্টাচার্য

    অপার বাংলা - ১৯৭২-২০১১ জুম্মজাতি কি আবার ঐক্যবদ্ধ হবে ? লিখেছেন হরিকিশোর চাকমা

    অপর বাংলা - আসামের বাংলা কবিতা চর্চা- শেষ কিস্তি, লিখেছেন অমিতাভ দেব চৌধুরী
    -----------------------------------------------
  • sayantan | ১১ জুলাই ২০১১ ২৩:০৮478561
  • ঘনাদার ওরফে রামদার লেখাটা আগে পড়েছি। আমার সুন্দর লেগেছে।

    সৈয়দ মুজতবা আলি বা তারাপদ রায় যেমন লঘু প্রবন্ধ লিখতেন হাস্যরসের ওপর নির্ভর করে, কতকটা তেমন।

    তবে অবশ্যই মৌলিক, আর কয়েকটি তথ্য রীতিমতো মনোগ্রাহী।
  • sayantan | ১১ জুলাই ২০১১ ২৩:২৪478572
  • শৌভর গল্পটি পড়লাম। গতিশীল আর ফরাসী গল্পের আঙ্গিকে শক্তিশালী ভাষায় লেখা, যা আমার মনে হলো।

    গল্পটির মধ্যে গানের রেফেরেন্স মাত্রাতিরিক্ত মনে হয়েছে, এবং শেষে, বলতে বাধ্য হচ্ছি জ্ঞ্যানপাপীর মতো উক্তি অ্যানিমেটেড লাগলো। একটা সুন্দর মাল্টি-ডাইমেনশনল লেখা গড়ে উঠতে পারতো। হয়তো লেখক নিজস্ব ধ্যান-ধারনা কে একটি বাস্তব প্ল্যাটফর্মের প্রেক্ষিতে ডিকন্সট্রাক্ট করে দেখেতে চেয়েছেন ঈষ্‌ৎ তাড়াহুড়োয়।

    আমার মন:পুত হয়নি গল্পটি, তার মানে এই নয় লেখাটি খারাপ বা সাধারন।
  • jishnu | ১২ জুলাই ২০১১ ০০:৪৬478583
  • ওতেই ভলো লগ্লো ন। ইছুত রেন্‌চ মোইএ 'প্রিএলেস্‌স' এর সথে মিল অছে। কিন্তু খুব ন ভেবে লেখ মোনে হোলো পোরে।
  • i | ১২ জুলাই ২০১১ ১৭:২৯478594
  • আচ্ছা, ১১ই জুলাইএর সম্পাদকীয় পোস্টে বলা হয়েছে আসামের বাংলা কবিতা চর্চার শেষ পর্ব প্রকাশিত। বাউনের খাদ্যপ্রেমেরও শেষ কিস্তি।
    অথচ মূল লেখা দ্বিতীয় কিস্তি হিসেবেই উল্লেখিত।
    একটু গুলিয়ে যাচ্ছে।
  • i | ১২ জুলাই ২০১১ ১৭:৩৬478605
  • সুশান্তবাবুর দেওয়া কাঠের নৌকার লিংকটা খুলতে অসুবিধে হচ্ছে। অসম্ভব সময় নিচ্ছে। কিছুটা এসে তারপর আটকে যাচ্ছে। অনেকবার চেষ্টা করলাম।
    উপায় ?
  • Guruchandali | ১৩ জুলাই ২০১১ ০৩:৫২478617
  • দুটি লেখাই আপাতত শেষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন