এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নবজাতকের বাসযোগ্য পৃথিবী ও নরওয়ে বৃত্তন্ত

    Debaprasad Bandyopadhyay
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৮১৪৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ২২ মার্চ ২০১২ ০২:৩৫526760
  • শিশু-খামার? ব্রেভ নিউ ওয়ার্ল্ড মনে করিয়ে দিল। হাইল ফোর্ড।
  • aka | ২২ মার্চ ২০১২ ০২:৫১526761
  • বাপটি ধারুন রভির থেকেও পাঁঠা। বাচ্ছাগুলোর ইন্ডিয়ায় ফেরত এলেই ভালো হত মনে হয়। এত ইডিয়েট কেন পাঁঠাটা?
  • SC | ২২ মার্চ ২০১২ ০৩:০৩526762
  • আমি সিরিয়াসলি ভাবছি স্যান্টোরাম ক্যাম্পেইনের চোখে পড়েনি কেন ইস্যুটা। এটা একদম ওনার হৃদয়ের খুব কাছের ইস্যু। কিভাবে ইউরোপিয় সমাজতন্ত্র পারিবারিক ভ্যালুসের উপরে আঘাত করছে।
    এ বিষয়ে উনি আগের থেকেই অনেক লেখালিখি করছেন নাকি। এই বইটা পড়ার ইচ্ছে আছে পেলে।
    http://amzn.to/x6XIza

    Throughouthisbook, Santorumemphasizesthecentralroleofthefamily—incontradistinctiontothemetaphorical“village”ofthefederalgovernment, aspromotedbyHillaryClinton—inachievingthecommongood.
  • Binary | ২২ মার্চ ২০১২ ০৩:১৬526763
  • বাপটাকে নিয়ে তো আমার প্রথমথেকেই গন্ডোগোল লাগছিলো। আর রিমি-র কথা গুলো ঠিক। তার সঙ্গে, ওনলি গেস, ভুল-ও হতে পারে, এই চাইল্ডকেয়ার ইন্টার্ভেনশ তারপর বাচ্চাদের নিয়ে যাওয়া ইত্যাদি-র জন্য খুব সম্ভব সাগরিককেই দোষ দেওয়া হচ্ছে, ফ্রম ইন-ল সাইড। এটা ভুল-ও হতে পারে, তবে এটা যদি হয় তাহলে তো বাবাটা গর্ধব্য-স-গর্ধব।
  • aka | ২২ মার্চ ২০১২ ০৬:২০526764
  • ঐ ছেলেমেয়েদের আর ফিরে পেয়েছে। ভেরি আনফরচুনেট সিচুয়েশন। পূর্ণাঙ্গ বো*** না হলে এই সময়ে কেউ মিডিয়ায় মুখ খোলে না।

    দে হ্যাভ লস্ট অল দেয়ার ক্রেডিবিলিটি। ইন্ডিয়া গভর্ণমেন্টও ব্যাক করে গেছে। মার্চ ২৩শে কোর্টে কেস উঠত।

    অন্তত দাদু ঠাকুমার কাছে থাকতে পারত।
  • aka | ২২ মার্চ ২০১২ ০৬:৩০526765
  • ফিজিকাল পানিশমেন্টের ক্ষেত্রে আম্রিগার নিয়ম কানুন।

    যারা জোয়ানের মারা ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলছিলেন তারা জর্জিয়ার আইনটি দেখতে পারেন।

    http://familyrightsassociation.com/info/spanking_laws.htm
  • byaang | ২২ মার্চ ২০১২ ০৭:৩২526767
  • রিমির পোস্টগুলোয় কয়ে ক দিয়ে আরো কয়েকটা কথা যোগ করে যাই।

    শুধু সাগরিকাকেই নয়, অনুরূপের প্রতিও আমার সমবেদনা আছে। লোকটা গাধাত্বর থেকে বেশি আমার কাছে যেটা ধরা পড়ছে, সেটা হল লোকটাও স্ট্রেস্‌ড আউট। নয়তো মিডিয়ার কাছে বৌ মারছে বলার আগে দুইবার ভাবত। আমারা এখানে যারাই লিখছি, ঠান্ডামাথায় কার্যকারণ বিশ্লেষণ করে লিখছি। কিন্তু যাদের বাচ্চাদের নিয়ে যাওয়া হয়েছে এবং এত মাস ধরে তারা এই লড়াইটা চালাচ্ছে, তাদের চাপ সহ্য করার ক্ষমতারও একটা লিমিট আছে। সাগরিকা তো আঁচড়ে-খামচে নিজের হতাশা-দু:খ বার করল, তার জন্য আমার মতন অনেক মায়ের কাছে সমবেদনাও পেল, অনুরূপ ভেন্ট আউট করল মিডিয়ার কাছে (যদিও আমি বিশ্বাস করি আকার মতন, কেসের এই জায়গায় এসে এরকম করাটা কুড়ুলের উপর নিজের পা চালিয়ে দেওয়ার মতন ভুল)। কিন্তু অনুরূপের উপর চাপটি একবার ভেবে দেখুন। আপিসে রোজ আর্জি করা আমার ভিসা একস্টেন্ড কর, নিজের মা-বাবা উঠতে-বসতে বুঝিয়ে দেয়, যাকিছুই হয়েছে তার জন্য তোমার বৌব্যাটাই দায়ী, আর তার উপর বৌয়ের ফ্রাস্ট্রেশনের ভায়োলেন্ট প্রকাশ, ছেলেমেয়েকে মিস করার কথা তো ছেড়েই দিলাম। আর কত নেওয়া যায়!
  • aka | ২২ মার্চ ২০১২ ০৭:৪১526768
  • কে চাপ নিতে বলেছে। ফেস দা কনসিকোয়েন্স।
  • S | ২২ মার্চ ২০১২ ০৭:৫০526770
  • এই ঘটনায় বিশেষ করে যে ব্যপারটায় খুব অবাক হয়েছিলাম সেটা হল পশ্চিমী দেশের চাইল্ড কেয়ার সিস্টেম সম্পর্কে কিছু না জেনে ভারতে পলিটিশিয়ান থেকে আমজনতা অবলীলায় কিরকম জাজমেন্টাল কমেন্ট করে চলেছে। পাইকে বলব যে আমার বাচ্চাদের জন্মের পর থেকে এই চাইল্ড ওয়েলফেয়ার সিস্টেমের সাথে পরিচিত হই। এদের কার্যকলাপ দেখে আমি এককথায় overwhelmed। এদের কাছে প্রচুর ইনফো এবং অসাধারণ এদের সাপোর্ট। তাই প্রথম যখন এই কেসটার কথা পড়ি তখন খটকা লেগেছিল। শুধুমাত্র ভাষা না জানা বা কালচারাল কারণ ছাড়াও আরো কিছু ব্যাপার আছে বলে মনে হয়েছিল। আপনি বলছিলেন ক্লীনচিটের কথা - ক্লীনচিট না হলেও চাইল্ডকেয়ার দের বেনিফিট অফ ডাউট দিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে হাত দিয়ে খাওয়ানো বা বাবা-মার সাথে শোয় এইসব তুচ্ছ কারণে বাচ্চদের সরিয়ে নিয়ে যাওয়া হয়নি। বাবা-মা র সম্পর্ক কেমন ছিল আর তারা কি করতে পারত আর পারত না সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। বটমলাইন হল পারিবারিক অশান্তির জন্য বাচ্চা ছেলেটি সাফার করেছে। আর CWS আইনানুযায়ী ব্যবস্থা নিয়েছে। আপনার দেওয়া লিংক এ শেষে দেখলাম অনেকে সরকারের বিরুদ্ধে মামলা করেছে। ভাল কথা, কারোর মামলা করার গ্রাউন্ড থাকলে সে করবে আর দেশটা নরওয়ে বলে আশা করা যায় সুবিচার পাওয়া যাবে। তবে যে সমস্ত কেস গুলোর কথা বলা হয়েছে তার সরকারি বয়ান না জেনে আমি মন্তব্য করতে নারাজ। তবে KD যেমন বলেছেন, অভিবাসীরা যখন আসেন তখন তাদের উচিৎ সেই দেশের আইন কানুন জেনে নিয়ে আসা। ভারতীয় বাবা-মা রা নিজেরা সামাজিক বিধিনিষেধ মানতে হবে না ভেবে আনন্দে মশগুল এদিকে বাচ্চদের বেলায় প্রয়োগ করতে চাইবেন দেশজ পদ্ধতি - তা কী হয় ?
    আপনি এক কাজ করুন, একদিন মেন ক্যম্পাসে এসে NIH এর চাইল্ড কেয়ার ফেসিলিটি টা দেখে যান। বাচ্চাগুলো সারাদিন কেমন কাটায় দেখুন। আমি শিওর যে আপনার ভাল লাগবে।

    aka এর দেওয়া wiki লিংক দেখে US এর ইলেক্টোরাল ম্যাপ আর কর্পোরাল পানিশমেন্টের প্রচুর মিল পেলাম। আর SC কে বলি যে আপনি আর লেখক পেলেন না - শেষে রিক স্যান্টোরাম ! যিনি আমেরিকাতে শয়তানের ছায়া দেখেন আর যার নামটা পর্যন্ত অফিসে বসে google করা যায় না।
  • byaang | ২২ মার্চ ২০১২ ০৭:৫৭526771
  • কন্সিকোয়েন্সটাই তো সবচেয়ে বড় চাপ !
  • aka | ২২ মার্চ ২০১২ ০৮:০১526772
  • না: এরা কেলাস তাই কনসিকোয়েন্স। এটা একদিনে হয় নি। ওরা নিজেদের চেন্‌জ করার অনেক সুযোগ পেয়েছে।
  • byaang | ২২ মার্চ ২০১২ ০৮:১৩526773
  • ইসে একটা ডিসক্লেমার দিয়ে দিই : আমি সকাল সকাল অনুরূপকে চাট্টি সমবেদনা জানিয়েছি বলে কেউ যেন না ভাবেন আমি ""বিবাহিত ভারতীয় পুরুষমাত্রেই শয়তানের বাসা'' আমার বহুবছরের অভিজ্ঞতাপুষ্ট এই উপলব্ধির থেকে সরে এসেছি।
  • rimi | ২২ মার্চ ২০১২ ০৮:১৬526774
  • আরে একদম কারেক্ট টাইমে ডিসক্লেমারটা দিলি। নইলে আমি এক্ষুণিই এটাই ভাবতে যাচ্ছিলাম :-)))
  • aka | ২২ মার্চ ২০১২ ০৮:২০526775
  • কি বায়াস মাইরি।
  • Tim | ২২ মার্চ ২০১২ ০৮:৩১526776
  • এটাকে কি ""গরু"" বায়াস বলা উচিত, আকাদা? ;-)
  • byaang | ২২ মার্চ ২০১২ ০৮:৪৯526777
  • গরুর রচনাই বল আর ফুটো পয়সার আত্মজীবনীই বল, যা সত্যি, তা সত্যি, কিছুতেই বিচ্যুত হব না।
  • SC | ২২ মার্চ ২০১২ ০৮:৫০526778
  • মানে আমরা ব্যাচেলররা ভালো। থ্যাঙ্কু, থ্যাঙ্কু। :)

    স্যান্টোরাম এখন আমার নতুন কেস স্টাডি, আমি ওনার সব ইন্টারভিউ ফলো করছি। এক অন্য আমেরিকা চিনতে পারছি।
    ওনাকে নিয়ে ডিটেলে অন্য জায়গায় লিখব।

    রিমিদি যেগুলো বলল, ওর সাথে আমার আরেকটা জিনিস যোগ করার আছে। অন্যদেশে সেটল করার অভিজ্ঞতাটা নরওয়েতে একটু আলাদা, এবং আরও শক্ত। আম্রিগাতে অনেক দেসি, কোন কাজের কি ফল হয়, কোনটা জিনিসটা ফালতু, কোনটা সিরিয়াস, এসব সম্পর্কে অনেক স্বচ্ছ ধারণা হয়ে যায়, দেসি বন্ধু, কলিগ সবার থেকে।

    নরওয়েতে ইন্ডিয়ান সংখ্যায় মনেহয় কম। আন্দাজে বলছি সবই, আমি কোনোদিন যাইনি নরওয়ের ধারেকাছেও। তবে একে জনসংখ্যা কম, তার উপরে তার মধ্যে ইন্ডিয়ান কম। ফলে মনেহয় ওনাদের আরো সমস্যা হয়েছিলো নতুন বাবা মা হওয়ার পরে।
  • byaang | ২২ মার্চ ২০১২ ০৮:৫৫526779
  • উফ্‌ফ আবারও ডিসক্লেমার দিতে হবে।

    আমার কথার মানে বুঝি ""ব্যাচেলররা ভালো'' এই দাঁড়ায়!!!
    কবি তো কবেই বলেচেন ""ঘুমিয়ে আছে বিবাহিত পুরুষ সব ব্যাচেলারেরই অন্তরে''।
  • SC | ২২ মার্চ ২০১২ ০৮:৫৮526781
  • টইয়ের প্রথম পোস্টটা এই প্রথম পড়লাম। আমেরিকা কত খারাপ জানতে পারলাম, আর অনেকক্ষণ হাসলাম।
  • pi | ২২ মার্চ ২০১২ ০৯:১০526782
  • কী আশ্চর্য, আমি এদেশের চাইল্ড কেয়ার ফেসিলিটি দেখিনি কে বল্লো ! NIH এবং আরো অনেক কিছুই দেখেহি্‌চ। আর আমি এরকম কথা কখনই বা বল্লাম যে এদেশের চাইল্ড কেয়ারে বাচ্চারা আনন্দে থাকেনা !! আমাকে কেন কী বল্লেন, এক ফোঁটা বুঝি নাই। :(

    কাকে বাবা মার 'অ্যাবিউজ' কাকে বলা হবে, কখন সেই কারণে দেশের সরকার এভাবে চরম পদক্ষেপ নিতে পারে, নিলে সেটা বাড়াবাড়ি কিনা, আর করলে সরকার নিজেদের নিয়ম ও ভায়োলেট করছে কিনা, হচ্ছিলো তো এইসব নিয়ে কথা !
  • riddhi | ২২ মার্চ ২০১২ ১০:০৪526783
  • এই যে এগার পাতা জুড়ে কথা হচ্ছে কেউ কি এখনো জানে বাচ্চাটার সাথে কি হয়েছে? কেউ? কেউ না।
    অনেক খোচানোর পর একটু একটু করে বেরোচ্ছে। মা খুব ঝগড়া করে আপাতত ঐ। আর কিছু বললে, এখনো কিছু বোঝা যাচ্ছে না। সেটাই তো পয়েন্ট। এ তো কালকে টপিক টা খোলা হয়নি, এতদিনেও যদি বোঝাই না যায় কি হয়েছে, তাহলে তো অবুঝদারির জ্বালায় পাগল হয়ে যাওয়া উচিত। তা না, কুছ তো হ্যায়, নরওয়ে বলে কথা, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন।
    অন্য অনেক ফোরামে এটা নিয়ে জিগেস করেছি। একি কেস, টপিকটার একটা স্পেসাল যাদু আছে,থেকেও নেই। সেখানেও দশ পাতা ধরে কেন কে তার ছেলেকে নিজে পাশে রেখে শোয়ায় না, সেখান থেকে ফ্রয়েড তার্পর যৌথ খামার হয়ে মার্ক্স। অন্য আরেকেটু খেলো মত জায়গায়, কে হঠাৎ বল্ল, বাঙ্গালী মা মানে শিওর ডলা পাকিয়ে গুল্লি করে ভাত মেখে খাওয়ায়, সেটা নরোয়ের পুলিস জানতে পেরেছে। বাড়িতে এসে ভাতের গুল্লি দেখে খচে বোম। সবাই গেস মারছে।
  • riddhi | ২২ মার্চ ২০১২ ১০:০৫526784
  • নরোয়ের হয়েছে ছেলের থেকে ছেলের গু ভারি কেস। এমনিতে তো পাত্তা পাই না। ফস্টার হোম মানে??
    'বাড়ি' বলে কন্সেপ্ট টা তাহলে এল কেন? আমার বাড়ি। কত গান কবিতা সিনেমা হয়েছে যাস্ট বাড়ির কনসেপ্ট নিয়ে। কিন্তু কোন বিকপ্ল তৈরি হয়নি। বিশ্বের টপ এনার্কিস্টেরো একটা বাড়ি আছে। সেখানে গিয়ে সে গুছিয়ে হাগে। এখানে তো অনেক পুরনো লোক আছে, পার্টি কমিউন ফমিউনে থাকা। বলুক তো বাড়ির থেকে ভাল না খারাপ। সেখানেও কিন্তু ফেরারী জ্যোতিবাবু দিনের শেষে পুলিসের নজর বাচিয়ে দো আনজানের অমিতাভের মত একটা শস্তা কেডে্‌বরি কিনে টুক টুক করে ছেলের হাতে তুলে চোখ মেরে দিত। ডকিন্স বলছে, বিটি রন্দিভে, মুজফ্‌হর আহমেড আর সরোজ মুখার্জির দশটা ছানাপোনার সাথে মিশে গিয়ে লেনিনের মুখোশ পরে লুকোচুরি খেললেও, জ্যোতিবাবু ঠিক চিনে নেবে। তার্পর তো সবাই বাড়ি চলে গেল। কোন বিকল্পই নেই।
    বড় বড় লোক ফেল মেরে গেল, কাল কা যোগী নরোয়ে এসে খেল দেখাচ্চে।
  • dukhe | ২২ মার্চ ২০১২ ১০:০৮526785
  • বাড়ি কিংবা বায়োলজিকাল বাবা মার কনসেপ্ট কিছু ইমোশনাল ঘোল বৈ কিসু না কমরেড। কৃষ্ণের কেসই ধরুন না কেন। নরওয়ে যশোদা জোগাড় করে দিচ্ছেন। আর UN সেটা না বুঝে নরওয়েকে খিস্তি মারছেন।
  • SC | ২২ মার্চ ২০১২ ১০:১৩526786
  • রিদ্ধি, :)
  • Tim | ২২ মার্চ ২০১২ ১০:১৪526787
  • বাসুদেবও তো জেলেই ছিলো। হেব্বি সিমিলারিটি। শুধু বিষ্টির জায়গায় বরপ, সে একই ব্যাপার।
  • pi | ২২ মার্চ ২০১২ ১০:১৯526788
  • কিন্তু ফস্টার বাড়িও তো বাড়ি :)

    আর sc র ২:২৫ এ ক :)
  • dukhe | ২২ মার্চ ২০১২ ১০:২৩526789
  • অনিন্দ্য বিষয়ে - এইভাবে একটা প্রজন্ম বড় হয়েছে যাদের মারধোর গা-সওয়া, অপমান অত্যাচার দেখলে তারা আকাশ থেকে পড়ে না, সেগুলোকে পার্ট অফ দ্য গেম ধরে নিয়ে সহজেই ফেস করতে পারে। এবং বোরোলিন ভরসা করে পারিপার্শ্বিক আঘাত এবং বাধাবিঘ্নের মধ্যেও নিজেদের যা করার করে যেতে পারে।
  • pinaki | ২২ মার্চ ২০১২ ১০:২৮526792
  • আমি SC র সাথে আছি। শিশু ও ডিপেন্ডেন্ট বৃদ্ধ/বৃদ্ধার ক্ষেত্রে রাষ্ট্রের ইন্টারফেয়ার করাই উচিৎ অনেক বেশী পরিমাণে। নইলে এদের কে সুরক্ষা দেবে? শিশুর ক্ষেত্রে তো আরো বেশী, কারণ একটা বয়েসের আগে তারা সমস্যা এক্সপ্রেস করার জায়গাতেই থাকে না। আর স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোয় তো চাইল্ড কেয়ার খুবই ভালো বলে শুনি। আমার এক চাইনিজ কলিগ সুইডেনে থাকে। সে তো ওখানকার চাইল্ড কেয়ার সিস্টেম নিয়ে খুবই প্রশংসা করে। এরকম একটা দেশে 'সামান্য' বা প্রায় বিনা কারণে বাচ্চাকে নিয়ে নেবে, দিতে চাইবে না, জাস্ট 'ব্যাবসার জন্য' - এটা ঠিক হজম হয় নি। কিছু বাড়াবাড়ি কখনো হতেও পারে। কিন্তু একেবারে বিনা কারণে এতকিছু হওয়াটা আশ্চর্যের।

    আর 'অ্যাবিউজ' সন্দেহ করলে ওরা আগে নিজেদের কাস্টডিতে বাচ্চাকে নেবেই। তারপর প্রমাণ অপ্রমাণ ইত্যাদি আসবে। মনে করুন বৌ পেটানোর কেস। বউ অভিযোগ করলে প্রথমেই বরকে নন বেলেবেল কেসে জেলে ঢোকানো হয়, তারপর বিচার ইত্যাদি হয়। আমার ধারণা এখানেও ব্যাপারটা খানিকটা সেরকমভাবে দেখে ওরা। তবে বাচ্চাতো সবসময় নিজে অভিযোগ করবে না। তাই এখানে পার্সেপশনের একটা ভূমিকা থাকবেই বলে মনে হয়। বাবামায়ের জায়গা থেকে দেখলে এক্ষেত্রে যা হচ্ছে সেটা দু:খজনক। কিন্তু শিশুর সেফটি সিকিওরিটি, সুস্থ বিকাশ যখন রাষ্ট্রের দায়িত্ব, তখন রাষ্ট্র সেটাকে জাস্ট সদিচ্ছার উপর ছাড়তে পারবে না - সেটাও ভাবার আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন