এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ২৬৬৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | ০৪ আগস্ট ২০১৫ ২৩:১৪683091
  • নতুন অ্যাম্বি? ডি সি র ডিজাইনে?
  • sm | ০৪ আগস্ট ২০১৫ ২৩:২৯683092
  • And that’s if we look only at corporate income tax. Cast your gaze across write-offs on customs and excise duties and the amount quadruples. The provisional figure written off for the corporate needy and the and the belly-aching better off is Rs 5,72,923 crore. Or Rs 5.32 lakh-crore if you leave out something like personal income tax, which covers a relatively wider group of people.

    পিটি, পড়ুন আর শিখুন। এই টাকার এক শতাংশও ওই কৃষকদের দিলে(তাদের ঋণ মুকুব করলে), তারা খেয়ে দেয়ে পান মুখে দিয়ে ঘুরে বেড়াত।
    তর্ক যখন করবেন, সব দিক বিবেচনা করেই করুন।
  • PT | ০৪ আগস্ট ২০১৫ ২৩:৪৪683093
  • তা পিটি কোথায় রবিনহুড ইকনমি কিয়ে আপত্তি করেছে তা যদি একটু দেখিয়ে দেন?

    তবে এসব তথ্য নিয়ে আমরা বাচ্চা বেলায় তক্ক করতাম। তখন গুরুদাস দাসগুপ্ত নামক এক ভদ্রলোক পার্লমেন্টে দিনের পর দিন সরকারী টাকা ব্যবসায়ীদের পাইয়ে দেওয়া নিয়ে সরকারকে বিব্রত করতেন।

    কিন্তু সেসব প্রসঙ্গ উত্থাপন করার জন্য ভারতীয় ভোটাররা তাঁর দলটিকে আপন করে নিয়েছিল সেকথা বল যাবেনা। কাজেই তাদের টাকা সুদুর ভবিষ্যতেও ব্যবসায়ীদের পকেটে যেতে থাকবে এ নিয়ে আপনি নিশ্চিত থাকুন। আর তার সঙ্গে কৃষকের আত্মহত্যাও বাড়তেই থাকবে।

    আপনি এইসব গেঁজে যাওয়া বা তামাদি হয়ে যাওয়া তথ্য নিয়ে ভাবতে থাকুন যে এতসব খপর পাব্লিক ডোমেইনে থাকা সত্বেও ভারতীয়রা কেন কং বা বিজেপিকে ক্ষমতায় পাঠাচ্ছে!!
  • S | ০৪ আগস্ট ২০১৫ ২৩:৪৫683094
  • এইটার লিন্ক আছে? ঠিক কত অ্যামাউন্টের মধ্যে কত সময় ধরে দেওয়া হয়েছে?
  • sm | ০৪ আগস্ট ২০১৫ ২৩:৪৯683095
  • So it totalled Rs 5.32 lakh-crore in 2013-14. But budgets only started carrying that annexure a few years ago, and we only have the data from 2005-06 to 2013-14. In those nine years, the corporate karza maafi amounted to Rs 36.5 lakh-crore. That, in case you like the sound of the word, is Rs 36.5 trillion. (Okay, so for the record, these were all UPA years. But let’s see next year if the NDA proves even slightly different).

    http://www.outlookindia.com/article/how-much-can-we-forgo-to-india-inc/291424
  • sm | ০৪ আগস্ট ২০১৫ ২৩:৫৫683096
  • পিটি, বোঝা যাচ্ছে, বাচ্চা বয়েসে আপনার কিছু বোধবুদ্ধি ছিল। গুরুদাস বাবুর বোধবুদ্ধি বড় বয়েস অবধিও বিদ্যমান ছিল এটাও বোঝা যাচ্ছে।
    বর্তমান সরকারও শিল্পপতিদের দিকে টেনে খেলবে, এ সম্পর্কে আম্মো শিওর। কিন্তু তা বলে, শিল্পপতিদের জন্য যা খুশি করা উচিত ( অবশ্যই চাকরির গাজর ঝুলিয়ে) এমন বোধদয়ের হেতু?
  • santanu | ০৪ আগস্ট ২০১৫ ২৩:৫৯683097
  • "বারেবারেই ভুলে যাই, এগুলো আমাদের টাইমপাস ছাড়া আর কিছুই না"
    কেউ সত্যি অন্য কিছু ভাবত? ভাবতেও ভালো লাগে।
  • PT | ০৫ আগস্ট ২০১৫ ০০:১০683098
  • আমার বোধবুদ্ধি নিয়ে আপনার চিন্তা করার কিছু নেই। আপনার মত বুদ্ধিমান কৃষক দরদীরা থাকতে কৃষকক্দের মৃত্যু মিছিলের হেতু কি?

    আপনার চাইতেও বেশী বুদ্ধিমান মেধা-অনুরাধা-শাঁওলী ইত্যাদিরা আপনার মতই গপ্পগাছা শুনিয়ে সেই যে সিঙ্গুরের মাটি থেকে পিঠটান দিয়েছে তার পরে ও দিগড়ে আর ফিরে আসেনি।

    একটু সময় করে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে চাকরী মানে "গাজর" এই নোংরা রসিকতাটা এদেরকে শুনিয়ে আসুনঃ
    A group of four young men were playing cards at the feet of two slightly glamorised busts of Tapasi and Rajkumar Bhul, another young person killed during the movement. It seemed they have enough time to waste with no land and no occupation.
    http://www.hindustantimes.com/india-news/clock-ticking-for-mamata-and-trinamool-in-nandigram-singur/article1-1345647.aspx
  • S | ০৫ আগস্ট ২০১৫ ০০:১৫683099
  • ধুর যত্তসব সেন্টি মার্কা ফালতু আর্টিকেল। SEZ তে যে ট্যাক্স অ্যাডভান্টেজ সেটাও গিভাওয়ে? অ্যাকসেলারেটেড ডেপ্রেসিএয়্শন? পাওয়ার সেক্টরে বা ইনফ্রাকস্ট্রাক্চারে থাকলে কিছু ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটাও গিভাওয়ে - নইলে যে বিদ্যুতের দাম বাড়বে?

    অথচ অথার এইটা কিছুতেই জানালেন না যে অন অ্যাভারেজ স্যাম্পেল কোম্পানিরা (এর মধ্যে লস করেছে এমন কোম্পানিও প্রচুর) ২২।৪৪% ট্যাক্সো দিয়েছে।
  • sm | ০৫ আগস্ট ২০১৫ ০০:৪৩683101
  • সিঙ্গুর নিয়ে আপনিই বা এত দরদী কেন?
    সিঙ্গুরের লোকেদের, "আমাকে আমার মত থাকতে দাও"

    '
  • S | ০৫ আগস্ট ২০১৫ ০৪:১০683102
  • @potke, আচ্ছা, ভিআরেস+পিএফ+গ্র্যাটুইটি মিলে কিরকম দাঁড়াবে, এস?

    তা তো জানা নেই। তবে শ্রমিকের সংখ্যা এখন ১২০০। এদিকে কোম্পানি গত বছর লস করেছে ৪০ কোটির উপরে। যদি ধরে নি অন্য প্লান্ট্গুলো প্রফিট করছে, তাহলে কোন্নগরের প্লান্টের লোকসান আরো বেশি। এইবারে বাকি হিসেবটা মোটামুটি করা যায়। পার হেড অনায়াসেই লাখ পাঁচেক দেওয়া যায়।
  • sm | ০৫ আগস্ট ২০১৫ ০৯:০৯683103
  • হিসেব সব ই ঠিক ছিল। শ্রমিক দের পাওনা গন্ডা মেটানোও হত, আবার কারখানার আধুনিকীকরণ করে ফেলাও যেত।মধ্যিখান থেকে লাভের গুর খেয়ে চলে গেল শিল্পপতিরা।
    তাদের নাম কিছু বললে আবার কিছু লোকের গোঁসা হবে; কারণ তারাই চাকরির আড়তদার কিনা!
  • PT | ০৫ আগস্ট ২০১৫ ০৯:২৯683104
  • সেটা না মেনে তো উপায় নেই।।
    সরকার তো চাকরী দেওয়া বন্ধ করে দিয়েছে ১৯৯১ সাল থেকে।
  • S | ০৫ আগস্ট ২০১৫ ০৯:৩৯683105
  • গাড়ির কারখানার আধুনিকীকরণ মনে হয়না অতটা সহজ। বাজারের চাহিদা অনুযায়ী নতুন মডেল ও ডিজাইন (ইন্জিন, ফুয়েল এফিসিয়েন্সি, ইত্যাদি) আনা সময় সাপেক্ষ, অনেক খরচের, আর সেরকম ইন্জিনিয়ারিঙ্গ টিমের দরকার। তাই হিন্দুস্তান মোটর এখন মনে হয় সবই কোলাবরেশনে তইরী করছে। হিন্দ মোটরের কারখানায় ইদানিঙ্গ শুধুই পার্টস তইরী হোতো - এইটা কেউ একটু চেক করে বলবেন।

    না শিল্পপতিদের নামে কিছু বললেই গোঁসা হয়্না, তবে ভুলভাল বললে মনে হয় তাতে কাজের থেকে অকাজ বেশি হয় - তাইতে গোঁসা হয়। তার থেকেও বেশি গোঁসা হয় যখন কোনো ক্ষমতার আড়তদার নতুন শিল্প হওয়ার ক্ষেত্রে ফালতু ব্যাগড়া দেয়।
  • sm | ০৫ আগস্ট ২০১৫ ০৯:৪৩683106
  • সরকার তো চাকরী দেওয়া বন্ধ করে দিয়েছে ১৯৯১ সাল থেকে।
    ---
    কোন সরকার ক্ষমতায় ছিল,৯১-২০১১ অবধি? তারা কোনো চাকরি দেয়নি বলছেন?
  • S | ০৫ আগস্ট ২০১৫ ০৯:৫০683107
  • কোন সরকার ক্ষমতায় ছিল,৯১-২০১১ অবধি?

    উত্তরঃ কেন্দ্রিয় সরকার।
  • Arpan | ০৫ আগস্ট ২০১৫ ০৯:৫৭683108
  • সরকার আগে তন্তুজ আর মাদার ডেয়ারি ঠিক করে চালিয়ে দেখাক।

    তারপরে না হয় অ্যাফ্রিকার কথা ভাবা যাবে।
  • sm | ০৫ আগস্ট ২০১৫ ০৯:৫৮683109
  • S, কোন কোন জিনিস গুলো ভুল ভাল, বিশদে বুঝিয়ে লিখুন। আপনি কেন অন্যকে ব্যাগড়া পন্থী ভাবছেন? পব তে বড় শিল্প হলে; এবং প্রচুর চাকরির সংস্থান হলে, ব্যক্তিগত ভাবে ভীষণ খুশি হব।একবারও ভাববেন না অন্যেরা আপনার চেয়ে পব তে কর্মসংস্থান অপছন্দ করে।
    কিন্তু, শিল্পের নাম ও শিল্পপতিদের পিছনে রাজ্য এবং কেন্দ্র সরকার যে লক্ষ লক্ষ কোটি টাকা খয়রাতি করছে, সে সম্মন্ধে কিছু বলা যাবে না?
    ধরুন, পাবলিক সেক্টর ব্যান্ক গুলির অনাদায়ী ঋণের পরিমান কয়েক লক্ষ কোটি টাকা। প্রচুর বড় বড় শিল্পপতি টাকা নিয়ে শোধ না দিয়ে ফুলবাবু সেজে ঘুরে বেড়াচ্ছে। ব্যান্ক গুলোর বোঝা কমাতে কেন্দ্র প্রতি বছর হাজার হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে। নিশ্চয় জনগনের টাকা।
    কিছু বলা যাবে না?
    কোন একটা খবরে পড়ছিলাম,চিদাম্বরম আমদানি শুল্ক মুকুব করে, জুএলারি শিল্পে প্রায় ৭০-৭৫ হাজার কোটি টাকার ক্ষতি স্বীকার করেছে; যার থেকে লাভবান হয়েছে মূলত বড় ব্যবসায়ীরা; কিছু বলা যাবে না?
    টাটা, নিজের আবদার মতন একহাজার একর কৃষিজমি চেয়ে বসবে। যেখানে আবার শিল্পের নাম করে শিল্পপতি কেই বিভিন্ন উপায়ে সরকার ভর্তুকি দেবে। কিছু বলা যাবে না?
  • sm | ০৫ আগস্ট ২০১৫ ১০:০১683110
  • কিন্তু বেসরকারী গুলো ও তো ভালো চলছেনা।
    উদা, ডানলপ, জেসপ ইত্যাদি। সকারের ওপর এমন খড়গহস্ত কেন?
  • S | ০৫ আগস্ট ২০১৫ ১০:১১683112
  • "শিল্পের নাম ও শিল্পপতিদের পিছনে রাজ্য এবং কেন্দ্র সরকার যে লক্ষ লক্ষ কোটি টাকা খয়রাতি করছে, সে সম্মন্ধে কিছু বলা যাবে না?"

    একটা লিন্ক দিয়েছিলেন, সেইটা পড় আর আসল ডকুমেন্ট দেখে যা বুঝেছি - ঐ আউটলুকের লেখক হয় ইচ্ছে করে অর্ধসত্য লিখছেন বা পুরো ব্যাপারটাই বোঝেন না। এই নিয়ে আগেও লিখেছি - পিলিজ একটু দেখবেন।

    "ধরুন, পাবলিক সেক্টর ব্যান্ক গুলির অনাদায়ী ঋণের পরিমান কয়েক লক্ষ কোটি টাকা। প্রচুর বড় বড় শিল্পপতি টাকা নিয়ে শোধ না দিয়ে ফুলবাবু সেজে ঘুরে বেড়াচ্ছে।"

    এই লক্ষ লক্ষ কোটি টাকাটি কোথায় পেলেন? ইন্ডিআর ব্যান্কের নন পারফর্মিঙ্গ লোন মোটে ৪।৫%, এর মধ্যে রিতেল লোন আছে - যেখানে সাধারনতঃ অনাদায়ী লোন অনেক বেশি হয়; ছোটো মাঝারি ব্যবসায়ী হয় - সেখানেও অপেক্ষাকৃত বেশি হয়; কর্পোরেট বলতে যা বোঝায় তাদের লোনের অনাদায়ী পোর্শানটা কম হয় বলেই জানি - কারণ তাদের ব্যালেন্স শিটে লোনের অংশটা কম হয়।
  • :( | ০৫ আগস্ট ২০১৫ ১০:৫১683113
  • কিন্তু সিপিয়েম কেন চৌত্রিশ বছরেও অ্যাম্বির টার্নিং রেডিয়াস কমাতে পারেনি? সিপিএম কী প্রগতিতে বিশ্বাস করত না?
  • a | ০৫ আগস্ট ২০১৫ ১০:৫৮683114
  • টার্নিং রেডিয়াস কমাতে পারেনি বলেই তো ঘুরে দাঁড়াতে এতো সময় লাগাচ্ছে।
  • sm | ০৫ আগস্ট ২০১৫ ১১:০৬683115
  • SEZ তে যে ট্যাক্স অ্যাডভান্টেজ সেটাও গিভাওয়ে? অ্যাকসেলারেটেড ডেপ্রেসিএয়্শন? পাওয়ার সেক্টরে বা ইনফ্রাকস্ট্রাক্চারে থাকলে কিছু ট্যাক্স অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটাও গিভাওয়ে - নইলে যে বিদ্যুতের দাম বাড়বে?

    অথচ অথার এইটা কিছুতেই জানালেন না যে অন অ্যাভারেজ স্যাম্পেল কোম্পানিরা (এর মধ্যে লস করেছে এমন কোম্পানিও প্রচুর) ২২।৪৪% ট্যাক্সো দিয়েছে।
    -- এটা আপনার উত্তর ছিল; কিন্তু প্রশ্নের জবাব তো হলো না। এগুলো তো সব ই কর্পোরেট কে খয়রাতি বলেই মনে হচ্ছে। সেজ ছাড় অবশ্যই একটি ছাড়।
    বছরে কয়েক হাজার কোটি টাকা লাভ করে কোম্পানি ট্যাক্স দেবে না, এটাতো খয়রাতিই।
    আর বাকি রইলো লসে চলা কোম্পানিদের জন্য সম বেদনা।
    তা, কোনো ব্যক্তির মায়ের চিকিত্স্যায় বেশি খরচ হয়ে গেলে বা মেয়ের বিয়ে দিতে গেলে বেশি খরচ হয়ে গেলে; সে বছরের জন্য সরকার সেই ব্যক্তি কে ট্যাক্স ছাড় দেয় তো?
    আর ব্যাঙ্কে এন পি এ নিয়ে,
    Bad loans at public sector banks have increased to Rs 2.67 lakh crore at the end of March 2015 from Rs 2.16 lakh crore a year ago, Minister of State for Finance Jayant Sinha informed Parliament today.

    "NPAs of (PSU) banks for the system as a whole is increasing continuously," he said in a written reply to the Rajya Sabha.
    http://profit.ndtv.com/news/industries/article-public-banks-bad-loss-up-at-rs-2-67-lakh-cr-in-fy15-৭৮৩৭৮৪
    হ্যা, হড় বড় করে লিখবেন না। আস্তে আস্তে লিখুন। আবার পরে লিখব খন।
  • S | ০৫ আগস্ট ২০১৫ ১১:২২683116
  • "সেজ ছাড় অবশ্যই একটি ছাড়।"
    তা এই ছাড়গুলো না দিলে কি হবে বলে আপনার মনে হয়। ইনফ্রাকস্ট্রাকচারে কেন কেউ টাকা ঢালবে? অ্যাক্সেলারেটেড ডেপ্রিশিয়েশনের সুযোগ দেওয়া হয় যাতে কোম্পানিগুলো বেশি করে ক্যাপেক্স করে। এইগুলো তো জানতে হবে, তবে তো তক্কে নামবেন। যাকগে।

    "তা, কোনো ব্যক্তির মায়ের চিকিত্স্যায় বেশি খরচ হয়ে গেলে বা মেয়ের বিয়ে দিতে গেলে বেশি খরচ হয়ে গেলে; সে বছরের জন্য সরকার সেই ব্যক্তি কে ট্যাক্স ছাড় দেয় তো?"
    কি বলছেন আপনি? প্লিজ অন্তত নিজের মান সম্মন বাঁচিয়ে কথা বলুন। কেউ যদি বিদেশ ভ্রমন করে আসে, তাহলেও কি ট্যাক্সো মাফ হবে? বা দামি নার্সিঙ্গ হোমে গিয়ে শখের সুস্রুষা করে আসে। কোম্পানি যখন খরচ করে তখন কোথায় করেঃ র মেটিরিয়াল, এমপ্লয়ি কস্ট, এনার্জি/জলের কস্ট।

    পার্সোনাল আর কর্পোরেট ট্যাক্সো কেন আলাদা, সেইটা বোঝেন আপনি? নাইলে তক্ক বৃথা।

    Bad loans at public sector banks have increased to Rs 2.67 lakh crore at the end of March 2015 from Rs 2.16 lakh crore a year ago, Minister of State for Finance Jayant Sinha informed Parliament today.
    এই কথাটার মানে আপনি মনে হয় এক্কেবারেই বোঝেন নি। তাই বললেন। শুধুমাত্র এসবিআইএর অ্যাসেটের পরিমান দুই লক্ষ সত্তর হাজার কোটি টাকা।

    @sm, আজকে আপনার এই দুটো পোস্টের পরে আমি আপনার সব কথা মেনে নিলাম। ধুর এতো বুঝিয়ে তক্ক করা যায়।
  • Abhyu | ০৫ আগস্ট ২০১৫ ১১:২৫683117
  • তন্তুজ নিয়ে একটু আশার কথা
  • S | ০৫ আগস্ট ২০১৫ ১১:২৬683118
  • * শুধুমাত্র এসবিআইএর অ্যাসেটের পরিমান সাতাশ লক্ষ কোটি টাকা।
  • S | ০৫ আগস্ট ২০১৫ ১১:৪৫683119
  • একটা কারেকশন করে দি। এসবিআইয়ের ক্ষেত্রে অন্তত রিতেল লোনের এনপিএ রিলেটিভলি কম, এগ্রিতে বেশি। ছোটো ও মাঝারি ব্যবসায়ও যথেস্ট বেশি, আবার বড় কোম্পানিগুলোতে খুব কম।

    বিগত এক বছরে শুধুমাত্র এসবিআইয়ের (কনসলিডেটেড) ব্যালেন্স শিটের সাইজ বেড়েছে ৩ লক্ষ কোটি টাকা।
  • sm | ০৫ আগস্ট ২০১৫ ১২:০৩683120
  • S, আমার মনে হচ্ছে আপনি এঁড়ে তর্ক করছেন আর ক্রমাগত গোলপোস্ট সরাষ্ছেন। আমি ব্যান্কগুলোর অনাদায়ী লোন গুলোর কথা কয়েক লক্ষ কোটি টাকা বলেছিলাম। আপনি তার স্বপক্ষে লিংক চেয়েছিলেন ; ত, দিলাম শুধুমাত্র পাবলিক সেক্টর ব্যান্ক গুলোর ই (প্রাইভেট ব্যান্ক ধরিনি) ব্যাড লোন এতো। কোনো আপত্তি আছে কি? আপনি তখন বোঝাতে শুরু করলেন এস বি আই এর এসেট এর পরিমান কত। জানতে চেয়েছি? এরকম বল্গাহীন কথাবার্তা কেন?আরো লিংক চাইলে দিতে পারি।
    তারপর বললেন,"তা এই ছাড়গুলো না দিলে কি হবে বলে আপনার মনে হয়। ইনফ্রাকস্ট্রাকচারে কেন কেউ টাকা ঢালবে?"
    না করলে না করবে; তাবলে কি খয়রাতি, একথাও বলতে পারব না? এত মহা আশ্চর্য্যের কথা !
    আপনি লেখক কে অর্ধসত্য বলছেন, কিন্তু নিজে কোনো যুক্তি দেখাতে পারছেন না।
    কিং ফিশার এর বিজয় বাবু যদি আবার লোন নিতে যায়, আবার তাকে ৭-৮ হাজার কোটি দিতে হবে?
    আপনার উত্তর বিশদে বলুন। এখন সময় কম, পরে মিনিময় করব।
  • lcm | ০৫ আগস্ট ২০১৫ ১২:২৩683121
  • পাবলিক সেক্টর ব্যাংকগুলো (PSB) লোন ফেরত পায় না, অনাদায়ী লোন মাফ করে দেয় (রাইট অফ্‌), কিন্তু তাও টিঁকে যায় স্রেফ সরকারি বদান্যতায়। কারো চাকরিও যায় না, ছাঁটাইও হয় না। প্রাইভেট ব্যাংক হলে কবে উঠে যেত।
  • S | ০৫ আগস্ট ২০১৫ ১২:২৫683123
  • দেখুন উত্তর দেওয়ার ইচ্ছে নেই, তবুও বলি। এসেটের পরিমান দরকার স্কেলিঙ্গের জন্যে। আর এই লক্ষ লক্ষ কোটির মধ্যে কিন্তু প্রচুর এগ্রি লোনও রয়েছে। আর বি আইয়ের ওয়েবসাইট বলছে এনপিএর পার্সেন্ট প্রায়োরিটি সেক্টরে অনেক বেশি। তাছাড়া এই পরিমানটা জড়ো হয়েছে বহু বছর ধরে। অতএব এই সংখ্যাটা দেখতে সেন্সিটিভ, কিন্তু আসল হিসেবটা কেমন। গত বছর শুধুমাত্র এসবিআইতে ৩ লক্ষ কোটি টাকার অ্যাসেট বেড়েছে, আর সব পাবলিক ব্যান্ক মিলে এনপিএ বেড়েছে ৫০ হাজার কোটি টাকা।

    "তারপর বললেন,"তা এই ছাড়গুলো না দিলে কি হবে বলে আপনার মনে হয়। ইনফ্রাকস্ট্রাকচারে কেন কেউ টাকা ঢালবে?"
    না করলে না করবে; তাবলে কি খয়রাতি, একথাও বলতে পারব না? এত মহা আশ্চর্য্যের কথা !"
    উত্তরঃ না করলে ইকনমির সাইজ বাড়বে না। ইনফ্রাকস্ট্রাকচার ডেভালাপমেন্ট হবে না। আর এতো কিছু দিয়েও যেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে না। তাই ইন্ডিয়ান গভমেন্ট এই খয়রাতি গুলো নিজেদের স্বার্থেই দেয়। এখন আপনি যদি বলেন, দেভেলাপমেন্ট না হলে হবেনা, তাইলে কিছুই বলার নেই।

    আপনি লেখক কে অর্ধসত্য বলছেন, কিন্তু নিজে কোনো যুক্তি দেখাতে পারছেন না।
    যুক্তি দেখিয়েছি। আপনি হয় দেখতে চাইছেন না, বা বুঝতে পারেননি। দুটো উদাহরণ দিঃ অ্যাকসেলারেটেড ডেপ্রিশিয়েশন (যেখানে ট্যাক্স পেয়মেন্টটা যাস্ট দিলে করানো হয়, ছাড় দেওয়া হয়না), বিশেষ জোনে (ধরুন এমন অন্চল যেখানে কেউ ইনভেস্ট করেনা) কেউ ইনভেস্ট করলে সেক্ষেত্রে তাকে কিছু ছাড় দিতেই হবে। এতো ডেভেলাপ্ড দেশেও দেওয়া হয়ে থাকে। সেও যদি খয়রাত হয়, তাইলে মুশকিল।

    মাল্য সাহেব ছাড়া এমন আর কটা কেস আছে? আর, সাত হাজার কোটি টাকা লোন দেওয়ার আগে ব্যান্ক গুলো এনাফ কোল্যাটারাল নেয়নি কেন? কেন শুধুমাত্র সরকারি ব্যান্ক্গুলো এতো লোন দিতে গেলো, প্রাইভেট আর বিদেশি ব্যান্কের শেয়ার কত ছিলো এই কনসর্টিয়ামে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন