এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শোক ও শস্যের ওয়াগন/৫

    Siddhartha
    অন্যান্য | ২৮ মার্চ ২০১২ | ৫১২১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | ২৮ মার্চ ২০১২ ১৩:২১540473
  • ডিডি। না ওটা হেভী ছিলো। পালা করে ঘাড়ে বয়ে নিয়ে যেতে হতো। ঐ আকাটমীর জন্যই তো ধরা পড়লো। ছোটনাগপুরের প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে ওরকম আখাম্বা মেশিন ঘাড়ে করে যদুগোড়ায় ঘাঁটি এলাকা বানাতে গেলে, পুলিশকে আর মাথা ঘামাতে হবে না, এমনিই খবর যাবে। তার মধ্যে দলে একটি সাদা চামড়ার মেয়ে।
    এগুলো দেবুর কাছেই শোনা।
  • kallol | ২৮ মার্চ ২০১২ ১৩:২৬540484
  • সম্ভবত: ডিসম্যান্টেল করে নিয়ে যেতো।
    এটা আমার এখন মনে হলো। হেভী মেশিন গান নিতে গাড়ি লাগে। তবে এলএমজি নয়। তাহলে পালা করে ঘাড়ে বইতে হতো না।

    সিদ্ধার্থ। কলকাতায় বন্ধুদের কাছে খবর নিলাম। কারুর সাথে দেবুর যোগাযোগ নেই। তোমার কি কোনভাবে এখনো যোগাযোগ আছে? থাকলে বোলো, আমি দেবুর সাথে যোগাযোগ করতে চাই।
  • PM | ২৮ মার্চ ২০১২ ১৩:৩১540495
  • হ্‌ম্‌ম--সত্যি একিরকম। সেই দিব্যা ভারতি। আমার এখোনো মনে আছে দুই ছোঁড়ার কথা যারা মিশনে থেকে লুকিয়ে অশৌচ ( মনে নিরমিশ খাওয়া আর কি) পালন করেছিলো শোকে।

    সেই কম্‌দামী বলে খেলা। সেই শাঁখ বাজার শব্দ শুনে বাড়ি ফিয়ে আসা। সব এক। আমার বাবা অধ্যপক ছিলেন। কিন্তু প্যাদানি তাতে কিছু কম হয় নি।

    মা কি ভালো ছিলো (এখোনো আছেন)। কতো স্যক্রিফাইস করেছে আমাকে মানুশ করার জন্য--আজ বুজতে পারি। কিন্তু মার-ও এক-ই ফর্মুলা কেউ বড়িতে কমপ্লেন করলে মা দেখবে না দোষ্টা আমার কিনা। প্রাইমা ফেসি তে আগে ধরে নেবে সে সত্যি বলছে, যা শাস্তি হবার হয়ে যাবে তার্পর শুনবে আমার কথা। এইটে খুব বাজে লাগতো। তবে ক্লায়েন্ট এর এস্কেলেসন ম্যানেজ করার প্রথম ট্রেনিং আমার ওটাই। :)

    সুমনের ব্যাপারে নস্টলজিয়াটা ঐ সময়কার সকলের একিরকম
  • Siddhartha | ২৮ মার্চ ২০১২ ১৩:৩৪540506
  • আমার সাথে শেষ দেখা হয়েছিল ২০১০ এ। আমি মোবাইল নাম্বারটা হারিয়ে ফেলেছি। কলকাতায় গেলে আবার পেয়ে যাব।
  • Jhiki | ২৮ মার্চ ২০১২ ১৩:৩৮540517
  • ব ই কলেজের রিচর্ডসন হলের দোতলায় উঠলেই কালো কালিতে স্তেনসিলিঙ্গ করে বিশাল (প্রয় ১৮ ইনি্‌চ উঁচু) লেখা " দিব্যা, তোমার মৃত্যুতে আমরা শোকাহত'! প্রথমবার দেখে বোমকে গেছিলাম।
  • PM | ২৮ মার্চ ২০১২ ১৩:৪৩540528
  • সিদ্ধার্থ আপনার লেখাটা পড়ে সুমনের "এই শহর জানে আমার প্রথম সব কিছু" মনে পড়ে গেলো। মনে হোলো আপনার লেখাটা কবিতাটার-ই ন্যরেটিভ। ভীষন ভালো লাগলো। আপনি আমাদের আর একটু পরের। আমাদের সময়ের কেউ লিখলে হয়তো "কয়ামত সে কয়ামত তক " যোগ হোতো লেখাটাতে। বাকিটা এক-ই থাকতো।

    আরো লিখুন প্লিজ
  • Siddhartha | ২৮ মার্চ ২০১২ ১৩:৪৪540539
  • কমত তো নব্বই না, আশীর।
  • tatin | ২৮ মার্চ ২০১২ ১৩:৪৫540550
  • ৯০ মানে:
    হঠাৎ একদিন শুনলাম সোভিয়েত আর রাশিয়ায় নেই, তারপর বা কিছু আগে মণ্ডল কমিশন এলো, চারপাশে জাত-বেজাতের কথাবার্তা, জীবনে প্রথম প্রথম শুনলাম। পরের বছর থেকে পুজোয় মীর আর ভস্তকের বই পাওয়া বন্ধ হয়ে গ্যালো। নেহেরু কাপ বন্ধ হলো, ফুটবল ছেড়ে গরমকালেও ক্রিকেট খেলতাম তখন। পাড়ায় নতুন নতুন কোচিং সেন্টার উঠছে, যে দাদা-কাকুরা এনুয়ালের পর নাটক করাতো আমাদের নিয়ে, ব্যস্ত হয়ে পড়লো তারা, চাকরি নিয়ে একে একে বাইরে চলে গ্যালো। পুকুর বুজিয়ে ফ্ল্যাটবাড়ি এলো। বাবরি মসজিদ ভাঙলো আর আমি নতুন শেখা সাইকেল থেকে পায়ে ১০ ইঞ্চি দীর্ঘ ক্ষত নিয়ে বাড়ি ফিরলাম। জনি সোকো শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহে কবে বুধবার আসবে ভেবে ওয়েট করি আদর্শ হিন্দু হোটেলের জন্য। বাবা বললো একদিন পাইস হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবে। বাবা কথা রাখেনি। ইস্কুলে সরস্বতী পুজোর সময় তিনদিন এক্সহিবিশন হলো ভারতীয় ঐতিহ্যে ঐক্য- উঁচু ক্লাসের ইতিহাস বই ঘেঁটে পড়লাম ভারহুত স্থাপত্য, মিনিয়েচার আর্ট=এর কথা, আঁকার ইস্কুল ছেড়ে দিয়ে রোবব্বার রোববার স্পকেন ইংলিশ শিখতে শুরু করলাম। ট্যালেন্ট সার্চ বোলে একধরণের পরীক্ষা হত তখন, যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড হইনা ঐটা দিলে তারাও বইটই প্রাইজ পাই। এর মধ্যে একজন শুনলাম 'দশফুট বাই দশফুট' বলে গান গাইছে। মাসির বাড়ি ক্যাসেটটা দেখে খোরাক নিতে চালিয়ে শুনি পেটকাটি চাঁদিয়াল। আরেব্বাস, এরকমও গান হয় নাকি? রানারের থেকেও ভালো। এদিকে টিভিতে মাঝে মাঝে আরডির সম্মানে একটা গান দেখায় 'এক লড়কি কো দেখা'- মেয়েদেরও এত ভালো দেখতে হয়? সারাদিন স্বপ্নের মত চোখে এঁটে থাকে? স্বপ্ন দেখার নামও তো ৯০- স্বপ্নের পিছুপিছু পিঁপড়ের মত উড়ে যাওয়া। এসময় আবার ১৪০০ সাল আসে, প্রতুল মুখার্জির গানে- ফলে ক্যাসেটগুলো জড়িয়ে যেতে থাকে প্রতিদিনের সঙ্গে। এমন কী একদিন গোধূলিগগণে শুনে চমকে উঠি। ছোটোবেলা থেকে ১০০০ বার শুনেছি, তবু এখন এত সত্যি। স্বপ্ন তৈরি হয়, ভেঙে যায়, নতুন স্বপ্ন আসে - আর আসে সৌরভ গাঙ্গুলি। কলেজ (১১-১২) থেকে ট্রেন ধরতে শিয়ালদা আসার পথে পতিতাপল্লীর বাড়িতে উঁকি মেরে দেখি ঈশ্বর কীভাবে কভার ড্রাইভ মারেন। এর আগে স্বপ্নের মতনই নিভে গ্যাছেন মারাদোনা। কলকাতা চিনি- ফুটপাথ, পোস্টার, এংলো পাড়া, 'অফিস কাছারি বাড়ি সাইনবোর্ডের লেখা, শহুরে ভরদুপুরে আসলে ভীষণ একা বাস টার্মিনাস'। চন্দ্রবিন্দু আসবে, আরেকটু পরে, তবে তার আগে প্রেম আসে। সংস্কৃতির দুপুরে তখন ভেসে আসছিল 'পথের প্রান্তে কোন সুদূর গাঁয়ে' আর আমি সে মেয়েটাকে দেখতে দেখতে মাইরি বলছি, ভাবছিলাম একদিন এই লাইনগুলো লিখবো। চেনা শহরের অচেনা রাস্তা খুঁজে পাওয়া যায়, হাতে আসে লেনিনের রাষ্ট্র। আরে এগুলো তো আমারই কথা, এরা তো আমিরাই। লিফলেট ছুঁয়ে ছুঁয়ে গদ্য লিখতে শিখি। আমাদের স্লোগানের শব্দ তোয়াক্কা না করে ঢুকে পরে বিশ্বায়ন। তারপর ক্রমশ: ২০০০ এসে যায়-
  • Siddhartha | ২৮ মার্চ ২০১২ ১৩:৪৬540561
  • সরি, কমত
  • PM | ২৮ মার্চ ২০১২ ১৩:৪৮540573
  • হ্যা। অস্টাশীর। ঐ ক্যয়ামত আর ময়ে্‌ন প্যর কিয়া ঐ সময়ের কোতো ছেলে মেয়েকে কক্ষচ্যুত করেছিলো বলার নয়।
  • PM | ২৮ মার্চ ২০১২ ১৩:৫২540584
  • তাতীন, ভালো লাগলো
  • siki | ২৮ মার্চ ২০১২ ১৪:১৩540606
  • সিদ্ধার্থ, ইউনিকোডে "কয়ামত' লিখতে পারবে না, ওটা "কমত'ই হয়ে থাকবে। :-))
  • siki | ২৮ মার্চ ২০১২ ১৪:১৩540595
  • দিব্যা ভারতী।

    দু টাকায় পিকচার পোস্টকার্ড পাওয়া যেত স্বপনদার গুমটির দোকানে, সিনেমাস্টারদের। সেইখান থেকে বন্ধু অরূপ জোগাড় করেছিল দিব্যা ভারতীর সেই ছবিটা। ক্লোজ আপ, কামাতুর দুই চোখ। ঝাড়া একমাস কানের কাছে ঘ্যানঘ্যান করার পরে অরূপ ছবিটা আমাকে দিয়েছিল দুদিনের জন্য।

    উদ্দেশ্য মহৎই ছিল। ছবিটা দেখিয়ে দোকান থেকে ঠিক সেই ছবিটা আরেক কপি নিজের জন্য কেনা। দু টাকা জমিয়েছিলাম অনেক কষ্টে। ... কিন্তু তখন কোন ম্যাজিকে কে জানে, মার্কেট থেকে দিব্যা ভারতীর সমস্ত পিকচার পোস্টকার্ড হাওয়া হয়ে গেছিল। শেষ আশা দেখিয়েছিল হুগলি জেলের পাশে এক গুমটির দোকান। কাল এসো, পেয়ে যাবে। জেলখানার সামনে গঙ্গার ধারে নজরুলের মূর্তির নিচে বসে দিব্যা ভারতীর চোখে চোখ রেখেছিলাম।

    ফেরত দেবার আগে, কীভাবে যেন পোস্টকার্ডটা একটু দুমড়ে গেছিল, বোধ হয় ঠিকভাবে পকেটে ঢোকাতে পারি নি। রাগে শোকে দু:খে অরূপ আমার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ফেলেছিল। আবার মিলন হয় দেড় মাস পরে।

    দিব্যা ভারতীকে কি চাইলেই ভুলে যাওয়া যায়?
  • Kaju | ২৮ মার্চ ২০১২ ১৪:২০540617
  • বাগ নাম্বার - ৫৯৮৯৭
  • pi | ২৮ মার্চ ২০১২ ১৮:৩৯540628
  • অনামী মিত্র কেন যে আর কবিতা লেখেন না !
  • pinaki | ২৮ মার্চ ২০১২ ২২:০১540639
  • দিব্যা ভারতী যেদিন মারা যান তার পরের দিন আমাদের এইচ এসের ইংলিশ পরীক্ষা ছিল। মনে আছে হলে ঢুকে পরীক্ষা শুরুর আগে আমাদের ঘরে ২ মিনিট নীরবতা পালন করেছিলাম। শোক বলে কথা। :-)

    সিদ্ধার্থ, টু গুড। ভীষণ ভাল্লাগলো পড়ে। সৎ, ইমোশনাল লেখা চিরকালই ভালবাসি। এটা সেই তালিকায় খুব উপরের দিকে থাকবে।
  • siki | ২৮ মার্চ ২০১২ ২২:০৭540650
  • দিব্যা ভারতীর বর আছে জেনে যেমন দু:খ পেয়েছিলাম, তার থেকেও বেশি দু:খ পেয়েছিলাম বরের নাম শুনে। কী যেন নাদিয়াওয়ালা না কী নাম ছিল।
  • ppn | ২৮ মার্চ ২০১২ ২২:৫৬540661
  • সাজিদ।
  • aka | ২৮ মার্চ ২০১২ ২২:৫৮540672
  • দিব্যা ভারতী যেদিন মারা গেল সেদিন কি পরীক্ষা ছিল? বাংলা? আমার পস্টো মনে আছে ট্রেনে উঠে খবর পেয়েছিলাম।

    সিল্ক স্মিতা মারা যাবার পরে আমরা শোকসভা পালন করেছিলাম।
  • Siddhartha | ২৮ মার্চ ২০১২ ২৩:০৭540695
  • সিল্ক স্মিতা ৯৬তে মারা যায়। কিন্তু তখন সিল্ককে অতটা চিনতাম না।

    দিব্যা প্রবাবলি দুটো কারণে মিথ হয়ে গেল। ১। ১৯ বছর বয়েস মারা যাওয়া। ২। ওরকম সুন্দর দেখতে নায়িকা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে পরে বহুকাল আসেনি।
  • aka | ২৮ মার্চ ২০১২ ২৩:০৭540684
  • এরকমই একটা লেখা ছিল ভিকির বাংলা বয়েজ স্কুল। ভালই লাগে স্মৃতিচারণ বিশেষত নিজের সাথে আইডেন্টিফাই করতে পারলে তো বটেই।
  • Lama | ২৮ মার্চ ২০১২ ২৩:২৩540706
  • দিব্যা ভারতী মারা যাবার সময় আমার সেকেন্ড ইয়ার। পিনাকিকে আমি আমার মতই প্রৌঢ় ভাবতাম। এখন শুনছি নাকি এইচ এস :)

    আকাও দেখি তাই
  • aka | ২৮ মার্চ ২০১২ ২৩:২৭540728
  • আমি, পিনাকি, ব্যাং, আমার বউ, সৈকত এইসব মহাপুরুষরা একই ব্যাচে। ঐ ব্যাচেই বাংলায় রেঁনেশা এসেছিল।
  • Siddhartha | ২৮ মার্চ ২০১২ ২৩:২৭540717
  • আমি মনে হয় সবার ছোট। ক্লাস ফোর বা ফাইভ :(

    দিব্যা মার্চ বা এপ্রিলে মারা যায়। আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব ভাবছিলাম, তবে সাহস হয়নি। স্কুলে গিয়ে দেখি সকলে বিদ্ধস্ত হয়ে বসে আছে। প্রায় শোকসভা।

    সিকি, দিব্যার বর সাজিদ নাদিয়াওয়ালা
  • aka | ২৮ মার্চ ২০১২ ২৩:২৯540739
  • *আই মি সইকত (২)।
  • Bratin | ২৮ মার্চ ২০১২ ২৩:৩৬540750
  • অত গুলো মহাপুরুষ/ মহামানবী এক ব্যাচে? :-))
  • byaang | ২৮ মার্চ ২০১২ ২৩:৫৬540772
  • দিব্যা ভারতী যেদিন মারা গেল সেদিন ইংরাজী পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে দেখলাম বাড়ির সামনে এক চিলতে মাঠে আমার ভাই, তার বন্ধুরা, লাল্টু, বুবাই, সন্দীপ, বুবলাই সবাই সিধে হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে কিন্তু মাথাটা ঝুঁকিয়ে। আমি বললাম কী হয়েছে দাঁড়িয়ে আছিস কেন? আমার থ্রীয়ে পড়া ভাই বলল, লাল্টুদা সবাইকে দিব্যা ভারতীর জন্য নীরবতা পালন করতে বলেছে দুই মিনিট।
  • ppn | ২৮ মার্চ ২০১২ ২৩:৫৬540761
  • কোন রেঁনেসা? যে খাসখবর পড়ত?
  • tatin | ২৮ মার্চ ২০১২ ২৩:৫৭540783
  • মহুয়া মারা যাওয়া কারও মনে নেই? খুব খারাপ লেগেছিল
  • Tim | ২৯ মার্চ ২০১২ ০০:০১540806
  • দিব্যা ভারতী মারা যাওয়ার সময় আমি মনে হয় নাইন।

    মহুয়া তো তারো আগে, ঠিক মনে নাই কত বয়স। ছাদ থেকে দেখেছিলাম মরদেহ নিয়ে শোভাযাত্রা হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন