এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আজাদ কাশ্মীর : আপনার কী মত

    pi
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১০ | ২৩৭০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৯ অক্টোবর ২০১০ ১৬:২৭459894
  • রঞ্জন-দা, পরিবার ও দেশ, রাজনীতির এই তুলনাটা কি ঠিক হচ্ছে। বাবা-মা আর ছেলে-মেয়ে এবং সরকার ও জনগণের সম্পর্কটা একরকম কি? একটু ওভারসিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে না কি?

    যাইহোক অ্যানালজিই ধরলে ছেলে ড্রাগ ডিলার হলে কানের গোড়ায় চারটে লাগাব। ওদিকে নিজের ইচ্ছেমতন বিয়ে করলে খুব কিছু বলার নেই। দুটোই স্বাধীনতার ব্যপার কিন্তু আমার স্টান্স দুরকম হবে। পৃথিবীতে ধ্রুবক খুব কমই আছে। সেরকমই কাশ্মীরের ক্ষেত্রেও নীতিগত স্টান্সের মানেই হয় না। বিশেষত সেই নীতিগত স্টান্স যদি দেশের বাকি লোকেদের পক্ষে ক্ষতিকর হয়। কাশ্মীর আলাদা হবার পরে কাশ্মীরিদের ইকনমির অবস্থা কি হবে জানি না। খুব কিছু যায় আসেও না। কিন্তু দেশের বাকিদের জন্য পাকিস্তানি এবং উগ্রপন্থী উৎপাত আরও বাড়বে। এবং বিচ্ছিন্নতকামী বিভিন্ন যে দল টল আছে যেমন শিবসেনা, বজরং, আমরা বাঙালী ইত্যাদিদের আইনি মান্যতা দেওয়া হবে। এরমধ্যে নীতির প্রশ্নটা কোথায়?
  • ranjan roy | ১৯ অক্টোবর ২০১০ ২২:২৮459895
  • আকা,
    যে কোন মডেলই এসেনশিয়াল ফ্যাকটরগুলোকে emphasise করতে simplify করে।
    ভেবে দেখ, প্রাপ্তবয়স্ক ছেলে ড্রাগস্‌ ডিলার হলেই কি তোমার কানের নীচে দুটো লাগানোর অধিকার জন্মায়?
    আর প্রাপ্তবয়স্ক মেয়ে ড্রাগ ডিলারের প্রেমে পড়লে কাকে ঠ্যাঙাবে?
    মেয়েকে? হবু জামাইকে?
    তোমার মডেলে আমেরিকার তালিবানের বিরুদ্ধে " আত্মরক্ষাত্মক'' ড্রোন হামলা জাস্টিফাই হচ্ছে না কি?
  • aka | ১৯ অক্টোবর ২০১০ ২২:৪২459896
  • আরে আমি না লাগালে পুলিশ লাগাবে। প্রাপ্তবয়স্কই হোক আর আঠারোর নীচে কিছু যায় আসে না। অন্য কেউ লাগানোর আগে আমি নিজেই লাগাবো। কানের নীচে চারটে চড়টা রূপকার্থে হতেই পারে হ্যাভক কাউন্সিলিং করব। :)

    না একেবারেই নয়। একবারের জন্যও আমি বলি নি কিন্তু যে পাকিস্তানকে মেরে পাট করে দাও।

    আমার দাবী বিল্ড কাশ্মীর, নতুন প্রজন্মের চাকরি, শাইনিং ইন্ডিয়ার ছাতার তলায় নিয়ে আসা। আম্রিগার মতন বোম মেরে সাধারণ মানুষ মারতে বলি নি। সেটা কিভাবে করবে সেসব ভেবে দেখতে হবে। সরকার বিরোধীতা করতে হলে এইটাই লাইন হওয়া উচিত।
  • kb | ২০ অক্টোবর ২০১০ ১৩:০৮459897
  • আকাদা

    আমরা ব্রীটিশ দের থেকে আলাদা হলাম কেনো?

    ব্রীটিশরা আমাদের অনেক উন্নতি করেছে..........শুধু build কাশ্মির দিয়ে হবে না।

    আজ চিন যদি আমাদের infrastructure ও বেকার সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেয় তো আমরা চিন এ যোগ দেবো?
  • aka | ২১ অক্টোবর ২০১০ ০৯:০৮459898
  • আরে কাশ্মীর কি অতদূরের ব্যাপার স্যাপার নাকি। দেখান দিকি একখানা চায়না শালওয়ালা বা একখানা চায়না কি কলি নামের কোন সিনিমা। এসব না থাকলে তো বিল্ড আফগানিস্তানও বলতাম। :)

    মোদ্দা কথা হল, কাশ্মীর নিয়ে কথাবার্তা শুরু হোক। মানবিক কিন্তু প্র্যাগম্যাটিক সমাধান আছে ধরে নিয়েই শুরু হোক। কাশ্মীর সমস্যায় নীতিগত অবস্থানের সমস্যা কি কি সেটা তুলে ধরাই উদ্দেশ্য ছিল। এইরকম সমস্যার আদর্শগত সমাধান হতে পারে না, হলেও তা মাটির কাছাকাছি নয়। তাহলে সমাধান কি হবে? তা বহু কথা বার্তা বলে, রাজনৈতিক চাল চেলে ঠিক করতে হবে, দুম করে আমি বলে দিতে পারি না। তবে উন্নয়ন ভালো ব্যাপার, সেটা হলে কাশ্মীরিদের রাগ কমেও যেতে পারে। কে জানে? আমাদের দায়িত্ব সরকারকে এই সমস্যার সমাধান করতে বাধ্য করা, তারজন্য যা যা করা যায়, এই লেখালেখি, যাঁরা সংগঠনের সাথে যুক্ত তাঁদের অ্যাজেন্ডায় আসা। এইসব।
  • kb | ২১ অক্টোবর ২০১০ ১০:০০459899
  • কাশ্মির সমস্যা সমাধানের চেস্টা শুরু হোক... ..................... তাতে কাশ্মিরিদের মতামত গুরুত্ব পাক.......... ওদের সমস্যা, সমাধানটা ওরাই ভালো বলতে পারবে
  • ranjan roy | ২১ অক্টোবর ২০১০ ১৮:২৭459900
  • দেখা যাচ্ছে এইবিন্দু গুলোতে গুরুতে আমরা সবাই একমত।
    এক, কাশ্মীর সমস্যার কোন সরল সমাধান মুশকিল। আলাপ-আলোচনা- নেগোশিয়েশন এগুলোই মোডালিটি হওয়া উচিৎ, অস্ত্রের ঝনৎকার নয়, উভয়পক্ষেই।
    দুই, কাশ্মীরিদের মতামতের মধ্যেও নানা শেড্‌ আছে। আমাদের দ্বারা কোন একটা মতকেই "" রিপ্রেসেন্টিটেটিভ'' বলিয়া ছাপ মারা অনর্থক ডগম্যাটিক বাওয়াল ছাড়া আর কিছুই নয়।
    তিন, সমস্যার সমাধান কাশ্মীরিরাই করতে পারে, আমরা নয়। কিন্তু আমরা বাইরে থেকে জনমত তৈরী করতে পারি, যাতে সরকার ও কাশ্মীরি আওয়ামের ( সমস্ত শেডের,নরম-গরম সব) দীর্ঘ, সরল-বক্র, উঁচু-নীচু পথ ধরে চলা নেগোশিয়েশন (এবং কাশ্মীরি জনতার বিভিন্ন মতাবলম্বীদের মধ্যে নেগোশিয়েশন) এর পরিবেশ তৈরি হয়।
    আমার আর কিছু বলার নেই। আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ এমন স্পর্শকাতর বিষয় নিয়ে বিনা ব্যক্তিগত আক্রমণ, বিনা বক্তব্য ছেড়ে ব্র্যান্ডিং করা থেকে বিরত হয়ে বিতর্ক চালিয়ে যাবার জন্যে।
  • aka | ২১ অক্টোবর ২০১০ ১৯:৩৩459901
  • যাত্তারি এতো তক্কো শেষ হয়ে গেল। :(( :))

    প্রায় পুরোটা একমত শুধু একটাই কথা বলার, তাহল ব্যপারটা কিন্তু খুবই জটিল, আম্রিগার দাদাগিরি আছে, পাকিস্তানের দূর্বল সরকার আছে, পাকিস্তানের মিলিটারি পাওয়ার আছে, তেলের লাইন আছে। সব মিলিয়ে সাধারণ লোক দাবার বোঁড়ে। তাই দীপেশ বাবুর সমস্ত যুক্তি, ইতিহাস সঙ্কেÄও অমর্ত্য সেনের এই কথাটা ভুল হয়ে যায় না - ""violence is fomented by the imposition of singular and belligerent identities on gullible people, championed by proficient artisans of terror""।

    প্রশ্ন হতে পারে সাধারণ লোক কি এতটাই গালিবল? বিভিন্ন উদাহরণ অন্য কথা বলে না।
  • aka | ২২ অক্টোবর ২০১০ ০৭:২৫459905
  • আর একটা কথা ইওরোপিয়ান ইউনিয়ান নিয়ে গদগদ হবার কিছু নেই, একটা ইকনমিক রিজিয়ন ছাড়া আর কিছু নয়, যেমন ন্যাফটা (NAFTA)। ট্রেডে কাজে লাগে।
  • pi | ২২ অক্টোবর ২০১০ ০৭:৪৮459906
  • ইকনমিক রিজিয়ন হলেই বা ক্ষতি কী ?

    পাকিস্তান ঝোপ বুঝে কোপ মেরেছে ঠিক ই, কিন্তু ঝোপটা যে এক্সিস্ট করতো, তার বীজ আর বেড়ে ওঠার জমি আগে থেকেই ছিল, সেটাও তো ঠিক। আর এটাকে উপড়ে ফেলে সমাধান করতে চাইলে আবার গজাবে।

    কিন্তু আমার বলে মোটে সময় নাই, আমি এক্ষণে এই তর্কে হারগিস ঢুকবো না।
  • aka | ২২ অক্টোবর ২০১০ ০৭:৫২459907
  • আরে ক্ষতি কে কইল? তখন আবার গ্লোবালাইজেশন, অটার্কি এবং দেশীয় ভেষজ পদ্ধতিতে উন্নতি ইত্যাদি নিয়ে প্যাঁচাল না পারলেই হল।

    আমি তো চাই ট্রেড হোক। আমার কোনই আপত্তি নেই।

    এটা কেং হল? নরেন মোদী গোধরা নিয়ে ঝোপ বুঝে কোপ মেরেছে, বিজেপি বাবরি মসজিদে ঝোপ বুঝে কোপ মেরেছে???
  • rupankar sarkar | ২৮ অক্টোবর ২০১০ ২২:৫০459909
  • কাশ্মীর সমস্যার সরলীকৃত সমাধান মনে হয়না হাতের কাছে আছে। এই অঞ্চলটিকে ধরে রাখতে বিভিন্ন খাতে যা অর্থব্যয় হয়, তা শুনলে চমকে ওঠা ছাড়া ঊপায় নেই। গলার কাঁটাটি গিললে যা বিপদ, ওগরালে তার চাইতে অধিক বিপদ। কেন সে বিপদ তা ব্যাখ্যা করার মত না আছে উপযুক্ত স্থান এবং সময়, না আমি উপযুক্ত ব্যক্তি। তবে বাংলাদেশ স্বধীন হওয়ায় সামরিক খাতে যে অর্থ সাশ্রয় হয়, সে আন্দাজ থেকে এ আন্দাজ খানিক পাওয়া যেতে পারে।অকাশ্মীরের মূল সমস্যা তার অবস্থানগত বিশেষত্ব।অযাঁরা কাশীরের আজাদী চাইছেন,সত্যি আজাদী পেলে দেশটা চলবে কী করে ভেবেছেন কি ?
  • kallol | ২৯ অক্টোবর ২০১০ ০৭:২৮459910
  • রূপংকর - বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় পাকিস্তানের দিক থেকে এটাও একটা যুক্তি ছিলো। "স্বাধীন নাহয় হলো। দেশটা চলবে কি করে?" এটা ঘটনা যে বাংলাদেশ খুব একটা গড়গড়িয়ে চলে না। প্রচুর সমস্যা। তো??
    কাশ্মীরের চলবে কি করে সেটা কাশ্মীরীরাই ভাববে। তাদেরই ভাবতে দিন। ভূটান চলে কি করে? নেপাল?
    কাশ্মীরকে ভারতে রাখতে গেলে ভারতকে যা চেষ্টা করতে হবে সেটা বেশ চাপের। আন্তর্জাতিক মাঠে আজাদ কাশ্মীর নিয়ে খেলতে হবে। তাকে ফিরিয়ে আনতে হবে। সিয়াচিন ফিরিয়ে আনতে হবে। কাশ্মীরের মানুষকে আস্থা যোগাতে হবে - ভারত তাদের শত্রু নয়। তার জন্য যা যা করার, করতে হবে (আর্মড ফোর্স স্পেশাল অ্যাক্ট তুলে দেওয়া, উন্নয়ন, জঙ্গী গোষ্ঠী গুলোর সাথে আলোচনা, কাশ্মীর থেকে উৎখাত হওয়া মানুষদের ফিরিয়ে আনা.......ইত্যাদি)।
    সেটা করার মতো সদিচ্ছা বা হিম্মত ভারতের নেই বলেই মনে হয়।
    তার চেয়ে বরং কাশ্মীর ছেড়ে দিক।
    এরপর আবারও সেই ক্লিশে প্রশ্নটা উঠবে - তবে তো সবাই আলাদা হতে চাইবে। না, চাইবে না। এতোকাল (৬৩ বছর) কাশ্মীর বা উ:পূ: দেখে যখন তামিলনাডু বা ঝাড়খন্ড বা প:ব: বা মহারাষ্ট্র আলাদা হতে উৎসাহিত হয় নি, তখন বুঝতে হবে আলাদা হবার দাবী ওখানকার মানুষের দাবী নয়।
  • byaang | ২৯ অক্টোবর ২০১০ ০৭:৩৪459911
  • কল্লোলদা, একবার ফোনাবে?
  • aka | ২৯ অক্টোবর ২০১০ ০৮:১৮459912
  • কল্লোলদাকে একটা প্রশ্ন রইল কি করে জানলেন কাশ্মীরের মানুষের দাবী আজাদ কাশ্মীর? কোন ডেটা নাকি পার্সেপশন।
  • kallol | ২৯ অক্টোবর ২০১০ ১০:০৩459913
  • একটা দাবী নিয়ে ৬৩ বছর ধরে নানান ধারায় আন্দোলন চলছে। থামছে না, থামানো যাচ্ছে না। মানুষের সমর্থন না থাকলে ৬৩ বছর ধরে আন্দোলন চলে না। উ:পূ: নিয়েও একই কথা।
    নকশাল আন্দোলন টেঁকে নি, যা কিনা বলা হত, গ্রামের গরীব মানুষদের অভ্যুত্থান। খালিস্তান টেঁকে নি।
  • rupankar sarkar | ২৯ অক্টোবর ২০১০ ১০:১৫459915
  • ভাষাজ্ঞান কম বলে বোঝাতে সক্ষম হইনি। এবার সেই বিদেশী শব্দের অনিচছাকৃত প্রয়োগ-strategiclocation বলেই বহু অর্থ ব্যয়ে (সাধারণের ধারণার অতীত) কাশ্মীর ধরে রখতে ভারত খানিকটা বাধ্য হচ্ছে। নেপাল খানিকটা এবং ভুটান পুরোটাই কারো কাঁধে ভর দিয়ে চলে। সেই একই কাঁধে আজাদ কাশ্মীরের ভর দেওয়ার সম্ভাবনা কম।অতাতে একটা অন্য অসুবিধে দেখা দেবে। লাদাখ স্বাধীনতা চায়নি,কিন্ত সেও অন্য আরেক কাঁধের তলায় যেতে বাধ্য হবে। এ ছাড়াও আরো কারণ থাকতে পারে (হয়ত আছেও)যেটা আমি তর্কে পরাজয় স্বীকার করেও এখানে লিখতে পারবনা, এবং সেই কারণেই (গুচ জানে) আমি নিমরাজী ছিলাম
  • kallol | ২৯ অক্টোবর ২০১০ ১০:৫৩459916
  • রূপংকর - আপনার না বলতে চাওয়াকে পূর্ণ সম্মান জানাই।
    স্ট্র্যাটেজিক কারনে নেপাল, ভূটানের ওপর কব্জা রাখাটাও জরুরী। সেই অর্থে ভারত মহাসাগরের ওপর নজরদারী করার জন্য শ্রীলঙ্কাও হাতে থাকা জরুরী। একসময় এসব জায়গাতো ব্রিটিশ ভারতের অংশই ছিলো। তাহলে?
    আর আজকের দূরনিয়ন্ত্রিত জগতে স্ট্র্যাটেজিক ভূগোল বলে কিছু হয় না। স্যাটেলাইট নজরদারী আর ইন্টারকন্টিনেন্টাল মিসাইলের যুগে এসব ব্যাপার সেকেলে হয়ে গেছে।
  • arindam | ২৯ অক্টোবর ২০১০ ১৩:১৯459917
  • আন্দোলনে মানুষের সক্রিয় অংশগ্রহণই শেষ কথা, নকশাল আন্দলোন বা খালিস্তানি আন্দোলনে আন্দোলনকারীরা সাধারনের থেকে বিচ্যুত হয়ে পড়েছিল তাই ওটা বিপ্লব না হয়ে বিদ্রোহ হয়ে দাঁড়াল...
    কাশ্মীর ইস্যু ভিন্ন...সেখানকার মানুষ চাইছে আলাদা হতে, না-হতে চাইলে এতদিনে সব শেষ হয়ে যেত...
    আসলে কাশ্মীর থাকবে গন্ডোগোল না-থাকলে সেনাবাহিনী কী করবে? বসে বসে বাল ছিঁড়বে? আর কোটি কোটি টাকার যুদ্ধাস্ত্র কে কিনবে?
  • rupankar sarkar | ২৯ অক্টোবর ২০১০ ১৯:৪১459918
  • RupankarSarkar মাননীয়া গুরুচন্ডা৯ দেবী, আমি link এ গিয়েছিলাম, আবার delinked হলাম। ভয় আমার অমূলক ছিলনা। আমি দেখছি, এখানে লেখার স্বাধীনতা আপরিসীম। তা আমি কিছু অপ্রাসঙ্গিক কথা লিখি ? অপ্রাসঙ্গিকই বা বলি কী করে, এই যে এখন পাতা ঝরার সময়, কাশ্মীরে চিনার গাছের পাতারা সব হলদে-লাল হয়ে টুপ টাপ খসে পড়ছে, ১৯৬৪/৬৫ সালে মুক্তাঙ্গনে এক নাটক, নাম -পাতা ঝরে যায়, লেখক, বুদ্ধদেব বসু। এক দৃশ্য, লেক বা পার্ক-এর এক বেঞ্চি, তার এক কোণায় বুড়ো, আরেক কোনায় বুড়ী, সংলাপ -
    -মাছটা পচা ছিল
    - না, ছিলনা।
    -(উত্তেজিত) হ্যাঁ ছিল
    - আচ্ছা, ছিল
    (অখন্ড নীরবতা ...............)
  • pi | ৩০ অক্টোবর ২০১০ ০৩:০৯459919
  • আকাদা, পোলটা দেখলে ?
  • kallol | ৩০ অক্টোবর ২০১০ ০৭:৪০459920
  • স্বাধীনতা হীনতায় / কে বাঁচিতে চায় হে..............
    টই আর ভাট আছে বলেই তো গুরু সত্যিই গুরু।
  • aka | ৩০ অক্টোবর ২০১০ ০৮:১৪459921
  • Despite the complexity, some conclusions are clear. 81% say unemployment is the most significant problem facing Kashmiris (66% in AJK, 87% in J&K). Government corruption (22% AJK and 68% J&K), poor economic development (42% AJK, 45% J&K), human rights abuses (19% AJK, 43% J&K) and the
    Kashmir conflict itself (24% AJK, 36% J&K) are all seen as major problems. 80% of Kashmiris say that the dispute is very important to them personally.


    জ্জিও পাই তো মোটামুটি চ্যাপ্টার ক্লোজ করে দিল।
  • aka | ৩০ অক্টোবর ২০১০ ০৮:২০459922
  • The option of independence has been widely promoted on both sides of the LoC over the last twenty years. However, although 43% of the total population said they would vote for independence, in only five out of eighteen districts was there a majority preference for the independence of the whole of Kashmir. These results support the already widespread view that the plebiscite options are likely to offer no
    solution to the dispute. Nor is there evidence that an independence option could offer a straightforward
    alternative. Any solution will depend on the Indian and Pakistani governments’ commitment to achieving
    a permanent settlement. The poll suggests that such a settlement will depend critically on engaging fully
    with all shades of Kashmiri political opinion.
    The poll shows that most Kashmiris see economic problems as high on their list of priorities, most
    notably unemployment. Given that the conflict is likely to be exacerbating the economic problems of
    Kashmir, a resolution will be crucial to improving the day-to-day lives of the Kashmiri people, the vast
    majority of whom think, as this poll demonstrates, that the conflict is ‘very important’ to them personally.
  • Jamal Bhar | ২১ ডিসেম্বর ২০১০ ২১:১১459924
  • কাশ্মীর
    জামাল ভড়
    সকালের হলুদ রোদটাকে
    স্বল্প চাদরের মতো জড়িয়ে
    দাঁড়িয়েছিলেম এক উঁচু টিলায়
    পরণে সবুজ চুড়িদার,সাদা ওড়না
    বেণীবন্ধনে রোডোডেনড্রন;
    শান্ত সমাহিত পরিবেশ
    বিহ্বলতার আবেশে মন
    রাজতরঙ্গিণীর কাছে ভেসে যায়।
    ডালহৌসিই ছিল কাছাকাছি
    সে-ই আমায় প্রথম দেখে ফেলে একা,
    কাছে চলে এসে
    জুড়ে দেয় প্রণয়ের প্রলাপ
    ডালহৌসিকে দেখে ডেরা ইসমাইল খাঁ
    পলকে ছুটে চলে আসে;
    দুজনেই পেতে চায় আমায়
    দুজনের টানাটানি আমাকে নিয়ে
    আমার পরাণ লবেজান
    কী করি পাই না ভেবে।
    কখন হারিয়ে গেছি দুজনের মাঝে
    জানি না। জানি না কখন আমি
    মর্দিত, কখন মূর্চ্ছিত, কখন অবলীঢ
    এক অব্যক্ত যন্ত্রণা আমার সারা শরীরে
    আমার নীরব কান্না
    পান্নার মতো তাই
    কখনো বৃষ্টি
    কখনো তুষার রূপে ঝরে।
  • Jamal Bhar | ২১ ডিসেম্বর ২০১০ ২১:৪০459927
  • Myopinionisinmypoem.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন