S | ২০ ডিসেম্বর ২০২০ ০৯:২৩468316তবে একটা জিনিস দেখলাম। যবে থেকে বুদ্ধবাবু বললেন যে পার্টিকর্মীদেরও অফিসে কাজ করতে হবে, সিপিএম ক্রমশ উবে গেলো। যখন থেকে দিদি বললেন কাটমানি খাওয়া চলবে না, তিনো পার্টিও উবে গেলো। পলিটিক্সটা শুধুমাত্র ধান্দাবাজদেরই প্রফেশান হতে পারে।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | ২০ ডিসেম্বর ২০২০ ০৯:২৩468315ববির মেন দোষ তিনি মুসলমান, এবং লয়ালিস্ট জাতীয়তাবাদী মুসলমান। তাঁর ভাগ্যদোষ দীর্ঘ দিনের পুজো অর্গানাইজার হয়েও তিনি মেনস্ট্রীমে এসেও আসেননি। এছাড়া এমন কিছুই দেখা যাচ্ছেনা তার দোষের মধ্যে যেগুলি কংগ্রেস তৃণমূল এর সংস্কৃতিতে, ঐতিহ্যে নেই।
S | ২০ ডিসেম্বর ২০২০ ০৯:২১468314একদিক থেকে দেখলে ঠিকই আছে। বিজেপির জোটসঙ্গী ছেড়ে বিজেপিতে গেছে। বি টিম থেকে একবারে এ টিমে চান্স পেয়েছে। আগেও তিনো করেছে চিটফান্ড আর কাটমানির কারণে। নিষ্ঠার সঙ্গে। এখনও নিষ্ঠার সঙ্গে বিজেপি করবে, কারণ সেখানে পয়সা বেশি তাই।
বোধিসত্ত্ব দা্শগুপ্ত | ২০ ডিসেম্বর ২০২০ ০৯:১২468313ঠিক ই কিন্তু এটা পেশা যাদের,ভারতের রাজনীতিতে তাদের অনেকদিন ধরেই রমরমা। সত্তরের দশক থেকে কংগ্রেস আসা,লোকেরাই আশি, নব্ব ই, দু'হাজার এর দশক কাঁপিয়ে ছে।
&/ | ২০ ডিসেম্বর ২০২০ ০৯:০৬468312এ তো পেশাদারিত্ব না, সরাসরি মাফিয়াগিরি।
&/ | ২০ ডিসেম্বর ২০২০ ০৯:০৪468311যেখানে মাল পাবে যাবে মানে? ইয়ার্কি নাকি? এই এত এত লোক, যারা ভোট দিচ্ছে, সেই সাপোর্ট দেওয়া ভোটারদের সরাসরি ঠকানো। সরাসরি রাইভাল দলে ঢুকে যাওয়া মানেটা কী? এ সেই ভিলেনটা যেমন বলছিলো 'ওর আর রস নেই, ছিবড়ে হয়ে গেছে, তাই অন্য পথ দেখছি।'
S | ২০ ডিসেম্বর ২০২০ ০৮:৫৪468310বলছি ববি এমন কি করেছে যে সবাই তাকে দোষ দিচ্ছে?
S | ২০ ডিসেম্বর ২০২০ ০৮:৫৩468309বেবি ইমান কয় করেছে?
বোধিসত্ত্ব দাশগুপ্ত | ২০ ডিসেম্বর ২০২০ ০৮:৩৮468308দেখুন আজকাল এটাতে আশ্চর্য হবার বিশেষ কিসু নেই তে প্রফেসনাল রাজনীতি বিদ রা যেখানে মাল পাবে যাবে। কিন্তু তৃণমূলের ভেতরেই মুসলিম আপিজমেন্ট এর ভিত্তিহীন গালগল্পটির কি সাংঘাতিক কারেন্সি তাই ভাবছি, সমস্ত প্রস্থানকারীর নেতার ই অভিযোগ ববি হাকিমের বিরুদ্ধে। আনবিলিভেবল জাত ঘৃণা র এর চর্চা শুরু হয়েছে।
&/ | ২০ ডিসেম্বর ২০২০ ০৭:৪৯468307তৃ প বু
&/ | ২০ ডিসেম্বর ২০২০ ০৭:৪৮468306এই যে নেতারা তিনো ছেড়ে বিজেপিতে পালায় তৃপ্বু রা কী বলেন ?
kk | ২০ ডিসেম্বর ২০২০ ০৭:৪২468305ও সরী, স্যান্ডি আগেই বলেছেন। দেখতে পাইনি।
kk | ২০ ডিসেম্বর ২০২০ ০৭:৪০468304অভ্যু, আর্চিবল্ড তো।
&/ | ২০ ডিসেম্বর ২০২০ ০৭:২৫468303এক্টা ভালো শেক্সপিরিয়ান সিনেমার খোঁজ দিতে পারেন কেউ যা ইউটিউবে আছে ?
&/ | ২০ ডিসেম্বর ২০২০ ০৭:২৩468302কিন্তু ইমিটেশন গেম ইউটিউবে নেই।
অরিন | ২০ ডিসেম্বর ২০২০ ০৭:১৮468301রঞ্জনবাবু, প্রার্থনা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
অরিন | ২০ ডিসেম্বর ২০২০ ০৭:১৮468300রঞ্জনবাবু, প্রার্থনা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
Abhyu | ২০ ডিসেম্বর ২০২০ ০৭:০১468299ডেইলি স্টার https://readcomiconline.to/Comic/A-Lucky-Luke-Adventure/Issue-41?id=74087&readType=1
Abhyu | ২০ ডিসেম্বর ২০২০ ০৬:৫১468298হ্যাঁ এই জো জেট জোকোর পিডিএফ ফাইল অনলাইনে পাওয়া যায়, কিন্তু একটু একঘেঁয়ে রকমের।
https://readcomiconline.to/Comic/A-Lucky-Luke-Adventure/Issue-13?id=74010
আপাততঃ চাইলে এইটা পড়তে পারেন, লাকি লুক এতো স্পীডে বন্দুক চালায় যে ওর ছায়া ওকে ফলো করতে পারে না!
পরে bদা ওনার ফেভারিট কমিকস দেবেন!
syandi | ২০ ডিসেম্বর ২০২০ ০৬:১১468297ধন্যবাদ অভ্যূ! এটাও তো দেখছি Hergé এর সৃষ্টি .
Abhyu | ২০ ডিসেম্বর ২০২০ ০৫:৫৬468296জন পাম্পের উত্তরাধিকার টিনটিনের ভাই, কিন্তু অতো ভালো না। https://www.rokomari.com/book/51323/jon-pumper-uttoradhikar-1st-part
&/ | ২০ ডিসেম্বর ২০২০ ০৫:২৮468295ক্যাপ্টেন হ্যাডকের একটা মিডল নেমও ছিল কী যেন, ওই যেখানে ইলেক্ট্রিক ঈল ওঁকে কামড়ে ধরেছিল, সম্ভবতঃ সেই গল্পে ছিল।
&/ | ২০ ডিসেম্বর ২০২০ ০৫:২৫468294আরে আমি তো আজোরাকে আকাশপাতাল খুঁজে খুঁজে আর পাই নি। একবার বেরোতে শুরু করেছিল সেই কমিক্স। টেক্স বেনসন মূল চরিত্র, স্পেসে গিয়ে যুদ্ধ করেন। এক সুন্দরী ছিলেন, আজোরা। তিনি এক গ্রহের যুবরাণী। আর এক ভিলেন ছিলেন কী যেন নাম, মাথায় অদ্ভুত ঝুঁটির মতন ছিল। কারুর মনে আছে কমিক্সটা? কয়েক সংখ্যায় বেরিয়েছিল, তারপরে বন্ধ।
syandi | ২০ ডিসেম্বর ২০২০ ০৫:১৪468293পড়ে >পরে
syandi | ২০ ডিসেম্বর ২০২০ ০৫:০৫468292'জন পাম্পের উত্তরাধিকার' শিরোনামে আর একটা কমিক পড়তে শুরু করেছিলাম ১১-১২ ক্লাসে পড়ার সময়। আনন্দমেলাতে বের হত। ভালই লাগছিল কমিক সিরিজটা, কিন্তু তার পরে বোধ হয় বন্ধ হয়ে যায়। এখানে একটা চরিত্র ছিল ম্য়াডাম লেঁগ্রা। আর বাড়ির সার্ভেন্ট স্কেটিং শু পড়ে টেবিলে খাবার নিয়ে আসে কারণ বাড়ির কর্তা সময় নষ্ট করা পছন্দ করেন না। এই কমিক কারো পড়া আছে? অথার-এর নামও মনে নেই।
Abhyu | ২০ ডিসেম্বর ২০২০ ০৪:৫৭468291গুড :)
syandi | ২০ ডিসেম্বর ২০২০ ০৪:৫২468290আর্চিবল্ড।
Abhyu | ২০ ডিসেম্বর ২০২০ ০৪:৪৬468289বলেন দেখি ক্যাপ্টেন হ্যাডকের ফার্স্ট নেম কী?
Abhyu | ২০ ডিসেম্বর ২০২০ ০৪:৪৫468288রঞ্জনদা ভালো থাকবেন।
syandi | ২০ ডিসেম্বর ২০২০ ০৪:৪২468287টিনটিন কমিক্সে ক্য়াপ্টেনের চরিত্রটিই আমার সবচেয়ে মজা লাগে। আরো ভালো লাগে ক্য়াপ্টেনের গালাগালগুলো। গালাগালের ব্য়াপারে উনি রীতিমত ingenious। মিশরীয় ক্রীতদাসদেরকে উনি বিরক্ত হয়ে 'যত্তসব ঝুনো নারকেলের দল' বলায় তারা প্রতিবাদ করে বলে যে আমরা ঝুনো নারকেল নই, আমরা আফ্রিকার কালো মানুষ।