এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৮২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৮715072
  • বাম আমলে যেটা হয়েছে, তা হলো মিথ্যাচার। প্রতিবার জিরো বাজেট ঘাটতি পেশ করা ছিলো অসীম বাবুর বদ অভ্যেস।
    এদিকে জিরো ঘাটতি বাজেট পেশ করতো আর ওদিকে কোটি কোটি টাকা ধার করতো।
  • PT | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:২৪715073
  • ল্যাও ঠ্যালা!!
    তো এখন জিরো বাজেট পেশ না করেও কোটি কোটি টাকা ধার করা হচ্ছে।
    তার মানে রাজ্যের আর্থিক অব্স্থা "ভাল" হলেও ধার করা যায়, "খারাপ" হলেও ধার করা যায়।
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৯715074
  • ধূর মহায়, সাধারন অঙ্ক বোঝেন না।
    বাম আমলে ধারের পরিমাণ দু লাখ কোটি টাকা। প্রতি বছর সুদ বাবদ গুনতে হয় কয়েক হাজার কোটি টাকা।
    সুতরাং নতুন করে তিনো আমলে ধারের পরিমাণ কম।
    দ্বিতীয়ত, তিনো আমলে রেভিনিউ বেড়েছে অনেক বেশি।
    সুতরাং ধারের পরিমাণ আরো বেশি হলেও ক্ষতি নেই।
    তিন, মমতা সরকারের আমলে, কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্যশ্রী নামক জনহিতকর প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দ আছে।
    বাম আমলে, একটা টেস্ট পেপার ও বিলি করা হতো না।
  • PT | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৮715075
  • কেন বারংবার অসত্য ও অর্ধসত্য ভাষণ ?
    কতবার দেখিয়েছি যে বাম আমলে বেকারভাতা, বিধবাভাতা, কন্যাভাতা ইত্যাদি সবই চালু ছিল। শুধু তফাৎ এটাই যে বামেরা জানত যে ঐ ভিক্ষার টাকায় কারো কোন স্থায়ী উপকার হয়্না। তাই ঐসব নিয়ে বিশেষ ঢক্কানিনাদ করত না।
    তিনো সরকার এবং তাদের সমর্থকরা এতটাই অসৎ যে তারা জেনেশুনেই একতাল পেতলকে সোনা বলে চালানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    বামেরা হয়্ত টেস্ট পেপার বিলি করেনি কিন্তু তারা জমি বিলি করেছিল। যেটা ভারতে সর্বকালের রেকর্ড হয়ে থাকবে।
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩১715077
  • ওপরের লিঙ্ক দেখাচ্ছে,পব তে ২০০৫ সালে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা,ডিস এবিলিটি ভাতা যথাক্রমে ১১০০০,৩০০০০ ও৬০০০ মতন।
    ভাতার পরিমাণ কয়েকশ টাকা সর্বাধিক।
    তাহলেই বুঝতে পারছেন ঢককা নিনাদ কি রকম ছিল?
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৪715078
  • কোটা আর বরাদ্দের তফাৎ টাও নজর কোরবেন স‍্যর!
  • PT | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৮715079
  • অন্ততঃ "বাম আমলে, একটা টেস্ট পেপার ও বিলি করা হতো না" বাক্যটি সর্বৈব মিথ্যা বলে প্রমাণিত হল!
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৪715080
  • না, হয় নি।
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২০:১০715081
  • কেবল, ঢককা নিনাদের পরিমাণ টা অনুভব করুন। কত লোককে ভাতা দেওয়া হতো ভাবছি।
    একটা ছোট বেলার গপ্প মনে পড়ে গেল।
    এক সাধু দেখলো, এক পাগল মুষ্টি মুষ্টি বালি নদী তে ফেলছে।
    সাধু জিগলো, কি ব্যাপার?
    তা, পাগল বলে, গাঁয়ের লোকের খুব কষ্ট নদী পারাপার করতে।
    তাই, আমি বালির সেতু বানাবার চেষ্টা করছি।
  • modi | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৬715083
  • এসব অনুদান ইত্যাদি সরকারের টাকা তৃণমূলের পার্টি ফান্ডে চালান করার কৌশল। কন্যাশ্রী দেওয়া হল। তারপর কলেজে ভর্তির সময় সেই টাকা তৃণমূলের ফান্ডে জমা দিতে হল। এমনকি ২৫% এজেন্ট কমিশনও দেওয়া হল। পুরো সিস্টেম।
  • PI | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৮715084
  • ত্রিপুরায় বিধবাভাতা ইঃ খুব ভালভাবে দেওয়া হত, দেখেছি
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৩715085
  • কন্যাশ্রী সারা বিশ্বের প্রশংসা পাচ্ছে,; আর কোথাকার কোন রাম ছাগল, দাড়ি নাড়িয়ে চলেছে।
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৪715086
  • সিভিক ভলান্টিয়ারের চাকরি পেতেও শুনি প্রচুর টাকা ঘুষ দিতে হচ্ছে !
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৯715088
  • যারা আপাত নির্বোধ তারা যেন একটু কষ্ট করে লিঙ্ক টা পড়ে নেন।
    কন্যাশ্রী কতো লাখ কন্যাকে দেওয়া হয়েছে আর কতো দেশ বিদেশের পুরষ্কার পেয়েছে, তার একটা ধারণা দেওয়া আছে।
  • S | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৮715089
  • মেয়ের বিয়ে দিতে গেলেও আজকাল তিনোপার্টি ফান্ডে টাকা দিতে হয়।
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪২715090
  • সেতো শুনেছি যারা বিদেশে যায় তারাও নাকি পার্টি ফান্ডে টাকা দিলে তবে ভিসা পায়।
  • S | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫০715091
  • কোন পার্টি ফান্ডে?
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৪715092
  • অতো জিজ্ঞাসা কেন? বড় হয়ে কি অপু হবে?
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৬715094
  • একটু বুঝিয়ে বলবেন? ইউরোপ আম্রিগার ভিসার জন্য সিপিএম এর পার্টি ফাণ্ডে চাঁদা দিতে হচ্ছে? কনসুলেট আম্রিগা ইউরোপ ট সিপিএম হয়ে গেছে বলছেন?
  • modi | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:১০715095
  • এনার গেম প্ল্যান দেখছি এই রকম।

    ১। অপছন্দের কথা হলে একটা যা খুশি তাই বলে দাও। দিয়ে বল, তুমি ভুল।

    ২। এবারে এসব অপ্রাসঙ্গিক কথার মানে কি কেউ জানতে চাইলে তেড়ে গালাগালি কর, নির্বোধ মাকু ইত্যাদি বিশেষণ লাগাও।

    ৩। কেউ যদি ওনার কথা কতটা অপ্রাসঙ্গিক সেটা ব্যাখ্যা করে বলে তো আরো বেশী অপ্রাসঙ্গিক কিছু বলে দাও। সাথে চাটনি হিসেবে আরো কিছু গালাগালি।

    ৪। যদি বাকীরা এইসব দেখে হতভম্ব হয়ে যায়, তো একেবারেই ইনকোহেরেন্ট কিছু বলে দাও।

    ৫। ১-৪ যতবার খুশি ঘুরিয়ে যাও।

    মোটামুটি ট্রাম্প সাহেবের গেম প্ল্যান।
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:২৩715096
  • বাপ্পা, এতো বুদ্ধি! মাকুরা গালিগালাজ কম করে, সেতো স্বয়ং ভগবানও বলবে না।তার ওপর আবার দলবেঁধে ঘোঁত ঘোঁত।
    এনিওয়ে, পব এর জিডিপি বেড়েছে। দেশের তুলনায় অনেক বেশি। এর বিপরীতে কোন স্ট্যাট আছে, মাকু দের ঝুলিতে?
    কন্যাশ্রী, সারা বিশ্বের প্রশংসা পেয়েছে।
    মাকুরা প্রমাণ করতে পারবে, সেই টাকা ঘুরপথে তিনো ফান্ডে যাচ্ছে?
    সুতরাং ওসব ফালতু বাজি করে কোন লাভ নেই।
    পিটি, যুক্তি দিয়ে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার কথা লিখেছেন। ধন্যবাদ।আপনার আমার মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু আপনার এপ্রোচ প্রশংসনীয়।
    কিন্তু উনি প্যান্ডরা বক্স খুলে দিলেন
    দেখলাম সারা পব তে প্রাপক কোটা মাত্র কয়েক হাজার।
    আবার তার মধ্যে অর্ধেক এর ও কম জনতা কে একচ্যুয়ালি ভাতা দেওয়া হয়েছে।
    ইটস আ বিগ শেম!
    এর চেয়ে, কন্যাশ্রী প্রাপক সংখ্যা দেখলাম প্রায় চল্লিশ লাখ!
    কিসের সঙ্গে কিসের তুলনা!
    কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা।
  • PT | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩২715097
  • দয়া করে ... দয়া করে ... এট্টু বাংলা বুঝুন।
    আমি লিখেছি বাম সরকার "ঐসব নিয়ে বিশেষ ঢক্কানিনাদ করত না।"
    আম্মো এই বিষয়্টা নিয়ে তক্কো করতে লজ্জা পাচ্ছি।

    কিন্তু আরো লজ্জা পাচ্ছি এইসব দেখে যে তিনোর তাঁবেদাররা মাসিক ৬০ টাকার ভিক্ষেকে বিপ্লব বলে চালানোর চেষ্টা করছে।
    ভিক্ষে তো ক্লাবে ক্লাবে গুন্ডা পোষার জন্যেও দেওয়া হচ্ছে। তার হিসেব কোন উইকিতে আছে?
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪২715098
  • তিষ্ঠো!মাসিক ৬০টাকা হলেও, দ্বিতীয় পর্যায়ে, এককালীন ২৫০০০।
    আগের দিন ই একটি মেধাবী গরীব মেয়ে লিখেছে, এই কন্যাশ্রী তার ভবিষ্যতের পাথেয়।উচ্চ শিক্ষার চাবি কাঠি, সঞ্জীবনী।
    তারপর সংখ্যাটা দেখুন।এপর্যন্ত চল্লিশ লাখ প্রায়!
    বামেরা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা নিয়ে অনেক ঢাক পিটিয়েছিল বই কি?স্মৃতি তো বিস্মরণ হয় নি।
    যাই হোক,বামেদের দেওয়া ভাতা কেও কখন ভিক্ষা বলি নি, কন্যাশ্রী বা খাদ্যশ্রী কেও নয়।
    ইনফ্যাক্ট ভিক্ষান্ন কেও তাচ্ছিল্য করি না।
    কারন কলিযুগে অন্নই হল,ব্রহ্ম!
  • PT | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫১715099
  • ২৫০০০ টাকা বরপণে পরিণত হয়েছে। কলকাতায় বসে টিভি আর অন্তরজাল কোট না করে দিন কতক গ্রাম-টেরামে এট্টু ঘুরে বেড়ালে ভাল হয়।

    কিন্তু এসবে তো বিশেষ কিছু হচ্ছে না বাপু। ঢপ দিয়ে অবিশ্যি হওয়ার কথাও নয়।
    West Bengal had some 3,579 trafficking cases in 2016 – the most of any state, accounting for 44% of all the cases throughout the country.
  • sm | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৮715100
  • এভাবেই গোয়েবলসরা মিথ্যে প্রচার করতো। অপপ্রচার চালা তো।
    কোন রকম আশ্চর্যের কিছু নয় তো!
    একজন লোক ছিলো সে প্রতিদিন অন্ধ ভিখারী কে একটাকা ভিক্ষা দিতো।
    একটা দশ টাকার নোট দিয়ে,নয় টাকা খুচরো কৌট থেকে তোলার বদলে, দশ টাকার খুচরো তুলে নি তো। আর ভাবতো, সবাই বুঝি এমনি ই করে থাকে।
  • modi | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১৩715101
  • গোয়েবলস!! গুরুদক্ষিণা দিচ্ছে।
  • PT | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩২715102
  • গোয়েবেলস কে নিয়ে টানাটানি না করে Knut Hamsun-এর কাছ থেকে শিখুন।
    ১৯২০-তে নোবেল পাওয়া লেখক। ইনি একজন হিটলার সমর্থক বিদ্বজ্জন। ভারতে (এবং পব-তে) বোধহয় খুব একটা আলোচিত নাম নয়। হিটলারকে ইনি "a warrior for mankind" and "a preacher of the gospel of justice for all nations." বলে বর্ণনা করেছিলেন।
  • সিকি | ০৩ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৩৪715103
  • এটা কেউ দ্যায় নি এখনও পর্যন্ত? হায়, মাকুরা কোথায় মুখ লুকোবে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন