এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ৩৯১০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r | ২৬ জুন ২০০৯ ১২:৩৩405226
  • বোধির সাথে একমত।

    সবাই জানে, এক দল চান ২০১১ সালে বামফ্রন্ট হারুক, আর এক দল সেটা চান না। বেসিক অ্যাজেন্ডা এইটুকুই, এবং পরিবর্তন বলতে এইটুকুই। পরিবর্তনের বাকি ইস্যুগুলো মূলত: ফাউ। এবং সেলিব্রিটিরা এই ব্যাপারে অনেক দৃঢ়প্রতিজ্ঞ, এমন কি মমতার থেকেও বেশি। এস ইউ সি আই যাতে কংগ্রেসকে সমর্থন করে, বা পি ডি এস যাতে তৃণমূলের সঙ্গ না ছাড়ে, ইত্যাদি ব্যাপারে একমাত্র এঁরাই সক্রিয় ভূমিকা নিয়েছেন। এঁদের সক্রিয়তা অন্যান্য বিরোধীদের থেকেও বেশি। একমাত্র অ্যাজেন্ডা বামফ্রন্টকে হটানো। বাকি অন্যান্য ব্যাপারে এদের বিভিন্নজনের বিভিন্ন মত আছে, যেটা তাঁরা নিজেরাও স্বীকার করেন।

    এতদিন পি ডি এস বা সিদ্দিকুল্লার মত মাইনর বিপত্তি ছাড়া মহাজোট ঠিকঠাক চলছিল। কিন্তু মাওবাদীরা বেসিক ক্যাচড়া করেছে। এত বছর ধরে একটা দুটো করে মারছিল, সি পি এমের শক্তিক্ষয় হচ্ছিল, এবং বিরোধীদের সুবিধা হচ্ছিল। এটা ততক্ষণই সুবিধাজনক ছিল যতক্ষণ খুনগুলো ধীরতালে হচ্ছিল, মোট সংখ্যা যতই হোক না। সবসময়ই হঠাৎ করে অনেকগুলো খুন পাবলিক মেমোরিতে অনেক বেশি প্রতিক্রিয় তৈরি করে। মাওবাদীরা অনেকগুলো খুন করে খুব নাচানাচি শুরু করায় সেলিব্রিটিদের মহাজোটে চোনা পড়ে যায়। অন্যদিকে মনমোহন এবং চিদাম্বরম মাওবাদীদের খতম করার তঙ্কেÄ বিশ্বাসী। মাওবাদীদের পরোক্ষ সহযোগিতা এবং কংগ্রেসের প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে মহাজোট চালানোর ক¾ট্রাডিকশনটা বেরিয়ে আসে, এবং সেলিব্রিটিরা মমতার মত চাপে পড়েন। মমতা এই চাপটা নিজের মত সামলানোর চেষ্টা করেন, মুখ্যমন্ত্রী মাওবাদী, সি পি এমের দুই দলের মধ্যে যুদ্ধ ইত্যাদি বলে। বিদ্বজ্জনরা পি সি পি এ-র উপর চাপ দিয়ে মহাজোটটাকে নিজেদের মত করে অটুট রাখার চেষ্টা করছেন। এই সব ঘটনার পরে, মহাজোটের থেকে মাওবাদীদের দূরত্ব তৈরি করাটা পোলিটিকাল এক্সিজেন্সি। এর মধ্যে অপরাধেরও কিছু নেই, এবং মহত্বেরও কিছু নেই।
  • pi | ২৬ জুন ২০০৯ ১২:৩৬405227
  • দোষটা তাইলে মিডিয়াকে দেওয়া হোক বরং। কিম্বা জনতাকে। সেলিব্রিটি স্ট্যাটাস টা যাদের বানানো। :)
    কিন্তু মিডিয়া কি পাবলিক তাদের নিয়ে নাচানাচি করে বলেই তাঁদের বক্তব্য কি কাজের গ্রহণযোগ্যতা কি প্রয়োজনীয়তা চলে যায়, ইয়ে বাত তো কুছ হজম নহি হুয়া বস।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:৩৮405228
  • এটাকে মহত্ব বলে দেখানোটা অপরাধ নয়? বেসিক্যালি চিটিং নয়? আমার তো মনে হয় পাবলিককে খবর পৌঁছনোর নাম করে ঠকানোর অপরাধে মিডিয়ার বিরুদ্ধে কেস করা উচিত।
  • pi | ২৬ জুন ২০০৯ ১২:৪০405229
  • কংগ্রেসী সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করাটাও মহাজোট অটুট রাখার চেষ্টা ? :)
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১২:৪৩405230
  • কোথায় তীব্র? ওরম বলতে হয়, ওকে রাজনীতি বলে - থুৎনিতে চু: করে চুমু খেয়ে গালে ছোট্ট করে একটা ঠোনা মেরে যা: দুষ্টু বলা। ওকে তীব্র বল্লে আজকাল তো ডেইলি সিপিএমকে তুলো ধোনে;-)
  • Arpan | ২৬ জুন ২০০৯ ১২:৪৪405231
  • পাই বারবার একটা প্রশ্নের দিকে আলোচনাটাকে গড়িয়ে দিচ্ছে। কথাও বলেছি কি, এঁদের অ্যাজেন্ডা অন আ লার্জার পার্স্পেক্টিভ গ্রহণযোগ্য নয়? :)

    যেটা বলেছি যে, মিডিয়াকে প্রয়োজনমত ব্যবহার করলে পুরো দোষ মিডিয়ার ঘাড়ে চাপানো যায় না। মিডিয়া বাজারচালিত, তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলাটা এইখানে ছায়ার সাথে কুস্তি হয়ে যাবে।
  • pi | ২৬ জুন ২০০৯ ১২:৪৭405232
  • অপ্পন, আমি তো তোমারে কই নাই। :)

    যাঁরা বলছেন, এঁদের অ্যাজেন্ডা অন আ লার্জার পার্সপেক্টিভ গ্রহণযোগ্য নয়, তাঁদেরকে কইলুম তো :)
  • r | ২৬ জুন ২০০৯ ১২:৫৩405233
  • তীব্র সমালোচনা? :-))
  • pi | ২৬ জুন ২০০৯ ১৩:১৬405234
  • প্যারা মিলিটারি অপারেশন নামানোর তীব্র বিরোধিতা করা কি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা নয় ?

    Human rights activist Sujato Bhadra said the decision to send central forces to Lalgarh was "immoral and illegal"....

    http://blog.taragana.com/n/artists-write-to-chidambaram-more-forces-in-lalgarh-91638/


    Eminent artists have written to Home Minister P. Chidambaram complaining about atrocities by security forces, whose presence in this trouble zone was beefed up Thursday by 1,000 paramilitary troopers crossing over from Jharkhand.

    "We have written to union Home Minister P. Chidambaram based on our experiences. We have demanded that the security operations be stopped and a ceasefire declared to facilitate talks between the ultras and the administration,” said theatre personality Kaushik Sen.

    “We have also written to the minister about our experiences and the tales of atrocities committed by the forces we heard from the villagers,” Sen told IANS in Kolkata.

  • h | ২৬ জুন ২০০৯ ১৩:২৫405236
  • অরিজিত, কাজের দিক থেকে অশ্রদ্ধা করার কিসু নাই। অনেকেই অনেক বড় বড় কাজ করেছেন, করছেন।

    পাই, ১৪৪ ধারার কথাটা জানতেন না বলেছেন। জানলে পা ফেলতেন কিনা আমার সন্দেহ। এই বুদ্ধিজীবিরা সাহসী বা জেনেরালি বুদ্ধিজীবিরা ভারতবর্ষে এখন সাহসী, এই বিশ্বাস করার মত সারল্য আমার আনফর্চুনেটলি আর নেই।

    আরেকটা কথা ধর ৫০০ র মধ্যে গোটা পাঁচেক গ্রাম আর একটা দুটো টাউন বেস -এ মেনলি যৌথ বাহিনী আছেন। বাকিটা মাওবাদী দের ক®¾ট্রালে। এবং এঁরা গেছেন তাঁদের প্রতি সিম্প্যাথি নিয়ে। ধর, ৪৯০ টা গ্রামে আর রাস্তা গুলোতে আর রাস্তায় পুলিশের ক®¾ট্রাল, গোটা পাঁচেক গ্রামে মাওবাদীদের ক®¾ট্রাল। সেক্ষেত্রে যেতেন? মাওবাদী দের প্রতি সিম্পাথি নিয়ে? বা এখন যেতে পারতেন, সিপিএম বা মৃত হাবিলদারের প্রতি সিম্প্যাথি নিয়ে। এলাকা বিভাজন, মুক্তাঞ্চল নির্মাণ যদি সমবেদনার ধারা বদলায়, সেটা খুব ভরসা করার মত কী?

    বিরোধিতা, মিডিয়া নির্ভর বিরোধিতা, যে মিডিয়াতে কোনো ডিবেট নেই, সেগুলো খুব কঠিন কিসু কাজ না। তোমার আমার প্রতিভা নেই, তাই খুন হওয়ার চান্স বেশি। পশ্চিমবঙ্গে পোলিটিকাল ভায়োলেন্সে যারা মরেন, জখম হন, তারা হয় সিপিএম,নয় তৃণমূল, নয় মাওবাদী নয়, তারা মানুষ এটা সকলের বোঝা দরকার। মৃত মানুষের জাত আর রাজনীতি হয় না। আর যাঁরা মরেন, যাঁরা রাজনীতি করার কারণে ঝামেলায় পড়েন, তাঁরা বেশির ভাগই গরীব মানুষ। শহরের বড়লোকদের বাঁচার প্রবেবিলিটি এই মুহুর্তে বেশি। কেউ বেঁচে আছে বলে তাকে লজ্জা পেতে বলছি না অবভিয়াসলি, কিন্তু একটা কথা ভুলে যাওয়া চলে না, যে বদলা আর প্রতিআক্রমণের রেটোরিক স্রেফ গরীব মানুষদের মরার সম্ভাবনা বাড়ায় মাত্র। এই দায় থেকে সরকার সহ অন্য এলিটেরাও মুক্ত নন। সরকারের দায় ইউনিক কারণ সে সরকার, মেনে নিতে অসুবিধে নেই, কারণ চিন্তা ভাবনার পৃথিবীটা দ্বিধাবিভক্ত হতে দেওয়া যায় না। তার পরে তো কিন্তু থাকে।

    তবু ওভার অল আমার মনে হয়, বুদ্ধিজীবি দের এত পাত্তা দেওয়া কোন মানে হয় না, যা বলেছেন, বলেছেন, বেশ করেছেন, এমন কিসু বলেন নি যে ফিরে তাকাতে হবে।
  • pi | ২৬ জুন ২০০৯ ১৩:২৮405237
  • আর ভালো কথা।

    এনারা ওখানে মিডিয়ার টি আর পি বাড়াতে গিয়েছিলেন নাকি মিডিয়ার টি আর পি বাড়ানো ছাড়া আর কিছু করেননি সেই নিয়ে তর্কের মাঝে এটা ও থাকুক।

    http://blog.taragana.com/n/lalgarh-villagers-vow-to-resist-security-forces-90460/

    ...Before he was arrested, Chakraborty had told the media that the Maoists were willing to talk to the central and state government, but only in the presence of anti-Left Front intellectuals like filmmaker Aparna Sen, who had visited Lalgarh Sunday....
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১৩:৩১405238
  • না: কাজের দিক থেকেও এঁরা অতিমানব হওয়ার মতন কিছুই করেননি। মানে বেসিক্যালি দু চারখানা সিনেমা বানিয়ে বা নাটক নামিয়ে এঁরা এমন কিছুই করেননি যার জন্যে আর পাঁচটা লোকের থেকে এঁদের আলাদা এনটিটি হিসেবে দেখতে হবে। সেলিব্রিটি কনসেপ্টটাই ঢপের।
  • Blank | ২৬ জুন ২০০৯ ১৩:৩৫405239
  • এনাদেরকে অতিমানব করে দেখানোর অদ্ভুত চেষ্টা করা হয়। যেটা দেখলে হাসি পায়।
    বিদ্বজনেরা এই বললেন, সেই করলেন ...
    অদ্ভুত !!!!
    এক গুচ্ছ ঢপ ও বা*
  • pi | ২৬ জুন ২০০৯ ১৩:৫২405240
  • হনুদা, আপনার লাস্ট লাইনের আগের প্যারার সাথে সহমত।
    তারো আগের প্যারার মানে ঘুমচোখে ঠিক বুঝলাম কিনা জানিনা। মাওবাদীদের সিমপ্যাথি দেখাতে গেছিলেন, এরকম কিছু বল্লেন কি ?
    মাওবাদীদের সিমপ্যাথি দেখাতে যাননি, বরং তাঁদের ছত্রচায়া থেকে চাত্রধরদের আন্দোলন কে আলাদা করে আনবার অনুরোধ করতে গেছিলেন বলেই তো জানি।

    আর, তাঁরা তেমন সাহসী না ই হতে পারেন, তেমন কাজের কাজ না ই করে থাকতে পারেন, তবে আমার আপনার ওটুকু সাহস ও তো নেই। আমি আপনি ওটুকু কাজ ও কিন্তু করতে পারিনি। তাই না ?
    হয়তো ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই, কিন্তু সেসব তো পরের কথা। :)
    ওনাদের গাল ভরা প্রশংসা করতে বলছিনা,কিন্তু খামোখা গাল মন্দ করার ই বা কী দরকার ?
    বা মিডিয়া এনাদের প্রশংসা করে ভরিয়ে রাখে বলেই আমাদের এনাদেরকে গাল পাড়তে হবে, এইরকম একটা ব্যাপার ..

    যাগ্গে, আর বেশি আজেবাজে বকে ফেলার আগে ঘুমোতে গেলুম।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১৩:৫৮405241
  • হ্যাঁ, আলাদা করতে গেছিলেন, বা আলাদা দেখাতে গেছিলেন। কিন্তু কেন সেটাও তো জানা।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১৪:০১405242
  • আর ওই প্রয়োজনটা ছাড়া, বিশ্বসুন্দরীরা ইথিওপিয়ার কালোকোলো পেটফোলা বাচ্চাকে কোলে নিয়ে ফোটোসেশন করে যে রকম সমাজসেবা করেন, ওঁয়ারাও তাই করতে গেছিলেন। তাই করে থাকেন।
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১৪:১১405243
  • আমি এঁদের "ভিজিট'-এর লাইভ টেলিকাস্ট দেখেছি। ছত্রধরকে এঁরা বলছিলেন - "আমরা দু বছর হল সিপিএমের বিরোধিতা করছি। আপনাদের আন্দোলনের পিছনে জনসমর্থন ছিলো। কিন্তু মাওবাদীরা হিংসার আশ্রয় নেওয়ায় এই সমর্থনে ছাপ পড়ছে - আদারওয়াইজ এই আন্দোলন অমুক তমুক...'

    কয়েকটা জিনিস ক্লিয়ার হয়ে যায়

    (১) এঁদের পরিবর্তন মানে সিপিএম বিরোধিতা - এণ্ড অব স্টোরি।
    (২) এঁরা গেছিলেন আন্দোলনের পিছন থেকে জনসমর্থন যাতে সরে না যায় তার চেষ্টা করতে - অর্থাৎ পলিটিক্যাল এক্সিজেন্সী যেটার কথা রঙ্গন বলেছে।
    (৩) মাওবাদীরা হিংসার আশ্রয় নেওয়ার আগে অবধি সব ঝক্কাস ছিলো - অর্থাৎ ওই জুতোর মালা-টালা পরানো, মুচলেকা লিখিয়ে নেওয়া সবকিছুর পিছনেই ওঁদের সমর্থন ছিলো। মানে যে যে কারণে ওঁরা "সিপিএম বিরোধী', নিজেরা সেগুলো করলে আপত্তি নাই - একটু আগে যেটা লিখেছিলাম।
  • pi | ২৬ জুন ২০০৯ ১৪:১৪405244
  • ও:। যাবার আগে অজ্জিতদার একটা লাইনকে সাপোর্টিয়ে যাই। সেলিব্রিটি কনসেপ্টটাই ঢপের।
    সে সেলিব্রিটি ড্রু ব্যারিমোর হোন কি, জোন বেজ কি ম্যানিউ এর প্লেয়ার থেকে শুরু করে অপোন্না সেন। ;-)
  • Ri | ২৬ জুন ২০০৯ ১৪:১৫405245
  • গ্লাসে অর্ধেক জল থাকলে তাকে খালিও বলা যায় আর ভর্তিও বলা যায়।
    মনমোহন যদি বলেন আমার ম্যান্ডেট আছে আমি মাওবাদী মুক্তাঞ্চল মুক্ত করব যেমন আমার মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি করে দেখিয়েছে তাহলে ? এবার বামের তো আর বাধা দেবার শক্তি নেই এই মাও নিষেধাজ্ঞার ব্যপারে। মমতাও তো কোথাও বলেনি সেনা পাঠালে সমর্থন তুলে নেবো। সুমন কি বলছে রুলিং সরকারের এম পি হয়ে জানা দরকার :-)
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১৪:১৭405247
  • ব্যারিমোর, কি জোন বেজ (ইপ্পি ম্যানিউ বলে ছড়িয়ে ফেলেছে;-)) আমারে চার্লিজ এঞ্জেলস বা আম্রিকান ফোকের বাইরে অন্য কিছু নিয়ে ফালতো জ্ঞান দিতে এলে ওঁদেরও বয়ে আ-কার ল বলে গাল দেবো।
  • pi | ২৬ জুন ২০০৯ ১৪:২০405248
  • ও:। ৩) প্রসংগে একটা কথা।
    মাওবাদীরা জুতোর মালাটালা পরানোর অনেক আগে থেকেই কিন্তু হিংসার আশ্রয় নিচ্ছেন।
    র দার লিংক ই আছে আবার সেকথার সপক্ষে :)
  • Arijit | ২৬ জুন ২০০৯ ১৪:২৪405249
  • সে হোক না - মোদ্দা কথাটা হল খুনগুলো বাদ দিয়ে বাকিটুকু এঁদের অ্যাকসেপ্টেবল মনে হয়েছে - এঁদের কথাতেই।
  • h | ২৬ জুন ২০০৯ ১৪:৩৪405250
  • পুরো সিনিকালি যদি দেখি, তাইলে বেসিকালি, দুইটা কারণে এঁরা গেছিলেন। একটা হল ছত্রধর কে বলা আপনি মাওবাদী ছেড়ে, কথায় কথায় অস্ত্র নিয়ে রাস্তায় তান্ডব নেত্ত না করে, তৃণমূলের নেতৃঙ্কেÄ সিপিআইএম বিরোধী গণাঅন্দোলনে সামিল হোন। আরেকটা হল, মমতার পক্ষে সরাসরি সরকারের বিরোধিতা করাটা একটু চাপ, অন্তত রাস্তায় নেমে, সেটা বিদ্বজনরা তাঁর হয়ে করে দিলেন, কারণ এঁরা রাস্তায় নামলে এটা পরিষ্কার তাঁরা মূলত: সরকার বলতে রাজ্য সরকারের বিরুদ্ধে। দুটো উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে, কারণ তা না হলে, ছত্রধরকে তাড়িয়ে দিয়েছি আগেই, এই সব মমতা কে বলতে হত না। প্রায় অনলাইন। আরো সিনিকালি বলা যায়, এঁরা মাওবাদীদের মুখ্‌পাত্র বৃদ্ধ ভদ্রলোক কে আনতে গেছিলেন, যাঁতে ওনাকে দিয়ে আলোচনার প্রস্তাব পাঠানো যায়, এবং তাতে মিডিয়েশনের ভূমিকা এঁদের থাকে। আরো সিনিকালি বলা যায়, ডে ট্রিপ টু অরণ্যাঞ্চল কান্ট বি ব্যাড।

    কিন্তু আমার সিনিকাল হতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে, এঁদের বেনিফিট অফ ডাউট দিয়ে বলি, যা করেছেন বেশ করেছেন, আর জ্ঞান দেবেন না প্লিজ। আসুন। ইত্যাদি। হনেস্ট লি আই ডোন'ট মাইন্ড বিট অফ অপর্ণা সেন অন টেলি, মাচ বেটার আই ক্যান্ডি দ্যান বিমানদা অ্যান্ড দিদি অর আ নার্ভাস লুকিং সিএম;-)
  • kallol | ২৬ জুন ২০০৯ ১৭:০৭405251
  • অরিজিত - ইথিওপিয়ায় গেলে ওবামা বা বুশ কিন্তু - এই কাজটা গ্রেপ্তারযোগ্য অপরাধ বলে হুমকি দেয় না।

    কি কারনে জানি না, এঁরা, যাদের বিদ্বজন বা সুশীল বা আরাও কিছু বলা হয়, নন্দীগ্রামের পর থেকে খুব সক্রিয়। আজিজুল বা শুভেন্দু মাইতি এতে বিশ্বপুঁজির হাত/মাথা দেখতে পাবেন, সেটাই স্বাভাবিক। এঁরা আগে এসবে থাকতেন না। শাঁওলী বা শম্ভু-তৃপ্তি মিত্র ৭২ পরবর্তীকালে কোন কিছুতেই থাকতে চাইতেন না। অপর্ণা তো ৭৭-এর পর মোটামুটি সরকারপন্থী ছিলেন। মহাশ্বেতা সেদিনও সরকারপন্থী ছিলেন (ধনঞ্জয়ের ফাঁসীর সময়েও)। বরং মহাশ্বেতা ৭০-৮০তে প্রায় নকশালই ছিলেন। নানান বিষয়ে পাশে থেকেছেন।

    এঁরা মরিচঝাপি থেকে ছোটো আঙ্গরিয়া থেকে কেশপুর থেকে আরও নানা ঘটনায় রা কাড়েননি। কেন জানি না।
    তবে নন্দীগ্রামের ঘটনা, তার আগে রিজওয়ানুর এগুলো নিয়ে মিডিয়া যেভাবে সক্রিয় হয়েছে - অন্যগুলো নিয়ে তত হয়নি। বা হয়তো বৈদ্যুতিন মিডিয়া একটা বড়ো কারন। পড়া আর দেখায় প্রতিক্রিয়া নি:সন্দেহে আলাদা।
    কিন্তু এই সব মানুষেরা গজদন্তমিনারে বসে না থেকে মিছিল করছেন, লালগড় ছুটছেন - আমার তো পজিটিভ মনে হচ্ছে।
  • dukhe | ২৬ জুন ২০০৯ ১৯:১৬405252
  • অপন্না দিদিমণি, জয় গোঁসাই - এদের বিদ্বজন ব'লে কেন লজ্জা দিচ্ছেন বাবুরা ? ওনারা করেছেনটা কী ? কে না জানে বাংলার শ্রেষ্ঠ পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী আর শ্রেষ্ঠ কবি সুবোধ সরকার।
  • arjo | ২৬ জুন ২০০৯ ১৯:১৯405253
  • একটা কথা কিছুতেই বুঝি না। এই বিদ্বজনেদের এত গুরুত্ব দেওয়া তো শুরুই হয়েছে সিপিএমের আমলে। তা ওনারা যতদিন 'আমরা' ছিলেন ততদিন খুব একটা অসুবিধা ছিল না। বিভিন্ন শাখার কাল্টরা লালের তলায় জড়ো হচ্ছিলেন। যেই বিদ্বজনরা 'ওরা' হয়ে গেল অমনি অসুবিধা। অমনি বিদ্বজন পচা, থুতনিতে চুমু খেতে হয়, গালে চড় মারতে হয়। কই সৌমিত্র, সুনীল, বুদ্ধদেব গুহ সম্বন্ধে এখনো এসব শুনি না। নাকি শুধুই 'ওরা' বিদ্বজনেরা সেলিব্রিটি, আর 'আমরা' বিদ্বজনেরা শুধুই বিদ্বজন। মানে বিদ্বজন বন্দনা হোক টিভিতে না দেখা গেলেই হল, কাগজ বিশেষত আবাপতে বাইট না দিলেই হল। এই চর্বিত চর্বনেও বোর হয়ে যাই, সেলিব্রিটি নিয়ে মাতামাতির থেকে সেটা কম কিছু নয়।
  • dukhe | ২৬ জুন ২০০৯ ১৯:৩১405254
  • আমার মনে হয় মামলা মোকদ্দমা না করে এইগুলিরে ধরে ধরে ফাঁসি দিলেই ল্যাঠা চুইকা যায়। সিপিএমের পিছনে লাগার মজা টের পায়। ১৪৪ ভাঙলে মিনিমাম এইটুকু তো করন লাগবৈ।
  • dd | ২৬ জুন ২০০৯ ২৩:৪৪405255
  • চিত্র এক : রোদ লাগলে মুচ্ছো যান সেই ল্যাগব্যাগার্নিশ কবি, বগলে হর্লিক্সের বোতল,পকেটে গ্লুকোস বিস্কুট, মাথায় ধরে আছে তৃতীয় চামচার ছাতা। উনি কৃষক(ভায়েদের) দুর্দশা নিয়ে পদ্য ঠুকবেন। নিজেই সম্পাদক নিজেই ছাব্বেন। কি আর করা।
    এবং বিগত যৌবন ফিলিমস্টার। রোদ চশমায় লুকানো বলি রেখা। আহা, গরমে মেকাপ ভ্যানিস! রিনি রিনি স্বরে বাজে বিশ হাজারী সেলফোন, বোধয় তৃতীয় কি চতুর্থ হাজবেন্ডের প্রবাসী ডাক। আহা ! ওনারে কোল' ড্রিং দাও। বেচারা।
    ন্যাট্যকন্যাও হাজির। জেনেটিক্যালি থিয়েট্রিক্যাল। বাজার বড় মন্দা। যেখানে যেটুকু "বাইট" পাওয়া যায়।

    চিত্র দুই: গরমে পুড়ে যায় প্রান্তবাসী রাঢ়। অরন্যের অধিকারে বিদ্রোহের মাদলে বজে প্রতিরোধের ডাক। মানুষ কি পারে মানুষের আর্ত্তনাদে সাড়া না দিতে?
    পারে নি ঘুমিয়ে থাকতে জাগ্রত বিবেক। ছুটে গেছে সেই খানে। সেই রক্তাক্ত নিপীড়িত কৃষক(ভাই)এর হাতে হাত মিলিয়েছেন নাগরিকতা,বৌদ্ধিক স্বত্তা, প্রতিবাদের আইকন। জয় গোস্বামী,শাঁওলি মিত্তির,অপর্না সেন।

    চিত্র তিন : ব্যাংগালুরু, রাত পৌনে বারো।
    তিন পেগ : হি হি হি
    চার পেগ: খ্যা খ্যা হ্যা
    পাঁচ পেগ: হো হো হো
  • Ishan | ২৭ জুন ২০০৯ ০০:৩১405256
  • অপর্ণারা লালগড়ে যাওয়াতে লোকের এতো গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে কেন? হাজার হাজার প্যারামিলিটারি যাচ্ছে, হেলিকপ্টারে মুখ্যসচিব যাচ্ছেন, গুচ্ছের বাইট দিচ্ছেন, আর দুটো অপর্ণা সেন/জয় গোস্বামী গেলেই দোষ? :)
  • a x | ২৭ জুন ২০০৯ ০০:৪১405259
  • না না গেলে দোষ কেন হবে, তবে চার-পাঁচটা হ্যাজবান্ড থাকলে দোষ হতেই পারে। কিম্বা কেউ লেখা না ছাপালে বা নাটক না দেখলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন